Home আঞ্চলিক ভোমরা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ, সাধারণ সম্পাদক ওহিদুল

ভোমরা এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ, সাধারণ সম্পাদক ওহিদুল

33

সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় বিগত কমিটি বিলুপ্ত করে রামকৃষ্ণ চক্রবর্তীকে সভাপতি ও ওহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। একই সাথে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ভোমরা স্থলবন্দরের এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে শনিবার বিকাল ৩টার সময় সহ-সভাপতি ওহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। অত্র কার্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর ও সাধারণ সম্পাদক আবু হাসান এর সম্মতিক্রমে বিগত কমিটি বিলুপ্ত করে দ্বিতীয় বার পুনরায় সভা শুরু হয়। দ্বীতীয়ার্ধের সভায় সভাপতিত্ব করেন, বিদায়ী সাধারণ সম্পাদক আবু হাসান।

উক্ত সাধারন সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি পদে আসাদুর রহমান,সহ সভাপতি রিয়াজুল হক ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ- সাধারণ পদে সুকুমার দাস বাচ্চু, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোশাররফ হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে কিনু বিশ্বাস, অর্থ সম্পাদক পদে আসাদুল ইসলাম,দপ্তর সম্পাদক পদে মোঃ খোরশেদ আলম, কাস্টম বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ জাকির হোসেন ( মন্টু ), বন্দর ও বর্ডার বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুর রহমান (খোকন মাস্টার), ক্রীড়া সম্পাদক পদে পঙ্কজ দত্ত, প্রচার সম্পাদক পদে মোঃ আনারুল ইসলাম (আনার), সমাজ কল্যাণ সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য পদে আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সবুর, মোঃ আবু হাসান, মোস্তাফিজুর রহমান নাসিম, মোঃ মিজানুর রহমান, মোঃ আক্তার হোসেন (পানি ডাক্তার) নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার আশ্বাস্ত প্রদান করেছেন।