পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুটি ফার্নিচারের দোকান। তাতে ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকার মালামাল। বুধবার পৌর সদরের হক মার্কটের পিছনে রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। আশাশুনী ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে আসার আগেই পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতি গ্রস্থ মিজান ফার্নিচারের মালিক রফিকুল ইসলাম জানান, হক মার্কটের পিচনে আমার ও প্রকাশ বাছাড়ের জয়মা দুটি ফার্নিচার ঘর রয়েছে। রাত সাড়ে নয়টার দিকে আমরা ঘর বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত ৩ টার দিকে পাশের বাড়ির লোকজন আমার ঘরে আগুন লেগেছে বলে জানায়। এসময় বাড়ি থেকে এসে এলাকাবাসীকে নিয়ে প্রায় ১ ঘন্টা আগুন নিভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তার ভিতরে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তাতে আমার মিজান ফার্নচার ও প্রকাশ প্রকাশের জয়মা ফার্নিচারের প্রায় সাড়ে সাত লক্ষ টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে। খবর পেয়ে পাইকগাছা থানাপুলিশ ও আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসার আগেই পুড়ে ছাই হয়ে যায়। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, থানাপুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ফার্নিচারে আগুন লাগায় আগুন নিয়ন্ত্রনে আনা যায়নি। তাৎক্ষনিক ফায়ারসার্ভিস দলকে সংবাদ দিলে তাদের আসার আগেই দোকান ঘর দুটি পুড়ে যায়।











































