Home জাতীয় প্রতিমন্ত্রীর ময়মনসিংহে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন

প্রতিমন্ত্রীর ময়মনসিংহে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন

40

খুলনাঞ্চল রিপোর্ট।।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী ময়মনসিংহে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রতিমন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ এবং আনন্দমোহন কলেজ পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্রসমূহের পরীক্ষাকালীন বিভিন্ন কক্ষে প্রবেশ করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় তিনি কেন্দ্রসমূহের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুমসহ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার ৫৯টি কেন্দ্রে ৪৩ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৩৩০ এবং মহিলা পরীক্ষার্থী ২৪ হাজার ৪২৮ জন।