Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

34
ডালিয়া, এ এক সর্বজন প্রিয় ফুল। শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া অন্যতম। ডালিয়া ফুলের পাপড়ির দৃষ্টিনন্দন বিন্যাস ও বর্ণ বৈচিত্র্যের জন্য এটি সবার কাছে অত্যন্ত জনপ্রিয়। অপরূপ রূপ লাবণ্যে ও বর্ণের প্রাচুর্যে মহিমান্বিত সুন্দর একটি ফুল হলো ডালিয়া। এর বৈজ্ঞানিক নাম Dahlia Variabilis । ডালিয়া কম্পোজিটি পরিবারভুক্ত। এ ফুলের আদিবাস স্থান মেক্সিকোর গুয়াতেমালায়। লর্ডবুটি নামের এক ব্যক্তি স্পেন থেকে ডালিয়া ফুল প্রথমে ইংল্যান্ডে নিয়ে আসেন। সেই ফুল দেখে সুইডেনের উদ্ভিদতত্ত্ববিদ আন্দ্রিয়াস গুস্তাভ ডাল নিজের নামের অনুকরণে ফুলের নাম রাখেন ডালিয়া

দামুড়হুদায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে মাসিক সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর কবির, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার সাহা, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন ও বিভিন্ন ইউনিটের বিজিবি কোম্পানি কমান্ড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আইনশৃঙ্খলা মাসিক সভায় প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু প্রথমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন উপহার দেওয়ায় রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, মাদক ইভটিজিং চোরাকারবার বাল্যবিবাহ এসব প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে আমরা ২০৪১ সাল পর্যন্ত বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে পারব।

ভূমি মন্ত্রীকে সিটি মেয়রের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, খুলনা-৫ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন খুবই গুরত্ববহ। জননেতা নারায়ন চন্দ্র চন্দ-এর যোগ্য নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পালনে সফলকাম হবেন এবং কাঙ্খিত লক্ষ্য পূরণে সক্ষম হবেন বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। সিটি মেয়র ভূমি মন্ত্রীর সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও সার্বিক সফলতা কামনা করেন।

পাইকগাছায় বগুড়ার চক মাধ্যঃ বিদ্যালয়ে অভিভাবক সদস্য পদে ভোটে রব প্যানেল-৩ ও আব্বাস প্যানেল-২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় বগুড়ার চক,আমিরপুর, কানাখালী, পাতড়াবুনিয়া,খড়িয়া মাদার মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।নির্বাচনে সাবেক সেনা সার্জেন্ট আঃ রব-আঃ বারিক প্যানেলে -৩ ও প্রতিদ্বন্ধি ইউপি সদস্য আব্বাস আলী মোল্যা-জাহাঙ্গীর আলম সানা প্যালেন থেকে ২ জন করে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। ভোটে মহিলা সদস্য পদে দুটি প্যানেলের দু’জন প্রার্থী ৫৭ করে সমান-সমান ভোট পাওয়ায় ফলাফল ঘোষনা করা হয়নি। সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর কার্যালয়ে লটারীতে আঃ,রব প্যানেলের মোছাঃ রেশমা খাতুনকে নির্বাচিত ঘোষনা করা হয়।

নির্বাচনে আঃ রব-ডাঃ বারিক প্যানেল থেকে মোঃ জলিল গাইন(৫৯) ও জাহাঙ্গীর আলম (৫৬) মহিলা সদস্য পদে মোছাঃ রেশমা খাতুন ও আব্বাস আলী মোল্লা-জাহাঙ্গীর আলম সানা প্যানেল থেকে আমীর আলী ঢালী(৫৬) ও রবিউল মিস্ত্রী (৫৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাজান আলী শেখ। সার্বিক সহযোগিতা করেন প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এ পর্যন্ত টানা ৩বার অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হলেও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন করা সম্ভব হয়নি।

 

পাইকগাছা থানাপুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানার ১২ আসামি গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানার ১২ আসামিকে গ্রেফতার করেছে। রোবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেরার হরিঢালী ইউনিয়নের ইমরান হাসান সোহাগ, কপিলমুনি ইউনিয়নের কাশিম নগর গ্রামের রফিকুল ইসলাম, রামনাথ পুর গ্রামের অসিম মন্ডল, দেলুটি ইউনিয়নের জিরবুনিয়ার সাইফুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের সিলেমানপুর গ্রামের রিপন সানা, শাহিন সানা, তুহিন সানা, সেলিম গাজী, মুজিবুর রহমান, ইসলাম হোসেন, আজিম সানা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেফতারী পরোয়ানার ১২ আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

খুবিতে আইকিউএসির উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘ওরিয়েন্টেশন টু এমএস অফিস’ শীর্ষক দু’দিনব্যাপী এক প্রশিক্ষণের প্রথম দিন ১৫ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।
এসময় তিনি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বর্তমান সময়ে সকলের জন্য কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি। আমাদের প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলেরই কম্পিউটারে দক্ষ হয়ে উঠতে হবে। তিনি আরও বলেন, সময়ের সাথে প্রযুক্তির বিবর্তনে নিজেদের খাপ খাওয়ানো বড় একটা বিষয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে নিজেদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা বিনিময় করা সম্ভব হয়। পরে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
এর আগে সকাল ৯.১৫ মিনিটে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসির উপ-রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিকী।
উদ্বোধনী অনুষ্ঠানের পর রিসোর্স পারসন হিসেবে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ। প্রশিক্ষণে মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

 

কেশবপুরে শীত জনিত কারণে জ্বর ডাইরিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
কেশবপুর (যশোর) প্রতিনিধি :
টানা ৩দিনের শৈত্যপ্রবাহের প্রভাবে কেশবপুরে শত শত শিশুরা শীত জনিত জ্বর ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সোমবার সকাল থেকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের ৮ টি বেসরকারী ক্লিনিকে ২৫৩ জন শিশুকে চিকিৎসার জন্য আনা হয়। এর মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ১৩৬ এবং বেসরকারী ক্লিনিকে ১১৭ জন শিশুকে চিকিৎসা দেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ জন শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে ৯১ জন শিশুকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

গত এক সপ্তাহ ধরে কেশবপুরে প্রচন্ড ঠান্ডা জনিত কারণে শিশু, বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বেশি। প্রচন্ড ঠান্ডার সাথে ঝিরিঝিরি বাতাসে মানুষের জীবন কাহিল হয়ে পড়েছে। সোমবার সকাল থেকে ঠান্ডার মধ্যে কিছু সময় শিশির বৃষ্টি হয়। সারাদিন কোন সূর্য্যের আলো দেখা যাইনি।

সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে আসা উপজেলার কড়িয়াখালি গ্রামের নাসিমা খাতুন জানান তার ৭ মাসের শিশু কন্যা দুই দিন ধরে জ্বর ও শ্বাস কষ্টে ভুগছে। চিকিৎসক বলেছেন তার কন্যা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান প্রচন্ড ঠান্ডা জনিত কারণে শিশু ও বৃদ্ধরা জ্বর, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন প্রায় শতাধিক শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে।

 

কালিগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য এস.এম আতাউল হক দোলন এর শুভেচ্ছা বিনিময় সভা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীর কালিগঞ্জে সাতক্ষীরা-৪ এর নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন এর সম্বর্ধনা ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সোমবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাস্টার নরিম আলী মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান শেখ এনামুল হোসেন ছোট এর সঞ্চালনায় সম্বর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক কাশিমারি ইউপি চেয়ারম্যান গাজী আনিসুর রহমান, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক উপজেলা কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ পিপি অ্যাডভোকেট মোজহার হোসেন কান্টু, কালিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল,মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাঙ্গীর হোসেন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিমা এক্সপ্রেস ক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন , কালিগঞ্জ ক্লাবের সহ-সভাপতি ও ডিএমসি ক্লাবের সভাপতি বাবলা আহমেদ, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক গন, সাংবাদিক, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক গণ ও বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক। জনসভাটি জনসমুদ্রের পরিণত হয়।

রামপালে মাদকসহ কারবারি আটক
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ।।
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াছিন মোল্লা (৩৫) নামের এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেছে। আটক ইয়াছিন মোল্লা উপজেলার গৌরম্ভা গ্রামের মৃত আকবর মোল্লার ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছে।
রামপাল থানা পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ফোর্সসহ রবিবার (১৪ জানুয়ারী) রাত ১০ টায় গৌরম্ভা গ্রামের জনৈক ওমর ফারুকের বাড়ির সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ইয়াসিন মোল্লাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। আটক ইয়াছিনকে সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ (৩৫ বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, মাদক কারবারিদের ধরা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। #

চুয়াডাঙ্গা পুলিশের খুলনা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা
চুয়াডাঙ্গা পুলিশ খুলনা রেঞ্জের অধিনে ১০ জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সোমবার বেলা ১০ টায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কনফারেন্স রুমে খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমের সভাপতিত্বে নভেম্বর-ডিসেম্বর২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় চুয়াডাঙ্গা জেলা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ পুলিশ সুপার; শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ দফাদারের ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে। পরে
খুলনা রেঞ্জের রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএমের নিকট হতে ডিসেম্বর ২৩ মাসের চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা শ্রেষ্ঠ পুলিশ সুপার ও জেলার পুরস্কার; শ্রেষ্ঠ এসআই(নিঃ) মোঃ রফিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা; শ্রেষ্ঠ এএসআই(নিঃ) রেয়াজুল ইসলাম, আলমডাঙ্গা থানা; এবং নভেম্বর২৩ মাসে শ্রেষ্ঠ এসআই(নিঃ) নীতিশ বিশ্বাস, দর্শনা থানা; শ্রেষ্ঠ এএসআই(নিঃ) মারুফুল ইসলাম; শ্রেষ্ঠ দফাদার মোঃ কাউসার আলী, সুলতানপুর ইউনিয়ন, দর্শনা থানা, চুয়াডাঙ্গার পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত জানুয়ারি/২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা, মার্চ২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং মে২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা শ্রেষ্ঠ জেলা; শ্রেষ্ঠ সার্কেল; শ্রেষ্ঠ এসআই; শ্রেষ্ঠ এএসআই এবং সর্বশেষ অক্টোবর২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভা চুয়াডাঙ্গা খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই সহ সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), খুলনা রেঞ্জ মোঃ নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনার নওরোজ হাসান তালুকদার, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট),জয়দেব চৌধুরী বিপিএম-সেবাসহ খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপার, খুলনা রেঞ্জের কমান্ড্যান্ট (এসপি), ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারবৃন্দ এবং পুলিশ ট্রেনিং সেন্টার, খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

ডুমুরিয়ার ৪টি ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তার যোগদান
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ৪টি ইউনিয়ন ভূমি অফিসে (তহশীল) চার জন ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা (নায়েব) দায়ীত্ব ভার গ্রহন করেছেন। গত রোববার সকালে তারা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস,এম আশিষ মোমতাজ এর কার্যালয়ে হাজির হয়ে যোগদান পূর্বক নিজ নিজ কর্ম¯হলে দায়ীত্ব ভার গ্রহন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার এস,এম মুস্তাফিজুর রহমান এর গত ৩ জানুয়ারী স্বাক্ষরিত এক পত্রে ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি অফিসে রাজিব হোসেন,থুকড়ায় বোরহান উদ্দীন,শোভনায় কামনাশিষ হীরা এবং বয়ারশিং (চুকনগর) ইউনিয়ন ভূমি অফিসে মোঃ আশরাফুজ্জামান কে পদায়ন করা হয়।পদায়িত ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা গন গত ৯ জানুয়ারী খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।রোববার তারা আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে যোগদান করে নিজ নিজ কর্ম¯হলে দায়ীত্ব ভার গ্রহন করেছেন। নতুন যোগদানকৃত ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তাগন ৪০ তম বিসিএস নন ক্যাডার কর্মকর্তা বলে জানা গেছে।

ডুমুরিয়ায় দুঃস্থ নারী কর্মীদের প্রশিক্ষণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ¯’ানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে পল্লী সং¯’ান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃ¯’ নারী কর্মীদের একদিনের আয়বর্ধক মুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খুলনা নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম। প্রশিক্ষক ছিলেন মোঃ সোহেল আহমেদ। প্রশিক্ষণে ২৯ জন দুঃ¯’ নারী কর্মী উপ¯ি’ত ছিলেন।

ওতো একটা তুড়ির যোগ্যনা আমার!
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ওর মতো উকিলের সাথে বুঝ করতে আমার মতো ইস্রাফিলের নয়-ছয় সময় লাগে নাকি, ওতো একটা তুড়ির যোগ্যনা আমার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের হয়ে কাজ করা মিঠাখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মেম্বর উকিল ইজারদারকে উদ্দেশ্য করে এমন কথা বলেছেন মিঠাখালী ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার। রবিবার বিকেলে উপজেলার মিঠাখালী ইউনিয়নের মিঠাখালী বাজার মাঠে নির্বাচন পরবর্তী স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় বিশেষ অতিথির বক্তৃতায় ঈগল প্রতীকের কর্মীর উদ্দেশ্যে এমন কথা বলেন নৌকা প্রতীকের পক্ষের প্রভাবশালী নেতা ইস্রাফিল হাওলাদার। মুলত উকিল ইজারদার ঈগলের পক্ষে কাজ করায় নৌকা প্রতীকের ইস্রাফিলের এমন বিষোদগার।

তার এ বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। এ বক্তব্য নিয়ে এখন সাধারণ লোকজনের মুখে মুখে আলোচনা হচ্ছে সবাইতো আওয়ামী লীগেরই, কেউ নৌকা আবার কেউ ঈগল করেছেন। তা নিয়ে নিজেদের মধ্যে এমন ব্যঙ্গ-বিদ্রুপ ও আক্রমণাত্মক আচরণ কেন। তবে ভয়ে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকারই কয়েকজনে বলেন, উকিলের মত অনেকেই নির্বাচনের রাত থেকেই বাড়ীঘর ও এলাকা ছাড়া। কারণ বাড়ীঘর ও এলাকা ছাড়া যারা তারা ঈগলের নির্বাচন করেছেন।

এদিকে ৭জানুয়ারী নির্বাচনের দিনের পর থেকেই এলাকা ছাড়া রয়েছেন ঈগল কর্মী ও ইউপি মেম্বর উকিল ইজারদার। #

খুলনার রূপসায় ১ জন গাঁজাসহ গ্রেফতার
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামী রূপসা থানার নৈহাটি গ্রামের মোঃ আকরাম শেখ এর পুত্র মোঃ আরিফুল ইসলাম ( ১৯)।

জেলা ডিবি সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি ২০২৪ রাত ২০.৪৫ ঘটিকার সময় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এস আই (নিঃ) আল আমিন সংগীয় অফিসার ও ফোর্স সহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ১ জন মাদক কারবারি কে রূপসা থানাধীন জাবুসা গ্রামস্থ জৈনিক শ্রীমন্ত অধিকারী রাহুল এর মেসার্স নবাব ট্রেডিং এর সামনে হতে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার নিকট হতে আলামত হিসেবে ২৫০ গ্ৰাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে এস আই( নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করেন।

খুলনায় মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরে অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ
খুলনার সোনাডাঙ্গার বাস টার্মিনাল এলাকা হতে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। রবিবার বিকেল ৫টার সময় এ মাদক বিরোধি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আটককৃত আসামীদের নাম (১) সুমন মীর (২৯), পিতা: মৃত জামাল মীর, সাং: পশ্চিম নন্দনপুর, রুপসা,খুলনা, (২) মো. ফারুক ব্যাপারী (৪০), পিতা: মৃত ইসমাঈল ব্যাপারী সাং: পশ্চিম নন্দনপুর, রুপসা,খুলনা। ঘটনা সূত্রে, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা সুন্দরবন ক্লাসিক বাসের যাত্রীদের (আটককৃত আসামী) দেহ তল্লাশি করে দুজনের নিকট থেকে মোট সতেরো পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনা স্থলেই তাদেরকে উপস্থিত সাক্ষীদের সামনে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. বদরুল হাসান সোনাডাংগা থানায় একটি মামলা দায়ের করেছেন। পরিদর্শক মো. বদরুল হাসান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। গোয়েন্দাসূত্রে তথ্য পেয়ে আসামীদের আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করছে। তারই অংশ হিসেবে এবার গোপনে যাত্রী বেশে ১৭০০ পিচ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে ক্রয় করে খুলনা নিয়ে এসেছে। তথ্য পেয়ে তাদরেকে আটক করা হয়েছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেছেন। খুলনা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছে সরকার। তারই ধারাবহিকতায় মাদক বিরোধি অভিযান নিয়মিত পরিচালনা করছে মাদক নিয়ন্ত্রন দপ্তর। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের এ মাদক বিরোধি অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে বলে তিনি জানান।

খালিশপুরে চোরচক্রের ১৩ সদস্য গ্রেপ্তার
স্টাফ রিপোর্টারঃ
নগরীর খালিশপুর থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৮৭ কেজি ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তার উদ্ধারসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য লক্ষাধকি টাকা। এছাড়া পৃথক ভাবে ১৭৪ কেজি লোহার রডসহ চোর চক্রের আরও ছয় সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরে খালিশপুর থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন বলেন, সম্প্রতি তার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। সে জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানার পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশে মো. রেজার ভাংগারির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে সোমবার ভোরে শামিম উদ্দিন, গোলাম রসূল, মোঃ সোহেল শেখ, মোঃ সজল হাওলাদার, মোঃ ইমন হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সজীব হককে আটক করা হয়।
এসময় তাদের হেফাজতে থাকা ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া ৮৭ কেজি তামার তার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য এক লক্ষ চার হাজার চারশত টাকা।
অপর এক ঘটনায় সোমবার সকালে ফায়ার সার্ভিস রোড থেকে লোহার রডসহ চোর চক্রের আরও ছয় সদস্যতে আটক করা হয়েছে বলে জানান ওসি আনোয়ার হোসেন।
এসময় তাদের কাছ থেকে ১৭৪ কেজি চোরাই রোহার রড উদ্ধার করা হয়। এরা হলেন, মো. ইসমাইল হোসেন, মো. ইলিয়াস, মো. ইদ্রিস খোরামী, মনির হোসেন, মো. শাহীন ও মধু তালুকদার। উভয় ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের হয়েছে।

চুয়াডাঙ্গা ও দর্শনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ গ্রেফতার ৪
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পৃথক ৪ টি অভিযান মাদকসহ ৪ জনকে আটক করেছে।
সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদাত হোসেন এর নেতৃত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও পরিদর্শক নাজমুল হোসেন খান ও উপ পরিদর্শক সাহারা ইয়াসমিন সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান করেন। এসময় চুয়াডাঙ্গার জালশোকা গ্রামের আবুল কালামের ছেলে মো:লালন (৩৫)কে বাড়ি হতে ৫শ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া দর্শনার দক্ষিণ চাদপুর গ্রামের কালাচাদ আলীর ছেলে মো:মিজানুর রহমান (৪২)কে বাড়ীর পাশের একটি কলা বাগানের মধ্যে হতে ৫০ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।দর্শনা পৌর এলাকার মোবারক পাড়ার ছিরু মিয়ার ছেলে মো:জাহিদুল ইসলাম (৪১), কে একই এলাকার একটি প্রোল্টি ফার্মের সামনে হইতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন। এছাড়া চাদপুর গ্রামের তহির উদ্দিনের ছেলে মো:হাফিজুর রহমান (৬০)
মোবারক পাড়া হতে ২ লিটার তাঁড়ি সহ গ্রেপ্তার করে।পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

এএসআইয়ের বিরুদ্ধে নারী হয়রানির অভিযোগ
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই দীন ইসলামের বিরুদ্ধে এক নারীর সঙ্গে অশালীন আচরণ ও ভয়ভীতি প্রদর্শনপূর্বক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী বিষয়টির প্রতিকার চেয়ে খুলনার ডিআইজি ও নড়াইল পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুরে ওই নারীকে তার বাড়ি থেকে এএসআই দীন ইসলাম তদন্ত কেন্দ্রে ডেকে নিয়ে যান। লাহুড়িয়া ইউপির ৩নং ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তারকে সঙ্গে নিয়ে ওই নারী তদন্ত কেন্দ্রে যান। তদন্ত কেন্দ্রে যাওয়ার পর নারী সদস্য পারভীন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলার সময় এএসআই দীন ইসলাম তাকে আলাদা ডেকে নিয়ে ধমক দিয়ে বলেন, আপনার স্বামী বিদেশ থাকে। আপনি খুব খারাপ মেয়ে মানুষ। বিধায় আপনার গতিবিধি লক্ষ্য করছি। ওই মেয়েকে কোনো কারণ ছাড়াই ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে হেনস্তা করতে থাকেন এএসআই দীন ইসলাম। কথাবার্তার একপর্যায়ে ওই এএসআই তাকে অশ্লীল ভাষায় ইঙ্গিতপূর্ণ, কুরুচিকর কথাবার্তা বলেন।

তিনি ওই নারীকে উদ্দেশ করে আরও বলেন, আপনি আমার কথামতো চললে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, আমি সব মিটিয়ে দেব। এছাড়া আমি আপনার সব ধরনের নিরাপত্তা দেব। আমি যা বলি তাই করেন, অন্যথায় বড় ধরনের সমস্যা হবে।

বিষয়টি নারী সদস্যকে জানালে তিনি এএসআই দীন ইসলামের সঙ্গে কথা বলতে চাইলে ধমকের সুরে এএসআই বলেন, ওই নারী বেশি বোঝে। এই বলে শাসিয়ে তিনি চলে যান। ঘটনার পর থেকে ওই নারী ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের বিষয় জানতে চাইলে এএসআই দীন ইসলাম যুগান্তরকে বলেন, ওই নারীকে আমি চিনি না। তার সঙ্গে আমার দেখা কিংবা কথাবার্তা বা সাক্ষাৎ হয়নি। ওই নারী অভিযোগে যেসব কথা উল্লেখ করেছেন- একজন দায়িত্বশীল হিসেবে আমার পক্ষে ওই সব কথা বলা আদৌ সম্ভব নয়। আমার মান-সম্মান ক্ষুণ্ণ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

 

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে কুষ্টিয়ার মিরপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী আলামিন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি জানেরা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী এতথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আলামিন উপজেলার শাকদহচর গ্রামের আহাদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শিউলি খাতুনকে বিয়ে করেন আলামিন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে মিরপুর উপজেলার হালসা গ্রামের হালসা ক্লিনিক অ্যান্ড ডায়াগনিস্টিক সেন্টারের (বর্তমান হালসা বাজার জয় চিকিৎসালয়) দ্বিতীয় তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। পারিবারিক কলহের জেরে ২০২২ সালের ২৯ অক্টোবর রাতে স্ত্রী শিউলি খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে আলামিন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের বাবা আসাদুল বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে আসামি আলামিনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য্য করেন। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ রায় দেন।

 

ব্যাংক কর্মকর্তার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণে লিগ্যাল নোটিশ
ঢাকা অফিস

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার (৩৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) অভিযুক্ত ভবনের মালিককে এ নোটিশ দেয়া হয়। এতে সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।
আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম জনস্বার্থে এ লিগ্যাল নোটিশ পাঠান।

এতে বলা হয়, এই ঘটনায় বিবাদীদের ব্যর্থতা রয়েছে, তাই দিপু সানার পরিববারকে ১০ কোটি টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। একই সঙ্গে দায়ীদের গ্রেপ্তারেরও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে দিপু সানার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করেছে পরিবার।

দিপুর সানার বাড়ি খুলনার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। তার বাবার নাম তপন কুমার সানা। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন দিপু সানা। পরে সহকারী পরিচালক হন।

 

বিক্রির জন্য সরকারি সার দোকানে রাখায় ব্যবসায়ীর জরিমানা
যশোর অফিস
যশোরে ২০ বস্তা সরকারি সারসহ শাহাবুদ্দিন আহম্মেদ নামের এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ জানুয়ারি) রাতে সদর উপজেলার হামিদপুরে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

তিনি জানান, বিএডিসির সার দোকানে বিক্রি অবৈধ নয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকতে হবে। সার ক্রয়ের রশিদ দেখাতে না পারায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

আদালত সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নসিমন চালক সাইফুর রহমান সাইফার ২০ বস্তা সরকারি এমওপি সার নিয়ে হামিদপুর বাজারের নয়ন এন্টারপ্রাইজে আসেন। সার, সিমেন্ট ও কীটনাশক বিক্রেতা শাহাবুদ্দিন আহম্মেদের দোকানে ওই সার পৌঁছালে সরকারি সার দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। ফলে স্থানীয় কৃষক-জনতা খবর পেয়ে দোকান ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে স্থানীয় চানপাড়া ফাঁড়ি ও কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয় কৃষক রমজান আলী অভিযোগ করেন, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তার একটি গুদামে ওই এমওপি সার গোপনে রেখে দিয়েছিলেন। রোববার একটি নসিমনযোগে ওই সার নয়ন এন্টারপ্রাইজে বিক্রি করতে পাঠান। এর কিছুদিন আগে কৃষকদের মধ্যে ওই সারের একটি অংশ বিতরণ করা হয়েছিল। বাকি সার বিক্রির চেষ্টাকালে ধরা পড়ে।

পরে যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই সারসহ দুজনকে হেফাজতে নেন। এসময় ২০ বস্তা সার জব্দ করেন তিনি। পরে সোমবার কাগজপত্র যাচাই বাছাই করে বৈধ কাগজপত্র না থাকায় দোকান মালিক শাহাবুদ্দিন আহমেদকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

 

সিপিবি খুলনা জেলা শাখার উদ্যোগে শহীদ কমরেড মানিক সাহা’র ২০তম হত্যাবার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য এবং সাবেক ছাত্র ইউনিয়ন নেতা শহীদ সাংবাদিক কমরেড মানিক সাহার ২০তম হত্যাবার্ষিকী উপলক্ষে ১৫ জানুয়ারি ’২৪ সোমবার বিকেল ৪:৩০টায় সিপিবি খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে খুলনা প্রেস ক্লাবে সাংবাদিক মানিক সাহা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। তৎপর সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ২০০৪ সালে এই দিনে বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে দুঃস্কৃতিকারীদের বোমার আঘাতে মৃত্যুবরণ করেন। তিনি ছাত্র রাজনীতি শেষে পার্টির সিদ্ধান্তে শ্রমিক রাজনীতিতে যোগদান করেন। পরবর্তীতে পার্টির সিদ্ধান্তে সাংবাদিক পেশায় নিয়োজিত হন। তিনি নির্ভীক সাহসিকতার সাথে সাংবাদিকতার দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন, যা অনেকেরই মাথা ব্যথার কারণ দেখা দেয়। সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি খুলনা জেলা কমিটির অন্যতম সদস্য ও বটিয়াঘাটা উপজেলার ভাইস চেয়ারম্যান কমরেড নিতাই গাইন, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, কমরেড এড. এম এম রুহুল আমিন, কমরেড কিশোর রায়, সিপিবি নেতা কমরেড সুখেন রায়, কমরেড গাজী আফজাল, কমরেড আব্দুল হালিম, কমরেড শাহীনা আক্তার, কমরেড বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, কমরেড অধ্যাপক সঞ্জয় সাহা, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড হুমায়ুন কবির, কমরেড ফরহাদ হোসেন মিটন, কমরেড জাহানারা আক্তারী, কমরেড গোলাম রব্বানি, কমরেড পলাশ দাস, শিক্ষক নেতা ও কমরেড মানিক সাহার ছোটভাই প্রদীপ সাহা, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির এড. সন্দীপ রায়, এড. প্রীতিষ মণ্ডল, এড. সুব্রত কুণ্ডু, যুবনেতা আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, উজ্জল বিশ্বাস, জামাল হোসেন, এড. খান আজরফ হোসেন মামুন, তুষার বসু, ছাত্রনেতা নাহিদুল ইসলাম, হাবিবুল্লাহ হোসেন সবুজ, সুদীপ্ত মণ্ডল, শান্তা নিবেদিতা, বৃষ্টি গাইন, দীপ কুমার মণ্ডল, দুর্জয় হোসেন, তনুশ্রী তনু, মৃত্যুঞ্জয় রায় প্রমুখ। অপরদিকে সন্ধ্যায় ছাত্র ইউনিয়ন খুলনা জেলা শাখার উদ্যোগে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

দাকোপে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
দাকোপ প্রতিনিধি
দাকোপে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি, নন পিজি খামারীদের ২ দিন ব্যাপি “ব্যবসা পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার বঙ্কিম কুমার হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী। এ সমম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শামীম আরা হক, উপ-সহকারী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, শাপলা অধিকারীসহ প্রশিক্ষণ গ্রহনকারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারী বৃন্দ।

দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী জি এম কামরুজ্জামান
দাকোপ প্রতিনিধি
আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন আওয়ামী নেতা এডভোকেট জি এম কামরুজ্জামান।
সোমবার বিকাল সাড়ে ৩ টায় দাকোপ প্রেসক্লাব সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট জি এম জামরুজ্জামান উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নিজেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষনা করেন। দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম রেজার পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগনেতা শাহাবুদ্দিন মোল্ল্যা,জেলা যুবলীগ নেতা আফজাল হোসেন খান, সাইফুল ইসলাম গাজী, পিনাকী গোলদার, বিলাশ বিশ^াস, এস এম, আনিসুর রহমান, সঞ্জয় বৈদ্য, সাবেক কাউন্সিলর মিন্টু আর্চারী, মিল্টন সরকার, পলাশ মাঝি, দিবাশীষ মন্ডল, সুরঞ্জন রায়, দিবা মন্ডল, অনুপ বাকচী। এ সময় দাকোপ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

মানিক সাহা হত্যা মামলা পুন: তদন্তের দাবী সাংবাদিক ইউনিয়নের
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের পরিচালনায় হুমায়ুন কবির বালু মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা করা হয়। এসময় বক্তারা সাংবাদিক মানিক সাহার হত্যা মামালার পুনতদন্তের দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ দিলিপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নু, এস এম কামাল হোসেন, প্রবীর বিশ্বাস, আব্দুস সাত্তার, দেবব্রত রায়, বাপ্পি খান, মো. হাসানুর রহমান তানজির, আবু সাইদ, হাসান আল মামুন, দিলিপ পাল, শেখ সেলিম, শামীম আশরাফ শেলী, সোহেল মাহমুদ, শহজালাল মোল্লা মিলন, তরুণ চক্রবর্তী বিষ্ণু, মেহেদী হাসান, সাগর সরকার, পলাশ চন্দ্র ঢালী, তুফান গাইন, রাজু শাহা বিপ্লব, রিংটন মন্ডল, একরামুল হোসেন লিপু, মোস্তাফিজুর রহমান, শেখ জুয়েল, শামছুন্নাহার মেঘলা, আমির সোহেল, আরিফুর রহমান সোহেল, মো. রফিক আলী, এলিন হুসাইন অন্তর, উজ্জ্বল রায়, শশাংক স্বর্ণকার প্রমুখ।

কৃষকের কাছে হারমানছে মাঘের শীত,বোর ধান রোপনে ব্যস্ত
শামীম খান জনী, মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধিঃ
পৌষের শেষ দিক থেকে হঠাৎ করেই বেড়েছে ঘনকুয়াশা ও কনকনে ঠান্ডা বাতাসের দাপট। মাঘের শুরু থেকেও ঘন কুয়াশা ও হাড়কাপানো শীত পরতে শুরু করেছে। অতিরিক্ত ঠান্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সকালে দেরি করে খুলছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। আবার সন্ধ্যা পরপরই অধিকাংশ দোকানপাট বন্ধ হওয়ায় চারপাশ হয়ে যাচ্ছে জনমানবহীন। কিন্তু যারা মাঠে সোনা ফলাবে তাদের স্থবিরতা নেই। মাঘের হাড়কাপানো শীত যে তাদের শরীরে লাগছে না। ভোর থেকে বিকাল পর্যন্ত কৃষকেরা কাঁদা মাঠে নেমে ধান রোপন করে চলেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, এ বছর বোর আবাদের লক্ষ মাত্রা ধরা হয়েছে ২১৮৫০ হেক্টর জমি। যা থেকে ৯৪১৩১ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে ধারণা করছেন কৃষি অফিস। গত বছর লক্ষমাত্রা ছিলো ২১৭৫০ হেক্টর জমি। ধান উৎপাদন হয়েছিলো ৯৫৭৭৯ মেট্রিকটন। আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বোর ধানের আবাদ ও ধান উৎপাদন লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা কৃষি অফিসের।
হাড়কাপা শীত আর ঘন কুয়াশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাকডাকা ভোরে উঠে কাদাঁ মাঠে নেমেছেন গ্রামবাংলার কৃষকরা। শীত সবসময় তাদের কাছেই যেন হারমানে। মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউপির ডুমুরতলঅ মাঠে গিয়ে দেখা গেছে, ভোরবেলায় প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যেও কৃষকেরা দলবেঁধে মাঠে বোরো ধানের চারা লাগাচ্ছে। কৃষক লুৎফর মোল্লা বলেন, শীতের ভয়ে বসে থাকলে চলবে, চলবে কি করে। আমরা এসময়ে বসে থাকলে আমাদের পরিবার ও দেশের মানুষদের পেটে ভাত জুটবে কি ভাবে। অন্য এক কৃষক রমজান আলী বলেন, আমরা বসে থাকলে সমস্যা শুধু আমাদের হবে না গোটা দেশের সমস্যা হবে। মাঠের পর মাঠ ফসল না লাগালে মানুষ খাবে কি?
বেলা সাড়ে ১২টায় মহেশপুর হুদোড় মোড় এলাকায় মাথায় বোরো ধানের চারা নিয়ে মাঠের উদ্দেশে যাচ্ছিলেন মনির ও কাদের নামের দুই কৃষক। তারা বলেন পৌষের শেষ দিক থেকে শীত ও কুয়াশা পরা শুরু হয়ে গেছে বিকেল থেকেই কুয়াশা শুরু হয়। রাতেও টিনের চালে টুপটাপ শব্দে বৃষ্টির মতো ঝড়ে কুয়াশা। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও কুয়াশাচ্ছন্ন থেকে যায় চারপাশ। তবে কুয়াশা বা শীত আমাদের দমিয়ে রাখতে পারবে না। প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন না হলে ক’দিন পরেই মাঠের পর মাঠ হয়ে যাবে সবুজ ধান ক্ষেত। আর তারপরেই সোনার ফসলে শুরু হবে হাসির ঝিলিক।
মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা(ভারপ্রাপ্ত)মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বোর আবাদে কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। সুসম সার ব্যবহার,প্যচিং পদ্ধতি ও লাইন করে ধান লাগালে বোর ধানের ফলন বৃদ্ধিতে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছেন। তিনি আরও বলেন আবহাওয়া অনুকুলে থাকলে এ বছর বোর ধানের আবাদ ওধান উৎপাদন লক্ষ মাত্রা ছাড়িয়ে যাবে ।

মহেশপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল সোমবার সকালে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) সালাহ উদ্দিন মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান টিপু, মাটিলা বিওপি কমান্ডার সোহরাব হোসেন প্রমুখ।
অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাতক্ষীরায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জন জীবন বিপর্যস্ত
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া আর কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিন যাবত শীত আর কুয়াশার সাথে সাথে বইছে মৃদু বাতাস। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। তবে, বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকে কুয়াশা। তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ গুলো। প্রচন্ড শীতে আয়-রোজগার থেকে বঞ্চিত হচ্ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের এসব মানুষ গুলো। গরম কাপড় ছাড়া সাধারণত কেউ ঘরের বাইরে বের হতে পরছেননা। এদিকে, বৃদ্ধি পেয়েছে শীত জনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু-বৃদ্ধরা পড়েছে ভোগান্তিতে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, সোমবার সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতার পরিমান ছিল ৯৫ শতাংশ।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ সুফিয়ান রুস্তম জানান, প্রতিদিনই শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে শীতজনিত বিভিন্ন রোগে। বিশেষ করে কোল্ড ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল গুলোতে ভর্তি হচ্ছে তারা। তিনি আরো জানান, এই শীতে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। বয়স্কদের ক্ষেত্রেও একই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। ঠান্ডা লাগলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৫/০১/২০২৪ইং তারিখে জাতীয় ‘দৈনিক খুলনাঞ্চল’- পত্রিকায় বিগত ১২/০১/২০২৪ইং তারিখ শুক্রবার দুপুর ১টার সময় সাতক্ষীরায় লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত ভাবে একাধারে ৪বার অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্বে থাকা মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পরস্পরে যোগসাজশে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগ বোর্ড সম্পন্ন করেছেন- সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত বিষয় হলো সরকারি বিধিমোতাবেক বোর্ড কর্তৃক অনুমোদিত নিয়মিত কমিটির সভাপতি হিসেবে মোঃ মিজানুর রহমান অত্র প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক একত্রে যোগসাজশে পরিচ্ছন্নতা কর্মী ও নিরাপত্তা কর্মী পদে নিয়োগে ২০ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উৎকোচ গ্রহণের কোন সত্যতা কেউ দেখাতে পারবেনা বা তাঁর কোন প্রমান দিতে পারবেনা। একটি কুচক্রী মহল আমাদের ও স্কুলের সুনাম নষ্ট করতে এ ধরনের সংবাদ পরিবেশন করিয়েছে। প্রকাশিত সংবাদে কোন নির্বাচন ছাড়াই গোপনে ৪ বার মিজানুর রহমানকে কমিটির সভাপতি পদে রাখা বিষয়টি সঠিক নয়। প্রকৃত সত্য হলো মিজানুর রহমান সরকারি বিধিমোতাবেক বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে বার বার সভাপতির দায়িত্ব পালন করছেন। আমরা উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
-মোঃ মিজানুর রহমান
সভাপতি- লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় লাবসা, সাতক্ষীরা।
ও
মোঃ শফিকুল ইসলাম
প্রধান শিক্ষক- লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয় লাবসা, সাতক্ষীরা।