Home আঞ্চলিক শান্তিধাম মোড়স্থ মধুমতি হোটেলের তালা ভেঙ্গে দেড় লাখ টাকা চুরি

শান্তিধাম মোড়স্থ মধুমতি হোটেলের তালা ভেঙ্গে দেড় লাখ টাকা চুরি

121

সৈয়দ মাহফুজুল আলম রাজন।।

নগরীর শান্তিধাম মোড় এলাকার একটি খাবার হোটেলে চুরি সংঘঠিত হয়েছে। এ ব্যাপারে সোমবার রাতে খুলনা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন হোটেল মালিক।

অভিযোগে নগরীর ৩০৯, খানজাহান আলী রোডস্থ শান্তিধাম মোড়, মধুমতি হোটেল মালিক আবু বকর সিদ্দিক উল্লেখ করেন ১০ মার্চ গভীর রাতে জতিসংঘ শিশু পার্কের দেওয়াল টপকে ভিতর ঢুকে তার হোটেলের দক্ষিন সাইডের দরজার তালা ভেঙ্গে জনৈক ব্যক্তি ভিতরে প্রবেশ করে হোটেলের ক্যাশবাক্স ও বাৎসরিক সঞ্চয়ী বাক্স ভেঙ্গে আনুমানিক নগদ ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে যায়। বর্তমানে আমি টাকার অভাবে হোটেল পরিচালনা করতে তিনি অক্ষম। আবু বকর সিদ্দিক খুলনাঞ্চলকে জানান, তার হোটেল চুরির ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশকে দিয়েছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই গোপীনাথ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, চুরির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।