Home আঞ্চলিক সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুবির ৯ শিক্ষার্থী

সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুবির ৯ শিক্ষার্থী

7

খবর বিজ্ঞপ্তি
সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে জাপান যাচ্ছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।
১৭ জানুয়ারি (বুধবার) সকাল ১১.৩০ মিনিটে প্রতিনিধি দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তারা এই এক্সচেঞ্জ প্রোগ্রামে একান্ত সহযোগিতার জন্য উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় উপাচার্য তাদের জাপানযাত্রার জন্য শুভ কামনা জানিয়ে বলেন, উচ্চশিক্ষার জন্য ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইরান, জার্মানি, ভারতসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন, শিক্ষার্থী এক্সচেঞ্জসহ যৌথ গবেষণার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া উন্নত বিশ্বের আরও অনেক বিশ্ববিদ্যালয় আগ্রহ প্রকাশ করছে। এই এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ইয়ামানশি এর মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক এক্সচেঞ্জ এবং যৌথ কর্মশালা আয়োজনের দ্বার উন্মোচন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন সৌরভ বর্মণ, আনিন হাসান, সুমন রায়, আল-হেলাল, দীপাঞ্জনা রায় চৌধুরী, তাসফিয়া তাহসিন, আসফিয়া আফরিন, মাহমুদুল হাসান আবিদ এবং ইফফাত আরা তালিন। এ প্রতিনিধি দলের টিম লিডার হিসেবে রয়েছেন ইসিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোঃ শামীম আহসান।
প্রতিনিধি দলের সদস্যরা জাপান বিজ্ঞান ও প্রযুক্তি এজেন্সি (জেএসটি) এর আমন্ত্রণ ও অর্থায়নে সাকুরা সায়েন্স এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় আগামী ২৮ জানুয়ারি থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত জাপানের ইউনিভার্সিটি অব ইয়ামানশিতে বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করবেন। উক্ত এক্সচেঞ্জ প্রোগ্রামে শিক্ষক ও শিক্ষার্থীরা ফিউচার অপটিক্যাল এন্ড ওয়ারলেস কমিউনিকেশন টেকনোলজির বিষয়ে জাপানের বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় করবেন যা ভবিষ্যতে বাংলাদেশের আইসিটি সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

খুবির নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতার মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতা শেখ ইদ্রিস আলী বুধবার (১৭ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর রূপসা উপজেলার মহিষাগুনিতে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রকৌশল বিভাগে কর্মরত নির্বাহী প্রকৌশলী শেখ কামরুল ইসলামের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকে সভাপতি এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডলসহ অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।

 

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ১৯ ব্যাচের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ১৭ জানুয়ারি (বুধবার) ১৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. ইয়াছিন আলী, প্রফেসর ড. মোহাম্মদ বশীর আহমেদ, প্রফেসর ড. মো. দিদারুল ইসলাম, প্রফেসর ড. সাবিহা সুলতানা ও প্রফেসর ড. দেবেশ দাস। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দিশা মল্লিক ও মো. আব্দুল্লাহ হাসান রাজু। আরও বক্তব্য রাখেন ২০ ব্যাচের মেঘনা খাতুন, ২২ ব্যাচের তানভীর বিন মুহিত, সুরাইয়া খানম আনিসা। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
পরে এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সাংস্কৃতিক সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত বিতর্ক, কুইজ, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক অভিনয়, সঙ্গীত (দেশাত্মবোধক ও আধুনিক), উপস্থিত বক্তৃতা (বাংলা ও ইংরেজি), ধারাবাহিক গল্প বলা, রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।