Home আঞ্চলিক মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম

মোংলায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে বেধড়ক মারপিট করে গুরুতর জখম

65

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি||
মোংলায় চাদাঁ না দেয়ায় এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা চালিয়ে ও বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেছেন সন্ত্রাসীরা। শুক্রবার বিকেলে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে অচেতন হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা না করার জন্য ওই ব্যবসায়ীর মোবাইল ফোনে হুমকি-ধামকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে হামলাকারীদের বিরুদ্ধে। এনিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরদিন শনিবার সকালে মোংলা থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মোংলা থানায় দেয়া এজাহারের প্রেক্ষিতে জানা যায়, ১০বছর ধরে সরকারী রাজস্ব প্রদাণের মাধ্যমে বৈধভাবে সুন্দরবনের দুবলার চরে মাছের ব্যবসা করে আসছেন উপজেলার সোনাইলতলার মাহবুব চৌধুরী। আর যারা তাকে মারপিট করে গুরুতর আহত করেছেন তারা সকলেই ওই একই এলাকার প্রতিবেশী এবং তারা সুন্দরবনে অবৈধভাবে অনুপ্রবেশ করে কাকড়া ধরা, হরিণ শিকার ও বন্যপ্রানী নিধনসহ বনের গহীনে বহু অপরাধমুলক কর্মকান্ডে জড়িত বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী মাহবুব চৌধুরী বলেন, দীর্ঘদিন থেকেই তার ব্যবসার প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিনিয়ত চাদাঁ দাবী করে আসছিল লিটন গাজীসহ এই সন্ত্রাসী বাহিনী। চাহিদা মাফিক চাঁদা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীকভাবেও নানাভাবে ক্ষতি করে আসছিলো লিটন গাজী গং। তারই প্রেক্ষিতে প্রথমে গত ৭জানুয়ারী সন্ধ্যা সোয়া ৭টার দিকে দলবদ্ধ হয়ে সোনাইলতলার উলুবুনিয়া গ্রামের তার নিজ বাড়ীর সামনে গিয়ে ১০লাখ টাকা চাঁদা দাবী করে লিটন গাজীসহ কয়েকজন লোক। এ সময় প্রকাশ্যে চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দেয়া হবে না ও তাকে মারপিটসহ এলাকা ছাড়া করার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ ব্যাবসায়ী মাহবুবের। পরে ঘর থেকে বের না হলেও দুই দিনের মধ্যে ১০লাখ টাকা দেয়ার সময় বেঁধে হুমকি দিয়ে আসামী লিটন গং ঘটনাস্থল ত্যাগ করেন। পরের দিন ৮জানুয়ারী রামপাল উপজেলার পেড়িখালী খেয়াঘাটে ভুক্তভোগীর রাখা মাছের ট্রলারটি চাঁদার দাবীতে আটকে রাখে এ সন্ত্রাসীরা। পরে মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের সহায়তায় তাদের হাত থেকে ট্রলারটি উদ্ধারের পর এ ঘটনা নিয়ে মোংলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে ৯জানুয়ারী ব্যবসার উদ্দেশ্যে ট্রলার নিয়ে দুবলার চরে চলে যায় আহত মাহবুব। এতে সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হন। সর্বশেষ ১ফেব্রয়ারী দুবলার চর থেকে মাছ নিয়ে মোংলায় আসে ভুক্তভোগী মাহবুব। ২ফেব্রয়ারী মাছ বিক্রি করে টাকা নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ী যাওয়ার পথে পূর্ব থেকে রাস্তায় ওৎ পেতে থাকা লিটন গাজীসহ তার সন্ত্রাসী বাহিনী মাহবুবকে অতর্কিত ধাওয়া করেন। পরে জীবন রক্ষার্থে চাপড়ার মোড়ে একটি দোকানে আশ্রয় নিলে সেখানে ফেলে তাকে এলোপাথাড়ীভাবে বেধড়ক মারপিট করেন। এক পর্যায়ে লিটন গাজী তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে শ্বাস রোধের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেখানে তাকে মেরে অচেতন অবস্থায় ফেলে রেখে কাছে থাকা মাছ বিক্রির ১লাখ ৬হাজার ৩শ টাকা নিয়ে চলে যায় সন্ত্রাসীরা। ওই সময় এলাকার কয়েক পথচারী তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

রবিবার দুপুরে ভুক্তভোগী মাহবুব চৌধুরী বাদী হয়ে লিটন গাজী, জোবায়ের গাজী ও বাবর গাজীসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামী করে মোংলা থানায় এজাহার দাখিল করেছেন।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে, এম আজিুল ইসলাম বলেন, উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়ার মোড় এলাকার মারামারীর ঘটনা নিয়ে একটি অভিযোগ হাতে পেয়েছি। এনিয়ে তদন্ত চলছে, তদন্ত পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।