Home আঞ্চলিক গৃহবধূর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে ধর্ষণের ঘটনায় আটক ১

গৃহবধূর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে ধর্ষণের ঘটনায় আটক ১

33

স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আব্দুস সামাদ নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে রাড়ুলি গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

পাইকগাছা থানার ওসি মো. ওবায়দুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, থানায় রেখে সামাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২-৩ জনকে আসামি করে পাইকগাছা থানায় মামলা করেন। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, রোববার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপার গ্লু দিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। এছাড়া তারা কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।