স্পোর্টস ডেস্ক।।
দেশের মাটিতে নেপালের বিপক্ষে দারুণ এক জয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২ জানুয়ারি) টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ দিয়ে ফুটবলে নতুন বছরের প্রথম ম্যাচ খেললো বাংলাদেশের নারীরা। বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ম্যাচে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
খেলার প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিলো। পিছিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ এ জিতে মাঠ ছাড়ে।
ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৩৯ মিনিটের মাথায় গোল পায়। বাংলাদেশকে লিড এনে দেন সাগরিকা। নেপালের গোলরক্ষক ঠিকমতো গোলকিক নিতে পারেননি, ফলে বক্সের অনেক বাইরে থেকে সরাসরি বল পেয়ে বাংলাদেশের একজনের হেড পাস পান সাগরিকা। এরপর তিনি নেপালের জালে বল জড়ান।
প্রথম গোল পেতে দেরি হলেও, বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ হয়েছে তিন মিনিট পরই। ইতি খাতুনের ক্রস মুনকি আক্তার বক্সের একটু ভেতরে পেয়ে গোলরক্ষকের ওপর দিয়ে বল জালে পাঠান।
বিরতির আগে স্বাগতিকদের স্কোরলাইন ৩-০ হতে পারত। ওই সময় সাগরিকাকে বক্সে ফেলে দেন নেপালী ডিফেন্ডার। এরপর বাংলাদেশের অধিনায়ক আফিদার নেওয়া শট গোলপোস্টে প্রতিহত হয়।











































