স্টাফ রিপোর্টার।।
নগরীর গল্লামারী এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীরা গল্লামারী মোড় অবরোধ করেছে। স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই শিক্ষার্থীর বাকবিতন্ডা ও অপ্রীতিকর ঘটনা ঘটে। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছাত্ররা অবরোধ শুরু করে।
শিক্ষার্থীদের দাবি দোষীকে আইনের আওতায় না আনা পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পুলিশ মোতায়েন করা হয়েছে গল্লামারী এলাকায়। অপরদিকে ঘটনার ছবি ও ভিডিও তুলতে গিয়ে বিভিন্ন টেলিভিশনের ক্যামারাপারসনা বিড়ম্বনার শিকার হয়েছেন বলে সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য,কিছু দিন আগে জিরো পয়েন্টে এমন একটি ঘটনা ঘটে।










































