সদর থানা মহিলা দলের লিফলেট বিতরণ
খবর বিজ্ঞপ্তি।।
ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে সদর থানা মহিলা দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয় রুপসা বাজার ও আশপাশের দোকানগুলোতে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর মহিলাদলের সভাপতি আজিজা খানম এলিজা, সাধারণ সম্পাদক এড. কানিজ ফাতেমা আমিন, এড. জাহানারা পারভীন, পারভীন বেগম, কাওসারি জাহান মঞ্জু, রোজা খাতুন পুতুল, কাকলি খান, মেহেরুন্নেসা মিতু, পারুল বেগম, লাবনী, আলেয়া, মিম বেগম প্রমুখ ।
কুয়েটের রোকেয়া হলে বসন্তবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর রোকেয়া হলে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি বুধবার ঋতুরাজ বসন্তের প্রথম দিনে হল প্রাঙ্গণে বসন্তবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট সুহেলী শায়লা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং শিক্ষার্থীদের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ ১৪ ফেব্রুয়ারি বুধবার সকালে জাঁকজমকপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত মন্দিরে পুজা উদ্যাপন পরিষদের সার্বিক আয়োজনে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃফূর্তভাবে শ্রী পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীর শুভ আরাধনার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পুজার আনুষ্ঠানিকতার সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান তুষার কান্তি রায়, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নরোত্তম কুমার রায়, ইইই বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার হালদার, এমই বিভাগের প্রফেসর ড. দীপায়ন মন্ডল, পুজা উদ্যাপন পরিষদের সভাপতি ড. প্রতিক চন্দ্র বিশ^াসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ। শ্রী শ্রী সরস্বতী পুজা উপলক্ষ্যে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় প্রতিমা আনয়ন করা হয়।
অভয়নগরে মুরাদ হত্যার ঘটনায় ১৫জনের নামে মামলা: গ্রেফতার নেই
স্টাফ রিপোর্টার
অভয়নগরে এবিএম মুরাদ হোসেন(৩০) হত্যার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ও আরো ৪ থেকে ৫ জন অজ্ঞাত আসামী করে থানায় মামলা রেকর্ড হয়েছে। ঘটনার ৪৮ ঘন্টা পর মঙ্গলবার রাতে নিহতের বড় বোন লিলি বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট এখনো কাউকে আটক করতে পারেনি।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে নিহতের বোন লিলি বেগম বাদি হয়ে থানায় ১০ জানের নামে ও আরো অজ্ঞাত ৪ থেকে ৫ জন উল্লেখ করে এজাহার করেন। তার এজাহার মোতাবেক মামলা রেকর্ড করা হয়েছে।
নিহত মুরাদ হোসেনের পিতা সহাবুল ইসলাম সাবু বলেন, তার ছেলেকে একটি চক্র পরিকল্পিত ভাবে খুন করেছে। তিনি প্রধান মন্ত্রীর কাছে এদের বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন।
ঘটনার মোটিভ উদঘাটন পূর্বক প্রকৃত আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন বলে জানা গেছে। জেলা পুলিশ বুরো অব ইভেস্টিগেশন(পিবিআই) এর ইন্সিপেক্টর শেখ মোনায়েম ও সাব ইন্সিপেক্টর মিজানুর রহমান জানান তারা মামলার মোটিভ উদঘাটনের জন্য দায়িত্ব পেয়েছেন। প্রকৃত আসামী গ্রেফতার না হওয়া পর্যন্ত মোটিভ উদঘাটন করা সম্ভাব নয় বলে তারা জানান। তারা আশা করছেন দ্রুত মোটিভ উদঘাটন ও আসামী গেফতার করা সম্ভব হবে।
নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক এবিএম মুরাদ হোসেনকে রোববার রাতে বাড়ির কাছাকাছি ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাত, ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে ও পেটে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে নাড়ী ভুড়ি বের করে ফেলে রেখে চলে যায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসি এসে তাকে জখম অবস্থায় উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশের ময়না তদন্ত শেষে সোমবার সন্ধ্যায় বুইকরা সরকারি গোরস্তানে দাফন করা হয়।
বর্ণিল আয়োজনে খুলনা বসন্ত উৎসব
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ৩০টি সংগঠনের বর্ণিল আয়োজনে সবচেয়ে বড় বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আব্বাসউদ্দীন একাডেমীর আয়োজনে মহানগরীর ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে খুলনা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়।
খুলনা সাংস্কৃতিক উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম প্রধান অতিথি থেকে বসন্ত উৎসবের উদ্বোধন করেন।
আব্বাসউদ্দীন একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাসউদ্দীন একাডেমীর সভাপতি অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী। এতে উপস্থিত ছিলেন খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোকলেসুর রহমান বাবলু, কামরুল উসলাম বাবলু, অ্যাডভোকেট মীনা মিজানুর রহমান, কাজল ইসলাম প্রমুখ। এ সময় সকল সংগঠন সমবেতভাবে “ওরে গৃহবাসী খোল দ্বার খোল” গান পরিবেশন করে।
বসন্ত উৎসবে অংশগ্রহন করে স্বপ্ন সারথী, বিজয় ৭১, জে এস সংগীত একাডেমি, ধ্রুপদী সাংস্কৃতিক একাডেমি, আবৃত্তি ইশকুল, দেশ বাংলা একাডেমি, আনন্দলোক, শিশু একাডেমি, সপ্তসুর মিউজিক ক্লাব, উৎসব একাডেমি, নান্দিক একাডেমি, বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, বিশ্ব ভরা প্রাণ,ছায়া বৃক্ষ, কৃষ্টিধারা একাডেমি, জ্ঞান বিকাশ সংগীত একাডেমি, সাহিত্য সংসদ একাডেমি, আরোহী বাউল একাডেমি, স্বরবিতান, আদি নৃত্যাঙ্গণ, মিত্র একাডেমি, নৃত্যবিহার, ব্যাতিক্রম একাডেমি, আব্বাসউদ্দীন একাডেমীসহ ৩০টি সংগঠন। এসব সংগঠনের শিল্পীরা নাচ-গান ও আবৃত্তি পরিবেশন করেন।
রামপালে এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে ২১৬০ জন শিক্ষার্থী
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে এবছর মোট ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ১৬০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে ৩৩ টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৭ টি মাদরাসার শিক্ষার্থী রয়েছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কুদ্দুস জানান, এ বছর ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ রামপাল সরকারি কলেজ, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও গিলাতলা হাজি আরিফ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অংশ গ্রহণ করবে। হাজি এনায়েতুল্লাহ দাখিল মাদ্রাসা অংশ নিচ্ছে দাখিল পরীক্ষার্থীরা এবং শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নিচ্ছে ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা। এবার ২ হাজার ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ১৩০ জন বালক ও ১ হাজার ৩০ জন বালিকা অংশ নিচ্ছে। পরীক্ষা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে নেওয়ার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।#
দর্শনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সড়ক দুর্ঘটনায় নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় ছাগলকে বাচাতে যেয়ে রাস্তার পাশে বাড়ির দেয়ালে ধাক্কা লেগে বিএনপি নেতা দু’বারের নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যানের করুণ মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ৩ টায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম(৫৫) মটরসাইকেল যোগে দর্শনায় আসছিল।এসময় দর্শনার রামনগর বটতলা নামক স্থানে একটি ছাগল রাস্তা পার হওয়ার সময় ছাগলকে বাচাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি বাড়ির দেয়ালে ধাক্কা মারে ও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তিনি মারা যায়। উল্লেখ্য তিনি কার্পাসডাঙ্গা ইউপির দুই বারের ইউপি সদস্য ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ১৯৯২ ও ২০১১ সালে নির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
রামপালে ইয়াবা বিক্রিকালে নারী কারবারিসহ আটক -২
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল ইয়াবা বিক্রিকালে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় রামপাল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে চার জনের নামে এসআই হুসাইন আহম্মেদ মামলাটি দায়ের করেছেন।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় উপজেলার আঙ্গারিয়া গ্রামে বসে মাদক কারবারিরা মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে এসআই হুসাইন, এসআই লিটন কুমার বিশ্বাসসহ একটি পুলিশ ফোর্স অভিযান পরিচালনা করেন। এ সময় বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোজীনা বেগম রুবি (৩৮), ও খুলনার বেনুবাবু রোডের বাসিন্দা মিল্টন কর্মকারের ছেলে আবির কর্মকার (২৮) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করেন। ওই সময় অপর আসামি শোলাকুড়া গ্রামের মৃত প্রদীপ কুমারের ছেলে ইয়াবা বিক্রির সিন্ডিকেট প্রধান প্রদীপ দেবনাথ (৩৮) ও একই গ্রামের শেখ আশরাফ হোসেনের ছেলে ফয়সাল শেখ (৩৪) পালিয়ে যায়।
রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ইয়াবা ও নারী কারবারিসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় আসামীদের বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা।#
এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপির আদেশ
তথ্য বিবরণী
আজ ১৫ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৪ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নিম্নলিখিত আদেশ জারি করেছে।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের দুইশত গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক এক আদেশে এসকল তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, এবছর খুলনা মেট্রোপলিটন এলাকায় ৩১টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রতিযোগিতা ১৯ ফেব্রুয়ারি
তথ্য বিবরণী
বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় ন্যাশনাল গার্লস হাই স্কুলে ‘মায়ের ভাষা শিখি, শুদ্ধভাবে লিখি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
১৯ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, বিষয়: শহিদ মিনার, মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি, বিষয়: প্রভাতফেরি, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি, বিষয়: ভাষা আন্দোলন, মাধ্যম: জল রং/প্যাস্টেল রং। ঘ-বিভাগ: বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিষয় ও মাধ্যম: উন্মুক্ত। বয়স: ১৮ বছর অনুর্ধ্ব।
একই দিন বিকাল চারটায় ছড়াপাঠ/কবিতা আবৃত্তি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সাথে সম্পর্কিত যে কোন ছড়া/কবিতা) প্রতিযোগিতা ক-বিভাগ: শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি এবং গ-বিভাগ: ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।
উল্লেখ্য, চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ বাংলাদেশ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগীদের সাথে আনতে হবে।
২১ ফেব্রুয়ারি শহিদ হাদিস পার্কে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। খুলনার মুজগুন্নী শিশু বিকাশ কেন্দ্রে সকল ভাষা শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
দামুড়হুদায় নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদার কানাইডাঙ্গায় নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দামুড়হুদার কার্পাসডাঙ্গা কানাইডাঙ্গা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা কালে কীটনাশক ব্যবসায়ী কামরুল হাসানকে নকল থিয়োভিট সার বিক্রির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দিয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন আক্তার,এস এ পিপিও খবিরুল ইসলাম,উপসহকারী কৃষি কর্মকর্তা মামুন অর রশীদ ও মো:জান্নাতুল ফেরদৌস।মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এ এস আই সাইদুর রহমান সহ সঙ্গীত ফোর্স।
খুবিতে বাণী অর্চনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৪ ফেব্রুয়ারি (বুধবার) খুলনা বিশ্ববিদ্যালয় মন্দিরে বাণী অর্চনা (সরস্বতী পূজা) অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ। বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান অর্জনের জায়গা। জ্ঞান মানুষকে আলোকিত করে। বাণী অর্চনার অন্তর্নিহিত শক্তি মানুষকে আলোকিত করা। বাণী অর্চনার মাধ্যমে জ্ঞানের সাধন করা হয়। জ্ঞানচর্চাই এখানে মুখ্য আরাধ্য। খুলনা বিশ্ববিদ্যালয়ের এই সম্প্রীতি ধরে রেখে সামনের দিকে এগোতে হবে এবং এই দৃষ্টান্ত দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ুক- এ প্রত্যাশা করি। তিনি সুষ্ঠুভাবে এ আয়োজন সম্পন্ন করায় উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপাচার্য বাণী অর্চনা উদযাপন কমিটি এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের মাধ্যমে প্রকাশিত স্মরণিকা ‘পঞ্চমী’ এর মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। তিনি বলেন, বাণী অর্চনা ও পহেলা ফাল্গুন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক দর্শণার্থী এসেছেন। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির চেহারা উদ্ভাসিত হয়েছে। রাষ্ট্রের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়ও অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, বিংশ শতাব্দীর শুরু থেকে সরস্বতী পূজা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে। এটি এখন বাঙালি সংস্কৃতির অঙ্গে পরিণত হয়েছে। তিনি মন্দিরকে সুসজ্জিত করার পাশাপাশি একজন স্থায়ী পুরোহিত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করেন।
বাণী অর্চনা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী, মন্দির কমিটির সহ-সভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. তরুণ কান্তি বোস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।
এ সময় চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসরড. সমীর কুমার সাধু, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রফেসর ড. তুহিন রায়সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বাণী অর্চনা পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো- সকাল ৮টায় মন্দিরে প্রতিমা স্থাপন, সকাল ৯টায় দেবীর আমন্ত্রণ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি নিবেদন, সকাল ১১.৩০ মিনিটে প্রসাদ বিতরণ এবং বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
খুবির ভাস্কর্য ডিসিপ্লিনের শিক্ষক শান্তনু মন্ডলের পিতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শান্তনু মন্ডলের পিতা জ্যোতিষ চন্দ্র মন্ডল বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার দিবাগত রাত ২.৪৫ মিনিটে বটিয়াঘাটা উপজেলার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাচিবুনিয়া শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ভাস্কর্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শান্তনু মন্ডলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ভাস্কর্য ডিসিপ্লিনের প্রধান মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকীসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
চুয়াডাঙ্গার দু’টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে শংকরচন্দ্র ইউনিয়নে ৮জন ও মাখালডাঙ্গা ইউনিয়নে ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়ের দপ্তরে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও শেষ পর্যন্ত দুটি ইউনিয়নে মোট ৯৪ জন সাধারণ সদস্য ও ৩৬ জন সংরক্ষিত সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫জন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দীন আহমেদ (চন্দন), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশাবুল হক, বিশ্বজিত সাহা, আব্দুর রাজ্জাক ও ওসমান গনি।
অপরদিকে, শংকরচন্দ্র ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮জন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানকারীরা হলেন- শংকচন্দ্র ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মহিউল আলম, সিকদার রাকিব হাসান, শফিকুল ইসলাম, বখতিয়ার হোসেন, কাজী আমিরুল ইসলাম, জিসান মিয়া ও নিলুয়ার হোসেন।
এ দুটি ইউনিয়নে প্রার্থীদের মনোনয়ন বাছাই হবে ১৫ ফেব্রুয়ারি, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থিতা আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। এরপর আগামী ভোট গ্রহন হবে ৯ মার্চ ব্যালটের মাধ্যমে হবে ভোটগ্রহন।
খুলনা সাংবাদিক ইউনিয়নে নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
স্টাফ রিপোর্টার
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র পেশাজীবী সাংবাদিকদের স্বার্থ রক্ষার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের পরিচালকের কাছে আবেদন জানানো হয়েছে। আবেদনে বর্তমান কমিটির বিরুদ্ধে উচ্চ আদালতের সিদ্ধান্ত অবমাননা, গঠণতন্ত্র লঙ্ঘন করে সদস্য পদ প্রদান ও নির্বাচন পরিচালনার অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়নটির স্থায়ী সদস্য সুনীল দাস ও মো: বাবুল আখতার এ আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে ইউনিয়নে দ্বৈতপেশায় সম্পৃক্ত ও গঠণতন্ত্র লঙ্ঘন, আদালত অবমাননার বিষয়গুলো তুলে ধরা হয়।
এতে বলা হয়, খুলনা সাংবাদিক ইউনিয়ন (রেজি:নং-১০০৮) সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সাংবাদিকতা পেশায় নিয়োজিত সকল সদস্যের পেশাগত মান উন্নয়ন, তাদের স্বার্থ সংরক্ষণ, দায়িত্ব পালনের দিকে নজর, সাংবাদিকতার স্বাধীনতা অক্ষুন্ন রাখা। আগামী ৯ মার্চ, ২০২৪ (শনিবার), খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। আর এই নির্বাচনকে ঘিরে নানা সংকট দেখা দিয়েছে। বর্তমান কমিটি মহামান্য হাইকোর্ট এর রিট পিটিশন নং ১৬৫৬/২০২২ এর আদেশে বিচারপতি মামুন রহমান ও বিচারপতি দিলারুজ্জামানের বেঞ্চে তিনজন মালিকের (প্রকাশক ও সম্পাদক) সদস্যপদ বাতিলের আদেশসহ গঠণতন্ত্রের বিধির বাইরের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি অগ্রাহ্য করেছে। তিনজন মালিকের ইউনিয়নের সদস্যপদ বাতিল হলেও গঠণতন্ত্রের বিধির বাইরের সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বরং গঠণতন্ত্র না মেনে কার্যনির্বাহি পরিষদ আরো ১১৪ জনকে নতুন সদস্যপদ প্রদান করেছে। নতুন সদস্য দেওয়ার ক্ষেত্রে গঠণতন্ত্রের অনুচ্ছেদ-২ এর ধারা-১ মানা হয়নি। শ্রম আইনের নিয়োগ বিধিমালা অনুযায়ী তাদের নিয়োগপত্রও ও আনুসঙ্গিক কাগজপত্রে অনেক অসংগতি রয়েছে। এছাড়া রেজিস্টার অব ট্রেড ইউনিয়নের অনুমোদন/ অবগত ছাড়া নির্বাচনী পরিচালনা কমিটি গঠন ও তফশীল ঘোষণা করা হয়েছে। যা শ্রম আইনের সম্পূর্ণ লঙ্ঘন ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন প্রক্রিয়াও যথাযথ হয়নি।
শ্রম পরিচালক মো. মিজানুর রহমান আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের একটি আবেদন পেয়েছি। এ্ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
জীবননগরের সড়কের উপর লালশাকের ডাটা ঘটছে অহরহ দুর্ঘটনা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
জীবননগরের সড়কের উপর লালশাকের ডাটা শুকাতে দেওয়ায় ঘটছে দুর্ঘটনা।নিষেধ করলেও কে শোনে কার কথা।
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজার থেকে কাশিপুরের দিকে যেতে প্রধান সড়কের উপর এভাবেই লালশাকের ডাটা শুকাতে দেওয়া হচ্ছে। ফলে মটরসাইকেলে অহরহ ঘটছে দুর্ঘটনা।বিশেষ করে স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে দুঃঘটনায় শিকার হচ্ছে।স্থানীয়রা নিষেধ করলেও শুনছেনা কারও কথা।বড় ধরনের দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজর দেয়া মনে করেন সচেতন মহল।
বার্ধক্যজনিত কারণে বাঘের মৃত্যু, ধারণা বন বিভাগের
বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের কচিখালী এলাকার খাল থেকে উদ্ধার মৃত বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে কচিখালী স্টেশন এলাকায় প্রাণিসম্পদ ও বন বিভাগের যৌথ টিম এ ময়নাতদন্ত সম্পন্ন করে। ৯ ফুট দৈর্ঘ্য ও ২৫৫ কেজি ওজনের মৃত বাঘটি পুরুষ এবং আনুমানিক ১৫ বছর বয়সি। মৃত বাঘটির শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা বন বিভাগের।
সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় খালে ভাসমান অবস্থায় বাঘটির মৃতদেহ উদ্ধার করেন বনরক্ষীরা।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ মাহবুব হাসান বলেন, কচিখালী অভয়ারণ্য এলাকার টাইগার পয়েন্ট খাল থেকে উদ্ধার করা বাঘটির ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে প্রাথমিকভাবে তিনি জানান। বাঘটির প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এসব আলামত রাজধানীর বন বিভাগের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। সেখানকার রিপোর্টে বাঘের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, বাঘটির মৃতদেহ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সুন্দরবনের করমজলে সংরক্ষণ করা হবে। সেখানে করমজল ইন্টারভিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হবে।
এর আগে ২০২২ সালের ২৮ জানুয়ারি সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরসংলগ্ন খাল থেকে একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এছাড়া ২০২১ সালের ১৯ মার্চ শরণখোলা রেঞ্জের ভোলা নদীর ধুনচেবাড়িয়া চর থেকে আরও একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার হওয়া দুটি মৃত বাঘকে সুন্দরবনের আভ্যন্তরে মাটিচাপা দেয় সুন্দরবন পূর্ব বন বিভাগ।
কবরস্থানের পাশে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটায় কবরস্থানের পাশে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আলমগীরকে (৩৮) আটক করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। আটক আসামি ইউনিয়নের দক্ষিণ নগরঘাটা গ্রামের আ. রকিব আনছারীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বাড়ির পাশে কবরস্থানের পাশে নিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করে আলমগীর। ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে লোক-লজ্জার ভয়ে সবার অজান্তে বাড়ি থেকে আত্মগোপন করে কিশোরী। খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাকে এক আত্মীয়ের বাসা থেকে উদ্ধার করেন।
মেয়ের বাবা জানান, আমি ইটভাটায় কাজ করি। এ খবর শুনে বাড়িতে আসি। আলমগীরকে নিজের সন্তানের মতো ভাবতাম। সে আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েটির এত বড় সর্বনাশ করল। আমি এর সঠিক বিচার চাই।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিন্ন আয়োজনে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে ভ্যালেন্টাইনস ডে উদযাপন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে পথশিশু ও অসহায় নারীদের মধ্যে কম্বল, খাবার ও চকলেট বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লাইফ লাইন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
লেখিকা ও কবি শরীফা সুহাসিনীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
পুলিশ সুপার বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশু ও অসহায় হতদরিদ্র নারীদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি এতে অংশ নিতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন, শুধু আজকের জন্য চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আসা দর্শনার্থীদের জন্য টিকিট ফ্রি করা হলো। একইসঙ্গে পার্কে আসা পথশিশুসহ সব বাচ্চাদের জন্য রাইড শেয়ার ফ্রি করা হলো। তাদের চকলেট উপহার দেওয়া হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আল রোমাজ রাজন জানান, ভালোবাসা দিবসের উদযাপনটা আমরা একটু ভিন্নভাবে করতে চেয়েছি। পথশিশু ও সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
আল রোমাজ রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দীন আল আজাদ, ডিআই-১ ইন্সপেক্টর আবু জিহাদ খান, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকেন্দার আলী, ইন্সপেক্টর সাইফুল ইসলাম, নারী উদ্যোক্তা মাহমুদা অনি প্রমুখ।
বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত
বাগেরহাট প্রতিনিধি
‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’ স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাব এ কর্মসূচির আয়োজন করে।
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক ড. মো. ফখরুল হাসান।
প্রেসক্লাবের সহসভাপতি বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি আইনজীবী শাহ আলম টুকু, শেখ আহসানুল করিম, সাধারণ মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। ঝড়-জলোচ্ছ্বাস এলে সুন্দরবন রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।
২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারি সংগঠন দিবসটি পালন করে আসছে।
ধূমপানে নিষেধ করায় মারামারি-ভাঙচুর, মোটরসাইকেলে আগুন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান চলাকালীন বহিরাগত কয়েকজন যুবককে ধূমপান করতে নিষেধ করায় মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বহিরাগতদের একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ডুগডুগি গ্রামের মিনাল হোসেনের ছেলেসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জন যুবক বিদ্যালয়ে প্রবেশ করে প্রকাশ্যে ধূমপান করে। স্থানীয় ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজকরা তাদের বিদ্যালয়ের বাইরে গিয়ে ধূমপান করতে বলেন। এনিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বহিরাগতরা চলে যায়।
কিছুক্ষণ পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও বিদ্যালয় চত্বরে এসে অনুষ্ঠানের মঞ্চ ও অফিস কক্ষে ভাঙচুর চালায় বহিরাগতরা। এসময় স্থানীয়দের সঙ্গে তাদের মারধরের ঘটনা ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে বহিরাগতরা পালিয়ে গেলেও একজনকে ধরতে সক্ষম হন স্থানীয়রা। তাকে আটকে রেখে পুলিশে খবর দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় বহিরাগতদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।
এ ঘটনায় রাত সাড়ে ৮টার দিকে লোকনাথপুর সহশিক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতিমা বিদ্যালয়ের অনুষ্ঠানের মঞ্চ ও অফিস কক্ষ ভাঙচুরের অভিযোগে দামুড়হুদা মডেল থানায় মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
১৫ টাকার এক গোলাপ বিক্রি ৬০ টাকায়
ঝিনাইদহ প্রতিনিধি
বুধবার ছিলো পহেলা বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনটি বরণ করতে উন্মুখ থাকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। ফুলছাড়া এ দিনটি যেন একেবারেই বেমানান। একারণে অন্য সময়ের থেকে এ দিনটি এলে ফুলের চাহিদা বেড়ে যায় বহুগুণ। এসময় ব্যস্ততা বেড়ে যায় ফুলচাষী ও ব্যবসায়ীদের। অতিরিক্ত চাহিদার কারণে উত্তাপ ছড়িয়ে পড়েছে ঝিনাইদহের দুইটি বড় ফুল বাজারে।
জেলার সবথেকে বড় ফুলের পাইকারী বাজার জেলা সদরের গান্না ও কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা। সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্য সময়ের থেকে দুই তিনগুণ বেশি দামে ফুল বিক্রি হচ্ছে। এসব বাজারে পাইকারি একটি গোলাপ আকার ভেদে ৩৫ থেকে ৪৫ টাকা বিক্রি হয়েছে। আর খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এক থেকে দুই সপ্তাহ আগে একই গোলাপ বিক্রি হয়েছিলো ১৫ থেকে ২০ টাকা।
এছাড়া জারবেরা বিক্রি হচ্ছে ১৫ থেকে ২৫ টাকা। যা দুই সপ্তাহ আগেও বিক্রি হয়েছিল ৫ থেকে ৮ টাকা। রজনীগন্ধার স্টিক বিক্রি হচ্ছে ৮ টাকা, যা এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিল তিন থেকে পাঁচ টাকায়। একই সময়ে গাদা ফুল বিক্রি হয়েছে ২৫০ থেকে ৩৫০ টাকা খোপা। দুই সপ্তাহ আগে এ খোপা বিক্রি হয়েছিলো ১০০ থেকে ১৫০ টাকায়।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠে মাঠে ফুটে আছে লাল, হলুদ ও কমলা রঙের জারবেরা। ফুটে আছে রং বে-রঙের গোলাপ, রজনীগন্ধা, গ্ল্যাডিয়াস ও গাদা ফুল। ফুলের রঙে স্বপ্ন রাঙাতে ব্যস্ত সময় পার করছে জেলার ফুলচাষিরা। প্রতিবছর বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা দিবস, ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ এলেই এ জেলার ফুলচাষি ও ফুলকর্মীদের ব্যস্ততা বেড়ে যায়। বিভিন্ন জাতীয় উৎসবে এ এলাকার উৎপাদিত ফুল ব্যবহৃত হয়ে থাকে। ফলে ফুলের বাড়তি চাহিদা মিটাতে ব্যস্ত সময় পার করে জেলার ফুলচাষীরা।
ব্যবসায়ী ও কৃষকরা বলছেন, ঝিনাইদহে গাদা ফুলের পরিমাণ সব থেকে বেশি। দেশের গাদা ফুলের মোট চাহিদার ৬৫ শতাংশ পূরণ করে ভারতীয় সীমান্তবর্তী এ জেলার উৎপাদিত ফুল।
চলতি মৌসুমে ঝিনাইদহ জেলায় প্রায় ৪০০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এরমধ্যে জেলা সদরে ৩৭ হেক্টর, কালীগঞ্জে ১৫০ হেক্টর, কোটচাঁদপুরে ৪৫ ও মহেশপুরে ১৫৯ জমিতে দেশি বিদেশি বিভিন্ন জাতের রং-বেরঙের ফুলের চাষ হয়েছে। ফুলের মধ্যে রয়েছে গোলাপ ১৬.২৬ হেক্টর, গাঁদা ১৩৮ হেক্টর, রজনীগন্ধা ৫৭.২৬ হেক্টর, জারবেরা ২১ হেক্টর, চন্দ্রমল্লিকা সাত হেক্টর ও আট হেক্টর জমিতে গ্ল্যাডিয়াস ফুলের চাষ হয়েছে।
সব থেকে বেশি ফুলের চাষ হয় জেলা সদরের গান্না ও কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে। যে কারনে এ এলাকাটি অনেকের কাছে ফুলনগরী বলে পরিচিত। ১৯৯১ সালে জেলার কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সৌখিন কৃষক ছব্দুল শেখ সর্বপ্রথম ফুল চাষ করেন। তিনি ওই বছর মাত্র ১৭ শতক জমিতে ফুল চাষ করে ৩৪ হাজার টাকার ফুল বিক্রি করেন। এরপর থেকে এলাকায় বিভিন্ন জাতের ফুল চাষের বিস্তার শুরু হয়। বর্তমানে জেলার হাজার হাজার কৃষক ফুলচাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
জেলার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের ফুলচাষী টিপু সুলতান বলেন, ২০১৭ সালে ৫৫ লাখ টাকা খরচ করে পাঁচ বিঘা জমিতে জারবেরা ফুলের চাষ করেছিলাম। বর্তমানে প্রায় ২০ বিঘা জমিতে আমার ফুল চাষ রয়েছে। এরমধ্যে গোলাপ রয়েছে পাঁচ বিঘার মত। বিদেশি ফুল জারবেরা কাটার পরেও এক সপ্তাহের বেশি সময় তাজা থাকে। রং আর বৈচিত্র্যে অনন্য জারবেরা ফুলের কোনো তুলনা নেই। এ ফুল চাষে এক বিঘাতে খরচ ১০ থেকে ১৫ লাখ টাকা। তবে চার বছর একনাগাড়ে ফুল বিক্রি করা যায়। ফলে লাভ হয় তিন থেকে চার গুণ।
বালিয়াডাঙ্গা বাজার এবং ঝিনাইদহ সদর উপজেরা গান্নার ফুল বাজারে গিয়ে দেখা যায়, দুপুর থেকে শত শত কৃষক তাদের ক্ষেতের উৎপাদিত ফুল ভ্যান, স্কুটার ও ইঞ্জিন চালিত বিভিন্ন পরিবহনযোগে নিয়ে আসছেন। বেলা গড়ানোর সঙ্গে রং বে-রঙের ফুলে ফুলে ভরে যায় বাজার দুইটি।
কোটচাঁদপুর উপজেলার তালিনা গ্রামের কৃষক সনজিত দাস জানায়, আড়াই বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন। এরই মধ্যে ৫০ হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি করেছেন দেড় লক্ষ টাকার ফুল। এখনো অর্ধলাখ টাকার ফুল বিক্রি করা যাবে।
ওই গ্রামের কৃষাণী সীমা রানী জানান, সে প্রায় ১২ বছর ধরে ফুলের মালা তৈরি করার কাজ করছেন। গাঁদা ফুলের প্রতি খোপায় তার আয় হচ্ছে ১২ টাকা। এভাবে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা আয় হয়।
সদর উপজেলার গান্না বাজার ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম জানান, এখন ফুলের বাজারে দাম বেশ ভালো রয়েছে। দাম ভালো পেলে ১১ থেকে ২১ ফেব্রুয়ারি ও ২৬ মার্চ পর্যন্ত সদর, কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন বাজার থেকে প্রায় ১৫ থেকে ২৫ কোটি টাকার ফুল বিক্রি হবে ধারণা করছি।
ঝিনাইদহ সদর উপজেলার কৃষি কর্মকর্তা নূর-এ-নবী জানান, দাম ভালো পেতে ক্ষেত থেকে তোলার পর ফুল সতেজ রাখা জরুরি। কারণ গ্রাহক পর্যন্ত পৌছাতে অনেকটা সময় লেগে যায়। এ জন্য জারবেরা ক্ষেত থেকে কাটার সঙ্গে সঙ্গে পানির ভিতরে রাখতে হবে। গোলাপের ক্ষেত্রেও পানির ভিতরে রেখে হালকা পানি স্প্রে করতে হবে। গাদা ফুলও তোলার পর খেয়াল রাখতে হবে যেন ফুলে কোনো আঘাত না লাগে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক আজগর আলী জানান, ঝিনাইদহের মাটি ও আবহাওয়া ফুলচাষের জন্য উপযোগী। ফুলচাষ এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়য়ে বিরাট ভূমিকা রাখছে।
ফুল পরিবহন ও সংরক্ষণ প্রশ্নে তিনি জানান, পদ্মা সেতু হওয়া খুব সহজে অল্প সময়ে ফুল ও কৃষি পণ্যবাহী গাড়ি ঢাকা চট্রগ্রাম পৌছে যাচ্ছে। এছাড়া ফুল সংরক্ষণের জন্য বালিয়াডাঙ্গা বাজারে ফুল এসেম্বলী সেডের সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রুম করা হয়েছে। যেখানে ফুল ও ফলের বীজ সংরক্ষণ করা যাবে বলে যোগ করেন তিনি।
চোখে-মুখে আঠা লাগিয়ে ধর্ষণ, মহিলা পরিষদের গভীর উদ্বেগ
খুলনাঞ্চল রিপোর্ট
খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ঘরে ঢুকে চোখে-মুখে আঠা লাগিয়ে দুর্বৃত্তদের দ্বারা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানায় তারা।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় যে- খুলনা জেলার পাইকগাছা উপজেলায় দুর্বৃত্তদের দ্বারা গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূর বাসার ছাদের ওপরের সিঁড়িঘর দিয়ে গত রোববার (১১ ফেব্রুয়ারি) দুর্বৃত্তরা ঘরে ঢুকে গৃহবধূর চোখেমুখে আঠা লাগিয়ে হাত-পা বেঁধে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং গৃহবধূর কানের দুল, বাড়িতে থাকা টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার দিন গৃহবধূর স্বামী ব্যবসার কাজে বাইরে ছিলেন। গৃহবধূর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
আমরা লক্ষ্য করছি, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাদের প্রতি ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের ঘটনাসমূহ উদ্বেগজনকভাবে ঘটেই চলেছে। দুর্বৃত্তদের দ্বারা এসব ঘটনা যেমন নারী ও কন্যাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে তেমনি তাদের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করছে। নারী ও কন্যারা ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ মহিলা পরিষদ গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের দাবি জানায়। পাশাপাশি এ ধরণের ঘটনার পুনরাবৃত্তিরোধে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানায় এবং নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে যুক্ত করে সমন্বিত সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানায়।
৫১ বছরে হারিয়ে গেছে সুন্দরবনের প্রায় ৩ শতাংশ বনাঞ্চল
খুলনাঞ্চল রিপোর্ট
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। সাম্প্রতিক বছরগুলোতে বর্ষা মৌসুমে বাংলাদেশের দিকে গড়ে ৩টি করে ঘূর্ণিঝড় এগিয়ে আসছে। একটি ঝড়ের ক্ষতি কাটিয়ে না উঠতেই সমুদ্রে সৃষ্টি হচ্ছে আরেকটি ঝড়। ফলে পাওয়া যাচ্ছে না প্রস্তুতি নেওয়ার সময়ও। মানুষের পক্ষে দুঃসাধ্য হয়ে ওঠা এসব পরিস্থিতিতে বাংলাদেশকে সবসময় বুক চিতিয়ে রক্ষা করে আসছে সুন্দরবন। কিন্তু সেই সুন্দরবন কেমন আছে?
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে সুন্দরবনে বনাঞ্চলের ঘনত্ব কমে যাচ্ছে এবং পানির উৎসগুলিতে বিষাক্ত পদার্থের মাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে আবাসস্থল বিভক্ত হয়ে পড়ছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে।
‘রাইজিং টাইডস, রোরিং ফিউচার্স: দ্য সুন্দরবন স কোয়েস্ট ফর সার্ভাইভাল’ শিরোনামে সম্প্রতি পরিবেশ ও জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের করা গবেষণায় দেখা গেছে, ১৯৭৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সুন্দরবনের ভূমি আবরণে পরিবর্তন ঘটেছে। ঘন বনের পরিমাণ কমে গেছে, আর জলাভূমির আয়তন বেড়েছে। এটি আবাসস্থল হারিয়ে যাওয়া এবং বিভাজনের ইঙ্গিত দেয়।
গবেষণাটি আরও জানায়, ১৯৭৩ সালে সুন্দরবনের ৯৪.২% এলাকা ঘন বনাঞ্চলে আবৃত ছিলো, যা ২০২৪ সালে কমে ৯১.৫% হয়েছে। এর অর্থ হলো, কার্বন আত্তীকরণ থেকে উপকূল রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সেবা প্রদানকারী এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক এলাকার আয়তন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
গত ৩০ বছরে সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষতি হয়েছে ৩.৩ বিলিয়ন ইউএস ডলার, যার ৮০% এরও বেশির জন্য ম্যানগ্রোভ অবক্ষয় দায়ী বলে অনুমান করেছেন গবেষকরা।
গবেষণা প্রতিবেদনটিতে আরও বলা হয়, একই সময়ে সুন্দরবনের জলাভূমির আয়তন ৪.৮% থেকে ৭.৬% বেড়েছে, যা আবাসস্থল বিভাজন এবং জীববৈচিত্র্য হ্রাসের মতো পরিবেশগত উদ্বেগ জন্ম দিচ্ছে। স্যাভানা বনাঞ্চলের পরিমাণ সামান্য কমে ১.০% থেকে ০.৯% হয়েছে, যা মানবসৃষ্ট অভিবাসন বা প্রাকৃতিক বনের গতিশীলতার কারণে বনের সহনশীলতা কমে যাওয়া এবং সম্ভাব্য অবনতির ইঙ্গিত দেয়। তবে বনের জলাভূমির আয়তন বাড়লেও, এই অঞ্চলের ২১০ প্রজাতির মাছ, চিংড়ি, কাঁকড়া, মলাস্কা এবং ঝিনুক, ব্যাপকভাবে বিষাক্ত পদার্থ ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও গবেষণায় তুলে ধরা হয়।
গবেষকরা জানান, সুন্দরবন বর্তমানে যে সমস্ত হুমকির সম্মুখীন সেগুলোও সত্ত্বর বিবেচনা করতে হবে, যেমন বাঘের জনসংখ্যা হ্রাস, সুন্দরী গাছের অদৃশ্য হয়ে যাওয়া, সুন্দরবনের মধু’ এর জন্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এবং রামপালে কয়লা চালিত তাপবিদ্যুৎকেন্দ্র ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো নির্মাণ।
এ বিষয়ে চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জলবায়ু ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ এম জাকির হোসেন খান বাংলাভিশনকে বলেন, ‘সুন্দরবন রক্ষা জরুরি এবং এর জন্য বহুমুখী পদক্ষেপ নিতে হবে। এটি একটি সীমান্তবর্তী সমস্যা, তাই ক্ষতি ও ক্ষয়পূরণ তহবিলের আওতায় বিষয়টি অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়াও, স্থানীয়ভাবে দূষণরোধে কাজ করতে হলে, স্থানীয় পরিবেশ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্তকারী ব্যবসা ও প্রতিষ্ঠানগুলিকে বিকল্প আয়ের উৎস সরবরাহ করতে হবে এবং এলাকায় দূষণকারীদের সরকারি সুবিধা বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে বহুমাত্রিক সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এর মধ্যে রয়েছে সুরক্ষিত এলাকা যৌথভাবে পরিচালনা, সমন্বিত সংরক্ষণ প্রচেষ্টা এবং যৌথ গবেষণা উদ্যোগ। অবৈধ কার্যকলাপ ও বন্যপ্রাণী চলাচল ট্র্যাক করতে ড্রোনসহ ডিজিটাল মনিটরিং এর ব্যবহার করা যেতে পারে। সেন্সর- ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে লবণাক্ততার মাত্রা পর্যবেক্ষণ করা যায় এবং অবৈধ মাছ ধরার বিরুদ্ধে পদ্ধতি গ্রহণ করা উচিত। এছাড়াও, সুরক্ষিত এলাকা ও বন্যপ্রাণী অভয়ারণ্য বিস্তার করা অতীব জরুরি।
ঐতিহাসিক প্রশাসনিক মডেলগুলিকে পুনরুজ্জীবিত করা এবং ২০৩০ সালের মধ্যে ৩০% ভূমি ও সমুদ্র রক্ষার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক চুক্তিগুলিকে খুব দ্রুত নবায়ন করা উচিত বলেও পরামর্শ দেন এই জলবায়ু ও পরিবেশ নীতি বিশেষজ্ঞ।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, জলবায়ু পরিবর্তন ও মানুষ্যসৃষ্ট নানান কারণে সুন্দরবন যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এতে বাংলাদেশের জন্য ঝুঁকি বাড়ছে। কারণ সুন্দরবন প্রতিটি দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। এখন সেই সুন্দরবন হুমকির মুখে। রক্ষা কবচ নিজেই যদি হুমকির মুখে থাকে তাহলে আমাদের রক্ষা করবে কে? তাই সুন্দরবনকে রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা দরকার।
তিনি বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশকেই রক্ষা করে না। এটি বিশ্বেরও রক্ষা কবচ। কারণ সুন্দরবন অনেক কার্বন চুষে নেয়। যার মাধ্যমে লাঘব করে জলবায়ু পরিবর্তনকে। তাই এই বন পুরো বিশ্বের সম্পদ। এটিকে রক্ষা করা পুরো বিশ্বের দায়িত্ব।
উল্লেখ্য, ২০১১ সালে সুন্দরবনের গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্রের সংরক্ষণে সহায়তার জন্য ১৪ ফেব্রুয়ারিকে ‘সুন্দরবন দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছিলো। সেই থেকে ভালোবাসা দিবস হিসেবে পরিচিত ১৪ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে সুন্দরবন দিবস হিসেবেও।
ভেজাল আইসক্রিম বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রয়ের অপরাধে কাজী ভ্যারাইটিস স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট শহরের গোবরদিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এসময় বিপুল পরিমাণ ক্ষতিকর রং মেশানো ও মেয়াদবিহীন ভেজাল আইসক্রিম ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, কাজী ভ্যারাইটিজ স্টোর উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়াই আইসক্রিম ও শিশু খাদ্য বিক্রি করছিলেন। এছাড়া ভুয়া নামের ভেজাল আইসক্রিমও ছিল তার দোকানে। তার দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম ও শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে। সেই সাথে ব্যবসায়ী মো. ইলিয়াস কাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মসজিদে যাওয়ার রাস্তায় বেড়া দিলেন ইউপি মেম্বার
গোপালগঞ্জ প্রতিনিধি
গ্রামটি বিল বেষ্টিত। গ্রামের শেষ প্রান্তে একটি মসজিদ রয়েছে। মসজিদে যাতায়াতের জন্য ২ বছর আগে ৫০০ মিটার দীর্ঘ মাটির রাস্তা নির্মাণ করে দেয় সরকার। এই রাস্তার প্রস্ত ১০ ফুট। ১ বছর আগে ওই রাস্তায় ইট বসানো হয়। স্থানীয় শেখ ও মোল্লা বংশের লোকজন রাস্তা নির্মাণে সমঝোতা করে জায়গা দিয়েছেন। শেখ বংশের প্রত্যাশা অনুযায়ী রাস্তা হয়নি। অতি সম্প্রতি শেখ বংশ রাস্তাটির বাঁক সোজা করতে মোল্লা বংশের কাছে পৌনে ১ শতাংশ জায়গা দাবি করে। কিন্তু মোল্লা বংশ এটি দিতে রাজি হয়নি। এ কারণে গত ৭ ফেব্রুয়ারি (বুধবার) শেখ বংশের ইউপি মেম্বার মো. মুরাদ শেখ বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামাবাসীর মসজিদে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। মসজিদের আশপাশে বসবাসকারী ৫০ টি পরিবার এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। রাস্তায় ভ্যান ও ইজিবাইক ঢুকতে পারছে না। মালামাল পরিবহনে ব্যাঘাত ঘটছে। এমন অবস্থা সৃষ্টি হয়েছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পারইহাটি দক্ষিণপাড়া গ্রামে।
বাঁশবাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মো. মুরাদ আলী শেখ বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার কথা স্বীকার করে বলেন, আমি ও আমার চাচাতো ভাইয়েরা রাস্তা নির্মাণের সময় ১০ শতাংশ জমি দিয়েছি। মসজিদের জায়গা দিয়ে আমাদের বাড়িতে ঘুরিয়ে রাস্তা নিতে হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ সেখানে ওজুখানা করার সিদ্ধান্ত নিয়েছে। এটি হলে ওই রাস্তা দিয়ে আমরা বাড়িতে যাতায়াত করতে পারব না। তাই আমরা রাস্তাটি সোজা করার জন্য মোল্লা বংশের কাছে মাত্র পৌঁনে ১ শতাংশ জায়গা চেয়েছি। তারা জমি দিতে রাজি হয়নি। উল্টো তারা ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের হুমকি ধামকি দিচ্ছে। ওই বংশের অনেকেই সরকারি চাকরি করেন। তারা খুবই প্রভাবশালী। তাদের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি। পৌঁনে ১ শতাংশ জমি দিলে রাস্তা খুলে দেব।
প্রতিপক্ষ পারইহাটি দক্ষিণপাড়া গ্রামের মো. এনামুল হক মোল্লা বলেন, ২ বছর আগে মেম্বারের তত্ত্বাবধানে ঘুরিয়ে মাটির রাস্তা নির্মাণ করা হয়। ১ বছর আগে রাস্তায় ইট বসানো হয়। এখন মেম্বার রাস্তাটি সোজা করে আমাদের বাড়ির মধ্য দিয়ে নিতে চাইছেন। আমাদের বাড়ির মধ্যদিয়ে রাস্তা নিলে আমাদের ৪ ভাইয়ের মালিকানাধীন ১৭ শতাংশ বাড়ির জায়গা কয়েক টুকরো হয়ে যাবে। আমার বসতঘর ভাঙ্গতে হবে । রাস্তা সোজা করতে না পেরে ইউপি মেম্বর বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এতে মসজিদ সংলগ্ন ৫০ পরিবারের যাতায়াতে সমস্যা হচ্ছে। গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে মসজিদে যেতে পারছে না। মানুষের যাতায়াতের সরকারি পথ বন্ধ করার কারো এখতিয়ার নেই। রাস্তাটি খুলে দেওয়ার জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে আমরা কোন হুমকি ধামকি দিচ্ছি না দাবি করে মো. এনামুল হক মোল্লা বলেন, আমাদের বংশ প্রভাবশালী নয় বরং মেম্বারের বংশের লোকজন সংখ্যায় বেশি তারাই প্রভাবশালী। আমরা বাক বিতন্ডা করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবিনতি হতে পারে। এই আশংকায় নিরব ভূমিকা পালন করছি। মসজিদের পক্ষ থেকে ওজুখানা করার পরও রাস্তা ১০ ফুট প্রশস্তই থাকবে। এতে মেম্বারের বংশের লোকজনের চলাচলে অসুবিধা হবে না। তারা এটি নিয়ে দুষ্টুমি করছে।
পারইহাটি গ্রামের মো. অলিউর রহমান মোল্লা বলেন, যতদূর জেনেছি, মসজিদে যাতায়াতের জন্য রাস্তাটি নির্মাণ করা হয়েছে। ২টি বংশের জায়গা দিয়ে এ রাস্তা নির্মিত হয়। মেম্বারের শরীকদের প্রত্যাশা অনুযায়ী রাস্তা হয়নি। এ কারণে রাস্তা নির্মাণের এক বছর পর এই অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা এটির সুষ্ঠু সমাধান চাই।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু বলেন, এ ব্যাপারে আমরা দ্রুত ব্যবস্থা নেব। রাস্তা থেকে বেড়া অপসারণ করে জনগণের যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করব।
ফয়লায় ডায়মন্ড ব্রান্ডের ইলেক্ট্রনিক্স কয়রার হাতিয়ারডাঙ্গা বিলের নালা খননে নতুন স্বপ্ন দেখছেন কৃষকরা
কয়রা(খুলনা) প্রতিনিধি
কয়রায় হাতিয়ার ডাঙ্গা বিলের নালা (খাল) খনন সম্পন্ন হলে এলাকায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে কৃষকদের মাঝে। রবি মৌসুমে তরমুজ চাষে ঘুঁচবে পানির অভাব। ফলবে ভাল ফসল। বিশেষ করে রবি মৌসুমে এর ফলে জমিতে সেচকাজ পরিচালনা সহজলভ্য হবে এমনটি আশা করছেন এলাকার কৃষকরা।
বুধবার(১৪ই ফেব্রুয়ারি) ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্বল্প পানির চাহিদা সম্পন্ন ফসল আবাদে এ নালা খনন শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) বিএম তারিক-উজ-জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নালা খনন কাজের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ। উদ্বোধন পরবর্তী আলোচনায় উপসহকারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে ইউনিয়নের উপসহকারি সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। খাল ভরা পানি থাকলে মাঠ ভরা ফসল থাকবে। কৃষকেরা মনের আনন্দে ফসল ফলাবে। কাজের বিরতির সময় খাল পাড়ে বসে বিশ্রাম নেবে। এদিকে এই প্রকল্পে এলাকার কৃষকেরাও বেজায় খুশি। প্রকল্পটি বাস্তবায়ন হলে যথা সময়ে ধান ঘরে তুলতে পারবেন এবং এসব জমিতে বছরে দুই-তিনটি ফসল উৎপাদন করতে পারবেন বলে কৃষকরা প্রকাশ করছেন। হাতিয়ারডাঙ্গা বিলের এই নালা ২ কিলোমিটার দৈর্ঘ্য , ২৫ ফুট চওড়া ও ১০ ফুট গভীরতা করা হবে। এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে ও শুষ্ক মৌসুমে মিষ্ঠি পানি দিয়ে সেচের মাধ্যমে পাঁচ শতাধিক কৃষক উপকৃত হবেন এবং ঐ এলাকার ১৫০০ বিঘা জমিতে বিভিন্ন ফসল উৎপাদন সম্ভব হবে।
তেরখাদায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আকিজ উদ্দিন এর পিতা দরবেশ শেখ গতকাল মৃত্যুবরণ করেন ( ইন্না.. রাজিউন)। তার মৃত্যুর খবর শুনে শোকাহত পরিবারের পাশে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাফুজুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা শারাফাত হোসেন, ইউপি চেয়ারম্যান দ্বীন ইসলাম, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এফ এম মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান হিরাঙ্গীর, জেলা যুবলীগ নেতা বিধান চন্দ্র রায়, আলমগীর ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক খান ফরহাদুজ্জামান সুমন, মাহামুদ আল হাসান গালিব, শেখ শামীম হাসান, মিনারুল ইসলাম, নাজমুল ইসলাম হৃদয়, জাহিদ ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ হুসাইন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম, ইমন মোল্যা, নাজমুল ইসলাম, পারভেজ বিশ্বাস, আজবার রাজ, গাজী আসিব প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমসবেদনা প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
ফকিরহাটে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়, সাধুর সাধের বটতলা, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়, কংগ্রেস মোড় সহ বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ীতে বাড়িতে বিদ্যা, জ্ঞান ও সুরের দেবী শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, উপজেলা হিসাব রক্ষক আসাদুজ্জামান খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান, কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আ. সাত্তার, প্রভাষক তপন কুমার বিশ্বাস, সাবেক প্রধান শিক্ষক সুভাষ গোলদার, প্রাক্তণ প্রধান শিক্ষক অশিষ কুমার রায়, উপধ্যক্ষ (অব:) জীদেন্দ্রনাথ মজুমদার, এসএমসির সভাপতি পঞ্চানন বিশ্বাস, ইউপি সদস্য বিধান কান্তি মোহন্ত, প্রাক্তন শিক্ষক কিরন চন্দ্র মন্ডল, মনি মোহন অধিকারী, কলকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জনা মালাকার, সাবেক প্রধান শিক্ষক হীরামন মন্ডল, প্রাথমিক বিদ্যালয়েরে এসএমসির সভাপতি প্রভাষ মন্ডল, শিক্ষক মনিমোহন অধিকারী, মিন্টু রানী বাগচী, মিথুন রায়, মায়া মজুমদার, অলোক পাল, মুক্তি পদ রায়, মিতা রানী গোমস্তা, নির্মল মজুমদার, দেবশ্রী রায়, সুরঞ্জনা মালাকার সহ বিভিন্ন শিক্ষক, জনপ্রতিনিধি, অভিভাবক, ছাত্র-ছাত্রী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #
ইন্দুরকানীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
ইন্দুরকানী(পিরোজপুর ) সংবাদদাতাঃ
ইন্দুরকানীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার ইন্দুরকানী থানার এ এস আই মুনছুর আলমের নেতৃত্বে ঢাকা ক্যান্টমেন্ট থানা মানিকদিয়া এলাকা থেকে গ্রেফতার করেন ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের শফিকুল হাওলাদারের ছেলে মোঃ নাজমুল হাসান নাইমকে। থানা সূত্রে জানা যায়, পিরোজুরের সদর থানার মামলা নংÑ০১ তারিখ ০২/০৯/২০১৩ নিহত স্কুল ছাত্র সাদনাম সাকিব প্রিন্স হত্যা মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ পিরোজপুর ২০১৭ বিচার শেষে আপন দুই ভাই মোঃ নাজমুল হাসান নাঈম ও নাফিস হাসানকে মৃত্যুদন্ড দেন । ২০১৩ সাল থেকে নাফিস হাসান জেল হাজতে আছেন আর নাজমুল হাসান পলাতক ছিলেন । উল্লেখ্য পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনির ছাত্র প্রিন্স ২৯ শে আগষ্ট ২০১৩ সালে নিখোঁজ হন। তিনদিন পরে পিরোজপুর শহরস্থ সিআই পাড়া রায়ের পুকুরে হাত পা বাধা অবস্থায় পাওয়া যায়। পরে তার পিতা পিরোজপুর সদর থানায় আটজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ।
মহেশপুরে মানবপাচার,বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মানবপাচার,বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও উন্মক্ত কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৪ফেব্রায়ারী) বিকালে মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবপাচার,বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খান, কোটচাঁদপুর সার্কেলের এ এসপি মুন্না বিশ^াস, জাস্টিস কেয়ারের কর্মকর্তা সিরাজ উদ্দীন বেলাল, জেলা তথ্য কর্মকর্তা এস কে উমাম মেহেদী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষা বিদ এটিএম খাইরুল আনাম, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুস সাত্তার,আরডিসির পরিচালক আব্দুর রহমান প্রমুখ।
মহেশপুরে মাটি ও বালু কাটার মহোৎসব, হুমকিতে ফসলি জমি
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি অনুমতি ছাড়াই চলছে ফসলি জমির মাটি কাটার মহোৎসব। উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নে প্রতিদিন বিভিন্ন সিন্ডিকের মাধ্যমে ভেকু দিয়ে কাটা হচ্ছে মাটি বালু। ফসলি জমি ও সরকারি খাল-বিলবাদ পড়েনি এ মাটি কাটা থেকে। এ সব মাটি যাচ্ছে উপজেলার বিভিন্ন ইট ভাটায়। এ বিষয়ে প্রশনের পক্ষ থেকে একাধিক অভিযান পরিচালনা করে ভেকু জব্দ ও জরিমানা করার পরও প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে মাটি ও বালু উত্তলনের মহোৎসব।
খোজ নিয়ে জানাযায়,উপজেলার এসবিকে,ফতেপুর, পন্তাপাড়া,স্বরুপপুর,শ্যামকুড়, নেপা,কাজীরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দার বাড়িয়া,আজমপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক হারে চলছে মাটি কাটার প্রতিযোগিতা। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতি গ্রস্ত কয়েক জন কৃষক গণমাধ্যম কর্মীদের কাছে মাটি কটার কারণে ফসলি জমির ক্ষতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।
বিভিন্ন ফসলি জমি ২০ ফুট গর্ত করে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইট ভাটায়,এতে পাশের ফসলি জমি ধ্বসে পড়ছে। একাধিক চাষের জমির মাঝে জলাশয় তৈরি হওয়ায় কৃষকদের মধ্যে দেখা দিয়েছে দুঃচিন্তার ছায়া। এছাড়াও ভাটার ট্রাক ও হাইড্রলিক ট্রাক দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তার পাশে থাকা ফসল ধুলায় ঢেকে যাচ্ছে। এতে রাস্তার পাশের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এসকল বেপরোয়া ভাবে ট্রাক চলাচলে রাস্তায় ভাঙ্গন ধরেছে,পাকাঁ রাস্তায় মাটির প্রলেপ পড়তে শুরু করেছে।এছাড়া প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।
স্থানীয়রা বলেন, শুধু ফসলি জমিনা নদীর পাড়ের মাটি, সরকারি খাঁস জমিসহ সরকারি বিলের মাটিও কেটে নিচ্ছে এসকল সিন্ডিকেট।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান জানান,মাটির উপরের স্তর বেশ উর্বর, যা এই সিন্ডিকেটের ফলে ফসলি জমি বেশ হুমকির মুখে পড়ছে। মাটি কাটার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন,অন্যথায় মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ শাওন বলেন, আমি এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে পদক্ষেপ নিলেও পরর্বতীতে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে ব্যবসা করছে। মাটি কাটা ও বালু উত্তলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।
পণ্যের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
রামপালের ফয়লা বাজার সিএন্ডবি মোড় হাজী টাওয়ারে সিটি ইলেক্ট্রনিক্স ইন্ডাস্ট্রির ডায়মন্ড ব্রান্ডের এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে সৃষ্টি ইলেক্ট্রনিক্সের তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ওমর ফারুক। অতিথি ছিলেন কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর আশফাকুর ইসলাম, পরিচালক আবু বকর সিদ্দিকী স্বাধীন, সেলস ম্যানেজার মিরাজুল ইসলাম। সৃষ্টি ইলেক্ট্রনিক্সের সত্ত্বাধিকারী শেখ মোঃ আবু হানিফ, মোঃ মহাসিন সেখ, মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাঞ্জুরুল ইসলাম, প্রকাশ কান্তি বিশ্বাস, জিল্লুর রহমান, মিজানুর রহমানসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। মাওলানা মোঃ আল আমিন দোয়া পরিচালনা করেন। পরে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে শোরুমের উদ্বোধন করা হয়।#
নারীর প্রতি সহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
নারীর প্রতিসহিংসতা বন্ধে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। স্বদেশ, টিআইবি, সিডো, বারসিক,মহিলা পরিষদ, প্রথম আলো বন্ধুসভা, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন বেসরকারী সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী নির্যাতন বন্ধ করতে হবে। নারীর মানবাধিকারসহ সকল অধিকারকে সমুন্নত রাখতে হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টি করতে হবে। নারী ও কন্যা শিশুর জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মানবাধিকার উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাকশন এইডের সিদরাতুল মুনতাহা, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, সূচনার প্রোগ্রাম কোর্ডিনেটর রেহেনা পারভিন বিথী, বারসিকের গাজী জাহিদা মিজান, সাবেক পৌর কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি,শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র রক্ষা টিমের সভাপতি এস এম হাবিবুল হাসান, দলিত সমিতির সভাপতি গৌর পদ দাস প্রমুখ। এর আগে বিশ্বব্যাপী নারী নির্যাতনের ধারণা পত্র পাঠ করেন, যুব সংগঠক শ্রেয়া সরদার।
নগরীতে লিটন স্মৃতির উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন
স্টাফ রিপোর্টার
নগরীতে লিটন স্মৃতি সংসদের উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রায়পাড়া মেইন রোডস্থ লিটন স্মৃতির মিলনায়তনে এ পূজা উদযাপিত হয়।
হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। শাস্ত্রীয় বিধান অনুসারে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র সরস্বতী দেবীর আরাধনা করেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। শিক্ষার্থীরাই এই পূজায় বেশি মনোযোগী হয়। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে সরস্বতী পূজার আয়োজন করে থাকে। সকাল ১০টা থেকে পূজা শুরু হয়। পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, হাতেখড়ি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা , সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়।
লিটন স্মৃতি সংসদের সাধারন সম্পাদক মো. মনিরুজ্জাান চৌধুরী বাবু হিন্দু স¤প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ধর্ম, বর্ণ ও স¤প্রদায় নির্বিশেষে পূজা উৎসবে সকলের অংশগ্রহণ দেশের অসা¤প্রদায়িক চেতনায় ও ঐতিহ্যে ভিন্ন মাত্রা যোগ করেছে। এই ঐতিহ্য আরো সুদৃঢ় করতে হবে। এদেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান একত্রিত হয়েছে। সবাই একত্রিত হতে পেরেছি বলেই দেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। সকল ধর্মের মানুষ কোন বাধা বিঘ্ন ছাড়াই উৎসবের আয়োজন করতে পারছে।
সরস্বতী পূজার আয়োজনে ছিলেন সমীর কুমার দে, বিকাশ চন্দ্র রায় চৌধুরী, কিংকর দাস, মুকুল দাস, শংকর সাহা, বিপ্লব সাহা, গৌতম সাহা, নিতাই সাহা, রানু দাস, নুপুর দাস, মলি ঘোষ, সম্পা ঘোষ, তিথি মজুমদার, রিনা দাসসহ এলাকাবাসী।
কোটি মানুষের মৃত্যু, ফিরেছে সেই ভয়ঙ্কর রোগ
খুলনাঞ্চল ডেস্ক
আবার ছড়িয়ে পড়েছে কোটি কোটি মানুষের প্রাণ কেড়ে নেওয়া বুবোনিক প্লেগ। যুক্তরাষ্ট্রে নতুন করে এ রোগটি আবারও সংক্রমিত হতে শুরু করেছে। ওরেগন রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেসচুটস কাউন্টি হেলথ সার্ভিস জানিয়েছে, গত সপ্তাহে এ প্লেগে আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। পোষা বিড়াল থেকে ওই ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আক্রান্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তির চিকিৎসা চলছে। কাউন্টি হেলথ অফিসার রিচার্ড ফাউসেট জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি ও তার পোষা প্রাণীর সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বুবোনিক প্লেগ বিরল ধরনের রোগ যা ব্লাক ডেথ হিসেবেও পরিচিত। ইউরোপের এক-তৃতীয়াংশ জনসংখ্যা এ রোগে মারা গিয়েছিলেন। চতুর্দশ শতকে ইউরোপজুড়ে ব্যাপকহারে এ রোগটি ছড়িয়ে পড়ে। এতে পাঁচ কোটির বেশি মানুষ মারা যায়। মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মারাত্মক মহামারির অন্যতম এটি। চিকিসৎসকরা এখনো এ রোগটিকে বিপজ্জনক রোগ হিসেবে মনে করেন। যদিও এটির সংক্রমণ কমে বর্তমানে বিরল রোগে পরিণত হয়েছে। বর্তমানে এটির চিকিৎসাও সম্ভব। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদেনে বলা হয়েছে, ইঁদুর বা কাঠবিড়ালির মতো সংক্রমিত প্রাণীকে বিড়াল খেলে আক্রান্ত হতে পারে। আবার বিড়ালের মাধ্যমে খুব সহজে এটি মানুষ সংক্রমিত হতে পারে। এ রোগের কারণে লিম্ফ নোড ফুলে যেতে পারে। এমন উপসর্গের কারণেই রোগটির এ নামকরণ করা হয়েছে। এর ফলে বোগল, কোমর ও ঘাড়ে ডিমের মতো করে ফুলে যায়। এসব জায়গা থেকে পুঁজও বের হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, সংক্রমিত প্রাণী বা মাছির সংস্পর্শে আসার আট দিন পরে প্লেগের লক্ষণ দেখা দিতে পারে। এর লক্ষণগুলো হলো আক্রান্ত ব্যক্তির জ্বর, বমি বমি ভাব, দুর্বলতা, ঠান্ডা এবং পেশি ব্যথা হতে পারে। তবে দ্রুত চিকিৎসা না হলে বুবোনিক প্লেগ সেপ্টিসেমিক প্লেগে পরিণত হতে পারে। এতে করে রক্ত প্রবাহের সংক্রমণ বা ফুসফুসকে প্রভাবিতকারী নিউমোনিক প্লেগ হতে পারে। এছাড়াও আরও যেসব লক্ষণ রয়েছে তা হলো ঠান্ডা লাগা, হঠাৎ তীব্র জ্বর, পেট, বাহু এবং পায়ে ব্যথা, লিম্ফ নোডগুলোতে ফোলা ইত্যাদি। এর আগে সবশেষ ২০১৫ সালে রোগটির সংক্রমণ চিহ্নিত করা হয়েছিল।
সম্পাদকীয়============
সন্তানের দায়িত্ব
সন্তানের দায়-দায়িত্ব কার- মা নাকি বাবার! অথবা উভয়েরই। যুক্তি ও ন্যায়ের বিচারে বলতেই হয় যে, সন্তানের দায়িত্ব মা-বাবা উভয়েরই সমান সমান। এ ক্ষেত্রে তুলাদ-ের হেরফের হওয়ার সুযোগ নেই। তবে প্রশ্ন ওঠে অনেক ক্ষেত্রেই- মা অথবা বাবার আর্থিক সক্ষমতা, আয়-ব্যয়, সহায়-সম্পত্তিসহ সামাজিক অবস্থানের বিবেচনায়। স্বীকার করতে হবে যে, পুরুষতান্ত্রিক সমাজে এসবই প্রাধান্য পেয়ে থাকে। সে অবস্থায় নারীর অবস্থান হয়ে পড়ে গৌণ।
যদিও পারিবারিক আইন সংস্কারের পর নারীর অবস্থান ও মর্যাদা বেড়েছে বহুলাংশে। তবু অসুখী দাম্পত্য জীবনে বিবাহ বিচ্ছেদ অনিবার্য হলে উঠে আসে এসব বিষয়। অনেক ক্ষেত্রে পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালত সহায়-সম্পত্তিসহ অর্থবিত্তের মীমাংসা করতে পারেন আইনানুগ উপায়ে। তবে সন্তানের ভাগাভাগি ও দায়-দায়িত্ব সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। বিষয়টি অতি মানবিক এবং স্পর্শকাতরও বটে। কেননা বিষয়-সম্পত্তি ভাগ করা গেলেও সন্তান ভাগ করা যায় না।
তদুপরি নাবালক অথবা অবুঝ সন্তানের ক্ষেত্রে আইনানুগ বিধান থাকলেও সন্তান বড় হলে সে তার বাবা অথবা মায়ের কাছে থাকবে অথবা উভয়ের কাছেই- সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার একান্ত নিজস্ব। তখন সে আর নাবালক নয়, সাবালক। সেক্ষেত্রে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে আদালত অসহায় বোধ করতে পারেন।
যেমনটি হয়েছে মার্কিন বাবা এবং বাংলাদেশী মায়ের ক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের নাগরিক গ্যারিসন লুটেলের সঙ্গে ২০১৮ সালে বিয়ে হয় বাংলাদেশী নাগরিক ফারজানা করিমের। তাদের সংসারে রয়েছে দুই পুত্রসন্তান। দাম্পত্য জীবনে বিচ্ছেদের পর ফারজানা করিম ফিরে আসেন বাংলাদেশে। এ সময় স্বামীর সঙ্গে কোনো রকম যোগাযোগ না থাকায় মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল সন্তানের খোঁজখবর নিতে আসেন বাংলাদেশে।
তিনি তার দুই পুত্রকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে চান। এজন্য আবেদন করেন উচ্চ আদালতে। সেই রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট গত বছরের ২৮ নভেম্বর এক আদেশ দেন। আদেশে দুই সন্তানের জিম্মা নিয়ে মার্কিন নাগরিক বাবা গ্যারিসন লুটেল এবং মা বাংলাদেশের নাগরিক ফারজানা করিমের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে পারিবারিক আদালতকে। একইসঙ্গে এও বলা হয়েছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাবা গ্যারিসন লুটেল তার দুই সন্তানকে কোনো সুবিধাজনক স্থানে দেখতে যেতে পারবেন। সে পর্যন্ত সন্তান থাকবে মায়ের তত্ত্বাবধানে।
পারিবারিক আদালত উভয়ের পক্ষের শুনানি শেষে কি মীমাংসা করে, সেটাই এখন দেখার বিষয়। উল্লেখ্য, ইতোপূর্বে বাংলাদেশী বাবা এবং জাপানি মায়ের তিন সন্তানের জিম্মা নিয়েও অনুরূপ মামলা হয়েছে উচ্চ আদালতে। ১৩ ফেব্রুয়ারি এক রায়ে দুই কন্যাকে মায়ের কাছে এবং এক কন্যাকে বাবার কাছে রাখার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তবে উভয় পক্ষই রায় না মেনে উচ্চ আদালতে আপিলের কথা বলেছেন। এ ক্ষেত্রে মা ও বাবা উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে সমঝোতা প্রতিষ্ঠাই হতে পারে উত্তম সমাধান।
নানা কারণে সমাজে বেড়েছে তালাক বা বিবাহ-বিচ্ছেদ। এর অন্যতম প্রধান কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক (পরকীয়া) এবং দাম্পত্যজীবন পালনে অক্ষমতা বা স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনার অভাব। গত ৩১ জানুয়ারি প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এ চিত্র। বিবাহ-বিচ্ছেদের নেপথ্যে রয়েছে ভরণ-পোষণের ব্যয় বহন করতে অসামর্থ্য অথবা অস্বীকৃতি, পারিবারিক চাপ, শারীরিক নির্যাতন, যৌন অক্ষমতা বা অনীহা ইত্যাদি।
ইদানীং স্মার্ট ফোনের কারণেও বেড়েছে বিচ্ছেদের হার। তারপরেও বলতে হয় যে, বিবাহ-বিচ্ছেদ কারও কাম্য নয়। দাম্পত্য জীবনে যদি বিবাহ-বিচ্ছেদ অনিবার্য হয়ে ওঠে, তা হলে অন্তত সন্তানের অধিকার নিয়ে যেন কোনো জটিলতা না দেখা দেয়, সেজন্য আইনি মীমাংসা প্রত্যাশিত।











































