খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর ছোট চাচা মান্নান ভুইয়া (৮৫) শনিবার ভোর ৬টায় ইন্তেকাল করছেন ( ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র চাচার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্ ুতায়ালার নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীসহ মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দ।
অনুরুপ বিবৃতি দিয়েছেন সদর থানা বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, সদস্য সচিব রকিবুল ইসলাম মতি।











































