Home আঞ্চলিক খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা

খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা

43

স্টাফ রিপোর্টার
খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করেছে জেলা প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মঙ্গলবার অভিযান চালিয়ে কোচিং দুটি বন্ধ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল।

তারা জানান, ভর্তি পরীক্ষার জন্য ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। নির্দেশ প্রতিপালনে মঙ্গলবার অভিযান চালানো হয়। এ সময় নির্দেশনা উপেক্ষা করে মেডিএইড এবং ডিএমসি স্কলার কোচিং চালু ছিল। কোচিং দুটি বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।