Home জাতীয় নারীসহ ডাক্তার আটক, অতপর বিয়ে

নারীসহ ডাক্তার আটক, অতপর বিয়ে

141
ডা. রাকিব হাসান

খুলনাঞ্চল রিপোর্ট।।

ওষুধ কোম্পানির এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া স্বাস্থ্য উপ-কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. রাকিব হাসানকে আটক করেছে স্থানীয় লোকজন।

গতকাল বুধবার রাতে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ এলাকায় তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে ওই নারীকে বিয়ে করেন ডা. রাকিব হাসান।

টংভাঙ্গা ইউপি সদস্য সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের অভিযোগ, ডাক্তার রাকিব হাসান নিয়মিত ওই নারীর বাসায় যাতায়াত করেন। গতকাল রাতে স্থানীয়রা তাকে ওই নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় আটক করেন। পরে ওই নারীকে বিয়ে করে ছাড়া পান ডাক্তার রাকিব হাসান।

তবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ অস্বীকার করলেও বিয়ের বিষয়টি স্বীকার করেছেন ডা. রাকিব হাসান।