Home আঞ্চলিক মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রুবা’র মায়ের ইন্তেকাল: শোক

মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রুবা’র মায়ের ইন্তেকাল: শোক

49

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. নুরুল হাসান রুবা’র মমতাময়ী মা ডা. আছিয়া সুলতানা (৭৯) বৃহস্পতিবার রাত ৩.৫০ মিনিটে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা শুক্রবার জুম্মাবাদ খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এবং নামাজে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমার নামাজে জানাজায় মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য শফিকুল আলম তুহিন সহ বিএনপির ও অঙ্গ সহযোগী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিএনপির শোক: খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, খুলনা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. নুরুল হাসান রুবা’র মমতাময়ী মা ডা. আছিয়া সুলতানা’র ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।