দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনাস্থ কেরুজ সাবজোন উকতো গ্রামে চাষির জমিতে আখরোপনের জন্য এসটিপি বেড তৈরিতে ব্যবস্থাপনা পরিচালক সরজমিনে পরিদর্শন করেন।
সোমবার বেলা ১১ টায় দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন এফসিএমএ চুয়াডাঙ্গার উকতো গ্রামের চাষী হুমায়ুন কবিরের পেপে ও ফুলকপি সংগ্রহের পর ১ একর জমিতে আখরোপনের জন্য নতুন পদ্ধতি এসটিপি বেড তৈরি সরজমিন উপস্থিত হয়ে বেড তৈরিতে সহযোগিতা করেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, সদর দপ্তরের টাস্কফোর্স সদস্য ব্যবস্থাপক (সিএআইএস) মো.হোসেন সরুয়ার, ব্যবস্থাপক(সম্প্র.) মো.মাহবুবুর রহমান ও সংশ্লিষ্ট সিডিএ এনামুল কবির ও কাজল চন্দ্র দাস।










































