Home আন্তর্জাতিক আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হলো ৪ হাজার বাসিন্দাকে

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাত, সরিয়ে নেওয়া হলো ৪ হাজার বাসিন্দাকে

33

 

অনলাইন ডেস্ক।।

আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্রিনদাভিকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। রোববার ভোরের দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের কারণে প্রায় চার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের

আইসল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন আরইউভি জানায়, অগ্ন্যুৎপাতের কারণে রাতভর শহরটিতে ভূকম্পন অনুভূত হয়। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, অন্ধকারের মধ্যে কমলা রঙের লাভার উদ্‌গিরণ হচ্ছে। সেগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে।

গত দুই বছরের মধ্যে আইসল্যান্ডে পঞ্চমবারের মতো অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটল। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর একই অঞ্চলের অগ্ন্যুৎপাত হয়েছিল।

উল্লেখ্য, আইসল্যান্ডে ৩৩টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।