Home আঞ্চলিক নড়াইলে সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

নড়াইলে সেপটিক ট্যাংকে মিলল নারীর মরদেহ

47

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় সেপটিক ট্যাংক থেকে আম্বিয়া নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত আম্বিয়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের হবিবার মোল্যার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার উপ-পরিদর্শক সৈয়দ আলী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা মধ্যপাড়া গ্রামের রাজ্জাক মোল্যার বাড়ির সেপটিক ট্যাংকে ওই নারীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে রাজ্জাক মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাব্বির মোল্যা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।