অনলাইন ডেস্ক।।
নারকেল তেল চুলের জন্য উপকারী এটা সবারই জানা। অনেকের হয়তো জানা নেই প্রাকৃতিকভাবে স্কিন কেয়ারের করতে চাইলে নারকেল তেলের তুলনা নেই। নিয়মিত নারকেল তেল মুখে লাগালে নানা উপকারিতা পাওয়া যায়। যেমন-
১. নারকেল তেলে থাকা ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি একটি চমৎকার ময়েশ্চারাইজার যা ত্বকের গভীরে প্রবেশ করে, দীর্ঘস্থায়ী আদ্রতা দেয। আর ত্বকে আদ্রতা সঠিক মাত্রায় থাকলে ত্বক প্রাণবন্ত দেখায়।
২. ত্বকে কোনও দাগছোপ থাকলে তা থেকে মুক্তি দিতে সাহায্য করে নারকেল তেল। ভিটামিন ই সমৃদ্ধ হওয়ায় তা ত্বকে কোনও দাগ থাকলে তা নিরাময় করে। সঙ্গে ধীরে ধীরে ত্বককে মসৃণ করে তোলে। পাশাপাশি এটি প্রদাহ বিরোধী ত্বকের লাল ও ফোলাভাব কমাতে সাহায্য করে।
৩.নারকেল তেল ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে। ফলে ত্বকের বার্ধক্য রোধ হয়। নারকেল তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে।
৪. নারকেল তেলের সঙ্গে শিয়া বাটার মিশিয়ে মাখতে পারেন। শিয়া বাটারে থাকা ফ্যাটি অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বককে উন্নত করতে সাহায্য করতে পারে। অন্য দিকে নারকেল তেল ত্বককে নমনীয় এবং আদ্র রাখে। শিয়া বাটার ত্বকে বার্ধক্যের লক্ষণ পড়তে বাধা দেয়। ১ চামচ শিয়া বাটার একটি প্যানে দিয়ে গলিয়ে নিন। তারপর তাতে কিছুটা নারকেল তেল দিন এবং চুলা বন্ধ করুন। মিশ্রণটি হালকা গরম অবস্থাতেই মুখে ম্যাসাজ করুন। সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন।











































