জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ স্থাপিত শিক্ষাপার্ক
নওয়াব আলী শালিখা
জ্ঞানের আলো ছড়াচ্ছে শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজে স্থাপিত শিক্ষাপার্ক।কলেবর বৃদ্ধিতে আরো সাতটি নতুন উপকরণ সংযোজন।নতুন এ উপকরণের মধ্যে রয়েছে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, জাতীয় সংসদ ভবন, জাতীয় ফুল শাপলা, মুজিব নগরের স্মৃতিস্তম্ভ,জাতীয় পাখি দোয়েল,শহীদ মিনার ও সুন্দরবন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর তত্ত্বাবধায়নে এসব উপকরন স্থাপন করা হয়েছে। তাকে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম ও উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর প্রমুখ।
নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে দেশে বিদেশের বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ ও স্থাপনার বিষয়ে জ্ঞানদানের জন্য মাগুরার শালিখায় শিক্ষা পার্কে এসব স্থাপনার প্রতিকৃতি স্থাপন করাহয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে বাস্তবসম্মত জ্ঞান বৃদ্ধির জন্য মাগুরা জেলা প্রশাসক যে উদ্যোগ গ্রহণ করেছেন আমরা সেটাকে আরো সম্প্রসারিত করে তার উদ্দেশ্যকে বাস্তবায়ন করছি। তারই ধারাবাহিকতায় শিক্ষা পার্কটিতে নতুন করে আরো সাতটি রেপ্লিকা স্থাপন করা হচ্ছে। এর আগে গত বছরের জানুয়ারি মাসে উপজেলা উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা পার্কের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ শিক্ষা পার্কে রয়েছে অত্যাধুনিক টেলিস্কোপ। যা দিয়ে চাঁদের পাহাড় পর্বত পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। পর্যবেক্ষণ করা যাবে মহাকাশ। আরো আছে একটি ইলেকট্রন মাইক্রোস্কোপ। যা দিয়ে শিক্ষার্থীরা জীবাণু জগৎ ও কোষবিদ্যা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। এছাড়া রয়েছে একটি সাহিত্য কর্নার। যেখানে আছে বাংলাদেশের বিখ্যাত কবি ও সাহিত্যিকদের ছবি। ইতিহাস-ঐতিহ্য সম্পর্কিত বই, পুস্তিকা।আছে টাইলেসর ওপর অ্যাম্বুস করা শালিখার ম্যাপ, যেখানে শালিখা সম্পর্কিত অধিকাংশ তথ্য আছে। এরপরই আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ম্যাপ। রয়েছে ১০ ফুট/১০ ফুট মুক্তিযুদ্ধবেদি। টাইলেসর ওপর অংকিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও তার জীবনী। এর নিচে তথ্য সংবলিত সাত বীরশ্রেষ্ঠের ছবি।
এছাড়া ৬ ফুট উচ্চতা সম্পন্ন ভূ-গোলক। প্রতিটি গ্রহের নাম, ওজন, ঘূর্ণায়ন গতি, তার বছর, সূর্য হতে তার দূরত্ব এসব বর্ণনা আছে। রয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধের সাত স্তরের বর্ণনা। এছাড়া রয়েছে পিরামিড ও আইফেল টাওয়ারের প্রতিকৃতি।
প্রতিদিন জ্ঞানপিপাসু মানুষ,শিক্ষক-শিক্ষার্থীরা এসব স্থাপনা দেখতে ভিড় জমায়।এ সব মানুষের পদচারণায় শিক্ষা পার্কটি সব সময় মুখরিত থাকে।
পার্কটিতে শিক্ষনীয় আরো নতুন উপকরণ সংযোজন চান
জ্ঞানপিপাসু সচেতন মহল।
বটিয়াঘাটায় চারদিনের মাথায় অজ্ঞান পার্টির হানায় আবারও ৩ জন গুরুত্বর অসুস্থ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটা উপজেলার আন্ধারিয়া গ্রামের অমিতেশ মন্ডলের বাড়িতে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনা নাশক ঔষুধ স্প্রে করে ৩ জনকে অচেতন করে ফেলে মালামাল লুটপাটের চেষ্টা।অতপর সামান্যের জন্য রক্ষা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত গভীর রাতে। জানা গেছে,গত বুধবার অমিতেশ কৈয়া বাজার থেকে দেবেশ মন্ডল(৫০) ও দ্বীনেশ মন্ডল(৬০)কে কাজ করার জন্য শ্রমিক হিসেবে আনে।শ্রমিকেরা প্রতিদিনের ন্যায় ফসলী জমির কাজ শেষে রাতের খাওয়া-দাওয়া করে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। অজ্ঞান পার্টির সদস্যরা প্রথমে ঘরের বারান্দায় থাকা দেবেশ, দ্বীনেশ ও বাড়ির বৃদ্ধ আত্মীয়া উর্মিলা বিশ্বাস(৮০)কে চেতনা নাশক ঔষুধ স্প্রে দিয়ে অজ্ঞান করে।পরবর্তিতে ঘরের ভিতরে থাকা পুত্রবধূ মিতালী বিশ্বাসকে অজ্ঞান করতে গেলে ওই সময় পুত্রবধূ ঠিক পেয়ে চোর চোর বলে আত্মচিৎকার করলে অজ্ঞান পার্টির সদস্যরা আলমত ফেলে পালিয়ে যায়। আত্মচিৎকারে বাড়ির আসপাশের লোকজন ছুটে এসে অচেতন অবস্থায় ৩ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দিনমজুর দেবেশ মন্ডল ও দ্বীনেশ মন্ডলের বাড়ি সাতক্ষীরার জেলার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের মৃতঃ সুরেন্দ্রনাথ মন্ডলের পুত্র।
বটিয়াঘাটায় জাপার চেয়ারম্যান জিএম কাদের’র কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বটিয়াঘাটা প্রতিনিধি
গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে নেতা-কর্মী স্হানীয় থানা মোড় চত্বরে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসাইন মুহাম্মদ এরশাদের প্রেস ও রাজনৈতিক সচিব বর্তমান প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় কে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্র সমাজের খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা সভাপতি মো শাওন হাওলাদার’র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও দাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন, সাধারণ সম্পাদক এড.প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান এলাহী, যুব সংহতির সভাপতি অসীম মল্লিক, খুলনা জেলার আহ্বায়ক ও উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক গাজী তরিকুল ইসলাম, যুব সংহতির সাধারণ সম্পাদক মিলন কান্তি বালা,শ্রমিক পার্টির সভাপতি শহিদুল গাজী, সাধারণ সম্পাদক শহিদ সানা, সদর ইউনিয়ন জাপার সাধারণ সম্পাদক মিহির কান্তি কেষ্ট, উপজেলা ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব মোল্লা, উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক সোলাইমান হোসেন দবির, দপ্তর সম্পাদক মানস সরকার, জাপা নেতা ফারুক শেখ, বিল্লাল হাওলাদার, আল-আমিন শিকদার, মাহমুদুল হাসান, শুকুর গাজী, এনামুল গাজী সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ দলের চেয়ারম্যান তৃণমূল নেতা-কর্মীদের খোঁজ খবর না নিয়ে দলটিকে একটি ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানে রুপান্তরিত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
আড়ংঘাটায় তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত
স্টাফ রিপোর্টারঃ
বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে সকালে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ।নিহতের নাম এনায়েত হোসেন (২৮)। তিনি খুলনার রুপসা এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।আড়ংঘাটা থানার এএসআই লুৎফুল হায়দার এলাকাবাসীর বরাত দিয়ে জানান, তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরির সময় তার ছিড়ে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রুপসায় ইসলামী আন্দোলনের দ্বী বার্ষিক পরিকল্পনা ও প্রীতিভোজ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
১৩ ফেব্রুয়ারি শনিবার বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ রুপসা উপজেলা শাখা এর সভাপতি শেখ মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা মোহাঃ হারুন অর রশীদ এর পরিচালনায় উপজেলা শাখা কার্যালয়ে দ্বী বার্ষিক পরিকল্পনাও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠি তঅনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা এর সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, বিশেষ অতিথি ছিলেন জেলা অর্থ সম্পাদক মোঃ মুহিবুল্লাহ,এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার হালদার, মোহাঃ আঃ হাফিজ শেখ, নাজিম মাষ্টার, আলহাজ্ব শহিদুল ইসলাম ইসলাম বিশ্বাস, আলহাজ্ব আনিসুর রহমান,মোহাঃ আক্তার উজ জামান আক্ততার, মোহাঃ আশরাফুল ইসলাম বিশ্বাস, মোহাঃ রমজান মল্লিক লিটন,মাওলানা মোঃ আনিসুর রহমান, মোহাম্মাদ আব্দুস সাত্তার মোড়ল, মুঃ আরজান মেম্বার, মাওলানা মোঃ মাসুদুর রহমান মোহাঃ মোস্তাক আহমাদ,হেলাল উদ্দিন,মোঃ হোসেন আলী মল্লিক, মোহাঃ জামাল সরদার, মৌলভী মোঃ আছলাম মোল্লা,আমিনুল ইসলাম, যুব আন্দোলন
নেতা মোঃ নাজমুস সাকিব ছাত্র আন্দোলন নেতা মোহাঃ নাসরুল্লাহ,সাকিব,রাতুল প্রমুখ নেতৃবৃন্দ।
নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না: এমপি আজিজুল
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খন্দকার আজিজুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে ভোট ও ভালোবাসা দিয়ে এমপি বানিয়েছেন আমি আপনাদের সেবা দিতে চাই। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে আপনাদের মাঝে বেচে থাকতে চাই। যখন তখন কোনো কাজ নিয়ে আমার কাছে ছুটে যেতে হবে না। আমি যে কোনো প্রয়োজনে আপনাদের কাছে আসবো ইনশাআল্লাহ। নির্বাচন চলাকালে যারা আমাদের আপনাদের মনে কষ্ট দিয়েছেন তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি।
তিনি বলেন, অতিতের গ্লানি ও সকল হিসাব নিকাশ ভুলে যাবেন। কোনো নিয়োগ বাণিজ্য, দখলবাজি, চাঁদাবাজি আমার এলাকায় চলবে না। মোটর সাইকেল শ্রমিক, ভ্যান শ্রমিকদের নিকট থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। আমার নাম ভাঙিয়ে কেউ কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না। অনৈতিক সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টাকারীরা আমার কাছে আসার চেষ্টা করবেন না। ক্ষণিকের দুনিয়ায় আমার ভিতরে লালসা নেই। আমি সাবেক প্রয়াত শিক্ষা মন্ত্রী এএসএইচকে সাদেক ও তার সহধর্মিণী প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের শিক্ষা আর আদর্শ বুকে ধারণ করে লালন করে রাজনীতি করতে এসেছি। আপনারা দোয়া করবেন এমপি হিসাবে দায়িত্ব পালনকালে কোনো লালসা যেন আমার মনে না আসে। সারা জীবন আপনাদের সেবা করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।
আজিজুল ইসলাম শুক্রবার ও শনিবার পৃথক পৃথক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ সব কথা বলেন।
হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ে ও শ্রীফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শনিবার নতুন মুলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও সাগরদাঁড়ী ইউনিয়নের বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নব নির্বাচিত এমপি কে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খোকনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেশবপুর পৌর কাউন্সিলর কবির হোসেন, বৃহত্তর ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি এম হোসেন, পল্লী বিদ্যুৎ-এর কেশবপুর এরিয়া পরিচালক ও কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমুখ।#
নগরীতে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং কমিটি সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার দুপুরে খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী।
বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের আহবায়ক ও সাবেক যুগ্মসচিব কামরুল হক নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর সাইদুর হাসান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল মালেক, সরকারি বিএল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর শিকদার মনিরুজ্জামান, প্রাক্তন পুলিশ সুপার শেখ নূরুল ইসলাম, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজ সেবক মাসুদ মাহমুদ ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক (প্রশাসন) রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রবীণ নাগরিক পর্ষদের সদস্য সচিব কে এ নিজাহার উদ্দিন খান কামরুল। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা স. ম আবু বকর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, এ্যাডভোকেট আনোয়ারা খাতুন, আমরা বৃহত্তর খুলনা বাসীর সাধারণ সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০জন দুস্থ ও অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
লোহাগড়ায় জমি নিয়ে বিরোধ, ভাইপোর হাতে চাচা খুন
মো: তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ওলিয়ার মোল্যা (৬০) নামে এক কৃষক খুন হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে দিঘলিয়া ইউয়িনের চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওলিয়ার মোল্যা চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওলিয়ার মোল্যার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার। শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে চাষাবাদের জন্য যায় ওলিয়ার। জমিতে যাবার পথে রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ার মোল্যার উপর আক্রমন করে। এসময় তারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করেন, নিজ বাড়ি থেকে বিলে কাজের উদ্দেশ্য যাবার পথে ওৎ পেতে থাকা পঞ্চপল্লীর মাতুব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদ সহ অন্তত ২০/২৩ জন আমার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গায় নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন
মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির(পুনাক) অফিসকক্ষে নারী কল্যাণ সমিতি (পুনাক)র সভানেত্রী ও মিসেস পুলিশ সুপার জান্নাতুল ফেরদৌস নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাকের সহ সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ও পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার। পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকায় নারী ও শিশুদের জন্য পবিত্র কোরআন শিক্ষা প্রদানের জন্য নারী শিক্ষক না থাকায় নারী ও শিশুরা দীর্ঘদিন ধরে কোরআন শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। ফলে পিতা মাতার সঠিক তত্ত্বাবধান, নৈতিক সুশিক্ষা ও ধর্মীয় অনুশাসনের অভাবে সমাজে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। জ্ঞান অর্জনের পাশাপাশি আল-কুরআন শিক্ষা করাও প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে নারী ও শিশুদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য পুলিশ লাইন্স জামে মসজিদে সকল বয়সী পুরুষদের মসজিদভিত্তিক কোরআন শিক্ষা কার্যক্রম চলমান আছে। এখন থেকে পুলিশ লাইন্স ও পার্শ্ববর্তী এলাকার নারী ও শিশুরা পুনাক, চুয়াডাঙ্গার উদ্যোগে প্রতিদিন সকালে মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত কোরআন শিক্ষার সুযোগ পাবে।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় শনিবার (১৩ জানুয়ারী) বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদার। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ রশীদীর সঞ্চালনায় আলোচনা করেন বাগেরহাট উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি এম এ ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এস এম মাহামুদ হাসান, অর্থ সম্পাদক তানভীর আহমেদ সোহেল, কার্যনির্বাহী সদস্য এ কে আসাদ, খান মাহবুবুর রহমান বাদল, মেহেদী হোসেন, শেখ ইকবাল হোসেন প্রমুখ। সভাপতি মাসুম হাওলাদার বলেন, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের বিগত বছরে সাংগঠনিকভাবে অসাধারণ একটি সেশন পার করেছে। আশা রাখি আগামীতেও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ তাদের সাংগঠনিক দক্ষতার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও লেখনী শক্তির এই ধারা অব্যাহত রাখবে। সভায় প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়ন মূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিচারের বাণী নিভৃতে কাঁদে: মাগুরার শালিখাতে ৪৪ ধারা উপেক্ষা করে জমি দখল
মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখাতে ৪৪ ধারা উপেক্ষা করে জমি দখলদিয়েছে প্রতিপক্ষ।কতৃপক্ষের কাছে ন্যায় বিচারের দাবী বাদীপক্ষের।নাম জারি সংশোধনীতে বাদী বাদীপক্ষ সহকারী কমিশনার ভূমি শালিখা বরাবর একটি আবেদন করেছি।ঘটনাটি ঘটেছে শালিখা উপজেলার পাথরঘাটা গ্রামে।মামলা সুত্রে জানাযায় পাথরঘাটা গ্রামের সমছের মন্ডল তার চার মেয়ের মধ্যে তিন মেয়ে মাজেদা খাতুন,শরভানু ও কদভানুকে ৫৪ শতক করে এক একর ৬২ শতাংশ জমি দান করেন।কিন্তু তার এক মেয়ে কেষ্টপুরের শরভানু এক দাগে ৪২ শতাংশ জমি পাথর ঘাটার সাহিদুল মোল্লার ছেলে আশিকুলের কাছে বিক্রি করে।এ জমির উপর মোছাঃ কদভানু বিবি মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি ৪৪/৪৫ ধারা মামলা করে। মামলা নং শালিখা পি-৩০১/২০২৩।এ মামলার বিচারক অতিঃজেলা ম্যাজিষ্ট্রেট ১৭/১০/২০২৩ প্রশান্ত কুমার বিশ্বাস বিবাদী পক্ষ সরভানু, শাহীদুল মোল্লা,হাসিনা বেগম ও জাফর বিশ্বার কে উক্ত জমিতে প্রবেশ নিষিদ্ধ করেন। শালিখা থানা পুলিশ কোর্টের এ অর্ডার বাাস্তবায়য়ন করেন। কিন্তু আশিকুল ৪৪ ধারা উপেক্ষা করে তার দাতার পরামর্শে জমি দখল দিয়েছে। বাদী মোছাঃ কদভানু বেগম বলেন বাবা আমাদের একই সময় তিন বোনকে সমান হারে ১একর ৬২ শতক জমি লিখেদেয়।একারনে আমরা তিন বোন সকল দাগে সমান জমি পাবো।কিন্তু শহরভানু একদাগে ৪৪শতকের মধ্যে ৪২ শতক জমি বিক্রি করে।গ্রহীতা ৪৪ শতক দখল করে। এ ব্যাপারে ৪৪/৪৫ ধারা বাস্তবায়নকারী শালিখা থানার সাব ইনস্পেক্টর আব্দুল গণি বলেন আমার কাছে ৪৪/৪৫ অবমাননা সংক্রান্ত একটি অভিযোগ এসেছে।দ্রুত সময়ে ব্যাবস্থা নেবো।
অপর দিকে তিন মেয়েকে লিখেদেয়া জমি কদভানুকে বাদদিয়ে নাম জারির বিষয়ে কদভানু বাদী হয়ে ঐ নাম জারি বাতিল করতে শালিখা উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে তাহমিনা মিতু বরাবর একটি অভিযোগ করেছেন। এ ব্যাপারে উম্মে তাহমিনা মিতুর কাছে জানতে চাইলে তিনি বলেন নথি যাচাই বাছাই করে ব্যাবস্থা নিবেন।
কুষ্টিয়া-৪ আসনে ভোটের পর হামলার শঙ্কায় বাড়িছাড়া কয়েকটি হিন্দু পরিবার
খুলনাঞ্চল রিপোর্ট
কুষ্টিয়া কুমারখালীতে ‘নৌকায় ভোট দেওয়ায়’ বাড়িছাড়া রবি দাসের পরিবার। ভোটের দিন সন্ধ্যায় তাঁর বাড়িতে হামলা হয়। পরদিন সকালে স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে চলে যান। শনিবার দুপুরে কুষ্টিয়া কুমারখালীতে ‘নৌকায় ভোট দেওয়ায়’ বাড়িছাড়া রবি দাসের পরিবার। ভোটের দিন সন্ধ্যায় তাঁর বাড়িতে হামলা হয়। পরদিন সকালে স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি ছেড়ে চলে যান। শনিবার দুপুরেছবি: তৌহিদী হাসান
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় একটি গ্রামের কয়েকটি হিন্দু পরিবারের সদস্যরা চরম আতঙ্কে আছেন। তাঁদের ভাষ্য, নৌকায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন। ভোটের দিন সন্ধ্যার পর অন্তত সাতটি বাড়িতে হামলা হয়েছে। ইতিমধ্যে দুটি পরিবারের তিনজন সদস্য বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। শনিবার সকালেও তিনজন লাঠিসোঁটা নিয়ে এলাকায় মহড়া দিয়েছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর বাড়ি কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্বরবসী গ্রামে। দুপুরে ওই এলাকায় গেলে ভুক্তভোগী ব্যক্তিরা প্রথম আলোর কাছে এমন অভিযোগ করেন। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশ বলছে, নির্বাচনের পর সন্ধ্যায় একটু সমস্যা হয়েছিল। সেটা সমাধান হয়ে গেছে। এখন কোনো সমস্যা নেই।
পীতাম্বরবসী গ্রামের মণ্ডলপাড়ার বাসিন্দা দেবাশীষ বিশ্বাস বলেন, তিনি পান্টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে চাকরি করেন। নৌকায় ভোট দেওয়ায় নির্বাচনের পর তাঁকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। ভোটের পর বাড়ি থেকে বের হতে পারছেন না। অফিসেও যেতে পারছেন না। ছয় দিন ধরে বাড়িতে আছেন। স্বতন্ত্র প্রার্থীর লোকজন হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
বয়োজ্যেষ্ঠ জীবন রঞ্জন বিশ্বাস জানালেন, এখানে অন্তত ৭০টি হিন্দু পরিবার আছে। এর মধ্যে ৬০টি পরিবার নৌকার নির্বাচন করেছে। ভোটের দিন সন্ধ্যায় অন্তত সাতটি পরিবারের বাড়িঘরে হামলা করেছেন স্বতন্ত্র প্রার্থীর লোকজন। তাঁদের মধ্যে উজ্জ্বল কুমার সিংহ, অধীর কুমার সিংহ, রবি দাস, বিনয় কুমার মণ্ডল, সমেন্দ্র নাথ মণ্ডল ও সূর্য কুমার মণ্ডলের পরিবারের সদস্যরা চরম আতঙ্কে আছেন। তাঁদের মধ্যে রবি দাস ও তাঁর স্ত্রী সুনীতি দাস গত সোমবার সকালে বাড়ি ছেড়ে চলে গেছেন।
মাঠপাড়া এলাকায় রবি দাসের বাড়িতে গিয়ে দেখা গেছে, টিনের ঘরে কোপানোর অসংখ্য চিহ্ন। ঘরের ভেতরের সবকিছু দেখা যাচ্ছে। বাড়ির দুটি কক্ষের দরজা দড়ি দিয়ে আটকানো। বাড়িতে কেউ নেই। পাশের বাড়ির বাসিন্দা অপর্ণা দাস বললেন, ভোটের দিন সন্ধ্যায় লোকজন এসে ভাঙচুর করে চলে যায়। তাঁরা আতঙ্কে ঘর থেকে বের হননি। পরের দিন সকালে রবি ও সুনীতি বাড়ি ছেড়ে চলে যান।
সুনীতির দাদা (ভাই) অধীর কুমার সিংহের বাড়িতেও একই দিন সন্ধ্যায় হামলা করে ভাঙচুর করা হয়। বাড়িতে গিয়েও তাঁকে পাওয়া যায়নি। অধীরের দশম শ্রেণি পড়ুয়া ছেলে বলে, ‘বাবা-মা বাইরে গেছে। ঘটনার দিন সন্ধ্যায় মাকে মারধর করা হয়েছিল। বাড়িতে কোপানো হয়। নৌকায় ভোট দেওয়ায় লোকজন এসে হুমকি দিয়ে যায়। এখনো তার ভয় লাগে।’
মণ্ডলপাড়ার বাসিন্দা বিশাখা মণ্ডল বলেন, তাঁর ছেলে বীরেন মণ্ডল কামারের কাজ করে সংসার চালান। ভোটের দিনের ঘটনার পর বাড়ি ছেড়ে চলে গেছেন। আর আসছেন না। ওই দিন সন্ধ্যায় তাঁকেও (বিশাখা) মারধর করা হয়েছে। বীরেনের স্ত্রী সুচিত্রাও বললেন, স্বামী ভয়ে বাড়িতে আসছেন না।
ওই এলাকায় আরও দুটি বাড়িতে গিয়ে টিনের বেড়ায় কোপানোর চিহ্ন দেখা গেছে। বাড়ির নারীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। তাঁরা সরাসরি কারও নাম উল্লেখ করে কথা বলতে রাজি হননি। শুধু বলছেন, নৌকায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর লোকজন ভয়ভীতি দেখাচ্ছেন।
টিনের বেড়ার ঘরে হামলার ক্ষতচিহ্ন। শনিবার দুপুরে কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্বরবসী গ্রামে
টিনের বেড়ার ঘরে হামলার ক্ষতচিহ্ন। শনিবার দুপুরে কুমারখালীর পান্টি ইউনিয়নের পীতাম্বরবসী গ্রামেছবি: প্রথম আলো
দুপুরের দিকে গ্রামের সর্বজনীন কালীমন্দিরের সামনের সড়কে পুলিশের কয়েকজন সদস্যকে দেখা গেল। সেখানে হিন্দু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশের সদস্যরা। পান্টি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক খসরু আলম বলেন, ভোটের দিন একটু সমস্যা হয়েছিল। এখন আর ঝামেলা নেই।
তখন পুলিশের উদ্দেশে জীবন রঞ্জন বলেন, ‘আপনারা থাকলে সমস্যা নাই। চলে গেলেই সমস্যা হচ্ছে। আজকে সকালেও লাঠিসোঁটা নিয়ে এলাকায় মহড়া দিয়েছে। এলাকার মানুষের আতঙ্কে দিন কাটছে। ভোটের দিন সন্ধ্যায় দুটি গরু নিয়ে গিয়েছিল। আপনিই উদ্ধার করে দিয়েছিলেন।’ জবাবে খসরু আলম বললেন, ‘শুনেছি, সকালে কয়েকজন এসেছিল। তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এ ছাড়া এলাকার সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে।’
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রউফ (ট্রাক প্রতীক) বিজয়ী হন। তিনি সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে (নৌকা প্রতীক) পরাজিত করেন। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ জর্জ বলেন, ‘নির্বাচনে জেতার পর স্বতন্ত্র প্রার্থীর লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষকে নির্যাতন করছে। সহিংসতা ছড়াচ্ছে। মানুষকে কুপিয়ে আহত করছে। বাড়িঘর ভাঙচুর করছে। এটাকে রাজনীতি বলে না। এর সুষ্ঠু তদন্ত করে বিচার করা হোক।’
অভিযোগের বিষয়ে জানতে কুমারখালী শহরের কুণ্ডুপাড়ায় আবদুর রউফের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি দুই উপজেলার জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করছেন। তিনি বলেন, ‘কোনো সহিংসতা হচ্ছে না। তারাই (নৌকার লোকজন) সহিংসতা চালাচ্ছে। পান্টিতে কোনো ঘটনা ঘটেনি।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় যাওয়া হয়। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কুমারখালীর বাসিন্দা জয়দেব বিশ্বাস বলেন, কুমারখালীতে নৌকায় ভোট দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হিন্দুদের ওপর হামলা করেছে। বাড়িঘর ভাঙচুর করে নারীদের মারধর করেছে। পাঁচ থেকে ছয়টি পরিবার ভয়ে বাড়িছাড়া। এখনো আতঙ্ক বিরাজ করছে। গতকাল বিকেলে পরিষদের সভাপতি অনুপ কুমার নন্দীসহ আরও কয়েকজন গিয়েছিলেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি।
কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গা, সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলায় ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশার কারণে ২০-৩০ গজ দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। একদিনের ব্যবধানে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি হ্রাস পেয়েছে। কনকনে ঠাণ্ডা ও ফুরফুরে বাতাসে মানুষের পাশাপাশি পশুপাখি কাবু হয়ে পড়েছে। দিনের বেলায় বাস-ট্রাক পরিবহণসহ যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৯টায় মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশার কারণে যানবাহনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দৃষ্টিসীমা ৬০০ মিটার ও বাতাসের আর্দ্রতা ৯৫ ভাগ রয়েছে।
৫ মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে সড়ক, দুর্ভোগ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলা সদরের নকিপুর-হাটচালা সড়কটি প্রশস্তকরণ ও সংস্কার উপলক্ষে দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। উপজেলার ব্যস্ততম এ সড়কটির উন্নয়নকাজ চলছে ধীরগতিতে। সড়কের দুই পাশ খুঁড়ে ইটের টুকরো ফেলে রাখা হলেও রোলিংসহ অন্যান্য কাজের অগ্রগতি নেই। সংস্কারকাজের কারণে নকিপুর বাজার অংশে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পাঁচ মাস ধরে সড়কটির দুই পাশ খুঁড়ে রাখা হয়েছে। এতে সড়কটি সংকীর্ণ হয়ে পড়ায় প্রতিদিন নকিপুর বাজার অংশে যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, যাত্রীসহ বাজারের ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার ঘটনাও ঘটছে। বার বার বলা সত্ত্বেও ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিচ্ছে না।
জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে গত আগস্ট মাসে হায়বাদপুর থেকে হাটচালা পর্যন্ত দুই ভাগে ১ হাজার ৭৬০ মিটার সড়ক প্রশস্ত এবং রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়। প্রায় দেড় কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে জাহাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পের আওতায় নকিপুর এইচসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে পাউবো অফিস পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং চণ্ডিপুর থেকে বিএম টেকনিক্যাল কলেজ পর্যন্ত সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু ঠিকদারি প্রতিষ্ঠান ঢিমেতালে কাজ করায় যাত্রী, পথচারী ও এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নকিপুর এইচসি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রুদ্র মিস্ত্রি জানায়, সড়কটির দু’পাশ খুঁড়ে ফেলে রাখায় বিদ্যালয়ে যাতায়াতের সময় তাদের যানজটে আটকে থাকতে হয়। সাইকেলযোগে যাতায়াতকারী অনেক শিক্ষার্থী সড়কের খুঁড়ে রাখা অংশে ফেলে রাখা ইটের ওপর পড়ে আহত হচ্ছে।
নকিপুর বাজারে আসা গৃহবধূ মোমেনা বেগম বলেন, সড়কটি দীর্ঘ সময় ধরে খুঁড়ে রাখায় বাজারে আসতে তাদের প্রতিদিন ভোগান্তি পোহাতে হয়। বাজার এলাকায় মানুষজন ও যানবাহনের ভিড়ে চলাফেরায় বিশেষ করে নারীদের বেশি অসুবিধা হয়। অনেক সময় নাজেহালও হতে হয়।
নকিপুর বাজারের ব্যবসায়ী জহুরুল হক বলেন, রাস্তার দু’পাশে ফেলে রাখা ইটের টুকরার আঘাতে পথচারীসহ দোকানি আহত হওয়ার ঘটনাও ঘটেছে। দ্রুত কাজ শেষ করতে বার বার বলা সত্ত্বেও ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট দপ্তরের লোকজন তাদের অনুরোধে কর্ণপাত করছে না।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি নুরুল হক মোল্যা বলেন, রোলার মেশিন না পাওয়া যাওয়ায় কাজ কিছুদিন বন্ধ ছিল। শিগগিরই গোটা সড়ক খুঁড়ে একসঙ্গে রোলিং করা হবে। দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেন তিনি।
উপজেলা প্রকৌশলী জাকির হোসেন জানান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কিছু কাজে অসংগতি ও রোলার মেশিন না থাকায় কাজ বন্ধ ছিল। রোলার মেশিন পাওয়া যাওয়ায় দুএকদিনের মধ্যে আবারও কাজ শুরু হবে।
মূলধন হারিয়ে একে একে বন্ধ হচ্ছে চাতাল
কুষ্টিয়া প্রতিনিধি
অনেকে মূলধন হারিয়ে গুটিয়ে নিয়েছেন ব্যবসা। অনেকে টিকতে না পেরে চাতাল ভাড়া দিয়েছেন অন্যের কাছে। এ চিত্র কুষ্টিয়ার কুমারখালীর অধিকাংশ চাতালে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শস্যভান্ডারখ্যাত উপজেলায় একসময় চাতাল ছিল অর্ধশতাধিক। নানা কারণে তা কমছে। আগের বছর উপজেলা খাদ্যগুদামে নিবন্ধন ছিল ২৮টির। ওই অর্থবছরে (২০২১-২২) চুক্তি অনুযায়ী চাল সরবরাহে ব্যর্থ হওয়ায় ২২টির নিবন্ধন বাতিল করা হয়েছে। মালিকরা বলছেন, গুদামে সরবরাহের জন্য সরকারের বেঁধে দেওয়া দরের সঙ্গে খোলাবাজারে বিক্রির দরে মিলছে না। এ ছাড়া উপজেলার একমাত্র অটো রাইস মিলের সঙ্গেও প্রতিযোগিতায় টেকা যাচ্ছে না। বাধ্য হয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন বেশির ভাগ মালিক। এতে অনিশ্চয়তায় পড়া শ্রমিকরাও বদলাচ্ছেন পেশা।
সোমবার দুপুরে কুমারখালী পৌর এলাকার এলংগীপাড়া, তেবাড়িয়া, শেরকান্দিসহ কয়েকটি এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।
এলংগীপাড়ার মজিদ রাইস মিলের মালিক এম এ উল্লাসের ভাষ্য, ধান কিনতে হয় বেশি দামে; কিন্তু চালের দাম মেলে কম। আবার শ্রমিকও পাওয়া যায় না। বাধ্য হয়ে নিজের কল মাসিক ৬ হাজার টাকায় ভাড়া দিয়েছেন।
একই এলাকার বাবুল রাইস মিলে কথা হয় কর্মরত কয়েকজন শ্রমিকের সঙ্গে। তাদের মধ্যে সীতা রানীর (৫৫) বাড়ি শেরকান্দি। স্বামী মারা গেছেন বহু বছর। পাঁচজনের সংসার চলে তাঁর আয়ে। ২৫ বছর ধরে চাতালে কাজ করেন। তাঁর ভাষ্য, মজুরি এই দীর্ঘ সময়েও তেমন একটা বাড়েনি। বাধ্য হয়ে অনেকে পেশা বদলাচ্ছেন। নতুন করে কেউ এ কাজে আসতে চান না।
চাতাল শ্রমিকরা দলবেঁধে কাজ করেন। প্রতি দলে থাকেন চারজন। এসব তথ্য জানিয়ে একই চাতালে কর্মরত এলংগীপাড়ার বাসিন্দা আবু বক্কর (৫৫) বলেন, মণপ্রতি ২৫ টাকা চুক্তিতে কাজ করেন তারা। ১০০ মণ ধান শুকিয়ে চাল হলে তারা ২ হাজার ৫০০ টাকা আর ১৮ কেজি চাল পান। এ জন্য তিন থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে যায়। তাঁর ভাষ্য, দিনে মাত্র ৩০-৪০ টাকা আর তিন পোয়া চাল পান শ্রমিকরা। কয়েক বছর আগেও প্রতি দলের সদস্যরা মিলে একই কাজের জন্য ২ হাজার ৪০০ টাকা ও ১৬ কেজি চাল পেতেন।
উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, একসময় ছোট-বড় মিলিয়ে কুমারখালীতে ৫৩টি চালকল ছিল। নানা কারণে অধিকাংশ বন্ধ রয়েছে। আগের মৌসুমেই নিবন্ধিত ২৮টি কলের মধ্যে ২২টির নিবন্ধন বাতিল হয়েছে।
মালিকদের ভাষ্য, বিদ্যুতের ডিমান্ড চার্জ বেশি হওয়ায় তাদের বিপদ হয়েছে। এ ছাড়া শ্রমিক সংকটসহ নানা কারণে একের পর এক চালকল বন্ধ হচ্ছে। কেউ কেউ আবার চাতালে চালের পরিবর্তে ধানের চিটা থেকে গুঁড়া তৈরি করছেন। সাবেকি পদ্ধতির চাল উৎপাদন করে তারা অটো রাইস মিলের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না।
এর সত্যতা পাওয়া যায় ২২-২৩ অর্থবছরে খাদ্যগুদামে কেনা চালের পরিমাণে। ওই বছর চাল কেনার লক্ষ্যমাত্রা ৬৬৭ টন। এর মধ্যে ৩৬৫ টনই সরবরাহ করেছে আনসার অটো রাইস মিল। উপজেলার একমাত্র অটো রাইস মিলটির অবস্থান পৌর এলাকার তরুণ মোড়ে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানের মালিক আনসার প্রামাণিকের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।
এলংগীপাড়ার হারেজ রাইস মিলের মালিক জাহাঙ্গীর হোসেন জানান, খাদ্যগুদামে সরবরাহের জন্য সরকারের বেঁধে দেওয়া চালের দামের সঙ্গে খোলাবাজারের দামে সমন্বয় নেই। তাদের দরে চাল দিতে না পারায় তাঁর প্রতিষ্ঠান বাতিলের তালিকায় পড়েছে। চাতাল না চললেও ডিমান্ড চার্জ দেওয়া লাগে। ১৫ মাস ধরে বন্ধ রয়েছে তাঁর চাতাল।
৩০ বছরের বেশি সময় ধরে চাতাল পরিচালনা করেন উপজেলার তেবাড়িয়ার হাবিব রাইস মিলের মালিক মো. সেলিম হোসেন। তিনি বলেন, শুরুতে ১৫ থেকে ১৮ জন শ্রমিক কাজ করতেন। শ্রমিক সংকটের কারণে বেশ কিছুদিন ধরে চাতাল বন্ধ রেখেছেন। তিনি চাল উৎপাদনের বদলে ধানের চিটা সংগ্রহ করে গুঁড়া ভাঙানোর কাজ করছেন।
উপজেলা খাদ্যগুদামের কর্মকর্তা মো. এরশাদ আলীর ভাষ্য, খোলাবাজারের সঙ্গে সরকারের বেঁধে দেওয়া দামে সমন্বয় করতে পারছেন না চাতাল মালিকরা। এতে তারা চাল দিতে ব্যর্থ হচ্ছেন। একই সঙ্গে অটো রাইস মিলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবাশীষ দাস জানান, গত অর্থবছরে উপজেলায় ২৭ হাজার ৮৫৩ হেক্টর জমিতে ধানের আবাদ হয়। চাল উৎপাদন হয়েছে ১ লাখ ১ হাজার ৩১১ টন। বন্ধ হওয়া চাতাল রক্ষায় প্রশাসনের কিছু করণীয় নেই বলে মন্তব্য করেন কুমারখালীর ইউএনও মো. মাহবুবুল হক।
পারিবারিক কলহে আত্মগোপনে যান ব্যাংক কর্মকর্তা রাজিব
কুষ্টিয়া প্রতিনিধি
পারিবারিক অশান্তির কারণে স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন ব্যাংক কর্মকর্তা রাজিব আহমেদে (৪০)। ২২ দিন পর শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে খুলনার হোটেল থেকে তাকে উদ্ধার করে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম।
তবে ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী জানান, তার স্বামী নিজে থেকে বাড়ি ফিরে আসেন। পরে পরিবারের লোকজন তাকে থানায় নিয়ে যায়।
গত ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কুমারখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেরকান্দি এলাকা থেকে রাজিব নিখোঁজ হন। ওই দিন রাতে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী রায়হানা পারভীন। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধনও করেন পরিবারের লোকজন।
রাজিব আহমেদ পূবালী ব্যাংকের কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
ওসি আকিবুল ইসলাম জানান, পারিবারিক অশান্তির কারণে রাজিব আহমেদ স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। তিনি মানসিকভাবে কিছুটা বির্পযস্ত। নিখোঁজের পর থেকে তিনি একাধিক মোবাইল সিম ব্যবহার করেছেন। প্রযুক্তি ব্যবহার করে তাকে শুক্রবার (১২ জানুয়ারি) রাত ৮টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকার হোটেল থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী রায়হানা বেগম মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘স্বামী নিখোঁজের পর থেকে আমি সন্তানদের নিয়ে বাবার বাড়ি খোকসাতে আছি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আমার স্বামী আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, আমি কোথায় আছি? এর ঘণ্টা খানেক পর তিনি বাড়িতে এসে বলেন, তাকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। তিনি অসুস্থ ও ক্লান্ত। তার ফিরে আসার খবর শ্বশুর বাড়ির আত্মীয়-স্বজন ও পুলিশকে জানাই। রাত সাড়ে ১১টার দিকে শ্বশুর বাড়ির লোকজন এসে তাকে কুমারখালী থানায় নিয়ে যায়। সঙ্গে আমিও ছিলাম। থানা থেকে আমি জিডি তুলে নেওয়ার পর শ্বশুর বাড়ির লোকজন তাকে ভেড়ামারা নিয়ে যায়।’
রায়হানা বেগম বলেন, ‘আমরা কুমারখালীর শেরকান্দি এলাকার ভাড়া বাসায় থাকতাম। সেখান থেকে রাজিব নিয়মিত ব্যাংকে যাওয়া-আসা করতেন। নিখোঁজের কয়েক দিন আগে আমি খোকসায় বাবার বাড়িতে যায়। ২১ ডিসেম্বর রাতে তিনি আমাকে মুঠোফোনে জানিয়েছিল, শুক্রবার (২২ ডিসেম্বর) গ্রামের বাড়ি ভেড়ামারা যাবেন। এরপর ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে আমার সঙ্গে কথা বলে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা দেন। কিন্তু বের হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পর থেকে তার ফোন বন্ধ পাই।’
পারিবারিক কলহের ব্যাপারে তিনি বলেন, ‘প্রতিটি সংসারে একটু-আধটু কলহ থাকেই।’
ব্যাংক কর্মকর্তার বড় ভাই সাইদুল ইসলাম সান্টু বলেন, ‘রাজিবের পারিবারে কলহ আছে। তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মগোপনে চলে যায়। শুক্রবার রাতে রাজিবের শ্বশুর বাড়ি থেকে জানতে পারি, রাজিব ফিরে এসেছে। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে যায়।’
সাতক্ষীরায় সরিষা ক্ষেত ঘিরে বসেছে ১০ হাজারেরও বেশি মৌবক্স
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সরিষার সমারোহ। যেদিকে চোখ যায় হলুদে ছেয়ে রয়েছে চারদিক। যেন বয়ে যাচ্ছে হলুদের ঢেউ। এসব সরিষার ক্ষেতের চারপাশে বসানো হয়েছে ১০ হাজারেরও বেশি মৌবক্স। আশা করা হচ্ছে, সরিষা ফুল থেকে দেড় থেকে দুইশত টন মধু উৎপাদন হবে এবার।
সুন্দরবনের খলিশা, বুড়ান, কেওড়া, বাইন, কুল ও সরিষা ফুল থেকে বছরে ৬শ’ টনেরও বেশি মধু আহরণ সম্ভব বলে মনে করেন মৌচাষিরা। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে পারলে মধু থেকে সরকারের প্রচুর বৈদিশিক মুদ্রা অর্জন করা সম্ভব।
সাতক্ষীরা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, সাতক্ষীরা জেলায় এবার ১৯ হাজার ৫শ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। মধু আহরণের জন্য এবার শতাধিক মৌচাষি সরিষা ক্ষেতে ১০ হাজারের বেশি মৌবক্স স্থাপন করেছেন।
চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ফুল থেকে প্রায় দেড়শতাধিক টন মধু আহরণ করা সম্ভব হবে বলে মনে করেন মৌচাষিরা। আর মধু প্রক্রিয়াজাতকরণ মেশিন স্থাপন করায় যুবকদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে।
মধু শ্রমিরা আনারুল ইসলাম জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় সরিষা ফুলের মধু সংগ্রহ। চলে রাণীসহ মৌবক্স স্থাপনের কাজ। সংগ্রহ করা সরিষা মধুর স্বাদ ও ঘ্রাণ অতুলনীয়। প্রতি কেজি সরিষা মধুর দাম ৪শ থেকে সাড়ে ৪শ টাকায় বিক্রি হচ্ছে।
মধু শ্রমিরা আরও জানান, প্রতি মাসে সাড়ে ৮ হাজার টাকা বেতন পাচ্ছি। এতে আমাদের পরিবার নিয়ে সুখে আছি।
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহকারী ও মৌচাষি মোহাম্মদ ফয়জুল্লাহ জানান, সরকারের সহযোগিতা পেলে দেশের চাহিদা মিটিয়ে মধু বিদেশে রপ্তানি করতে পারলে প্রচুর বৈদিশিক মুদ্রা অর্জন হবে।
সাতক্ষীরা জেলা মধু খামার মালিক সমিতির সভাপতি মো. মোশাররফ হোসেন জানান, সুন্দরবনের খলিশা, বুড়ান, কেওড়া, বাইন, কুল ও সরিষা ফুল থেকে বছরে ৬শ টনেরও বেশি মধু আহরণ করা সম্ভব।
সেবাই হোক সংগঠনের মূখ্য উদ্দেশ্য-ইউএনও কামাল হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধি
সমবায়ে গড়েছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ –সমৃদ্ধি জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কয়রা উপজেলা চাকুরীজীবি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রথম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেছেন, সেবাই হোক সকল সংগঠনের মূখ্য বিষয়। তিনি বলেন, সামাজিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন ধরনের সংগঠনকে সরকারের পাশাপশি সামাজিক কাজে, মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। আর এই সংগঠন তরুন প্রজন্ম ও সমাজ একে অপরের সঙ্গে সম্পর্কিত। সমাজকে কেন্দ্র করে বর্তমানে বিভিন্ন সংগঠনের জন্ম হচ্ছে। প্রতিটি সংগঠন দেশের তরুন প্রজন্মের আশীর্বাদস্বরুপ। কেননা, এসব সংগঠনে যুক্ত হওয়ার মাধ্যমে একজন নাগরিকের দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে সংগঠনের সভাপতি প্রধান শিক্ষক সুজিৎ কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এস এম খায়রুল আলমের পরিচালনায় বার্ষিক সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিমিটেড ঢাকার ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ডিরেক্টর গ অঞ্চল মোঃ আরিফ হাসান ও কয়রা উপজেলা সমবায় অফিসার মোঃ তানভীর মাসুদুল হাসান। এতে আরও বক্তব্য রাখেন কালবের জেলা ব্যবস্থাপক মোঃ মামুন অর রশিদ, সংগঠনের সহ-সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, কেশিয়ার বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক মোঃ হুমায়ুন কবির, রনজিত কুমার বাইন, মিতা রানী মন্ডল প্রমুখ। সভায় কয়রা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে উপজেলার ৭ জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে প্রত্যেককে এককালিন বৃত্তি তিন হাজার করে টাকা তুলে দেন অতিথিবৃন্দ। আর্থিক সক্ষমতা সু-দৃঢ়করনে ক্রেডিট ইউনিয়ন অত্যান্ত ভূমিকা রাখছেন। জানা গেছে, ক্রেডিট ইউনিয়নে মোট সদসস্য ১৪২ জন। অনুষ্ঠান শেষে কালব এর প্রতিটি সদস্যকে একটি করে উপহার ও দুপুরের খাবারের ব্যববস্থা করা হয়।
বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবো: এস এম কামাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন‘‘ জনগণ যে আশা আকাংখা নিয়ে আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছে তাদের সেই আশা আকাংখা পুরনে আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে কাজ করে যাবো। বন্ধবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বির্নিমানে কাজ করবো। তিনি বলেন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সহযোগিতা নিয়ে প্রত্যন্ত গ্রাম অঞ্চেলে গ্রাম হবে শহর এরই ধারাবাহিকতায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি নির্বাচন পরবর্তি দেশী -বিদেশী ষড়যন্ত্রকারী এবং বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান ’’। তিনি গতকাল শনিবার বিকাল ৪টায় ফুলবাড়ীগেট বাসস্টান্ড চত্ত্বরে খানজাহান আলী থানা আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুচ আলী। অনুষ্ঠানে বক্তৃতা করেন কুয়েটের অধ্যাপক পিন্টু চন্দ্র শীল, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, মাষ্টার হাবিবুর রহমান, কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকন, থানা আওয়ামী লীগ নেতা আলহাজ্জ মোড়ল আনিসুর রহমান, মাষ্টার মনিরুল ইসলাম, মো. আব্দুল জলিল হাওলাদার, মো. সাইদুর রহমান, সুরুজ্জামান হানিফ, আম্বিয়া বেগম, মনির শিকদার, মো. শাহজাহান হাওলাদার, শেখ কামাল আহমেদ, ৩৩নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, ৩৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড নেতা মো. শাকিল আহমেদ, এফ এম জাহিদ হাসান জাকির, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবুর রহমান, স.ম বাবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা তরিকুজ্জামান মনির, আলামিন, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, মহিলা নেত্রী এ্যাড. শাহরা ইরানী পিয়া, রুমা খন্দকার মুন্নি, এ্যাড. নার্গিস খানম, নিলা নাছির, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, জি এম এনামুল কবির, শেখ আমজাদ হোসেন, শাহ হাফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফয়সাল হোসেন, আরিফুল ইসলাম রাসেল, কৃষক লীগ নেতা আবু নাঈম, ছাত্রলীগ নেতা শেখ সুমন, কয়েট কর্মচারী সমিতির নেতা হাসিব সরদার, মো. পারভেজ আলম, ৩নং ইউনিটির আহবায়ক এস এম ইসহাক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ইউনিট ও সেন্টার কমিটি এবং আওয়ামী লীগের সহযোগি সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি এস এম কামাল হোসেনকে পৃথক পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কর্মীসভায় দলীয় নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায এক পর্যায়ে সংবর্ধনা অনুষ্ঠানে পরিনত হয়। অনুষ্ঠানে খানজাহান আলী থানা আওয়ামী লীগ, ২ ও ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২ ও ৩৩নং ওয়ার্ডের সকল সেন্টার কমিটির ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামিকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। শুক্রবার (১২ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, পুটখালী গ্রামের আবু সাঈদ, দক্ষিন বারপোতা গ্রামের আরিফ হোসেন, শিকড়ী গ্রামের কবির হোসেন, নোমাজগাঁ গ্রামের বাবু আব্বাস আলী, ঘিবা গ্রামের খাইরুল ইসলাম, ভবারবেড় গ্রামের সালাম, সাদিপুর গ্রামের জাহিদুল ইসলাম, একই গ্রামের বছির ও ভবারবেড় গ্রামের টুটুল শেখ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন মামলার পলাতক আসামিরা এলাকায় অবস্থান করছে বলে জানতে পারেন। পরে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের যশোর কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।
রূপান্তর থিয়েটার পরিচালক পান্নার পিতৃবিয়োগে শোক প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
রূপান্তর থিয়েটার-এর পরিচালক মিজানুর রহমান পান্না’র বাবা বিশিষ্ট সমাজসেবক এস এম হেমায়েত উদ্দীন শনিবার বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চার পুত্র, দুই কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর রূপসা উপজেলার আইচগাতী উত্তরপাড়া ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।
তার মৃত্যুতে রূপান্তর পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রূপান্তর পরিবারের পক্ষে নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং রফিকুল ইসলাম খোকন এক শোকবার্তায় এস এম হেমায়েত উদ্দীন-এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে তার বিদেহী রুহের মাগফিরাত কামনা করেছেন। শোকবার্তায় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
দলিল হারাইয়াছে।
আমার একটি পাট্টা দলিল হারাইয়াছে। যার নং ৪২৩৬ তাং-১৮/০৮/৩৭ ইং। মৌজা- মহেশ^রীপুর, জে.এল নং ১৯৩, সি.এস খতিয়ান নং-১১ ও ৯, জমির পরিমান ২৮.১ একর, দাতা- শ্রী গোলাপ সুন্দরী ঘোষ, গ্রহীতা- নিলাম্বর মন্ডল। দাকোপ থানার সাধারণ ডায়েরী নং ৫৪৮ তাং-১১/০১/২৪ ইং।
তাপস মন্ডল
দাকোপ, খুলনা।
দাকোপ প্রেসক্লাবের বিবৃতি
দাকোপ প্রতিনিধি
দাকোপ প্রেসক্লাবের অন্যতম সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের বাজুয়া প্রতিনিধি তুষার দাস গুরুতর অসুস্থ হয়ে নিজ বাস ভবনে চিকিৎসাধীন থাকায় তার আশুরোগ মুক্তি কামনা করেন বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, শেখ মোজাফফার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ^াস, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপক সরদার, অর্থ সম্পাদক বিধান চন্দ্র ঘোঘ, দপ্তর সম্পাদক পারুল বেগম, কার্যনির্বাহী সদস্য দীপক রায়, জয়ন্ত রায়, সদস্য স্বপন কুমার রায়, জুবায়ের রহমান লিংকন, জি.এম আজম, গাজী আবুল বাশার, সোহাগ আহমেদ, মোঃ মামুনুর রশিদ, শামীম হোসেন, মনিরুল ইসলাম মনি, মোঃ রুহুল আমীন, গাজী সরোয়ার হোসেন, মজনু ফকির, প্রবীর রায় বাপ্পী।
ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই আটক-২
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে-নাতে দু’জন ছিনতাইকারীকে আটক করেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। এসময় ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি শনিবার (১৩ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় খুলনা-মোংলা মহাসড়কের লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোঃ মিজানুর রহমান শেখ জানান, মোল্লাহাট উপজেলার বাসাবাড়ি এলাকার আব্দুর রকিব শেখ এর পুত্র মঞ্জু শেখ নামের একজন ইজিবাইক চালককে যাত্রীবেশি দু’জন ছিনতাইকারী ভাড়া করে বাগেরহাট মাজারে ঘুরতে নিয়ে আসেন। এসময় তারা সুকৌশলে চালককে কপির সাথে চেতনাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইকটি নিয়ে পালিয়ে আসে। এমন গোপন খবরের ভিক্তিতে লখপুরের আল আরাফা পেট্রোল পাম্পের সামনে পুলিশি চেকপোস্ট বসিয়ে তার নেতৃত্বে সাজেন্ট কামরুজ্জামান, এএসআই শুকুর মুন্সি সঙ্গী ও ফোর্সরা হাতে-নাতে দু’ছিনতাইকারীকে ইজিবাইক সহ আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বড় দাউদপুর গ্রামের লাবলু মিয়ার পুত্র শাওন মিয়া (২৩) ও খুলনার রুপসা থানার দেয়াড়া গ্রামের মৃত আব্দুল ওহাব শেখ এর পুত্র আব্দুল ওয়াদুদ (শাকিল) (২৭)। এরির্পোট লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
মাদ্রাসার পুরাতন ভবন নিজ ক্ষমতায় ভাংলেন অধ্যক্ষ
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অফিষিয়াল অনুমতি বা কোন টেণ্ডার ছাড়াই ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈবরা আলহেরা ফাজিল মাদ্রাসার পুরাতন ভবনটি নিজ ক্ষমতা বলে ভেঙ্গে ফেলেছেন মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ। এমনকি মাদ্রাসার পুরাতন ভবনটি ইট,টিন ও বাটামের কোন হদিস পর্যন্ত নেই।
মাদ্রাসার একটি সত্রে জানাগেছে, মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ নিজেই নিজ ক্ষমতা বলে পুরাতন ভবনটি ভেঙ্গে ইট,টিন ও বাটাম গুলো সবই হজম করে ফেলেছেন। কারও কিছু বলার ক্ষমতাও নেই।
এলাকাবাসী জানান, মাদ্রাসার নিয়োগ থেকে শুরু করে উন্নয়ন কাজ যা আসে মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ নিজেই করে থাকেন। তাই কবে কি কাজ হচ্ছে বা পুরাতন ভবনটি কে ভাংছেন কেউ খোজ রাখেনা।
মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ জানান, আমি কারও কাছ থেকে অনুমতি নেয়নি। মাদ্রসার ম্যানেজিং কমিটি মাদ্রাসার পুরাতন ভবনটি ভেঙ্গে ফেলেছেন। এর জন্য আমি দায়ি না।
এব্যাপারে মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ইন্তাদুল ইসলাম ইন্তার সাথে একাধিকবার তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল জানান, ভৈবরা আলহেরা ফাজিল মাদ্রাসার পুরাতন ভবনটি ভাঙ্গার বিষয়টি আমার জানা নেই। আর মাদ্রাসার পুরাতন ভবনটি ভাংতে হলে অফিসিয়াল অনুমতি বা টেন্ডারের মাধ্যমেই ভাংতে হবে। তা না হলে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস জানান, বিষয়টি আমার জানা নেই। তার পরও আমি লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে সেলাই মেশিন ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে সেলাই মেশিন ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে। শনিবার ( ১৩ জানুয়ারী) সকাল ১০ টায় ক্লাব সভাপতি রোটাঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও রোটাঃ মাগফুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নারীদের আত্ম নির্ভরশীল করে গড়ে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয় এবং পার্সোনাল হেলথ এন্ড হাইজিন কেয়ার প্রোজেক্ট প্রোগ্রামের আওতায় ৩০ জন কিশোরীর মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। এ সময় বক্তব্য রাখেন আই.পি. পি ফারহা দীবা খান সাথী, ক্লাব সেক্রেটারী রোটাঃ কামরুজ্জামান রাসেল, কমিটির চেয়ারম্যান-রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, রোটাঃ স্বপন বৈরাগী, প্রোজেক্ট কো-অর্ডিনেটর মেহেদী হাসান, ইউপি সদস্য মাহমদ সরদার, স্বপ্নকন্যা ন্যাপকিন এর প্রোপাইটর রুমিনা প্রমুখ।











































