Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

78
তীব্র ঠান্ডায় জবুথবু মাছরাঙা পাখিটি

মাগুরার মহম্মদপুর স্মার্ট ডিজিটাল বোর্ড স্থাপন করলেন মাগুরার জেলা প্রশাসক
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ৩১ ডিসেম্বর রবিবার স্মার্ট ডিজিটাল বোর্ড স্থাপন করের মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাছের বেগ।
এসময় উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল,পলাশ বাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।স্মার্ট বোর্ড পেয়ে খুশি বিদ্যালয়ের শিশুরা।স্মার্টবোর্ড স্থাপন করায় ইউনিয়ন বাসী জেলা প্রশাসক-কে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। এরপর উপজেলার নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ আরো একটি’ বিদ্যালয়ে ডিজিটাল স্মার্ট বোর্ড স্থাপন করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌ-যান চলাচলে গণবিজ্ঞপ্তি
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নৌ-যান চলাচলের বিষয়ে নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ভোট গ্রহণের দিন (৭ জানুয়ারি-২০২৪) পূর্ববর্তী দিবাগত মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত খুলনা জেলার সকল নির্বাচনি এলাকায় লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) ইত্যাদি নৌ-যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচপত্র থাকতে হবে) এক্ষেত্রে শিথিলযোগ্য। সেই সাথে নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচপত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন-এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তাছাড়া প্রধান প্রধান নৌপথে বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সে সাথে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে ও দূর পাল্লার নৌ-যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে যানবাহন চলাচলের বিষয়ে নিম্নরূপ নির্দেশনা জারি করা হয়েছে। ভোট গ্রহণের দিন (৭ জানুয়ারি-২০২৪) পূর্ববর্তী দিবাগত মধ্যরাত অর্থাৎ ৬ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত খুলনা জেলার সকল নির্বাচনি এলাকায় ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সাথে ৫ জানুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখিত নিষেধাজ্ঞা নিম্নবর্ণিত ক্ষেত্রে শিথিলযোগ্য হবে: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক বহনকারী সকল ধরণের যানবাহন; জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ঔষধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী সকল ধরণের যানবাহন; আত্মীয়-স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর থেকে যাত্রী বা আত্মীয়-স্বজনসহ নিজ বাসস্থানে অথবা আত্মীয়-স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন (টিকেট বা অনুরূপ প্রমাণ প্রদর্শন) এবং দূরপাল্লার যাত্রী বহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের জন্য কোন যানবাহন; প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট (যথাযথ নিয়োগপত্র/পরিচয়পত্র থাকা সাপেক্ষে) এর জন্য একটি গাড়ি, (জীপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন) রিটার্নিং অফিসারের অনুমোদন ও গাড়িতে স্টীকার প্রদর্শন সাপেক্ষে; সাংবাদিক, পর্যবেক্ষক অথবা জরুরি কোন কাজে ব্যবহৃত মোটর সাইকেল রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে; নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী অথবা অন্য কোন ব্যক্তির জন্য মোটর সাইকেল এবং জাতীয় মহাসড়ক (হাইওয়ে), বন্দর ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে এরূপ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা জেলার (৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০১ খুলনা-৩, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬) নির্বাচনি এলাকায় আগামী ৭ জানুয়ারি-২০২৪ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটকেন্দ্র সমূহে ব্যালোটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের গণবিজ্ঞপ্তি
তথ্য বিবরণী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনা জেলার ৬টি নির্বাচনি এলাকায় (৯৯ খুলনা-১, ১০০ খুলনা-২, ১০১ খুলনা-৩, ১০২ খুলনা-৪, ১০৩ খুলনা-৫ ও ১০৪ খুলনা-৬) ভোটগ্রহণ শুরুর পূর্ববতী ৪৮ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ৫ জানুয়ারি সকাল আটটা থেকে ৯ জানুয়ারি-২০২৪ তারিখ বিকাল চারটা পর্যন্ত যেকোন ধরণের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নির্বাচনি এলাকায় কোন ব্যক্তি কোন জনসভা আহবান, অনুষ্ঠান বা তাতে যোগদান করতে এবং কোন ব্যক্তি মিছিল বা শোভাযাত্রা সংগঠিত করতে বা তাতে যোগদান করতে পারবেন না।

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।

ডামি নির্বাচন বন্ধের জন্য মোংলায় বিএনপির লিফলেট বিতরণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের জন্য জনমত সৃষ্টিতে মোংলায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন বিএনপি। মঙ্গলবার বেলা ১১টার দিকে মোংলা পোর্ট পৌরসভার প্রধান বাজার ও শহরে বিভিন্ন সড়ক এলাকায় এ লিফলেট বিতরণ করেন পৌর বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ডামি নির্বাচন বন্ধ ও অসহযোগ আন্দোলনের ডাকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায় সর্বস্তরের মানুষের মাঝে গণসংযোগসহ লিফলেট বিতরণ করা হচ্ছে। #

কালিগঞ্জের কৃষ্ণনগরে নৌকার প্রার্থী দোলনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
আসান্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এর নির্বাচনী মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল ৪ টায় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ সভাপতি মহাসিন আলী গাইনের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ নেতা ও সমাজ সেবক শেখ মহাসিন আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী,
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী গাজী।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আশিক ইকবাল পাপ্পি,কালিগঞ্জ উপজেলা ভূমিহীন আন্দোলন কমিটির সভাপতি আলমগীর হোসেন,ফারুক হোসেন,হুমায়ুন কবীর,সুব্রত কুমার মন্টু,কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন” আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন’কে সকলেই ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করার অঙ্গীকার করেন।

কেশবপুরে সাগরদাঁড়িতে ১৯ জানুয়ারি থেকে ৯ দিনব্যাপী শুরু মধুমেলা
আলমগীর হোসেন,কেশবপুর (যশোর) প্রতিনিধি
আধুনিক বাংলা সাহিত্যের মহানায়ক অমিত্রাক্ষর ছন্দের প্রবক্তা মহাকবি মাইকেল মধূসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপাী মধুমেলা। যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ পাড়ের তীর্থভূীম সাগরদাঁড়িতে এ আয়োজনকে ঘিরে মধুভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী ও মধুমেলা অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত।
মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারি হলেও ১৫ ফেব্রুয়ারী থেকে এসএসসি পরীক্ষার কারণে ১৯ জানুয়ারি থেকে মধুমেলা শুরু হচ্ছে। সাগরদাঁড়িতে মধুমেলাকে ঘিরে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে মেলার মাঠে সাজবে বর্ণালী সাজে। উদ্বোধনীর দিন থেকে প্রতিদিনই বিকেল ৩টা থেকে মধুমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। মধুসূদনের সৃষ্টি, সাহিত্য ও কর্মজীবনের উপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতিনামা কবি,সাহিত্যিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আলোচনাসভা শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দলগত সংগীতানুষ্ঠানের পাশাপাশি দেশের খ্যাতিমান কণ্ঠ শিল্পীরা এখানে সংগীত পরিবেশন করবেন। প্রতিবারের ন্যায় মেলায় আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার উন্মুক্ত মঞ্চে যাত্রা, সার্কাস, ইজ্ঞিন ট্রেন, মৃত্যুকুপ, নাগোর দোলা ব্যবস্থা রয়েছে। এছাড়া মেলার মাঠে বসবে নানা ধরনের আকর্ষনীয় সব ব্যবসা প্রতিষ্ঠান। মধু জন্মবার্ষিকী ও মধুমেলা অশ্লীলতামুক্ত হবে। মধুমেলার মাঠে অনুপ্রাণিত হবেন লাখো মধুভক্তরা। এদিকে বৃটিশ ভারতের প্রথম জেলা যশোরের কেশবপুরে আধুনিক বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্ম ধন্য সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি চলে আসছে গত কয়েক বছর ধরে। প্রতিবারের ন্যায় সরকারি টেণ্ডারের মাধ্যমে মেলার ইজারা দিয়েছে আয়োজক কর্তপক্ষ।
আয়োজক কর্তৃপক্ষ কোন প্রকার অপ-সংস্কৃতি চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন। মধুমেলাতে সব কিছু শালীনতার মধ্য দিয়ে উপসাপন করার জন্য কঠোর প্রশাসনিক ব্যবস্থা থাকবে।গত ১৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে মধুমেলা উদযাপন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল মতবিনিময় সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের কর্মকর্তা, কেশবপুর উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনসহ সাংবাদিকগন, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে যশোর জেলা ও কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মধুমেলা প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জমান খানসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার নেত্রীবৃন্দ।
২৭ জানুয়ারি মধুমেলার সমাপনী অনুষ্ঠানে গুনী ব্যক্তির হাতে মধুসূদন দত্ত স্বর্ণপদক-২০২৪ তুলে দেয়া হবে। ৮০ দশকে মধু কবির জন্মভূমি সাগরদাঁড়ির ‘পৈত্রিক বসতবাড়ি’ প্রত্বতত্ত্ব অধিদপ্তর সার্বিক পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে কিছুটা ঘষামাজা করে পুরাতন জীর্ণশীর্ণ ভগ্নদশা থেকে কিছুটা বাঁচিয়ে রাখা হয়েছে। এর মধ্যে ১৯৯৭ সালে কবির জন্মজয়ন্তী ও মধুমেলা উদ্বোধন কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাগরদাঁড়িতে পর্যটন কেন্দ্র ও মধুপল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। যার প্রেক্ষিতে পর্যটনের ১টি রেঁস্তোরা কেন্দ্র ও মধুপল্লী নির্মাণ করা হয়। স্মরণ করিয়ে দেবে মধু কবির অতীত জীবন, সৃষ্টি ও স্মৃতিধন্য ইতিহাস ঐতিহ্যসহ এ এলাকার গৌরব গাঁথাকে। স্বনামখ্যাত ঐতিহ্যবাহী কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারি জন্ম গ্রহন করেছিলেন বাংলা সাহিত্যের ক্ষনজন্মা মহাপুরুষ, প্রাণের কবি, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক আধুনিক বাংলা কাব্যের রূপকার মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। সাগরদাঁড়ি গ্রামের স্বর্গীয় জমিদার পিতা রাজ নারায়ন দত্ত আর মাতা জাহ্নবী দেবীর কোল আলোকিত করে সোনার চামচ মুখে নিয়ে বাঙ্গালীর প্রিয় কবি এই পৃথিবীতে আর্বিভূত হন। প্রাকৃতিক অপূর্ব লীলাভূমি, পাখি ডাকা, ছায়া ঢাকা, শষ্য সম্ভারে সম্বৃদ্ধ সাগরদাঁড়ি গ্রাম আর বাড়ির পাশে বয়ে চলা স্রোতস্বিনী কপোতাক্ষের সাথে মিলেমিশে তার সুধা পান করে শিশু মধুসূদন ধীরে ধীরে শৈশব থেকে কৈশোর এবং কৈশোর থেকে পরিনত যুবক হয়ে ওঠেন। ‘কপোতাক্ষ নদ আর মধুসূদন’ দু’জনার মধ্যে গড়ে উঠে ভালবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন । মধুকবি ১৮২৪ সালে যখন জন্ম গ্রহন করেন সে সময়ে আজকের এই মৃত প্রায় কপোতাক্ষ নদ কাকের কালো চোখের মত স্বচ্ছ জলে কানায় কানায় পূর্ন আর হরদম জোঁয়ার ভাটায় ছিল পূর্ণযৌবনা। নদের প্রশস্ত বুক চিরে ভেসে যেত পাল তোলা সারি সারি নৌকার বহর আর মাঝির কন্ঠে শোনা যেত হরেক রকম প্রাণ উজাড় করা ভাটিয়ালী ও মুর্শিদি গান। শিশু মধুসূদন এ সব অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত আর মুগ্ধ হয়ে যেত। স্রোতস্বিনী কপোতাক্ষের অবিশ্রান- ধারায় বয়ে চলা জলকে মায়ের দুধের সাথে তুলনা করে কবি তাই রচনা করলেন সেই বিখ্যাত সনেট কবিতা ‘কপোতাক্ষ নদ’। তিনি লিখলেন- ‘সতত হে নদ তুমি পড় মোর মনে, সতত তোমারি কথা ভাবি এ বিরলে’। ছেলেবেলায় নিজ গ্রামের এক পাঠশালায় মাওলানা লুৎফর রহমানের কাছে শিশু মধুসূদন তার শিক্ষা জীবন শুরু করেন। পাশাপাশি গৃহ শিক্ষক হরলাল রায়ের কাছে বাংলা ও ফারসি ভাষায় শিক্ষা লাভ করেন। কিন্তু গায়ের পাঠশালায় তিনি বেশি দিন শিক্ষা লাভ করতে পারেননি। আইনজীবি পিতা রাজ নারায়ন দত্ত কর্মের জন্য পরিবার নিয়ে কলকাতার খিদিরপুরে গিয়ে বসবাস শুরু করেন। এখান থেকে ইংরেজী ভাষার প্রতি দূর্বল হয়ে পাড়ি জমান পশ্চিমা দেশ ফ্রান্সে। অবস্থান করেন ভার্সাই নগরীতে। বিদেশী ভাষায় জ্ঞানার্জন করার পাশাপাশি এখানে বসেই তিনি রচনা করেন বাংলায় সনেট বা চর্তুদ্দশপদী কবিতা। সেখানে চলাফেরার এক পর্যায়ে মধুসূদন পর্যায়ক্রমে ভীষণ অসুস্থ হয়ে পড়েন। শেষ জীবনে ভয়ংঙ্করভাবে অর্থাভাব, ঋণগ্রস্থ ও অসুস্থতায় মাইকেল মধুসূদন দত্তের জীবন দূর্বিষহ হয়ে উঠেছিল। ফিরে আসেন আবারো কলকাতায়। এসময় তার পাশে ২য় স্ত্রী ফরাসি নাগরিক হেনরিয়েটা ছাড়া আর কেউ ছিল না। এরপর সকল চাওয়া পাওয়াসহ সকল কিছুর মায়া ত্যাগ করে ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার একটি হাসপাতালে মাত্র ৪৯ বছর বয়সে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পেছনে ফেলে রেখে যান এক গুচ্ছ মনোকষ্ট আর অভিমান। মহাকবির মৃত্যুর পর ১৮৯০ সালে মহাকবির ভাইয়ের মেয়ে মানকুমারি বসু কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রথম স্মরণ সভার আয়োজন করেন। সেই থেকে শুরু হয় মধু জন্মজয়ন্তী ও মধুমেলার।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জহিরুল আলম বলেন, অতীতের ন্যায় আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে মধুমেলা। এ মেলাকে নিয়ে কোন বির্তকের সৃষ্টি করতে দেয়া হবে না। যে কোন উপায়ে মেলার সুশৃংঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসন বদ্ধ পরিকর।

মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন বলেন, আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে মধুমেলা। মেলায় মধুভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। একটি স্থায়ী পুলিশ ক্যাম্প ও পাশাপাশি ডিবি, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সাথে সাদা পোশাকে পুলিশ, বিজিবি ও র্যাবের মোতায়েন থাকবে। এছাড়া মেলার মাঠে একাধিক নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ করা হবে। স্থানীয় ভাবে শতাধিক যুবকদের নিয়ে তৈরি করা হবে সেচ্ছাসেবক বাহিনী।#

রূপসায় সংসদ স্বতন্ত্র প্রার্থী দারা’র নির্বাচনী উঠান বৈঠক

রূপসা প্রতিনিধি
খুলনা-৪ আসনে কেটলি প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী উঠান বৈঠক গত ১ জানুয়ারি সকাল ১১ টায় রূপসার নৈহাটী ইউনিয়নের বাগমারা আব্দুল রবের মোড়স্থ গোলডেন সিটি বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম ডি রকিব উদ্দিন, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনা আক্তার লিপি, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৈয়দ নাসির হোসেন সজল।
নৈহাটী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সমাজ ও ত্রাণ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম রেজা’র সভাপতিত্বে ও নৈহাটী ইউনিয়ন কেটলি প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আসমা কামালের পরিচালনায় বক্তৃতা করেন নৈহাটী ইউনিয়ন কেটলি প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম আহবায়ক সৈয়দ জিয়াউল আহসান লিপন, কৃষক লীগ নেতা আব্দুল মান্নান, আ’লীগ ও সহযোগী সংগঠন, এবং কেটলি প্রতীক এর নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ যথাক্রমে, মো. আবদার শেখ, মো. সালাউদ্দিন মোল্লা, বাদশা মিয়া, হুমায়ুন কবির ফারুক, আব্দুর রশিদ শেখ, মারুফ খান, ইয়াসির আরাফাত খান, জাহিদ হাসান, আজিজ শেখ, পলাশ শতাব্দী, আলহাজ্ব সুরমান শেখ, নজরুল ইসলাম, মিহির শিকদার, লিটন শীল, আনোয়ার ইসলাম, নাজমুল শেখ, মো. গোলাম কিবরিয়া, লিয়াকত শেখ, মো. অহিদ শেখ, ইমরান হোসেন মানিক, মেহেদী হাসান, তরিকুল ইসলাম সোহেল, শেখ সুজা, জয় শেখ, স্বপন মিনা, মো. সিরাজুল ইসলাম, শেখ রোহান প্রমুখ।
উঠান বৈঠক শেষে বাগমারা মাছ কোম্পানি রোড, বাগমারা দক্ষিন পাড়া এলাকা, আক্তার হোসেন খান সড়ক, পূর্ব রূপসা ঘাট, জহিরের বটতলা, খোড়ার বটতলা, শ্রীরামপুর কালি বাড়ি, নৈহাটী মোড়, দেবীপুর, সামন্তসেনা মোড় সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর শেখ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল মিত্র, জেলা কৃষক লীগ নেতা, মো. মনিরুজ্জামান, জাহাঙ্গীর শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার প্রমুখ।

কুয়েটের ভাইস-চ্যান্সেলরের সাথে কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটি ২০২৪-২৫ এর নব-নির্বাচিত নেতৃবৃন্দ। ০২ জানুয়ারি মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে নব-নির্বাচিত সভাপতি মোঃ রোকনুজ্জামান, সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মুহাম্মদ মুনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম-১, প্রচার সম্পাদক জনাব মোঃ সোহেল রানা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ আবুল হাসান, মোঃ সাইফুদ্দিন ফারাজী, কৃষ্ণ কুমার, মিরাজুল ইসলাম এবং বিশ^বিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে কর্মরত সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সারাদিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা মঙ্গলবার সারাদিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগ করে। সকাল ১০ টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খুলনা-৩ আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের পক্ষে নগরীর জোড়া গেট থেকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত পুরাতন যশোর রোডের পশ্চিম পাশের এলাকা এবং বৈকালী এলাকার সকল অফিস ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি যেয়ে নৌকার মার্কা লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইক এর মাধ্যমে এস এম কামাল হোসেনকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। এবং বাদ মাগরিব নগরীর ১৭নং ওয়ার্ডের ময়লাপোতায় সেখ সালাউদ্দিন জুয়েলের নির্বাচনী প্রচারণা সভায় মিছিল সহকারে অংশগ্রহণ করে। উক্ত প্রচার অভিযানে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনে মৎস্যজীবী লীগের নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম এবং সদস্য সচিব তন্ময় সরকার, খুলনা-৩ আসনে মহানগর মৎস্যজীবী লীগের নির্বাচনী প্রচারণা কমিটির আহবায়ক সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাকিল আহসান ,উপাধ্যক্ষ এস এম নজরুল ইসলাম,আবুল কালাম মোল্লা ,মোঃ আব্দুস সবুর, লিংকন পাল, সুমনা সিরাজ সুমি, মোহাম্মদ আবুয়াল হোসেন, সিদ্দিকুর রহমান তপু , জাহিদ চৌধুরী,এস এম জাকির হোসেন , ইঞ্জিনিয়ার শাকিল হাসান প্রিন্স, মল্লিক মাসুম জামান, মোঃ আকবর আলী , মোহাম্মদ শওকত আলী,আব্দুল্লাহ আল মামুন,বীর মুক্তিযোদ্ধা ইসহাক আহমেদ, আব্দুর রহিম,সজল আহমদ , বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাদ মোহাম্মদ আসলাম সেখ,সরদার মনিরুল ইসলাম ,জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলেক শেখ, বীর মুক্তিযোদ্ধা আজগর কাগজী,কারী কামরুল ,আলামিন গাজী , খালিদ হোসেন মনা,মোঃ কামরুল ইসলাম, শাকিব খান জিম,রবিউল ইসলাম খান, অহিদুল আলম অহিদ, শেখ পুতুল, মোহাম্মদ আরমান, মুস্তাফিজুর রহমান লিটন , আরমান চৌধুরী, মুন্নি বেগম ,ফারজানা নার্গিস রুমি,হালিমা খাতুন লিমা,রুমি সিকদার, মমতাজ বেগম, প্রমূখ।

কপিলমুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব ” ২০২৪ স্ব স্ব প্রতিষ্ঠানে অনুষ্ঠিত
কপিল মুনি থেকে হেদায়েত আলী টুকুঃ
কপিল মুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় সহচরী বিদ্যামন্দির বই উৎসব শসা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে
বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষিক রহিমা আক্তার শম্পা সহছড়ি বিদ্যামন্দিরেসিনিয়র শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয ২ নং কপিল মুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আলী জোয়ারদার, বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জিএম হেদায়েত আলী টুকু। বক্তব্য রাখেন অজয় সাধু মাওলানা আবুল হোসাইন প্রমুখ।

শালিখাতে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৪ পালিত
নওয়াব আলী মাগুরা
“সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সমাজ সেবা দিবস ২০২৪ উপলক্ষে শালিখাতে ২ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে আড়পাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়।এর পর উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ নাছিমা খাতুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা থানা ওসি তদন্ত মিলোন কুমার ঘোষ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কার মাষ্টার,জিন্নত আলী প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন,মৎস্য কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা,ত্রাণ কর্মকর্তা,প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ নওয়াব আলী,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সমাজ সেবার আওতার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান,শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পরিসংখ্যান অফিসার মোঃ নাজমুল হুসাইন।

 

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ঝিনাইদহে নৌকা প্রার্থীর নামে ইসির মামলা
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদসহ আওয়ামী লীগের চার নেতার নামে শৈলকুপা থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে দুটি মামলা দায়ের করেন শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম।

নির্বাচন কমিশনের নির্দেশে এ মামলা দুটি দায়ের হয়েছে বলে জানা গেছে। মামলার অপর দুই আসামি হলেন- শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম জানান, শৈলকুপা আসনে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ইকু ও উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থী। অভিযোগ যাচাই বাছাই শেষে সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন থেকে মামলার নির্দেশ আসে। নির্বাচন কমিশনের নির্দেশে তিনি বাদী হয়ে মঙ্গলবার শৈলকুপা থানায় আসামিদের নামে দুটি পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্দেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা বাদী হয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নৌকা মার্কার প্রার্থী আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিমসহ চারজনের নামে থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

চুয়াডাঙ্গায় দুই দিন ধরে সূর্যের দেখা নেই
চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গায় গত দু’দিন ধরে সূর্যের দেখা নেই। আবার তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে এখানের প্রকৃতি। সড়কে যান চলাচল করছে ঝুঁকি নিয়ে।
মঙ্গলবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল ছিলো ১২.৬ ডিগ্রি সেলসিয়াস।

ঘন কুয়াশার সাথে উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন কাবু করে দিচ্ছে। সূর্য না উঠায় জনজীবনে হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। শীতে সব থেকে বেশি কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল ও দরিদ্র মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক জাহি হক জানান, মঙ্গলবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, এই পরিস্থিতি অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গায় আমের বাম্পার ফলনের আশা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমে আমের আবাদ (বাগান) হয়েছে ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে। বাগানগুলোতে এরইমধ্যে আমের মুকুল আসা শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারের মৌসুমে ৩০ হাজার ৮১৩ মেট্রিকটন আম উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

কৃষকদের সচেতনতা আর আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এবারো আমের বাম্পার ফলন হবে বলে জানালেন কৃষিবিদরা। এতে করে চুয়াডাঙ্গার উৎপাদিত আম জেলার চাহিদা পূরণ করে দেশ ও দেশের বাইরেও রফতানি করা সম্ভব হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭২০ হেক্টর, আলমডাঙ্গায় ২২০ হেক্টর, দামুড়হুদায় ৭৩৯ হেক্টর ও জীবননগর উপজেলায় ৬২৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চুয়াডাঙ্গা জেলায় সব মিলিয়ে প্রায় ১০ লাখ আম গাছ রয়েছে। এর মধ্যে হিমসাগর, আম্রপালী, ন্যাংড়া, বোম্বাই, ফজলি, মল্লিকাসহ বিভিন্ন জাতের আম গাছ রয়েছে। এদের মধ্যে অর্ধেকই আম্রপালী।

চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, কৃষি বিভাগের তদারকি ও কৃষকের পরিশ্রমে গত মৌসুমে চুয়াডাঙ্গায় আমের বাম্পার ফলন হয়েছে। চলতি মৌসুমেও বাম্পার ফলন হবে বলে আশা করছি। আগের মৌসুমগুলোতে কৃষকের সামান্যতম সচেতনতার অভাবে প্রতি বছর আম-চাষিরা আমের বাম্পার ফলন থেকে বঞ্চিত হতো। অথচ সামান্য সচেতন হলেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে অধিক ফলনসহ বাণিজ্যিকভাবে আমের বাজারজাতকরণ ও পরিবারের আর্থিক উন্নয়ন ঘটানো সম্ভব।

তিনি বলেন, এ মুহূর্তে পরিচর্যা একটু বাড়াতে হবে। আমগাছের গোড়ায় মাঝে-মধ্যে সেচ দিতে হবে। এতে গাছের কাণ্ডগুলো যেমন শক্ত থাকবে, তেমনি ফুলগুলো তরতাজা থাকবে।

শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বঙ্গবন্ধু যেমন ছিলেন একজন দূরদর্শী, দেশপ্রেমিক ও গণমানুষের নেতা মানুষের জন্য কাজ করার লক্ষ্যে লড়াই করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও শাসন ক্ষমতায় যেতে চান মানুষের জন্য কাজ করার স্বার্থে। দেশের মানুষের জন্য কী করা দরকার তা তার নখদর্পণে। তিনি লাভজনক উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি সামাজিক উপকার ও জনহিতকর প্রকল্প গ্রহণ করে জনসেবা করে যাচ্ছেন। সামাজিক সুরক্ষা বলয়ে বরাদ্দের মাধ্যমে দেশের বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, দুস্থ, স্বামী পরিত্যক্তা নারী, চা শ্রমিক, অসচ্ছল প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতা দিয়ে যাচ্ছেন এবং ভূমিহীন ও আশ্রয়হীনদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। তিনি আরো বলেন, আমরা যেমন বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তেমনই শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের কাজ জাতি চোখে দেখত না। শেখ হাসিনার সফলতা ও স্বার্থকতা তার কর্মের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু আমাদের রাজনৈতিক স্বাধীনতার রোলমডেল। শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং অর্জনের রোল মডেল। তিনি নিজে যা অর্জন করেছেন, তা নজিরবিহীন। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিশেষ মর্যাদায় উন্নীত করেছেন। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ২৭নং ওয়ার্ডের দোলখোলা ইসলামপুর স্কুলের মোড়ে ওয়ার্ড আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি’র কনিষ্ঠ পুত্র শেখ ফারজান নাসের, আওয়ামী লীগ নেতা এ্যাড. রজব আলী সরদার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, প্যানেল মেয়র এস এম রফিউদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ফেরদৌস হোসেন লাবু। ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ এশারুল হকের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কাউন্সিলর আলী আকবর টিপু, নেতা কাজী জাহিদ হোসেন, এ্যাড. তারিক মাহমুদ তারা, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, প্রশান্ত কুমার কুন্ডুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর আগে তিনি সকালে নগরীর ১৭নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, এ্যাড. সরদার আনিছুর রহমান পপলু, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, তসলিম আহমেদ আশা, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মো. নুর ইসলাম, ইউসুফ আলী খান, রাজ্জাক হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

৭ জানুয়ারী উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে: এস এম কামাল
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার যখই সরকার গঠন করেছে, তখনই মানুষের উন্নয়নে কাজ করেছে। সাধারণ মানুষের জন্য কাজ করাই আওয়ামী লীগের লক্ষ্য ও উদ্দেশ্য। সে লক্ষ্য পূরণকল্পে আওয়ামী লীগের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিগত ১৫ বছরে বর্তমান সরকার সারাদেশের প্রতিটি জেলায় সড়ক, রেল, ব্রিজ ও ভৌত অবকাঠামোসহ সব ধরণের উন্নয়ন করেছে। সেই উন্নয়নের ধারাবাহিকতায়ও খুলনায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, ২০০৯ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা খুলনার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে অনেক উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়েছে। আগামীতেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ এলাকার বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো পূনরায় চালু করা হবে। আবারও কর্মচাঞ্চল্যতা ফিরে আসবে শিল্প নগরী খুলনার। এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। তাই আগামী নির্বাচনে উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকাকে তথা আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় আড়াংঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩২নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল। ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলামের সার্বিক সহযোগীয়তা এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ সৈয়দ আলী, শহিদুল ইসলাম বন্দ, শেখ দাউদ হায়দার, কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সোহেল সরদার, জাহাঙ্গীর হোসেন, লুৎফর রহমান, বাহার সরদার, দেবদাস মন্ডল দেবু, রফিকুল ইসলাম, রাজীব সরদার, কামাল হোসেন বিপ্লব শেখ, অনিক সরদার, রানা চৌধুরী, মাহফুজুর রহমান সুমন, হাফিজুর শেখসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ##

 

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: সালাম মূর্শেদী
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, ‘দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিযয়ে চলেছে। আর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা-কর্মীদের সরকারে উন্নয়নের সাফল্যের কথা দ্বারে দ্বারে গিয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে। সালাম মূর্শেদী বলেন, শেখ হাসিনা যতদিন আছে, ততদিন এদেশ নিরাপদে থাকবে। তাই দেশের সাধারণ জনগণ জান-মালের নিরাপত্তায় আওয়ামী লীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই।’
গতকাল মঙ্গলবার (২জানুয়ারি) বিকাল ৪টায় দিঘলিয়া উপজেলার সেনহাটী শিবাবড়ি মন্দির চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনের পরিচালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ^াস বাচ্চু। বিশেষ বক্তা ছিলেন জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, সদস্য মোঃ জামিল খান, ফারহানা নাজনীন, মোসাঃ সামছুন নাহার, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, বারাকপুর ইউপি চেয়ারম্যান সাহগীর হোসেন পাভেল।
এসময় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আ’লীগ নেতা সৈয়দ মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ইয়াজুর ইসলাম, আ’লীগ নেতা গাজী আজগর আলী, মোঃ ইখতিয়ার হোসেন, মোঃ শাহ আলম খান, মোঃ নাসিম, এসএম ফরহাদ হোসেন, যুবলীগ নেতা এসএম হাবিবুর রহমান তারেক, ছাত্রলীগ নেতা মোঃ নাহিদুর রহমান, মোঃ ইয়াসিন আরাফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ আবুল বাশার, শ্রমিক লীগ নেতা সাইদুর রহমান রিতা, কৃষক লীগ নেতা শেখ আব্দুর রহমান, যুব মহিলা লীগ নেতা মরিয়ম আক্তার পপি প্রমুখ। এর আগে, বেলা ১১টায় দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের বামনডাঙ্গা এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তুতা কবের খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গাজীরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডু। গাজীরহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ইউনিয়ন পরিষদের সদস্য বিষ্ণুপদ সরকারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিন সিদ্দিকী হেলাল, রূপসা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল দাস, গাজীরহাট ইউনিয়ন যুবলীগ সভাপতি মনির মোল্লা, সাধারণ সম্পাদক রুবেল সরদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রিন্স রায়, গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাবেক যুবলীগ নেতা মহাসিন মোল্লা, মোঃ বাবুল, সংরক্ষিত ইউপি সদস্য খুকুমনি। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা জিন্নাত শেখ, লুৎফর মোল্লা, গোলাম মোস্তফা মোল্লা, সেকেন্দার মোল্লা, আকরাম হোসেন প্রমুখ।

শিক্ষকের বিদায় সংবর্ধনা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় মটবাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তি লতা রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মটবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পার্থ প্রতিম সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা রিসোর্স সেন্টার (ইউ আর সি) ইন্সট্রক্টর ঈমান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেব নাথ, দেবাশীষ দাশ, আসাদুজ্জামান, ঝংকর ঢালী, সাবেক প্রধান শিক্ষক এস এম মোজাম্মেল হক, সাবেক ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়, বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সুষমা রানী মন্ডল, সুলেখা ঘোষ, সুস্মিতা সোম, আসাতুজ্জাম, পারভিন আক্তার, খালেদা খাতুন, আব্দুর সবুর খাঁ, ইসমাইল হোসেন, এস এম শফি, রবিন্দ্র নাথ রায়, নুরুজ্জামান, সহকারী শিক্ষক এস কে আসাদুল্লাহ মিঠু, সাবেক সভাপতি এস এম বাবুল আক্তার, সুরুজিৎ রায়

ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান
নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন সংসদ সদস্য প্রার্থীরা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
“নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় বিশেষ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন দ্বাদশ সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। তারা বলেছেন, টেকসই বেড়িবাঁধের অভাবে দুর্যোগের ঝুঁকিতে উপকূলীয় জনপদের মানুষ। এরপর অবৈধ দখল, দূষণ, ভরাট ও ভাঙ্গনের কারণে নদী পাড়ের মানুষের জীবনে দুর্ভোগ নেমে এসেছে। লবণাক্ততার কারণে এই দুর্ভোগ আরো বাড়ছে। নির্বাচিত হতে পারলে এই দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মঙ্গলবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদ কাটীতে কপোতাক্ষ পাড়ে ‘নদ-নদী ও পরিবেশ সুরক্ষায় সংসদ সদস্য প্রার্থীদের অঙ্গীকার’ শীর্ষক ভোটার-প্রার্থী মুখোমুখী অনুষ্ঠানের এ সব কথা বলেন তারা। ‘ওয়াটারকিপার্স-বাংলাদেশ’, ‘সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন’, ‘অনির্বাণ লাইব্রেরি’ এবং ‘কোষ্টাল ভয়েস অব বাংলাদেশ’ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল আমিন। আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রশীদুজ্জামান ও তৃণমূল বিএনপির মো. নাদির উদ্দিন। সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, প্রমূখ।

অনুষ্ঠানে উত্থাপিত প্রস্তাবনায় বলা হয়, উপকূলীয় অঞ্চলকে জলবায়ু ঝুঁকিপূর্ণ বিশেষ এলাকা ঘোষণা করতে হবে। ওই জনপদের সুরক্ষা ও উন্নয়নে প্রতি অর্থ-বছরে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিতে হবে। টেকসই উন্নয়নের জন্য উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। নিরাপদ খাবার পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার করতে হবে। দুর্যোগে ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের আদলে ‘একটি বাড়ি একটি শেল্টার হোম’, কার্যক্রম শুরু করতে হবে। উপকূলের রক্ষাকবচ বিশ্বঐতিহ্য সুন্দরবনের ইকোসিস্টেম রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বৃক্ষরোপনের মাধ্যমে উপকূলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।

ওই সকল প্রস্তাবনার সঙ্গে একমত প্রকাশ করে মো. রশীদুজ্জামান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে দীর্ঘ দিন পুরো উপকূলীয় অঞ্চল অবহেলিত ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর ওই অঞ্চলের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। টেকসই বেড়িবাধ নির্মাণ, সুপেয় পানি ব্যবস্থাসহ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। কপোতাক্ষ-শিবসাসহ অন্যান্য নদ-নদী রক্ষায় কাজ চলছে। আগামীতে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপকূলের পরিবেশ সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

ওয়াটাকিপার্সের শরীফ জামিল বলেন, ক্রমেই রুগ্ন হচ্ছে কপোতাক্ষ নদ। আর প্রবল খরস্রোতা শিবসা নদী এখন পলি জমে ভরাট হয়ে নালায় পরিণত হয়েছে। জেগে উঠছে চর। শুধু তাই নয়, জলবায়ু পরিবর্তন ও মুনষ্য সৃষ্ট নানা কারণে সারাদেশের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদ-নদীগুলো অস্তিত্ব সংকটে ভূগছে। ফলে নদী পাড়ের মানুষের জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্যান্য সংকট সৃষ্টি হচ্ছে। এই সংকট মোকাবেলায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।