Home Uncategorized মহেশপুরে চাচা ভাতিজাকে গুলি করে হত্যা

মহেশপুরে চাচা ভাতিজাকে গুলি করে হত্যা

34

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুরে চোরাচালান ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে সিন্ডিকেটর দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। উপজেলার নেপা ইউনিয়নের বাঘাডাঙ্গার কল্যাণপাড়ায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের শামসুল হকের ছেলে শামিম হোসেন ও তার চাচা নয়ন মণ্ডলের ছেলে মন্টু মিয়া। এ ঘটনায় মধু মণ্ডলের ছেলে অভিযুক্ত তরিকুল ইসলাম পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, চোরাচালান ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে দুই মাস আগে শামিম ও তরিকুলের মাঝে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে বুধবার বিকালে শামিম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালান। এ সময় তরিকুল অবৈধ পিস্তল দিয়ে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে শামিম ঘটনাস্থলে নিহত হন। আর গুলিবিদ্ধ মন্টুকে পাশের জীবননগর হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, ঘাতক ও নিহতেরা উভয়ই চোরাচালানকারী। তাদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। ঘাতক পলাতক রয়েছে।