স্টাফ রিপোর্টার
খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামে চোখে-মুখে ‘সুপার গ্লু’ দিয়ে এবং হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় কেউ ধরা পড়েনি। এ ঘটনায় এখনও মামলা করেনি ভুক্তভোগী পরিবার।
পাইকগাছা থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, তারা এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আটক করার জন্য চেষ্টা করছেন। ভুক্তভোগী নারী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের কেউ এখনও মামলা করতে আসেনি।
ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, গত রোববার রাতে তার স্ত্রী বাড়িতে একা ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা মই বেয়ে ছাদে উঠে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তার স্ত্রীর চোখে-মুখে সুপার গ্লু লাগিয়ে এবং হাত-পা বেঁধে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ছাড়া তারা কানের দুলসহ কিছু মালামাল নিয়ে পালিয়ে যান।











































