খবর বিজ্ঞপ্তি।।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট খুলনা নেতৃবৃন্দ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী দেশের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দমতো শাসক নির্বাচিত করার অধিকারী। কিন্তু আওয়ামী বাকশালীরা গণমানুষের সে অধিকার পরিকল্পিতভাবে কেড়ে নিয়েছে। মালিককে পরিণত করা হয়েছে প্রজায়। দেশের জনগণকে দাসানুদাসে পরিণত করার গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
রবিবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির ৩য় তলার হলরুমে ড্যামি নির্বাচন বাতিল ও অবৈধ সরকার পদত্যাগ করতঃ নিরপেক্ষ সরকারের অধীনে পুনরায় অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবীতে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর উদ্যোগে এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, অবৈধ সরকার দেশে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তার করে দেশকে দাসানুদাস ও করদরাজ্য বানানোর চক্রান্তে লিপ্ত। তাই আওয়ামী বাকশালীদের ষড়যন্ত্র মোকাবেলায় দেশপ্রেমী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট-এর খুলনা ইউনিটের সভাপতি অ্যাডঃ গাজী আব্দুর বারী, অ্যাডঃ আনসার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ আ. ফ. ম. মহসীন, অ্যাড. লতিফুর রহমান লাবু, অ্যাড. বেগম আক্তার জাহান রুকু, অ্যাড. শেখ মাসুদ হোসেন রনি, অ্যাড. নুরুল হাসান রুবা, অ্যাড. মোল্লা মোঃ মাসুম রশীদ, অ্যাড. মোল্লা মশিউর রহমান নানু, অ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, অ্যাড. মফিজুর রহমান মফিজ, অ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, অ্যাড. মনিরুল ইসলাম পান্না, অ্যাড. এ, কে, এম, শহিদুল আলম, অ্যাড. আসাদুল আলম, অ্যাড. রফিকুজ্জামান, অ্যাড. জাহিদুজ্জামান, অ্যাড. খালিদ হাসান জনি, অ্যাড. সাইফুর রহমান সুমন, অ্যাড. কামরুজ্জামান টুকু, অ্যাড. মোহাম্মদ আলী বাবু, অ্যাড. মুজাহিদুল হোসেন শামীম, অ্যাড. মশিউর রহমান, অ্যাড. শফিউল আলম তুতি, অ্যাড. জয়দেব সরদার, অ্যাড. আশিকুর রহমান আশিক প্রমুখ। সভা শেষে আদালত চত্বরে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।











































