Home আঞ্চলিক বিদ্যুতের তারে জড়িয়ে ছিল যুবকের মরদেহ

বিদ্যুতের তারে জড়িয়ে ছিল যুবকের মরদেহ

26

আহাদ আলী।।

খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে এনায়েত হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে আড়ংঘাটা থানার তেলিগাতি বরইতলা ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়ংঘাটার তেলিগাতি নজরুল ইসলামের বাড়িতে শনিবার ভোরে কোনো এক সময় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে সেই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে বিদ্যুতের তার জড়ানো অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে বিদ্যুতের তার কাটার বিভিন্ন সরঞ্জাম ছিল।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, বিদ্যুতের তার চুরির চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক মারা গেছে। সংবাদ পেয়ে সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।