কুয়াশায় কেন স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা, জানালেন আবহাওয়াবিদ
খুলনাঞ্চল ডেস্ক
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বেশি শীত পড়েছে ২০১৮ সালে। ঐ বছরের ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিল দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে, যা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। সেবছর সারাদেশে দফায় দফায় তীব্র শৈত্যপ্রবাহও দেখা গিয়েছিল। সেখানে এ বছর এখন পর্যন্ত কোনো জেলাতেই তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
কিন্তু তারপরও কেন অস্বাভাবিক শীতের কথা বলছে সাধারণ মানুষ? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা বলছেন, খাতা-কলমে তাপমাত্রা খুব একটা না কমলেও বেশ কিছু কারণে এবার শীত বেশি অনুভূত হচ্ছে। পুরো জানুয়ারি মাসজুড়েই শীতের এমন অনুভূতি থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।
দীর্ঘ সময়ের কুয়াশা:
যেসব কারণে বাংলাদেশে এ বছর শীত বেশি অনুভূত হচ্ছে, সেগুলোর একটি হচ্ছে দীর্ঘ সময় ধরে কুয়াশা পড়া। কোথাও কোথাও ১৮ থেকে ২০ ঘণ্টা পর্যন্ত কুয়াশা থাকছে। আর এই দীর্ঘ সময়ের কুয়াশার কারণে সূর্যের কিরণকাল কমে এসেছে। অর্থাৎ সূর্য বেশিক্ষণ আলো দিতে পারছে না। এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে না পারায় দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য অনেকটাই কমে গেছে। ফলে শীতও বেশি অনুভূত হচ্ছে।
হঠাৎ কুয়াশা বাড়ছে কেন?
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের সূচকে সম্প্রতি বেশ কয়েকবারই রাজধানী ঢাকাকে শীর্ষ দূষিত শহরের তালিকায় দেখা গেছে। যানবাহন, ইটভাটা ও শিল্প-কারখানার দূষিত ধোঁয়ার পাশাপাশি নির্মাণকাজের সংখ্যা বৃদ্ধিসহ নানান কারণে সারাদেশেই আগের চেয়ে বায়ু দূষণ বেড়েছে বলে বিভিন্ন গবেষণায় বলা হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, দূষিত এই বাতাসে প্রচুর পরিমাণে ধূলিকণা মিশে রয়েছে, যা মেঘ ও কুয়াশা তৈরিতে নিয়ামক হিসেবে ভূমিকা রাখছে।
হিমালয়ের বাতাস:
আবহওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশজুড়ে উচ্চচাপ বলয় তথা বাতাসের চাপ বেশি থাকার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে শীতের ঠান্ডা বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাংলাদেশে প্রবেশ করায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে।
তিনি আরও বলেন, ঊর্ধ্ব আকাশের বাতাস খুব ঠান্ডা হওয়ায় কোনো কোনো ক্ষেত্রে ‘জেড স্ট্রিম’ বা প্রচণ্ড গতিবেগ সম্পন্ন বাতাস কখনো নিচে নেমে আসছে, কখনো উপরে উঠে যাচ্ছে। এর ফলে শীত বেশি অনুভূত হচ্ছে।
ঘন কুশায়ায় স্বাস্থ্য ঝুঁকি:
বায়ু দূষণের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার সারাদেশেই বেশি কুয়াশা দেখা যাচ্ছে। ধূলিকণাময় এই কুয়াশা শ্বাস-প্রশ্বাসের সাথে শরীরে ঢুকলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের (ঢামেক) ডা. শাহনূর শরমিন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে এখন আমরা আগের চেয়ে বেশি ফুসফুসের সমস্যা ও এলার্জিজনিত রোগ দেখতে পাচ্ছি। কুয়াশায় মিশে থাকা ধূলিকণা এসব রোগীদের শ্বাসযন্ত্রে ঢুকলে জটিলতা আরও বাড়তে পারে। সেজন্য কুয়াশার মধ্যে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃষ্টি ও শৈত্যপ্রবাহ:
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। শুক্রবার (১৯ জানুয়ারি) নাগাদ ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে এই সময়ে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানানো হয়েছে।
সূত্র: বিবিসি
কেশবপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জঞ্জালমুক্ত করা হবে-খন্দকার আজিজ এমপি
কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ
বিগত এমপি সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতির আঁখড়াখানায় পরিনত করে গিয়েছে। সবাই মিলে কেশবপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে দূর্ণীতিমুক্ত করতে হবে। টাকা নয়, মেধা যাচায়ের মাধ্যমে নিয়োগ ব্যবস্থা চালু করা হবে। আপনারা আমাকে যে ভালবাসা ও সম্মান দিয়েছেন তা আমি সারা জীবন মনে রাখব। আপনারা আমার অভিভাবক। কাজের জন্য আমার কাছে যেতে হবেনা,আমি আপনাদের দরজায় কড়া নাড়ব-বুধবার সন্ধায় ত্রিমোহিনী ইউনিয়নের বরনডালী এস এস জি মাধ্যমিক বিধ্যায়য় মাঠে স্থানীয় যুবসমাজ কর্তৃক আয়োজিত গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-০৬ কেশবপুর সংসদীয় আসনের নব-নির্বাচিত ও জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সংসদ খন্দকার আজিজুল ইসলাম আজিজ এসব কথা বলেন।
বিশিষ্ট সমাজসেবক আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কেশবপুর পল্লী বিদ্যুতের পরিচালক সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ,কাউন্সিলর কবির হোসেন,সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিএম হুসাইন,সাবেক মেম্বর রবিউল ইসলাম, যুবলীগ নেতা শামীম রেজা,টিপু সুলতান,ছাত্রলীগ নেতা শ্রীকান্ত ও প্রশান্ত প্রমুখ।
এছাড়া একই দিন সকালে নব-নির্বাচিত এমপিকে কেশবপুর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষক,কর্মকতা ও কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও ওই দিন বিকেল ৩ টায় কেশবপুর উপজেলা জুয়েলার্স মালিক এসোসিয়েশন ও বিকেল সাড়ে ৩ টায় সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর যুব সমাজের আয়োজনে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার আজিজুল ইসলাম আজিজ এমপি।
রায়হান ফরিদের জন্মদিনে কেককাটা, দোয়া ও শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের জন্মদিন উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে কেককাটা, দোয়া অনুষ্ঠান ও দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে কেককাটা, শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের কালরাতে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার একমাত্র ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরসহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর ও বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল বেলাল উদ্দিন বাবুসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা এবিএম কামরুজ্জামান, এস এম মুসফিকুর রহমান সাগর, মো. হারুন অর রশিদ, মো. তরিকুল ইসলাম সুমন, হাবিবুল্লাহ বাহার হাবিব, আশিষ রায়, জাকিয়ার রহমান ওমান, তসলিম আহমেদ তাজ, আরাফাত হোসেন মিয়া, অভিজিত রায় অভি, নাভিদ গজনবী, মো. আমিরুল ইসলাম বাবু, আমিনুল ইসলাম শাওন, জিয়াউল হাসান লিপন, শাহনেওয়াজ টিংকু, মহিউদ্দিন খান প্রিতম, মো. রনি শিকদার, সায়েম হোসেন, তুহিন হোসেন, ফরিদ আহমেদ, এস এম হেলাল আহমেদ, নাঈম ফারহান, জাহিদুল কবির, আকাশ আহমেদ, এহসানুল হক, শাহাবউদ্দিন শুভসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভেড়ামারায় পত্রিকা পরিবেশকদের মাঝে কম্বল বিতরণ বিতরণ
ভেড়ামারা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আকাশ কুমার কুন্ডু বুধবার সন্ধ্যায় ভেড়ামারা প্রেসক্লাবে পত্রিকা পরিবেশকদের মাঝে কম্বল বিতরণ করেন। সন্ধ্যায় ইউএনও আকাশ কুমার কুন্ডু ভেড়ামারা প্রেসক্লাবে আসেন এবং প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে উল্লেখযোগ্য সংখ্যক পত্রিকা পরিবেশনদের মাঝে বিনামূল্যে সরকারি কম্বল বিতরণ করেন। ভেড়ামারা উপজেলার প্রকল্প পরিদর্শন কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ইউএনও এর সাথে ছিলেন। ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, সহসভাপতি ফয়জুল ইসলাম মিলন ও হেলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, ওমর ফারুক ও মাসুদ রানা, অর্থ বিষয়ক সম্পাদক ইয়ামিন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রোহানুজ্জামান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মহান আলী, সহপোতা সম্পাদক মনজুর রাসেল ডলার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহন আলী, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, শিপন আলী, শাকিল হোসেন, তূর্য হোসেন, বুলবুল হোসেন প্রমুখ সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।
তৃতীয় শ্রেণির কর্মচারী হলেন সাতক্ষীরা সিটি কলেজে সভাপতি
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সিটি কলেজে কর্মরত তৃতীয় শ্রেনীর এক কর্মচারিকে সভাপতি করে কলেজের এডহক কমিটি করা হয়েছে। সাতক্ষীরা সদরের নব নির্বাচিত জাপা’র সাংসদ আশরাফুজ্জান আশুর সুপারিশে মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়।
এদিকে, কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারীকে সভাপতি করে কলেজের কমিটি গঠন করায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।
অপরদিকে, সাতক্ষীরা সদর আসনের নবনির্বাচিত জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জান আশুর সুপারিশে তৃতীয় শ্রেণীর কর্মচারী ও জামাত নেতা কবির হোসেন কে কলেজের সভাপতি করায় দলীয় নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
স্থানীয় আগড়দাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগে রাজনীতির সাথে জড়িত। সিটি কলেজ আমার ইউনিয়নের মধ্যে। কিন্তু আমরা যারা দলীয় নেতা কর্মী আছি আমাদের সাথে আলাপ আলোচনা না করেই কলেজের অফিস সহকারী এবং জামাত নেতা মিলন কে কলেজের সভাপতি বানিয়েছেন নতুন এমপি।
তিনি আক্ষেপ করে বলেন, এমপি হিসেবে শপথ নেয়ার তিন দিনের মধ্যেই যদি জামাত নেতাকে কলেজের সভাপতি বানানো হয়। তাহলে সামনের দিনগুলোতে কি হবে বুঝতে বাকি থাকে না।
তবে সাতক্ষীরা-২ আসনের জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জামান আশু বলেন, কলেজের অনিয়ম ও দুর্নীতি বন্ধে জোটের নেতাদের সাথে কথা বলে আমি সভাপতি বানিয়েছি।
সাতক্ষীরা সিটি কলেজের বিতকৃত নব গঠিত এডহক কমিটির সভাপতি কবির হোসেন মিলন বলেন, আমি কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারি ছিলাম, তবে গত মাসে অধ্যক্ষ স্যারের কাছে রিজাইন লেটার জমা দিয়েছি।
এসব বিষয়ে জানতে সরেজমিনে বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা সিটি কলেজে গেলে কলেজের অধ্যক্ষ ডা: মো শিহাবুদ্দীন উদ্দিনকে কলেজে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে তিনি বলেন, গত মাসে কলেজের অফিস সহকারী কবির হোসেন রিজাইন লেটার জমা দিয়েছে। তবে এডহক কমিটির মিটিং না হওয়ায় তিনি এখনো অফিস সহকারী পদেই আছেন। এসময় দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কলেজের সভাপতি হয়েছেন এসব বিষয়ে শিক্ষকদের মতামত জানাসহ অন্যান্য তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের কাজে বাধা সৃষ্টি করেন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান।
এবস বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান বলেন, স্থানীয় নতুন এমপির সুপারিশে কবির হোসেন মিলনকে সভাপতি করা হয়েছে। তবে তিনি কলেজের তৃতীয় শ্রেণির কর্মচারি এটা গোপন রেখেই কমিটির অনুমোদন নিয়েছেন। যদি কোন ব্যক্তি কোন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারি হিসেবে কোন সময় কর্মরত থাকেন, তিনি ঐ শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। সাতক্ষীরা সিটি কলেজের বিষটি আমি জেনেছি, এবিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিক জনি’র মায়ের মৃত্যুতে দীপ্ত আলো’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) ও খুলনা প্রেসক্লাব এর সদস্য, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দীপ্ত আলো’র উপদেষ্টা সাংবাদিক এসএম নুর হাসান জনির মা আছিয়া বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দীপ্ত আলো’র নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি মো. হাসানুর রহমান তানজির, সাধারন সম্পাদক বেল্লাল হোসেন সজল, মিজানুর রহমান, প্রান্ত বিশ্বাস, লুৎফর রহমান, অনিরুদ্ধ মন্ড, মফিজুর রহমান জয়, সাব্বির ফকির প্রমুখ।
নগরীর ছিন্নমূল মানুষের মাঝে এ্যাড. সাইফুলের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
নগরীর টুটপাড়া কবরস্থানের খাদেম এবং ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। বুধবার দুপুরে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দি বাচ্চু, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসনা টিটু, এ্যাড. এসএম তারিক মাহমুদ তারা, এ্যাড. কেএম ইকবাল হোসনে, এ্যাড. মোহাম্মদ এনামুল হক, অ্যাডভোকটে এম এম সাজ্জাদ আলী, মোহাম্মদ ইউসুফ আলী, ২৩নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাবুল সরদার বাদল, আওয়ামী লীগ নেতা শেখ হারুন মানু, মোহাম্মদ নঈমুজ্জামান টগর, আমিনুল ইসলাম সুমন, আব্দুল্লাহ আল মামুন, এ্যাড. আশরাফ আলী পাপ্পু, এ্যাড. মোঃ মেহেদী হাসান, এ্যাড. রথীন্দ্রনাথ সরদার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাজু, মাওলানা মুফতি রফিকুল ইসলাম, মোহাম্মদ সাগর, আব্দুল আজিজ প্রমুখ। টুটপাড়া কবরখানার সকল খাদেম, কবর খোঁড়া কর্মীসহ ছিন্নমূল মানুষের মাঝে বিপুল সংখ্যক কম্বল বিতরণ করা হয়।
আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে : খন্দকার আজিজ এমপি
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম বলেছেন, কেশবপুরের বিভিন্ন ইউনিয়নের রাস্তা- ঘাট পাকাকরনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে। আপনাদের সহযোগিতা পেলে কেশবপুরের ব্যাপক উন্নয়ন করা হবে । পলি জমে যেসব এলাকায় খাল- বিলে জলাবদ্ধতা হয়ে রয়েছে তার তালিকা করতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি দ্রুত খাল খনন করে জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে।
আমি স্বপ্ন দেখি কেশবপুর উপজেলার প্রত্যোকটি রাস্তাঘাট পাকা হবে। পাকা রাস্তাগুলো সোলার লাইট দ্বারা আলোকিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে কোনো শিক্ষার্থী ঝড়ে পড়বে না। কেশবপুরের মজিদপুর ইউনিয়নের শ্রীফলা বাজারের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার বিকেলে যুবসমাজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন , মুফতি রেজোয়ান রফিকি, কেশবপুর পল্লী বিদ্যুৎ অফিসের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, পৌর কাউন্সিলর জি এম কবির হোসেন, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম হাসান ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, যুবলীগ নেতা টিপু সুলতান, আব্দুল্লাহ,খান রকি, ছাত্রলীগ নেতা প্রান্ত সাহা, মুস্তাফিজুর রহমান প্রমুখ।
ওইদিন সন্ধ্যায় বিদ্যানন্দকাটি ইউনিয়নের জলাবদ্ধ হয়ে পড়া হিজলডাঙ্গা কাদার বিল পরিদর্শন করে জলাবদ্ধতা দূরীকরনে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন আজিজুল ইসলাম এমপি।
সাংবাদিক নূর হাসান জনি’র মাতার মৃত্যুতে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র মাতা আছিয়া বেগম (৬৫) বুধবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)
বুধবার বাদ এশা খালিশপুর বাইতুন নূর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক নূর হাসান জনির মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
নলতায় মৃত্যু দাবি চেক হস্তান্তর অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড কালিগঞ্জ শাখার গ্রাহক আব্দুজ জব্বারকে মৃত্যু দাবি ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) নলতার ইন্দ্রনগর গ্রামে মরহুম আব্দুজ জব্বারের নমিনি তার স্ত্রী মুসলিমা খাতুনের কাছে এই চেক হস্তান্তর করা হয়।
প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাতক্ষীরা সার্ভিসিং সেল এজিএম মোল্লা রহমতুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল গফুর গাজী, মহিলা ইউপি সদস্য আম্বিয়া খাতুন, মাস্টার কিংকর স্বর্ণকার, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মামুন বিল্লাহ, আরিফ বিল্লাহ, ইব্রাহিম শেখ, আব্দুস সবুর গাজী, শাহ আলম গাজী প্রমূখ।
সাংবাদিক জনি’র মায়ের মৃত্যুতে বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ
বাগেরহাট প্রতিনিধি।
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক খুলনা টাইমসের বার্তা সম্পাদক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নুর হাসান জনি’র মা আছিয়া বেগম (৬৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।
সাংবাদিক এস এম নুর হাসান জনি’র মায়ের মৃত্যুত গভীর ভাবে শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার, সাধারণ সম্পাদক আজাদ রশীদী, সিনিয়র সহ সভাপতি শিকদার রেজাউল কবির, সহ সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক, তানভীর আহমেদ সোহেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন লিমন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীয়া ও সংস্কৃতি সম্পাদক খান খান মাহবুবুর রহমান বাদল, কার্যনির্বাহী সদস্য এসকে আসাদসহ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ ৬ জন আহত
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন। তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।#
রায় সাহেব বিনোদবিহারী সাধুর ৯০তম তিরোধান দিবস আজ
কপিলমুনি থেকে হেদায়েত আলি টুকু।।
আজ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গণে আধুনিক কপিলমুনির প্রতিষ্ঠাতা রায় সাহেব বিনোদবিহারী সাধুর ৯০ তম তিরোধান দিবস।স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে সকাল ৯:৩০ মিনিটে সহচরী বিদ্যামন্দির চত্বরে বিনোদ বিহারী সাধুর আবক্ষ কৃতিতে মাল্যদান। সকাল দশটায় শোক র্যালি সহকারে বাজার প্রদক্ষিণ। সকাল১১,৩০ মিনিটে রায় সাহেবের কর্মজীবন সম্পর্কে আলোচনা।সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ রশিদুজ্জামান এমপি। সভাপতিত্ব করবেন দুই নম্বর কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান কাওসার আলী জোয়ারদার।দুপুর১.৩০মিনিটে ভোজ অন্তে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩শ২ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেফতার
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩শ২ পিচ ইয়াবাসহ ১ ব্যক্তি গ্রেফতার হয়েছে। বুধবার বেলা ১০ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় স্টাফদের সমন্বয়ে দামুড়হুদা থানার কলাবাড়ি রামনগর গ্রামে এক অভিযান চালায়।এসময় কলাবাড়ি গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো:বায়েজিদ আহম্মেদ (৩২)কে তার বাড়ি হতে গ্রেফতার করে।পরে তার বসত ঘর তল্লাসী করে ৩০২ পিস ইয়াবা উদ্ধার করে।পরে গ্রেফতারকৃত উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন বাদী হয়ে আসামির বিরুদ্ধে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করে।
সাংবাদিক জনি’র মায়ের মৃত্যুতে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য, দৈনিক খুলনা টাইমস’র বার্তা সম্পাদক এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নুর হাসান জনি’র মা আছিয়া বেগম (৬৫) বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর খালিশপুর নতুন কলোনির নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ ও সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল।
রামপালে নবীন উদ্যোক্তা সার্ভার ফাউন্ডেশনের এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ
মেহেদী হাসান (রামপাল) বাগেরহাট সংবাদদাতা।।
নবীন উদ্যোক্তা সার্ভার ফাউন্ডেশন বাংলাদেশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭ জানুয়ারি বিকাল চারটায় রামপাল উপজেলার খবির উদ্দিন হিলফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় ৫০ জন এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেছেন, নবীন উদ্যোক্তা সার্ভার ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী হিরা,খাবার বিতরণ ও দোয়া মাহফিল শেষে তিনি বলেন নবীন উদ্যোক্তা সার্ভার ফাউন্ডেশন সম্পূর্ণ নন প্রফিট অর্গানাইজেশন, তিনি বলেন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তারা এতিম অসহায় ও দোস্তদের মাঝে খাবার বিতরণ শীতের দিনে কম্বল বিতরণ সহ অসংখ্য সাহায্য সহযোগিতা করে থাকেন। নবীর উদ্যোক্তা সার্ভার ফাউন্ডেশন বাংলাদেশ জন্য সকলের দোয়া চেয়েছেন সামনের দিনে আরো সাহায্য সহযোগিতা করতে পারে। সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার ইমাম ও খতিব রবিউল ইসলাম, আর কিডা গোলাম হোসেন ,সাংবাদিক মেহেদী হাসান,আব্দুল্লাহ শেখ,আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
সাংবাদিক জনি’র মায়ের মৃত্যুতে খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) সদস্য, দৈনিক খুলনা টাইমস এর বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
সংখ্যালঘুদের দেশত্যাগের হুমকির অভিযোগ
নির্বাচনোত্তর মোংলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলায় নৌকা প্রতীকের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের কর্মী বাহিনীর হামলায় নৌকা প্রতীকের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়া নৌকায় ভোট দেয়ায় সংখ্যালঘুদেরকে ভিটেমাটি ছাড়া করে ভারতে পাঠানোর হুমকি-ভয়ভীতি দেখিয়ে আসছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী বাহিনীর সদস্যরা।
নির্বাচনোত্তর স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসী বাহিনী পুরো মোংলা এলাকা জুড়ে যে হামলা, ভাংচুর ও নির্যাতনসহ তান্ডবলীলা চালিয়েছেন তা বিগত কালের সকল রেকর্ড ভঙ্গ করেছেন। এখন তারা তাদের এহেন কর্মকাণ্ড আড়াল করতে ও নৌকার নেতা-কর্মীদের উপরে এর দায়/দোষ চাপাতে নানা ধরণের অপ্রচার এবং অপচেষ্টা লিপ্ত হয়েছেন। তাই নৌকা জেতায় ও স্বতন্ত্র প্রার্থীর পরাজয়ের আক্রোশে তারা এখন স্থানীয় আওয়ামী লীগের নেতাদের জড়িয়ে ও সংখ্যালঘুদের মধ্যে বিভেদসহ সামপ্রদায়িক সম্পর্ক বিনষ্টে গত শনিবার ঢাকায় কতিপয় লোকজনকে ভাড়া করে একটি সংবাদ সম্মেলন করিয়েছেন। মুলত নৌকার নেতাদের রাজনৈতিকভাবে হয়রানী ও হেয়প্রতিপন্নের উদ্দেশ্যে তা করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কল্পনাপ্রসূত মাত্র।
বুধবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সুন্দরবন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুন্দরবন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির উদ্দিন শেখ। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো বলেন, প্রকৃতপক্ষে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদারের ঈগল প্রতীকের নির্বাচনী এক পথসভায় প্রধানমন্ত্রীর দেয়া নৌকা প্রতীক পেয়ে সুন্দরবন ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়া ইকরাম ইজারদার ‘নারী নেতৃত্ব হারাম, আমরা গজবের মধ্যে আছি’ এমন সংবিধান ও আইন পরিপন্থী বক্তব্য দিয়ে সারাদেশের নারী সমাজের মর্যাদা ক্ষুন্নসহ নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুন নাহারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোট না দেওয়ার উদ্দেশ্যে ভোটারদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেন। চেয়ারম্যান ইকরাম ইজারদারের এহেন বক্তব্যের প্রতিবাদে গত বৃহস্পতিবার পৌরসভার সামনে ও রবিবার দিগরাজ বাজারে হাজার হাজার নারী ঝাড়ু-জুতা মিছিল এবং মানববন্ধন করেন। স্বতন্ত্র প্রার্থীর লোকজনের হামলা, ভাংচুর, নির্যাতন, সংখ্যালঘুদের দেশত্যাগের হুমকি ও নারী নেতৃত্ব হারাম বলে বিতর্কিত বক্তব্যের বিষয়গুলো ঢাকতে/আড়াল করতে তারা কৌশলে নৌকা প্রতীকের প্রার্থীর নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা প্রকার মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপস্থাপন করা হয়। পরিশেষে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বাহিনী হামলা, অত্যাচার, নির্যাতন ও সংখ্যালঘুদেরকে ভীতি প্রদর্শনের ঘটনার সুষ্ঠু বিচারের চেয়ে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এ সংবাদ সম্মেলনে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শেখ আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘু সম্প্রাদায়ের বিপুলসংখ্যক লোকজন।
রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী দলের নারী সদস্যসহ গ্রেফতার ৭
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে সংঘবদ্ধ ছিনতাই ও অপহরণকারী চক্রের নারী সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ জানুয়ারী) রাত সোয়া ৯ টায় আদিল মাহামুদ নামের এক ভুক্তভোগী রামপাল থানায় হাজির হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (১৬ জানুয়ারী) ওই রাতেই রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে চক্রের প্রধান ও এক নারী সদস্যসহ সাতজন কে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতদের বুধবার (১৭ জানুয়ারী) বেলা ১১ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের আত্মসমর্পণকৃত বনদস্যু রফিকুল ইসলামের ছেলে মো. শাহীন শেখ(২২), একই গ্রামের আবুল হাসেম শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ(২০), ইব্রাহিম মোল্লার ছেলে আসলাম মোল্লা আকাশ (২০), গোলাপ শেখের ছেলে ইমন শেখ (১৭), উজিরের ছেলে ফেরদৌস হাসান জয় (১৭), মৃত শহিদুল ইসলামের ছেলে মো. রমজান শেখ (১৭) ও টিটু মোল্লার মেয়ে সুরাইয়া আক্তার টিনা (১৮)। পলাতক রয়েছে সিয়ামসহ অজ্ঞাত ৩/৪ জন।
এজাহার সূত্রে জানা গেছে, বনদস্যু রফিকুল ইসলামের ছেলে শাহীন শেখ মোবাইল ফোন ব্যাবহার করে কথিত প্রেমিকা টিনাকে সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করে একটি প্রতারক সিন্ডিকেট গড়ে তোলে। তারা ওই নারী সদস্যকে দিয়ে প্রেমের ফাঁদ পাতে। এক পর্যায়ে তারা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার মেক লিমিটেড কোম্পানির ম্যানেজার আদিল মাহামুদকে ট্রাপে ফেলে। গত ইংরেজি ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। ওই সময় তাকে খুলনা মোংলা মহাসড়কের ভেকটমারী বেলাই ব্রীজের কাছে যেতে বলে। আদিল মাহামুদ সেখানে গেলে তাকে বেঁধে মাহিন্দ্রা গাড়িতে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর তাঁকে হত্যার হুমকি দিয়ে বেদম ভবে মারপিট করে। এক পর্যায়ে আসামীরা তার কাছে থাকে নগদ টাকা, একটি টিভিএস মোটরসাইকেল, এটিএম কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তারা ভিকটিমের বাড়িতে ফোন করিয়ে কয়েক দফায় বিকাশ ও রকেট এ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৮০ হাজার টাকার মত নিয়ে নেয়। একইদিন রাত সাড়ে ১০ টায় তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে ছেড়ে দিয়ে আরও ৬ লক্ষ টাকা দাবী করে। গত ইংরেজি ১৬ জানুয়ারী সকাল ৮ টায় ফয়লা স্টান্ডে গিয়ে মাহিন্দ্রা চালককে চিনতে পেরে তার মাধ্যমে আসামীদের সনাক্ত করেন।
এ বিষয়ে (রামপাল -মোংলা) সার্কেল এএসপি মুশফিকুর রহমান তুষার এবং রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন ধরে আটক প্রতারক চক্র বিভিন্নভাবে ফেসবুকের মাধ্যমে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করে আসছিল। আমরা ওই চক্রের প্রধান হোতা শাহীনকে ও নারী সদস্যসহ সাত জনকে আটক করেছি। কয়েকজন পলাতক রয়েছে। এর সাথে আরও কেউ জড়িত দ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
খুলনা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত পরিষদের প্রথম সাধারণ সভা বুধবার সকালে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না।
সভায় কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন ক্লাবের ২০২৪ সালের বাজেট পেশ করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়। এছাড়া সভায় ক্লাবের উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ফারুক আহমেদ ও এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম, রকিব উদ্দিন পান্নু, সোহরাব হোসেন, মিজানুর রহমান মিলটন ও বিমল সাহা, ক্লাব সদস্য আতিয়ার রহমান, আসাদুজ্জামান খান রিয়াজ, এস এম ফরিদ রানা, শেখ আব্দুল্লাহ প্রমুখ। সভায় ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সাগরদাঁড়ী মধুমেলা হবে অশ্লীল মুক্ত বললেন জেলা প্রশাসক
কেশবপুর (যশোর) প্রতিনিধি
মধুমেলা হবে অশ্লীলতা মুক্ত বলালেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। তিনি আরো বলেন মধুমেলায় আসা যাওয়াতে কোন প্রকার মানুষের অসুবিধা না হয় সে দিকে বিশেষ নজরদারি রাখা হবে। বাংলা সাহিত্যের অমৃত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানয়ারি পর্যন্ত ৯ দিনব্যাপী কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু হতে যাচ্ছে মধুমেলা। এ লক্ষ্যে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে সাগরদাঁড়িতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। এবারও মধুমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।
মধুমেলা কমিটির সভাপতি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, কেশবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খালেদা খাতুন রেখা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট কমলেশ মজুমদার, মেলা কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন, সহকারী পুলিশ সুপার আবু দাউদ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত প্রমুখ।
যেহেতু কবির ২০০ তম জন্মবার্ষিকী সেহেতু এবার মধুমেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটবে। সে কারণে মধুমেলাঙ্গনসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ, বিজিবি, র্যাব ও ডিবি পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হবে। মেলার মাঠে রাখা হবে মেডিকেল টিম, দর্শনার্থীদের জন্য ২৫ টি টয়লেট ও পানীয় জলের ব্যবস্থা।
এবারের মধুমেলায় বিনোদনের জন্য সার্কাস, যাদু, মৃত্যুকুপ, নাগরদোলার ব্যবস্থা থাকবে। এছাড়াও মেলাঙ্গনে থাকছে বিভিন্ন পসরার ১৫১ টি স্টল।
মেলাঙ্গনে মধুমঞ্চ, কবির বাড়ি, বিদায় ঘাটসহ নানা স্থানে চুনকামসহ রং করা হচ্ছে। সাজানো হচ্ছে হরেক রকমের মধু গেট। সব মিলিয়ে সাজ সাজ রব পড়েছে কপোতাক্ষ তীরঘেষা সাগরদাঁড়ির কবির বাড়িসহ মেলার মাঠে।#
দামুড়হুদায় ডিবির হাতে ৩৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দামুড়হুদায় ডিবি পুলিশ ৩৬ বোতল ফেন্সিডিলসহ এক চোরাকারবারি গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে এসআই (নিঃ) সুমন্ত বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স দামুড়হুদার মোক্তারপুর গ্রামে এক অভিযান চালায়।এসময় গ্রামের একটি স্কুলের সামনে হতে একই এলাকার হাতিভাঙ্গা গ্রামের রতন আলীর ছেলে মোঃ তহির উদ্দিন(৪৮)কে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাসী করে ৩৬ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার হয়।
পরে গ্রেফতারকৃত আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা জনির মায়ের মৃত্যুতে নগর ছাত্রলীগের শোক
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর (দিবা-নৈশ্য) কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সদস্য বিশিষ্ঠ সাংবাদিক নূর হাসান জনির মা আছিয়া বেগম (৬৫) মৃত্যুবরণ করেছেন (ইন্না…… রাজিউন)। গতকাল ১৭ জানুয়ারী ২০২৪ খ্রি. রোজ বুধবার সকাল ১০ টায় নগরীর খালিশপুর নতুন কলোনীর নিজ বাড়িতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতী নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ যোহা মরহুমার নামাজের জানাজা শেষে তাকে খালিশপুর গোয়ালখালি গোরস্থানে দাফন করা হয়।
মরহুমার মৃত্যুতে খুলনা মহানগর ছাত্রলীগ পরিবার গভীর শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল।
২ নং ওয়ার্ড আওয়ামী লীগের শীত বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক এর পক্ষ থেকে ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৭ জানুয়ারী সন্ধা ৭টায় মিরেরডাঙ্গা ক্রীড়াচক্র ক্লাবে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীত বস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন শেখ গোলাম মোস্তফা, মোঃ শাকিল আহমেদ, মোঃ নাসির উদ্দীন, শেখ ইউনুস আলী, মোহন মুন্সি, নিলা নাসির, নাসরিন খানম, কামাল মুন্সি, সাথী বেগম, সেলিনা কামাল, মিঠু মুন্সি, সাহিদ, আশরাফ আলী, মনির মেম্বর, কাশেম চৌধুরী, টনি মাষ্টার, মুনসুর আলী, মোঃ বাবুল হোসেন, বাসা চৌধুরী সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের শীত বস্ত্র বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা ৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম কামাল হোসেনের পক্ষ থেকে যোগীপোল ইউনিয়ন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৭ জানুয়ারী বিকাল সাড়ে ৩ টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শীত বস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাকারিয়া রিপন। সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শেখ আবিদ হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান। বক্তৃতা করেন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মাস্টার মনিরুল ইসলাম, আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ হানিফ মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে হত দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
৪৫ দিনের এডহক কমিটি ৩ বছর, অবশেষে আদালতের নির্দেশে
সোনালী জুট মিলস্ ওয়াকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশীল ঘোষণা, ১৮ ফেব্রয়ারী ভোট
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলের আংশিক চালু সোনালী জুট মিলস্ ওয়াকার্স ইউনিয়নের মেয়াদ শেষে করোনাকালিন নির্বাচন বন্ধ রেখে গঠিত পয়তাল্লিশ দিনের এডহক কমিটি চলছে ৩ বছরের অধিক সময় ধরে। মিলটির শ্রমিক নেতাসহ একাধিক শ্রমিক ওয়াকার্স ইউনিয়নের নির্বাচনের দাবীতে ৪ দফা দাবীর আবেদন করেও নির্বাচনের ব্যবস্থা না করায় শেষমেশ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। মিলের শ্রমিক মো. হারেছ আহম্মেদ বাদী হয়ে খুলনার শ্রম অধিদপ্তরের শ্রম পরিচালক মো. মিজানুর রহমানকে বিবাদী করে খুলনার বিজ্ঞ বিভাগীয় শ্রম আদালতে অভিযোগ দায়ের করে( যার নং শ্রম-৩৭ তাং-৬/১১/২২)। অবশেষে শ্রম আদালত মামলাটির রায় দিয়ে আগামী ত্রিশ দিনের মধ্যে নির্বাচনের নির্দেশ প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী মিলটির কাংখিত ওয়াকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৮ ফেব্রয়ারী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, সোনালী জুট মিলস্ ওয়াকার্স ইউনিয়ন কর্তৃক শ্রমিকদের পরিচালনার জন্য গঠনতন্ত্রের ১৮ধারা অনুযায়ী দুই বছর অন্তর সাধারণ নির্বাচনের মধ্যে দিয়ে কার্যনির্বাহী কমিটি গঠনের বিধান রয়েছে। গঠনতন্ত্রের ২১ধারা অনুযায়ী গত ২৪/১১/২০২০ তারিখে কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করে ৫ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্রের ২১ধারা অনুযায়ী এডহক কমিটির মেয়াদ কোন ভাবেই ৪৫দিনের অধিক হবে না বিধান থাকলেও ২০২০ সালের ২৪ নভেম্বর গঠিত ৪৫দিনের এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে অদ্যবদি তিন বছরের অধিক সময় কার্যক্রম পরিচালনা করে আসছে। এই অবস্থায় মিলের নির্বাচনের দবীতে শ্রম পরিচালক বরাবর ৪ দফায় পত্রপ্রেরণ করেন মিলের শ্রমিক ও নেতৃবৃন্দ। তাদের আবেদনের কোন সাড়া না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি খুলনার বিজ্ঞ শ্রম আদালতে তোলেন একজন মিল শ্রমিক। মিলের নিয়ম শৃংখলা সঠিকভাবে পরিচালিত না হওয়ায় শ্রমিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করতে থাকায় বিষয়টি আদালতের আমলে নিয়ে আসেন মিলের হারেজ আহম্মেদ নামের এক শ্রমিক। তিনি শ্রম পরিচালক মো. মিজানুর রহমানকে বিবাদী করে খুলনার বিজ্ঞ বিভাগীয় শ্রম আদালতে অভিযোগ দায়ের করে( যার নং শ্রম-৩৭ তাং-৬/১১/২২)।
গত ১৮ ডিসেম্বর-২৩ মামলার রায় প্রদান করেন বিজ্ঞ শ্রম আদালত। রায়ের আদেশে বলা হয় সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান অনুসরণ পূর্বক আগামী ৩০ দিনের মধ্যে মিলটির ওযাকার্স ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠনের জন্য। একই সাথে নির্বাচন সম্পন্ন করে বিজ্ঞ শ্রম আদালত খুলনায় প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় শ্রম পরিচালক খুলনাকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ৩১ ডিসেম্বর-২৩, বিভাগীয় শ্রম দপ্তর, খুলনায় মালিকপক্ষ, শ্রমিকপক্ষ এবং মামলার বাদীর উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় শ্রম দপ্তর খুলনা গত ৪ জানুয়ারী-২৪‘ সোনালী জুট মিলের ওয়াকার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বচানের জন্য মো. মিজানুর রহমানকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে ৩ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে মামলার রায় বাস্তবায়নে আগামী ১৮/০২/২০২৪ তারিখ নির্বাচনের দিন নির্ধারণ করে তফশীল ঘোষনা করেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের গত ১০ জানুয়ারীর স্বাক্ষরিত ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৬ জানুয়ারী খসড়া ভোটার তালিকা মিলের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছে। আগামী ২০-২২ জানুয়ারী বিকাল ৪টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ করা হবে, ২৩ জানুয়ারী আপত্তি সমুহ নিস্পত্তি করে সিদ্ধান্ত জানানো হবে, ২৭ জানুয়ারী সকাল ১০টায় মিলের নোটিশ বোর্ডে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, ০১/০২/২৪ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যণÍ মনোনয়নপত্র বিক্রয় করা হবে, ০৩/০২/২৪ সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে, ০৫/০২/২৪ মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে, ০৬/০২/২৪ চুড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে, ০৭/০২/২৪ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ০৮/০২/২৪ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ১৮ ফেব্রয়ারী সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত সোনালী জুট মিলস মাধ্যমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দুই তরুণীকে দফায় দফায় ধর্ষণ, আরেক আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দুই তরুণীকে আটক রেখে দফায় দফায় ধর্ষণ ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে ওই মামলায় দুই জনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মেহেদী হাসান (২০)। তিনি ফকিরহাট উপজেলার জাড়িয়া গ্রামের বাসিন্দা। এর আগে শাকিল সরদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বাগেরহাট জেলা কারাগারে বন্দি।
বুধবার র্যাব খুলনা-৬ এর পক্ষ থেকে জানানো হয়, দুই তরুণীকে আটক রেখে ধষর্ণের ঘটনায় র্যাব-৬ এর সদস্যরা ছায়া তদন্ত শুরু করে। পরে মেহেদীকে গ্রেপ্তার করে।
র্যাবের আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে ফকিরহাট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে রোববার রাতে ফকিরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ফকিরহাট উপজেলার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে গ্রেপ্তার করে। পুলিশ সোমবার তাকে বাগেরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শনিবার দিবাগত রাতে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকার দুই তরুণীকে আটকে দুই দফা ধর্ষণ করে শাকিল ও মেহেদী।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল সরদারকে দল থেকে বহিষ্কার করেছে ফকিরহাট উপজেলা ছাত্রলীগ।
বাগেরহাটে এনজিও অফিসে চুরি, নগদ টাকা অফিসিয়াল যন্ত্রপাতি চুরি
স্টাফ রিপোটার,বাগেরহাট:
বাগেরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা শাপলাফুলের কার্যালয়ে চুরি সংগঠিত হয়েছে।মঙ্গলবার (১৬ জানুয়ারি)দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে অফিস সহকারী বিশ্বনাথ চক্রবর্তী ও রেহেনা আক্তার রিনা অফিসে প্রবেশকালে দরজা ভাঙা দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।
এঘটনায় বাগেরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শাপলাফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন।
তিনি বলেন, দোতলার সিরির পাসের গ্রিল ভেঙ্গে চোরেরা কার্যালয়ের মধ্যে প্রবেম করে। তারা হিসাব রক্ষকের কক্ষে থাকা কাগজপতদ্র তছনছ করেছে। এবং ওই কক্ষ থেকে ৪ টি ল্যাপটপ, ৩ টি ডিজিটাল ক্যামেরা, ৪ টি প্রিন্টার, ৪ টি কম্পিউটারের সিপিইউ, ৪ টি আইপিএস ব্যাটারি, এবং আলমারীতে থাকা কিস্তি আদায়ের ও বিভিন্ন তহবিলের নগদ এক লক্ষ সাতাত্তর হাজার দুইশত পঞ্চাশ টাকা নিয়ে যায়। এছাড়াও অফিসের বিভিন্ন মূল্যবান কাগজপত্রও নিয়ে গেছে চোরেরা। এর আগেও তারা কয়েকবার আমার অফিস ও বাড়িতে চুরি হয়েছে। একবার আমার সৌচাগারের ফিটিংসও চুরে করেছে। চোরদের সনাক্ত করে মালামাল ফেরত পেতে পুলিশের উর্দ্ধোতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এদিকে বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফকিরহাটের পিলজংগে ধান উৎপাদন বিষয়ক কৃষক প্রশিক্ষন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেড স্মাট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান উৎপাদন বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় পিলজংগ ইউনিয়নের বৈলতলী ব্লকের সাধুর সাধের বটতলায় এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে ৩০জন কৃষক/কৃষানীরা উপস্থিত থেকে হাতে-কলমে এই প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লমা কৃষিবিদ বিপুল কুমার পাল ও সিএফডিসিও পল্টু রঞ্জন কর্মকার। এছাড়াও একই দিন বিকালে একই স্থানে ৩০জন কৃষক/কৃষানীকে আইএফডিসির উদ্যোগে বরো ধান এর সুষম মাত্রার সার ব্যবহারের উপর মোটিভেশনাল মিটিং অনুষ্ঠিত হয়েছে। ##
ফকিরহাটে সম্মিলনী স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ড্রেস বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কেডস্ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ, অভিভাবক ও সুধী সমাবেশে ৬ষ্ঠ শেণির ১০জন ছাত্রীকে বাইসাইকেল ও ২৫জন ছাত্র-ছাত্রীকে কেডস্ সহ স্কুল ড্রেস বিতরণ করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও স্কুল ড্রেস প্রদান করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ফকির মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. হিটলার গোলদার। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস। সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##
খুলনা সাংবাদিক ইউনিয়নের শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেইউজে) এর সদস্য ও খুলনা টাইমস পত্রিকার বার্তা সম্পাদক এসএম নুর হাসান জনি’র ‘মা’ আছিয়া বেগম বুধবার (১৭ জানুয়ারী) সকালে ইন্তেকাল করেন (ইন্না—রাজেউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মীতা জানিয়ে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
৪ কোটি টাকার সোনাসহ এক চোরাকারবারী আটক
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে জেলার সীমান্ত এলাকায় থেকে ৪ কোটি টাকা মূল্যের ৪০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে।
বুধবার সকালে(১৭জানুয়ারি) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার যাদবপুর ইউপির মাটিলা এলাকা থেকে সোনাসহ তাকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত হলেন- মহেশপুর উপজেলার মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে রিমন হোসেন(২০)।
লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, সোনা চোরা চালান হবে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাটিলা বিওপি এলাকায় অবস্থান করেন। সকাল সাড়ে আট্টারদিকে ২জন চোরাকারবারী পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়া সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন দৌড়ে পালিয়ে গেলেও অপরজন রিমন হোসেনকে আটক করা হয়। চোরাকারবারীদের ফেলে দেওয়া সাদা কাপরের খাকী রং এর কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪ কেজি ৬৬৫দশমিক ৫৪ গ্রাম ওজনের ৪০ টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬ লক্ষ ১৬ হাজার ৯৭১ টাকা। এ সময় স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয় বলেও জানান কর্নেল মাসুদ পারভেজ রানা।
তিনি আরও জানান, আটককৃতকে আসামি করে মহেশপুর থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিংও মেকানিক্স প্রশিক্ষণ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা রুপসা ,ইলাইপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে খুলনা রেঞ্জের ০৮টি জেলার ৪০জন ভিডিপি সদস্যদের ৪২ দিন ব্যাপি মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী। অনুষ্টানে সভাপতিত্ব করেন পরিচালক,৩ আনসার ব্যাটালিয়ন ইলাইপুর,খুলনা মোল্যা আবু সাইদ।
অনুষ্টানে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী বলেন এ প্রশিক্ষনের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন এবং দূর্ঘটনার সংখ্যা কমে যাবে। দেশ বিদেশে কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের সড়ক পথে নিরাপত্তা উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহনের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্টানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার ৩ আনসার ব্যাটালিয়ন রাজিব হোসেন ড়ও বিআরটিসি প্রশিক্ষক পলাশ খালশী। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগিতায় এবং পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন মোল্যা আবু সাইদ এর তত্বাবধানের এ প্রশিক্ষণ কোর্স পরিচারিত হচ্ছে।
স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্পের অধীনে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জরুরী সাড়া প্রদানকারী দলের স্বেচ্ছাসেবকদের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে আয়োজন করা হয়।
১৬ জানুয়ারি ২০২৪ তারিখ সিসিডিবি এর মুন্সিগঞ্জ শাখা অফিসে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যামে উক্ত প্রশিক্ষণ শুরু হয়। ১৭ জানুয়ারি ২০২৪ তারিখ বিকাল ৪:০০ টায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বাধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ড এর ইউপি সদস্য বিকাশ মন্ডল। সভাপতিত্ব করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, আরও উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ। বুধবার উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন।
জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ আগের চেয়ে বেড়েছে। ঝুঁকি বাড়ছে উপকূলের মানুষের। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। স্বেচ্ছাসেবকদের এ ধরনের প্রশিক্ষণ দিলে তারা মানুষকে সচেতন করতে পারবে। দুর্যোগের আগে, দুর্যোগকালীন সময়ে এবং দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের জান মালের ক্ষতি কমাতে সক্ষম হবে।
সাতক্ষীরায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায় আটক যুবকের তিন দিনের রিমান্ড মঞ্জুর
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় বিভিন্ন প্রলোভনে নারীর অশ্লীল স্থির চিত্র ও ভিডিও ধারনের অভিযোগে পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেপ্তার হওয়া যুবক বাপ্পিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। গত ১৪ জানুয়ারি এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরই প্রেক্ষিতে শুনানি শেষে বুধবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে গত ১৩ জানুয়ারি সদর থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রিমান্ড মঞ্জুরকৃত আসামী মারুফ হোসেন বাপ্পী (২৬) সাতক্ষীরা পৌর এলাকার মুনজিতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত বাপ্পী ঢাকার একটি বেসরকারি কলেজে বিবিএ পড়াশোনা করলেও ডা. আরমান হোসন নিলয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের অন্তরঙ্গ মুহুর্তের ছবি ধারণ করে পরে তাদের সাথে প্রতারণা করতেন। কখনও অর্থ হাতিয়ে নিতেন, আবার কখনও শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করতেন। সম্প্রতি মারুফ হোসেন বাপ্পী শহরের নারকেলতলা এলাকার বিশ^বিদ্যালয় পড়ুয়া একছাত্রীকে হোয়াটস এ্যাপে বিভিন্ন ম্যাসেজ দিয়ে বিরক্ত করতেন। ওই বিশ^ বিদ্যালয় পড়ুয়া ছাত্রীর বাবা সদর থানায় বাপ্পীর বিরুদ্ধে পর্ণগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় যায়। একাধিক আইডি ও অন্যের নামের মোবাইল সিম ব্যবহার করে তিনি প্রতারণার সম্রাজ্য গড়ে তোলেন। তাকে ধরতে পুলিশ ফাঁদ পাতে। একপর্যায়ে প্রতারণার শিকার জনৈকা এক নারীর মাধ্যমে গত ১৩ জানুয়ারী বাপ্পীকে উত্তর কাটিয়ার ঈদগাহ ময়দানে ডেকে আনা হয়। পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তার করেন। এরপর তার কাছে থাকা দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করে তা থেকে একাধিক নারীর অশ্লীল ছবি ও ভিডিও জব্দ করা হয়। এরই প্রেক্ষিতে গত ১৪ জানুয়ারি রিমান্ডের জন্য আদালতে আবেদন করেন তিনি। বুধবার রিমান্ড শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক।
শরণখোলায় আহরণ নিষিদ্ধ বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলায় বুধবার সকালে সুন্দরবন থেকে অবৈধভাবে ধরে আনা বিপুল পরিমাণ কাঁকড়া আটক করেছে বনরক্ষীরা। বর্তমানে সুন্দরবনে কাঁকড়া ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা রয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৭ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য ঘাটে অভিযান চালায়। এ সময় বনরক্ষীরা মজিবর রহমান তালুকদারের মেসার্স তালুকদার এন্টাইরপ্রাইজ মাছের আড়ৎ থেকে দুই বস্তা ও তিনটি ঝুডটিতে থাকা প্রায় ১০০ কেজি কাঁকড়া জব্দ করেন। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এ.সি.এফ ) শেখ মাহবুব হাসান বলেন, জব্দকৃত কাঁকড়া রেঞ্জ অফিসে আনা হয়েছে। আদালতের নির্দেশে জব্দকৃত কাঁকড়া সুন্দরবনের খালে অবমুক্ত করা হবে। জব্দকৃত কাঁকড়ার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যপারে বন আইনে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে জানুয়ারি ও ফেব্রুয়ারী এ দুই মাস সুন্দরবনে কাকড়া ধরা নিষিদ্ধ রয়েছে বলে এসিএফ জানিয়েছেন।##
সুরক্ষিত বেশভূষায় ভ্রাম্যমাণ বাজারে কৃষক বিক্রি করছেন ‘বিষমুক্ত’ সবজি
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ভ্যানে সাজানো ফুলকপি, লাউ, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি। এসবের বিক্রেতা দুই হাতে পরেছেন প্লাস্টিকের মোজা, মাথায় দিয়েছেন সুরক্ষা সামগ্রী, মুখে মাস্ক ও পায়ে পরেছেন লম্বা বুট। এমন সুরক্ষিত বেশভূষায় নিজের খেতে উৎপাদিত ‘বিষমুক্ত’ সবজি মঙ্গলবার যশোরের ঝিকরগাছা উপজেলার জননী মার্কেটের সামনে বিক্রি করতে দেখা গেছে মো. আলী হোসেন নামের এক কৃষককে।
আলী হোসেনের বাড়ি ঝিকরগাছা উপজেলার বোধখানা গ্রামে। তিনি উপজেলা প্রশাসনের উদ্যোগ নিরাপদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করণে কৃষকের ভ্রাম্যমাণ সবজি বাজারে নিজের উৎপাদিত বিষমুক্ত পণ্য বিক্রি করেন। ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায় সারা দেশে দ্বিতীয় হওয়ায় আলী হোসেনকে কৃষি অধিদপ্তর ও মন্ত্রণালয় সম্মাননা স্মারক দেয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলার গদখালী ইউনিয়নে ২০টি গ্রুপে প্রায় ৫০০ কৃষক-কৃষাণী বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। তাঁদের প্রতিনিধি কৃষকেরা ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে’ সবজি বিক্রি করেন। ওই গ্রুপে বোধখানা গ্রামের প্রতিনিধি হলেন আলী হোসেন।
ঝিকরগাছার জননী মার্কেটের সামনে বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ বাজারে আলী হোসেনকে ছাড়াও সুরক্ষিত বেশভূষায় সবজি বিক্রি করতে দেখা গেছে উপজেলার জাফরনগর গ্রামের রবিউল ইসলাম, বারবাকপুর গ্রামের লালটু হোসেন, বোধখানা গ্রামের ওসমান গনিসহ বেশ কয়েকজন কৃষককে।
আলী হোসেন বলেন, ‘সবজিখেতে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই জৈব সার ব্যবহারের মাধ্যমে বিষমুক্ত নিরাপদভাবে এসব সবজি উৎপাদন করেছি। আমি ২০১৫ সালে নিরাপদ সবজি উৎপাদন ও সম্প্রসারণে ব্যক্তি পর্যায়ে সারা দেশে দ্বিতীয় হয়েছিলাম। কৃষকের বিষমুক্ত নিরাপদ সবজির হাট বসায় আমাদের জন্য ভালো হলো।’
ভ্রাম্যমাণ বাজারে কথা হয় আরেক সবজিবিক্রেতা রবিউল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘খেতের লাউ, বেগুন, কলা ও আলু বিক্রি করতে এসেছিলাম। সব ন্যায্যমূল্যে বিক্রি করেছি। সবজি বিষমুক্ত হওয়ায় অল্পসময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে।’
সবজি ক্রেতা মাহবুবুর রহমান বলেন, ‘কৃষকের বিষমুক্ত সবজির ভ্রাম্যমাণ হাটে অন্য বাজারের চেয়ে ৫-৭ টাকা কেজিতে কম দামে পেয়েছি। আবার এসব সবজি নিরাপদ-টাটকা। সপ্তাহে দুদিন এই হাট বসালে ভালো হয়।’
ভ্রাম্যমাণ বাজারের ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ সবজি পাচ্ছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ। তিনি বলেন, ‘পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনের মাধ্যমে অন্তত ১৪টি সবজি এই বাজারে সরাসরি কৃষক বিক্রি করতে পারছেন।’
ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, ‘মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর জন্য পরীক্ষামূলকভাবে সপ্তাহে একদিন এই বাজার বসবে। ভালো সাড়া পেলে পরবর্তীতে সপ্তাহে দুদিন এবং প্রতি ইউনিয়নে এমন বাজার বসানোর পরিকল্পনা আছে।’
মহেশপুরে চাচা ভাতিজাকে গুলি করে হত্যা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মহেশপুরে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে সিন্ডিকেটর দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গার কল্যাণপাড়ায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের শামসুল হকের ছেলে শামিম হোসেন ও তার চাচা নয়ন মণ্ডলের ছেলে মন্টু মিয়া। এ ঘটনায় মধু মণ্ডলের ছেলে অভিযুক্ত তরিকুল ইসলাম পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, চোরাচালান ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দুই মাস আগে শামিম ও তরিকুলের মাঝে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বুধবার বিকালে শামিম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালান। এ সময় তরিকুল অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে শামিম ঘটনাস্থলে নিহত হন। আর গুলিবিদ্ধ মন্টুকে পাশের জীবননগর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘাতক ও নিহতেরা উভয়ই চোরাচালানকারী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ঘাতক পলাতক রয়েছে।
সাতক্ষীরায় শিশু সন্তান হত্যা: ইয়াসিন আলী ৩ দিনের রিমান্ডে
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার সদর উপজেলার ধলবাড়িয়া গ্রামে স্ত্রীর সঙ্গে কলহের জের ধরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিজের শিশু সন্তান আরিফ বিল্লাহকে হত্যা করে ঘরে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার মাদকাসক্ত ইয়াসিন আলীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জিয়াউর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ৫ জানুয়ারি ভোর রাতে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের ধলবাড়িয়া গ্রামের গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই দিনই ইয়াসিন আলীকে গ্রেপ্তার করে। এ মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই অভিক বড়াল গত ৭ জানুয়ারি তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত বুধবার শুনানি শেষে তা মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা এসআই অভিক বড়াল জানান, ঘাতক ইয়াসিন আলী মাদকাসক্ত। তার নামে থানায় মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। মাদক সেবনকে কেন্দ্র করে তার স্ত্রী রোকেয়া খাতুনের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। দুই সপ্তাহ আগেও ঝগড়া হয়। এ ঘটনার পর তার স্ত্রী শিশু সন্তান আরিফকে নিয়ে বাবার বাড়ি ধুলিহর গ্রামে চলে যায়। গত ৪ জানুয়ারি ইয়াসিন আলী তার শিশু সন্তান আরিফকে ধলবাড়িয়া গুচ্ছ গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর শুক্রবার ভোরে আরিফকে হত্যার পর নিজের ঘরে আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াসিন আলী আটক করে থানায় নিয়ে আসে। রোকেয়া খাতুন ওই দিনই বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গত ৭ জানুয়ারি তিন দিনের রিমান্ড আবেদন জানালে আদালত বুধবার (১৭ জানুয়ারি) শুনানি শেষে তা মঞ্জুর করেন।
সাতক্ষীরায় বাড়ছে শিশু রোগী
সাতক্ষীরা প্রতিনিধি
শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল ও শিশু হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি হচ্ছে। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন ১৫ থেকে ২০টি শিশু ভর্তি হচ্ছে। আর আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে ৪০ জনেরও বেশি শিশু। সাতক্ষীরা শিশু হাসপাতালেও প্রতিদিন ভর্তি হচ্ছে ২০ থেকে ৩০টি শিশু। আউটডোরে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে অর্ধশতাধিক।
সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রাম থেকে মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে আসা রানা হোসেন জানান, তার মেয়ে নিউমোনিয়ায় আক্রান্ত। স্থানীয় চিকিৎসককে দেখিয়ে কাজ না হওয়ায় তিনি বুধবার (১৭ জানুয়ারি) মেয়েকে সদর হাসপাতালে নিয়ে এসেছেন। হাসপাতালে বেড না পাওয়ায় বাধ্য হয়ে ঠান্ডার মধ্যেই মেঝেতে বিছানা করেছেন তিনি।
তালা উপজেলার থেকে আসা শরিফা খাতুন জানান, তিনি তার ছেলে সন্তানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন। চিকিৎসা ভালো হলেও হাসপাতালের অব্যবস্থাপনার কারণে তিনি ক্ষুব্ধ।
সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ইনচার্জ জয়ন্তী মন্ডল বলেন, ঠান্ডার কারণে আমাদের এখানে রোগীর চাপ বেশি। আমাদের এখানে ১১টা বেড বরাদ্দ আছে কিন্তু শিশু ভর্তি আছে ৩৫ জনেরও বেশি। অধিকাংশ শিশুই সর্দি-কাশি, জ্বর এবং শ্বাসকষ্টে আক্রান্ত।
একই হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডের ইনচার্জ সালেহা খাতুন জানান, গত কয়েক দিনের তীব্র শীতের কারণে ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। আমাদের এখানে ৩টা বেড বরাদ্দ আছে। কিন্তু, রোগী ভর্তি আছে ২৫ থেকে ২৭ জন। ফলে রোগী সামাল দিতে একটু ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. জয়ন্ত কুমার সরকার জানান, সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ১০টি। গাদাগাদি করে কিছু বেড যোগ করে হয়েছে। ফলে বেডের সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে। কিন্তু এখনো চিকিৎসাধীন রয়েছে ৩৮ শিশু।
সাতক্ষীরা শিশু হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবুল বাশার আরমান বলেন, শীতে শিশুদের কুসুম গরম পানি খাওয়াতে হবে। সুষম খাবারের পাশাপাশি তাদের ভিটামিন সি সমৃদ্ধ খাবার দিতে হবে। শিশুর ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে। স্যালাইনের পানি গরম করার পর ঠান্ডা করে খাওয়াতে হবে। শিশুদের ধুলাবালি থেকে যতোটা সম্ভব দূরে রাখতে হবে।
সাতক্ষীরার সিভিল সার্জন আবু সুফিয়ান রুস্তম বলেন, রোগ প্রতিরোধে শিশুদের ঠান্ডা না লাগানো এবং খাবার খাওয়ার আগে হাত ধোঁয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অভিভাবকরা সচেতন হলে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে না।
টমেটো চাষে কৃষক সজিবের সফলতা
নিজস্ব প্রতিনিধি
আগাম ও উন্নত জাতের স্মার্ট-১২১৭ জাতের টমেটো চাষে সফলতা অর্জন করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের কৃষক সজিবুর রহমান সজিব। এরইমধ্যে দেড় লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। আরো লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করবেন বলে তিনি আশাবাদী।
মেহেরপুর জেলায় এই প্রথম স্মার্ট-১২১৭ জাতের টমেটো আবাদ করেছেন ভাটপাড়া গ্রামের আকবর আলীর ছেলে সজিব।
তিনি জানান, একটি বীজ কোম্পানির মাঠ দিবসে অংশ গ্রহণ করে স্মার্ট-১৭ জাতের হাইব্রিড টমেটোর বিষয়ে জানতে পারেন তিনি। পরে পরীক্ষামূলক এক বিঘা জমিতে স্মার্ট-১২১৭ জাতের টমেটোর চারা রোপণ করেন। তিনমাস যেতে না যেতেই গাছে আসে ফুল ও ফল। প্রতিটি গাছের পাতার নিচে থোকায় থোকায় ঝুলতে দেখা যায় টমেটো। টমেটোর ভারে গাছ নুইয়ে পড়েছিল। নুইয়ে পড়া গাছ ঠেকাতে গাছের সঙ্গে বেঁধে দিতে হয় বাঁশের খুঁটি। এরইমধ্যে তিনি দেড় লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। এখনো জমিতে লক্ষাধিক টাকার টমেটো রয়েছে। কৃষক সজিবের টমেটো চাষে সফলতার খবরে অনেকেই আসছেন তার কাছ থেকে পরামর্শ নিতে।
সবজি চাষি আমজাদ আলী জানান, অন্যান্য জাতের টমেটো চাষে লাভ হয়। তবে স্মার্ট জাতের টমেটো চাষে প্রায় তিনগুন লাভ সম্ভব। এবার এক বিঘা জমিতে স্মাট-১২১৭ জাতের টমেটো আবাদ করবেন। একই কথা জানালেন হাড়িয়াদহ গ্রামের সবজি চাষি কামরুল ইসলাম।
কৃষি অফিসের হিসেব মতে, এ অঞ্চলে বেশ কয়েকটি আগাম জাতের টমেটো চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বারি টমেটো-৪, বারি টমেটো-৫, রোমা ভিএফএম রোমারিও, টিপু সুলতান, গ্রেট পেলে, ডেল্টা এফ-১, নিউ রুপালী এফ। এগুলো ভরা মৌসুমী জাত। শীতকালে স্বাভাবিকভাবেই এসব জাতের টমেটো আবাদ হয়ে থাকে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বীজ বপনের পর অক্টোবর-নভেম্বরে এসব জাতের টমেটোর চারা রোপণ করা হয়ে থাকে। এসব জাতের টমেটো গাছে ফুল ও ফল আসতে একটু দেরি করে তাই ফলন নিয়েও হতাশায় থাকেন চাষিরা।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন জানান, চলতি বছরে ৬৫ হেক্টর জমিতে আগাম জাতের টমেটো আবাদ হয়েছে। এতে ১৫০০ মেট্রিক টন টমেটো উৎপাদন হবে। যা জেলার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে চাষিরা লাভবান হবে।
তিনি আরো জানান, এ অঞ্চলের মাটিতে সব ধরনের ফসল উৎপাদন হয়। যা দেশের অন্যান্য এলাকার চেয়ে এখানকার উৎপাদিত টমেটো ও সবজির সুস্বাদু হওয়ায় চাহিদা ও দাম ভালো। সে কারণে কৃষক সজিবের মতো কৃষকদের পাশে থেকে মাঠ দিবসের মাধ্যমে বিভিন্ন ফসলের জাত সম্পর্কিত নানা পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।
৯ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ময়নার
নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুনকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়না খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি ময়না খাতুন ২০১৫ সালে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামস্থ মনোয়ারা বেগমের বাড়ির সামনে হেরোইন কেনাবেচার সময় গ্রেফতার হন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার আগে থেকেই জামিনে বের হয়ে ময়না খাতুন আত্মগোপনে চলে যান। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে আবার বিয়ে করেন। তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকার সাভার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ময়না খাতুনের বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকেই গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় র্যাব তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে দীর্ঘ ৯ বছর পর ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বার্তা সম্পাদকের মায়ের মৃত্যুতে খুলনা টাইমস পরিবারের শোক
খবর বিজ্ঞপ্তি
দৈনিক খুলনা টাইমস এর বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি’র ‘মা’ আছিয়া বেগম (৬৫) বুধবার (১৭ জানুয়ারী) সকালে ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি..রাজেউন)। মরহুার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক খুলনা টাইমস পরিবার। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন, পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, প্রধান উপদেষ্টা এসএম কবির উদ্দিন বাবলু, সম্পাদক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক ফারহা শেখ, যুগ্ম-সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রাকিব, সহ-সম্পাদক সুমাইয়া রহমান আখিঁ-সহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।











































