Home আঞ্চলিক বাগেরহাটে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, খোলামাঠে ধ্বংস

বাগেরহাটে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, খোলামাঠে ধ্বংস

47

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে চারটি দেশি বিদেশি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার করেছে র্যাব। রোববার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়ক সংলগ্ন ফকিরহাটের নওয়াপাড়াে লাকার একটি ফাঁকা মাঠে ককটেলগুলো বোমা ডিসপোজাল ইউনিটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।

এর আগে শনিবার রাতে ফকিরহাট উপজেলার নওয়াপাড়ার পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন র্যাব-৬ এর সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা। দুস্কৃতকারীদের শনাক্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হবে বলে জানিয়েছেন র্যাব-৬ এর পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মো. ফিরোজ কবীর।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে পানবাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১৩টি শক্তিশালী ককটেল-গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। তারা নাশকতা করতে এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের মজুদ করেছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া বিষ্ফোরক ককটেলগুলো শক্তিশালী, এই ককটেলগুলো ব্যবহার হলে জানমালের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। তাই ককটেলগুলো বিশেষজ্ঞ দল দিয়ে ধ্বংস করা হয়েছে। যারা নাশকতা করতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছিল তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।