Home আঞ্চলিক রমজান মাসে আর্তমানবতার সেবার চেয়ে মহৎ কাজ আর নেই: মেয়র

রমজান মাসে আর্তমানবতার সেবার চেয়ে মহৎ কাজ আর নেই: মেয়র

43

খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র রমজান মাসে আর্তমানবতার সেবার চেয়ে মহৎ কাজ আর নেই। সে কারণে সামর্থ অনুযায়ী প্রত্যেকের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।

সিটি মেয়র মঙ্গলবার দুপুরে নগরীর স্যার ইকবাল রোডস্থ হোটেল আরাফাত চত্বরে দু:স্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে এ কথা বলেন। মাহে রমজান উপলক্ষে খুলনাস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমতিরি উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিটি মেয়র ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান।

সংগঠনের সভাপতি আলহাজ¦ এ্যাড. আব্দুল মালেক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে রোটা: সুলতান হোসেন খান, সংগঠনের সধারণ সম্পাদক আলহাজ¦ রোটা: ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক মো: মুজিবর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রোটা: আলতাফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এ সালাম, খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন খান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক রোটা: সরদার আবু তাহের প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।