খবর বিজ্ঞপ্তি।।
ডামি নির্বাচনে ডামি সরকারের আমলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবি এবং গণতন্ত্র ও মানবাধিকার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়ে নগরীর ১৬, ২১, ২৮, ২৯, ৩০ ও ৩১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসুচি পালন করেছে নেতৃবৃন্দ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়। ২১, ২৮.২৯. ৩০ ও ৩১নং ওয়ার্ডে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বদরুল আনাম খান, শফিকুল ইসলাম হোসেন, কে এম হুমায়ুন কবীর (ভিপি হুমায়ুন), মোল্লা ফরিদ আহমেদ, গাজী আফসার উদ্দিন, শহীদ খান, আলতাফ হোসেন খান, হুমায়ুন কবীর চৌধুরী, মতিউর রহমান বুলেট, আসলাম হোসেন, মাসুদ খান, নুর ইসলাম, জাহাঙ্গীর হোসেন, সরোয়ার হোসেন, মনজুরুল আলম, মোহাম্মদ আজাদ, সেলিম হোসেন মন্টু, আব্দুল্লাহ আল মামুন, এজাজ সাইফুজ্জামান, শাহিদুল, বাবু, এজাজ, বাবুল, হোসেন, জামাল হোসেন, আব্দুর রহিম, জুলহাস, মেহেদী, অভি, আব্দুল হক, গোলাম রাব্বি, জালাল সরদার প্রমূখ।
১৬ নং ওয়ার্ড: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও ডামি নির্বাচন বাতিলের এক দফা দাবিতে ১৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বয়রা বাসস্ট্যান্ড, বয়রা বাজার, হকার্স মার্কেটে লিফলেট বিতরণ করেছে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল, হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম খোকন, মোল্লা সোহরাব হোসেন, যুবদল নেতা খান আনিছুর রহমান, হাফিজুল শেখ, ছাত্রদল নেতা অমিত মল্লিক, শ্রমিকদল নেতা মিকাইল হোসেন, মাসুদ মোল্লা,তাজুল হাওলাদার প্রমূখ।











































