খবর বিজ্ঞপ্তি।।
খুলনা জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবুর মমতাময়ী আম্মা মোসাম্মৎ ছায়রা বেগম (৯২) বার্ধক্যজনিত কারণে আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রূপসাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি নেতা আবু হোসেন বাবুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
শুক্রবার আছরবাদ নিজ বাড়ী সংলগ্ন কলেজ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক করবস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবার কথা রয়েছে।
মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী, এম সাইফুর রহমান, এসএ রহমান, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ রকিব মল্লিক, মোস্তফাউল বারী, মোল্লা মোশাররফ রহমান, অধ্যাপক মনিরুল হক বাবুল, শেখ তৈয়বুর রহমান, এসএম শামীম কবীর, আশরাফুল আলম খান নান্নু, শামসুল আলম, মেজবাউল আলম ও এনামুল হক সজল।।











































