Home আঞ্চলিক বটিয়াঘাটায় ইউপি নির্বাচনের তফশিল ঘোষনা

বটিয়াঘাটায় ইউপি নির্বাচনের তফশিল ঘোষনা

56

বটিয়াঘাটা প্রতিনিধি।।

বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিমের মৃত্যু জনিত কারনে শুন্য পদে আগামী ২৮ এপ্রিল রবিবার নির্বাচনের দিন ধার্য করে গত ১২ মার্চ মঙ্গলবার তফসিল ঘোষনা করেছে উপজেলা নির্বাচন অফিস। তফশীল ঘোষণার সাথে সাথে এ ওয়ার্ডে একাধিক প্রার্থীর নাম আলোচনায় উঠে এসেছে।

নির্বাচনী অফিস সূত্রে প্রকাশ, আগামী ২৮ মার্চ বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিরের শেষ দিন, ১ এপ্রিল সোমবার মনোনয়নপত্র যাঁচাই-বাঁছাইয়ের শেষ দিন, ৮ এপ্রিল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, ৯ এপ্রিল মঙ্গলবার প্রতীক বরাদ্দ এবং আগামী ২৮ এপ্রিল রবিবার নির্বাচনের দিন ধার্য করে উক্ত তফশিল ঘোষনা করে নির্বাচন অফিস । গত ২০২১ সালে ইউপি নির্বাচনে জলমা ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে রেজাউল সরদার রেজা ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হয়। ২০২৩ সালের শেষের দিকে ইউপি সদস্য রেজাউল সরদার রেজা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে উক্ত পদটি শুন্য হয়।

উক্ত শুন্য পদের বিপরীতে উপ-নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্যানা পোষ্টার সহ স্ব-স্ব অনুসারিদের সাথে নিয়ে গণসংযোগের পাশাপাশি ভোটারদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে আশীর্বাদ ও সমর্থন আদায় করে চলেছে। উপ-নির্বাচনে যে সকল সম্ভাব্য প্রার্থীর নাম জোরে-সোরে শোনা যাচ্ছে তারা হলো উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু সাস্কৃতিক জোটের উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, প্রয়াত ইউপি সদস্য’র পুত্র মোঃ আশিক সরদার, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, উপজেলা যুবলীগনেতা পলাশ রায়, তরুন সমাজসেবক সুমন রায়, যুবলীগনেতা মোঃ বেলাল হোসেন ও মোঃ নুর-ইসলাম। সব মিলিয়ে তফশিল ঘোষণার সাথে এ ওয়ার্ডের চায়ের দোকান সহ সর্বত্র নির্বাচনের উৎসবের আমেজ বইতে শুরু করেছে।