খবর বিজ্ঞপ্তি।।
ভূমি মন্ত্রণালয়ের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খুলনা-৫ আসন থেকে নির্বাচিত এমপি নারায়ন চন্দ্র চন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদসহ নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মো. হারুন আর রশিদ, হাবিবুল্লাহ বাহার হাবিব, গোবিন্দ ঘোষ, গিয়াসউদ্দিন মিঠু, মো. আনিছুর রহমান, জাকিয়ার রহমান ওমান, তসলিম আহমেদ তাজ, আরাফাত হোসেন মিয়া, অভিজিত রায় অভি, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, মো. রনি শিকদার, সায়েম হোসেন, তুহিন হোসেন, এস এম হেলাল আহমেদ, জাহিদুল কবির, আকাশ আহমেদসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।










































