Home আন্তর্জাতিক ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে পেটালেন যাত্রী

ফ্লাইট ছাড়তে দেরি হওয়ায় পাইলটকে পেটালেন যাত্রী

32

 

অনলাইন ডেস্ক

ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থার একটি অভ্যন্তরীণ ফ্লাইটের পাইলটকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়তে হচ্ছে বলে পাইলটের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার কুয়াশার কারণে দিল্লি থেকে গোয়াগামী ইন্ডিগো এয়ারলাইনসের ফ্লাইটটি (৬ই-২১৭৫) ছাড়তে কয়েক ঘণ্টা দেরি হচ্ছিল। খবর এনডিটিভির

ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটের সহপাইলট অনুপ কুমার যখন যাত্রীদের দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করছিলেন, তখনই উড়োজাহাজের পেছনের সারির আসন থেকে এক যাত্রী তার দিকে তেড়ে আসেন। হলুদ হুডিতে মাথা ঢাকা ওই যাত্রী পাইলটকে থাপ্পড় দেন। ঘটনার পরপরই ওই যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া।

অভিযুক্ত ওই যাত্রীর নাম সাহিল কাটারিয়া। পাইলট ইতিমধ্যে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। উড়োজাহাজ সংস্থাটি আনুষ্ঠানিকভাবে মামলার প্রস্তুতি নিচ্ছে।