স্পোর্টস ডেস্ক।।
চীনে প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল আল নাসরের। আগামী ২৪ ও ২৮ জানুয়ারি ম্যাচ খেলার কথা ছিল দলটির। ওই সফরের মূল আকর্ষণ ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু তিনি ইনজুরিতে পড়েছেন। যে কারণে সফরটি বাতিল করেছে আল নাসর।
চীন সফর বাতিল হওয়ায় দুঃখ প্রকাশ করেছে আল নাসর কর্তৃপক্ষ। রোনালদো ভক্তদের দুঃসংবাদ দিয়ে জানিয়েছে, তারা দ্রুততম সময়ে পুনরায় ম্যাচটি আয়োজন করার চেষ্টা করবেন।
রোনালদোর ইনজুরিরে কারণে সফর বাতিল হওয়ায় তিনি চীনের ফুটবল ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন। জানিয়েছেন, ইনজুরির ওপর হাত না থাকায় সফরটি বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
রোনালদো বলেছেন, ‘আপনারা জানেন, ফুটবলে কিছু বিষয় আছে যা নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমি ২২ বছর ফুটবল খেলছি। ক্যারিয়ারে খুব কম ইনজুরিতে পড়েছি। সফরটি বাতিল হওয়ায় আমি ও আল নাসর তাই দুঃখিত। চীনে খেলতে আমরা মুখিয়ে ছিলাম।’








































