বুধহাটা কওমী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ
নিজস্ব প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম কওমী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, অবিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তমেজ উদ্দীন গাজীর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আঃ হান্নান, প্রধান শিক্ষক সালিম আহমেদ, আলহাজ্ব আঃ গফুর ঢালী, আলহাজ্ব গয়জুদ্দীন গাজী, রজব আলী, ডাঃ আবু সাঈদ, ডাঃ মফিজুল ইসলাম, আশরাফুজ্জামান, ডাঃ এস কে রাজা প্রমুখ। সমাবেশে মাদ্রাসার প্লে গ্রুপ হতে ৮ম শ্রেণি, কিতাব বিভাগ ৪র্থ হতে ৮ম শ্রেণি এবং হেফজ ও নাজারা শাখার ৩ শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। সবশেষে ভাল ফলাফলকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগরে নওয়াপাড়া হাইওয়ে থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার সভাকক্ষে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর সার্কেল হাইওয়ে পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসিম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর কোতোয়ালি পুলিশ কমিউনিটির সভাপতি শেখ জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবে দফতর সম্পাদক শাহীন আহমেদ, যশোর জেলা শ্রমিক ফেডারেশনের দফতর সম্পাদক আবুল কালাম আকন, শিক্ষক ও সাংবাদিক আবুল হোসেন, শ্রমিক নেতা আব্দুল মজিদ শেখ, ড্রাইভার রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই জয়ন্ত কুমার দাস, সাংবাদিক আশরাফুল আলম লিপু, আবুল হোসেন, আলী আকবার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া হাইওয়ে পুলিশের এসআই এমএন হাসান।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা কার্যকরী ভুমিকা পালন করতে চাই। আমি কর্তৃপক্ষকে আপনাদের এই বিষয়গুলি তুলে ধরব। অন্যান্য বক্তারা বলেন, ছোট গাড়ীকে বড় গাড়ি চাপ, পুরাতন বাসস্ট্যান্ডে বাস দাড়ালে নুরবাগ মোড়ের কোন যানজট হয় না, পরিবহন মালিক সমিতির সঙ্গে কথা বললে সমস্যার সমাধান হয়। সময় নিয়ে গাড়ি চালালে, ছোট ছোট গাড়ির গুলো যানজট লেগেই থাকে, চললে তাদের লাইসেন্স নাই। সচেতনতা দরকার, অল্প সংখ্যাক লোকবল আছে, বাড়াতে হবে। জাম করা যাবে না, বাজারে, যেয়ে সচেতন করতে হবে।
নৌকায় সমর্থন দিয়ে থেকে সরে দাঁড়িয়েছেন যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর
শহিদুল ইসলাম দইচ যশোর।।
নৌকায় সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যশোর-২ আসনের (ঝিকরগাছা-চৌগাছা) স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান। সোমবার দুপুর ৩টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তার সাথে নৌকার প্রার্থী ডা. তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছি। এ নির্বাচনকে বানচাল করতে এখনও দেশী বিদেশী চক্রান্ত চলছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সকল চক্রান্ত রুখে দিয়ে সংবিধান অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে অঙ্গীকারবদ্ধ। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র পরিচয়ে নির্বাচনে অংশ নেয়া দলের সাথে যেমন চরম বেইমানী। এ নির্বাচনে অংশ নিয়ে সারা জীবনের মত কলংকিত হতে চাই না। এ কারণে আমি নৌকায় সমর্থন দিয়ে সরে দাঁড়াচ্ছি।
খুলনা-৬ আসনে রশীদুজ্জামানের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
নিজস্ব প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামানের পক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠী তলা বাজার, বাঁকা বাজার, বাঁকা মাছের আড়ৎ, চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজার ও চাঁদখালী বাজারসহ বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, অনুপম মন্ডল, জিএম তৈয়েবুর রহমান, চিন্ময় রায়, উজ্জ্বল হাওলাদার, সুকৃতি রায়, এম জাহাঙ্গীর আলম, সাংবাদিক বি সরকার, বিশ্বজিৎ অধিকারী, বাপিন মজুমদার, সঞ্জিব মন্ডল, উজ্জ্বল মন্ডল, অসীত মন্ডল, মোঃ কামরুজ্জামান, হাবিবুর রহমান, শিবলি সাদিক বাবু সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা। এরপর বিকালে উপজেলার মৌখালী বাজার ও সন্ধ্যায় কয়রার আমাদী ইউনিয়নের সুড়িখালি বাজার, বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি বাজার, কয়রা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গায় যিশু খ্রিস্টের শুভ জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা মিশন পাড়া সেন্ট জেমস চার্জ পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলীদের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.কিসিঞ্জার চাকমা ও পুলিশ সুপার
আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
এসময় তারা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রতিটি গীর্জায় জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার কেক পৌঁছে দেন। বড়দিন উৎসবমুখর পরিবেশে পালনে সকল প্রকার আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
ডুমুরিয়ায় নৌকার পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতার গণসংযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ’র পক্ষে ডুমুরিয়ার মাগুরখালীতে উপজেলা ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ কুমার মন্ডলের নেতৃত্বে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মাগুরখালী ইউনিয়নের আলাদিপুর বাজার, পারমাগুরখালী, হেতালবুনিয়া বাজার সহ বিভিন্ন হাট বাজার ও চায়ের দোকানে গনসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে শেখ হাসিনা সরকারের আমলে মাগুরখালীর অভূতপূর্ব উন্নয়ন তুলে ধরেন এবং আবারও নৌকা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন মন্ডল, রাজীব মহন্ত, সুমন মল্লিক, সাধারণ সম্পাদক সৌরভ মল্লিক, জয় বৈদ্য, নিরব, মিল্টন, নিলয় সানা, নিলয় সরদার, পৃতু মন্ডল প্রমূখ।
মোংলার ৩৯টি গীর্জা ও চার্চে শুভ বড়দিন উদযাপন
মোংলা প্রতিনিধি
মোংলার প্রধান শেহলাবুনিয়া ক্যাথলিক চার্চসহ ৩৯টি গীর্জায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। খ্রীস্ট ধমার্বলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে শেহলাবুনিয়া খ্রীস্টপল্লীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক আলোকসজ্জায় উৎসবে মুখরিত হয়ে উঠেছে।
শুভ বড়দিন উপলক্ষে রবিবার রাত ১১টায় শেহলাবুনিয়া ক্যাথলিক গীর্জায় ধর্মীয় রীতি অনুযায়ী ঘন্টা বাজানোর সাথে সাথে অনুষ্ঠিত হয় প্রার্থনার প্রথম পর্বের নানা আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় বিশেষ প্রার্থনাসহ নানা আচার অনুষ্ঠান। শুরুতেই যিশু খ্রীষ্টকে ও মৃত আত্মার স্মরণসহ দেশ ও জাতীর মঙ্গল কামনা করে প্রার্থনা করেন মোংলার প্রধান কেন্দ্রীয় শেহলাবুনিয়া গীর্জার (সাধুপল ক্যাথলিক মন্ডলী) পালক পুরোহিত ফাদার দানিয়েল মন্ডল। প্রার্থনা করা হয় ফাদার মারিনো রিগনের আত্মার শান্তির জন্যেও। রবিবার রাতে শেলাবুনিয়ার প্রধান ক্যাথলিক গীজার্সহ ৩৯টি চার্চে একসাথে অনুষ্ঠিত হয় বড়দিনের বিশেষ এ প্রার্থনা।
এছাড়া সোমবার সকালে শেহলাবুনিয়া, মালগাজী, কানাইনগর, চিলা ও বুড়িরডাঙ্গাসহ খ্রীষ্ট অধ্যুষিত এলাকাগুলোতে নানা আনুষ্ঠানিকতা এবং উৎসবের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের উপস্যানালয় ও বাড়ী-ঘরগুলো বর্ণিল সাজ এবং জাকজমকপূর্ণ আলোকসজ্জা শোভা পাচ্ছে। সকল গীর্জাগুলোর সামনেই স্থাপন করা হয়েছে গোসালা। গোসালায় দৃষ্টি নন্দনভাবে যিশুর আর্বিভাবের প্রতিকৃতি সাজানো হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষ্যে সকল গীর্জা ও খ্রীষ্টান পল্লীগুলোতে পুলিশের রয়েছে বাড়তি নজরদারী।
মোটর সাইকেল কিনে না দেয়ায় পিতার উপর অভিমান করে নবম শ্রেনী ছাত্রের আত্মহত্যা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে নবম শ্রেণি ছাত্র(১৫) আত্মহত্যা করেছে। সোমবার সকাল দশটার দিকে নিজ ঘরে ফ্যনের সাথে রশি পেচিয়ে সে আত্নহত্যা করে। এ ঘটনায় থানায় অপমৃত মামলা হয়েছে।
হরিঢালী ইউনিয়নের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ সঞ্জীব মন্ডল জানান, উপজেলার হরিঢালী ইউনিয়নের নগর শ্রীরামপুর গ্রামের শেরআলী ফকিরের ছেলে নবম শ্রেনীর ছাত্র ডায়মন্ড ফকির(১৫) নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে আত্নহত্যা করে। মৃতের স্বজনরা জানান, কিছুদিন ধরে তার পিতার নিকট মোটর সাইকেল দাবী করে আসছিলো। কিন্তু পিতা মোটর সাইকেল কিনে না দেয়ায় সোমবার সকাল দশ টার দিকে পিতার উপর অভিমান করে নিজ বাড়ির ঘরে ফ্যানের সাথে রশি পেচিয়ে অত্নহত্যা করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, গলায় রশি পেচিয়ে আত্নহত্যা ছাত্রকে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইকগাছায় দশটি ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা থানাপুলিশের অভিযানে দশটি ইয়াবা সহ ইসরাফিল সরদার(৪৫) নামে মাদক কারবারী গ্রেফতার। সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মৃত্যু সিরাজ সরদারেরর ছেলে। রোববার রাতে অভিযান চালিয়ে মাদক সহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থনায় মাদক আইনে মামলা হয়েছে। সোমবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরি দর্শক শাহাজুল ইসলাম জানান, গোপন সংবাদে উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদ পাই। তাৎক্ষনিক অভিযান চালালে পুলিশের উপস্তিত টের পেয়ে পালানোর সময় ইসমাই সরদার (৪৫) নামে একজনকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে তার কাছে থাকা সাদা পলিথিন মোড়ানো ১০ টি ইয়াবা বড়ি বের করে দেয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, দশ টি ইয়াবাবড়ি সহ মাদক কারবারিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রামপালের শরাবপুর কারামতিয়া ফাজিল মাদরাসার সদস্য সম্মেলন
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার শরাবপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টায় মাদরাসা চত্বরে অধ্যক্ষ মাওলানা ওলিউর রহমানের সার্বিক তত্বাবধানে সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক শেখ হারুনর রশীদ, বাগেরহাট আলীয়া মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ মো. আবু সাইদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যাবস্থাপক নজরুল আলম, এ্যাডভোকেট জাহিদ হোসেন, আওয়ামী লীগ নেতা গাজী বোরহান উদ্দিন, মাষ্টার হাসমত আলী, মাষ্টার হাওলাদার মোজাহারুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আতিয়ার রহমান প্রমুখ। সদস্য সম্মেলনে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ নেতাকর্মীদের নামে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার বেলা ১২ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। এ সময় তিনি বলেন, ওই দিনের প্রকৃত ঘটনা আড়াল এবং অতিরঞ্জিত করে একটি চিহ্নিত মহল নৌকার প্রার্থীকে বিপদে ফেলাসহ দলীয় প্রতীক নৌকাকে হারানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এসময় প্রকৃত তথ্য তুলে আনার জন্য উপস্থিত সংবাদকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ- সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, সাবেক সহ-সভাপতি মুন্সী আলমগীর হান্নান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহা.শামসুজ্জোহা , জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আজিজুর রহমান, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী শহিদুল হক শাহান প্রমুখ।উল্লেখ্য গত শনিবার চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্ৰামে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা দিলীপ কুমার আগরওয়ালাসহ তার সমর্থক নেতাকর্মীদেরকে বাধা প্রদান ও অপহরণের চেষ্টা এবং তাদের লাঞ্চিত করার ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে চুয়াডাঙ্গা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর.এম. ফয়জুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা পুলিশ ও স্থানীয় ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিকসহ তার সঙ্গে থাকা ৫ জনকে আটক করে ও ৫ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মালেক। এই মামলা ও নৌকা প্রতীকের সমর্থক নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এই সাংবাদিক সম্মেলন হয়।
মাগুরার শালিখাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জনসভা
নওয়াব আলী মাগুরা
মাগুরার শালিখাতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ড. শ্রী বীরেন শিকদারের নির্বাচনী জন সভা।২৪ ডিসেম্বর রবিবার সন্ধার পর শালিখা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ২ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ড.শ্রী বীরেন শিকদার এর জামাতা কালবেলা পত্রিকার সম্পাদক শংকর শর্মা। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.শ্যামল কুমার দে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শালিখা জেলা আওয়ামী লীগের সদস্য কবিরুজ্জামান,কেন্দ্রীয় যুবলীগ নেতা আনিচুর রহমান তৈমুর,মাগুরা জেলা যুবলীগের আহবায়ক আহাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী,কৃষক লীগ,যুবলীগ,শ্রমিকলীগ,সেচ্ছাসেবক লীগ,বঙ্গবন্ধু সৈনিক লীগ,সহ ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নির্মল বিশ্বাস।
দর্শনায় আইএফআইসি ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় আইএফআইসি ব্যাংক শাখার উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্টিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় দর্শনাস্থ পুরাতন বাজার রহমান টাওয়ারের দ্বিতীয় তলায় ব্যাংকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দর্শনা শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই টিপু সুলতান,দর্শনা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সাবেক সভাপতি আওয়াল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু,পৌর কমিশনার এনামুল হক ও আঃ খালেক, টাওয়ার মালিক হাজী আঃ রহমান প্রমুখ।এছাড়া আরও উপস্থিত ছিলেন শাখার সহঃ ব্যবস্থাপক বিপ্রদীপ সাহা, লোন অফিসার নাজমুল হোসাইন,ডিএসও ইলমা মাহজাবিন ও এসএম সাব্বির আহম্মেদ।
ব্যাংক ব্যবস্থাপক সোহরাব হোসেন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন আমাদের শাখা এটা আপনাদের আমাদের পরিবার। আর এই পরিবারের উদ্যোগে দর্শনার দুইশত অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। এই আয়োজন ছিল একে বারে ভিন্ন আঙ্গিকে। আমরা চেষ্টা করেছি, যেই মানুষগুলো প্রকৃতভাবেই শীতের কষ্টে জীবনযাপন করছে তাদের খুজে বের করতে। সেই অসহায় মানুষগুলোর হাতে কম্বল পৌছে দিয়েছি।এইটা অন্য রকম একটা অনুভূতি।খুব অল্প সময়ের উদ্যোগে আমরা সাধ্যমতো চেষ্টা করেছি শীতার্তদের পাশে দাড়াতে। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আতিয়ার রহমান হাবু বলেন, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে, নিশ্চয়ই আমরা অসহায় শীতার্তদের কষ্ট দূর করতে সক্ষম হবো।
সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি
ঢাকা অফিস
আচরণবিধি লঙ্ঘনের দায়ে তারকা ক্রিকেটার ও মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এছাড়া বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকেও সতর্ক করেছে নির্বাচন কমিশন।
চিঠিতে বলা হয়, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বিগত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করায় জনগণের চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।
অপরদিকে খুলনা-৬ আসনের বি এন এম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল সহযোগে শোডাউন করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে।
গলায় বরইয়ের আঁটি বেঁধে শিশুর মৃত্যু
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বরইয়ের আঁটি গলায় বেঁধে পাখি নামে ১১ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পাখি উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাজীমূছা গ্রামের সাবেক ইউপি সদস্য আশরাফ আলির পুত্র বাবুর শিশুকন্যা।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বাড়িতে বরই নিয়ে খেলতে খেলতে আঁটি গালে দিয়ে গিলতে যায়। একপর্যায়ে বরই তার গলায় আটকে যায়। নানাভাবে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। অগত্যা তার দাদি স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যায়।
ডাক্তারের কাছে সরঞ্জাম না থাকায় তিনি শিশুটিকে দ্রুত খুলনায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খুলনায় নিয়ে যাওয়ার সময় পথে শিশুটির মৃত্যু হয় বলে পারিবারিকভাবে জানা গেছে।
কপিলমুনি ইউনিয়নের কওছার আলী জোয়ার্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি দুঃখজনক। বিকালে শিশুটির জানাজা শেষে দাফন করা হয়েছে।
হুমকি-ভয়ভীতি দেখানোর অভিযোগ
খুলনায় নৌকা প্রার্থীর ৩ সমর্থক চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি স্বতন্ত্রের
স্টাফ রিপোর্টার
খুলনা-৪ আসনে নৌকার প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে সাধারণ ভোটাদের হুমকি ও ভয়ভীতির প্রদর্শনের অভিযোগ করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা। বিশেষ করে নির্বাচনি এলাকায় হত্যাসহ একাধিক মামলার আসামি দিঘলিয়া উপজেলার ইউপি চেয়ারম্যান জিয়া গাজী, তেরখাদা উপজেলার দ্বীন ইসালাম ও রূপসা উপজেলার মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীতে নিজের ব্যক্তিগত কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
স্বতন্ত্র প্রার্থী দারা বলেন, ‘খুলনা-৪ আসনে ব্যবসায়ী আব্দুস সালাম মূর্শেদীর লোকজন ভীতির পরিবেশ সৃষ্টি করেছেন। তারা প্রান্তিক গরিব জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায় ও তৃণমূলের নিরীহ আওয়ামী লীগ কর্মীদের হুমকি দিচ্ছেন। এতে প্রধানমন্ত্রীর সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আব্দুস সালাম মূর্শেদী দলের ত্যাগী নেতাকর্মীদের বিতাড়িত করে সুবিধাভোগী সন্ত্রাসী, মাদক কারবারিদের স্থান দিয়েছেন। তারা প্রতিনিয়ত সাধারণ ভোটারদের হুমকিসহ দেশছাড়া করার হুমকি দিচ্ছে। এর আগে মহানগর যুবলীগের সভাপতির বাড়িতে নৌকার প্রার্থীর লোকজন হামলা চালিয়ে উল্লাস করেছে। তারা নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করছে। এসব ঘটনায় দুই নারী সহকারী রিটানিং কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। ভোট যাকেই দেওয়া হোক সালাম মূর্শেদীকে জয়ী ঘোষণা করা হবে অপ্রচার চালাচ্ছে। যা নির্বাচন কমিশনের আইন ও আচরণবিধি লঙ্ঘণ করছে। হত্যা, সন্ত্রাসী ও মাদক কারবারে সম্পৃক্ত কতিপয় চেয়ারম্যান-মেম্বার ত্রাসের রাজস্ব সৃষ্টি করছে। যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। তাই নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবিলম্বে তাদের গ্রেফতার ও ভোটারদের নিরাপত্তা দিতে হবে।’
খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ মরহুম এস এম মোস্তফা রশিদী সুজার প্রসঙ্গ তুলে ধরে দারা বলেন, ‘আমার ভাই আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের হৃদয় দিয়ে ভালোবেসেছেন। আজ সেইসব ত্যাগী নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছেন। বিগত বছরগুলোতে হাইব্রিড সুবিধাভোগীদের দাপটে তারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। তারা এ অবস্থা থেকে নিস্তার চান।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রার্থীর নির্বাচনি সমন্বয়ক সাবেক জেলা আওয়ামী লীগ নেতা হুমায়ূন কবির ববি, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা প্রমুখ।
অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেন, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়, তিনি কোনো তথ্য প্রমাণ দিতে পারবেন না। আমি নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রচারণা চালাচ্ছি ।
ড্রাগন ফল নিয়ে ‘অপপ্রচার’, ইউটিউবারদের শাস্তি দাবি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন করেছেন পাঁচ জেলার ড্রাগন ফল ব্যবসায়ী ও চাষিরা।
সোমবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার কয়েকশ ব্যবসায়ী ও চাষি অংশ নেন। মানববন্ধনে বিভিন্ন স্লোগান-সম্বলিত ফেস্টুন, ব্যানার দেখা যায়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। ফল চাষে আমরা যেসব কীটনাশক ব্যবহার করি, তা যদি মানবদেহের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের অবহিত করুক। তারাই বলে দিক আমরা কোন কীটনাশক ব্যবহার করবো। তবে ইউটিউবাররাতো বিশেষজ্ঞ নন। তারা কীভাবে বলতে পারেন ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করা হয় সেগুলো দেহের জন্য ক্ষতিকর?’
বক্তারা আরও বলেন, ড্রাগন ফলের বাজারে ধস নামাতে একটি চক্র ফেসবুক ও ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের কারণে দেশের ড্রাগন চাষি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক কমে গেছে। তাই এ অপপ্রচার বন্ধে ব্যবস্থা নিতে ও অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
জীবননগর উপজেলা বালাইনাশক কমিটির আহ্বায়ক বকুল বলেন, ‘ভারতীয় যে হরমোনের (টনিক) কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনো ক্ষতিকর উপাদান নেই।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জসিমউদ্দিন, জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফলচাষি শাহ আলম, শরিফুল ইসলাম, ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষি রমজান, রাজেদুল ইসলাম, আব্দুল আজিজ প্রধান প্রমুখ।
বিষমুক্ত লাউ চাষে সফল শফিকুল
বেনাপোল (যশোর) উপজেলা প্রতিনিধি
হাইব্রিড জাতের লাউ চাষ করে সফল হয়েছেন যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের কৃষক শফিকুল ইসলাম। গোল ও লম্বা লাউ চাষ করে বীজ বপনের ৬০ দিনের মধ্যে তিনি ভালো ফলন পেয়ে খুশি।
শফিকুল লাউ চাষে জৈবের সঙ্গে সামান্য পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করেছেন। তার সফলতা দেখে অন্য সবজি চাষিরা লাউ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এর আগেও লাউ চাষে বিঘাপ্রতি ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ করে ২ লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছেন বলে জানান শফিকুল।
সরেজমিনে জানা যায়, শফিকুল বিষ প্রয়োগ ছাড়াই ১ বিঘা (৩৩ শতক) জমিতে মাচায় হাইব্রিড জাতের লাউ চাষ করেছেন। তার লাউ ক্ষেতে মাচার নিচে ঝুলছে ছোট-বড় শত শত সবুজ লাউ। দেখলে চোখ জুড়িয়ে যায়। এ লাউ চাষাবাদে তার খরচ হয়েছে বিঘাপ্রতি ২৫ হাজার টাকা। বিষমুক্ত লাউ চাষের কারণে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। উপজেলার বেনাপোল, নাভারণ, বাগআঁচড়া, শার্শা, কায়বা, শ্যামলাগাছী, কাঠুরিয়া, জিরেনগাছা, গাতিপাড়া, নিশ্চিন্তপুর, শিয়ালকোনা ও বসতপুর গ্রামের কৃষকদের লাউ চাষের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
কৃষক শফিকুল ইসলাম জানান, লাউ চাষে কোনো ধরনের বিষ প্রয়োগ করেননি। অল্প শ্রম, পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষ করে ভালো ফলন পাওয়া সম্ভব। বাজারে লাউয়ের চাহিদা থাকায় বেশ লাভবান হচ্ছেন তিনি। সপ্তাহে ২ দিন এই ক্ষেত থেকে লাউ কেটে বিক্রি করেন।
শুরু থেকে এ পর্যন্ত তিনি প্রায় লাখ টাকার লাউ বিক্রি করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ঠিকমতো পরিচর্যা করতে পারলে ক্ষেত থেকে আরও ৩-৪ হাজার লাউ উৎপাদন হবে। প্রতিটি লাউ ৩০ টাকা দরে বিক্রি করলেও ১ লাখ টাকা ঘরে তুলতে পারবেন। আগামীতে বড় পরিসরে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষ করতে চান তিনি।
শার্শার নাভারণ বাজারের আড়ৎদার নজির মিয়া বলেন, ‘লাউ একটি উপকারী সবজি। বাজারে এর চাহিদা বেশি। সাপ্তাহিক হাটের দিন উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা প্রচুর লাউ নিয়ে আসেন। স্থানীয় চাহিদা মিটিয়ে শার্শার উৎপাদিত লাউ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।’ শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘এবার লাউয়ের বাম্পার ফলন হয়েছে। কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে লাউ চাষে কৃষকেরা লাভবান হচ্ছেন। কম খরচে লাভজনক আবাদ হিসেবে লাউ চাষ প্রতি বছরই বাড়ছে।’
তিনি বলেন, ‘কৃষি অফিস থেকে কৃষকদের উন্নত জাতের লাউ বীজ সরবরাহের পাশাপাশি ফসল উৎপাদনে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধি করা হবে। মানবদেহের জন্য নিরাপদ সবজি উৎপাদনে আমরা কৃষককে উদ্বুদ্ধ করছি।
গোপালগঞ্জে ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা
বাসস
জেলায় ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ভোজ্য তেলের আমাদানী নির্ভরতা কমিয়ে তেলজাতীয় ফসলের আবাদ বৃদ্ধির জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ি এ উদ্যোগ নিয়েছে।
গত বছর গোপালগঞ্জ জেলায় ৪ হাজার ৫শ’৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছিলো। এ বছর ১৫৩ হেক্টর জমিতে আবাদ বৃদ্ধির লক্ষ্য নিয়ে মোট ৪ হাজার ৭শ’২৩ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দপ্তরটি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এ তথ্য জানিয়ে বলেন, গত বছর জেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টরের বেশী জমিতে সরিষার আবাদ হয়। এ বছর আমরা ৪ হাজার ৭শ’২৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। এতে এ বছর বাড়তি ১৫৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্য স্থির করেছি। মাঠে এখনো সরিষা আবাদ অব্যাহত রয়েছে। এ বছর আবাদের এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, এবছর গোপালগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ৫শ’ ১০ হেক্টর, মুকসুদপুর উপজেলার ১ হাজার ৫শ’ ৩৮ হেক্টর, কাশিয়ানী উপজেলার ১ হাজার ১শ’ ২৫ হেক্টর , কোটালীপাড়া উপজেলার ২১৫ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলার ৩৩৫ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরিষা আবদের জন্য জেলার ৫ উপজেলার ৬ হাজার ২ শ’ কৃষককে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ৬ হাজার ২ শ’ কেজি সরিষা বীজ, ৬২ টন ডিএপি সার ও ৬২ টন এমওপি সার বিতরণ করা হয়েছে। এ কারণে এ বছর গোপালগঞ্জ জেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষার আবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে ।
অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, সদর উপজেলায় ১ হাজার ৫শ’ ১০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রবি মৌসুমটি সরিষা আবাদের অনুকূলে রয়েছে। এ কারণে এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা আবাদ হতে পারে। এছাড়া গত মৌসুমে বাজারে সরিষার দাম ভাল ছিল। তাই এ বছরও সরিষার ভাল দাম পাবার আশায় সরিষা আবাদে কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃস্টি হয়েছে।
সেখ জুয়েলের পক্ষে নগর স্বেচ্ছাসেবক লীগের গণসংযোগ
খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগ মনোনীত খুলনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে গণসংযোগ করেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ। গতকাল সোমবার সকাল থেকে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেছেন সংগঠনের সভাপতি এম এ নাসিম ও সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেল। গণসংযোগ নগরীর ফেরিঘাট থেকে শুরু করে খানজাহান আলী সড়ক, ফুল মার্কেট, বেনী বাবু রোড, প্রেসক্লাব, স্যার ইকবাল রোড, জলিল টাওয়ার, পিকচার প্যালেস মো ও আপার যশোর রোড এলাকা হয়ে শঙ্খ মার্কেট গিয়ে শেষ হয়। এসময় স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নৌকা প্রতিকের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে পথচারীদের মাঝে, রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা করেন। এতে অংশনেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী মোঃ ইউসুফ আলী মন্টু, মোঃ রাজীব হোসাইন, বায়জিদ হোসেন, মোঃ তাজমুল হক তাজু, এস.এম. আসিফ ইকবাল সবুজ, মোঃ ইখতিয়ার উদ্দিন মোল্লা, রফিকুর রহমান মারুফ, মোঃ হুমায়ুন শিকদার, লিটন মাহমুদ, রবীন্দ্রনাথ ধর, মোঃ জিলহাজ হাওলাদার, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ মোজাহার হোসেন, গোলাম রাব্বানী মামুন, ইঞ্জি. মোঃ ইসমাইল সুমন, মোসাঃ সুরভী আক্তার লাইজু, মোঃ ইমরান হোসেন সাগর, খান মোসাদ্দেক হোসেন ইমন, মোঃ হাসান শেখ, মোঃ জাকির হোসেন খোকন, মোঃ শাহরিয়ান নেওয়াজ রাব্বি, মোঃ রবিউল ইসলাম প্রিন্স, হামিদা বেগম, রেয়াজাদ হোসেন জন, মোঃ নাসির উদ্দিন, মোঃ আকরাম হোসেন, কাজী মোঃ জায়েনুর ইসলাম বাবু, গোলাম মাওলা টিংকু, শেখ রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ কবির হোসেন, মোঃ রাজু শেখ, মোঃ নাসির শেখ, মোঃ মারুফ হোসেন, শহিদুল ইসলাম রিপন, শামীম হাওলাদার, হাসান মোল্লা, এস.এম দিদার, রওশন আনির্জী অন্ত, মোঃ আরিফুল ইসলাম রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ মাহফুজুল আলম সুমন, সুমনা আক্তার, দেবদাশ বিশ্বাস, মোঃ আবু হেনা, মোঃ হানিফ শেখ, রাজিব হোসেন নীল, নবিরুল ইসলাম নয়ন, রাশেদুজ্জামান রুবেল, নুরুন নাহার খাতুন মুন্নী সাজাহান শিকদার, মোঃ রাজু, তুষার সরকার, মোঃ মেহেদি, গফ্ফার মোড়ল, আকরাম হোসেন, রাজিব মোল্লা, শামীম শেখ, ময়না গাজী প্রমুখ।
আমরাই পারি ফাউন্ডেশনের কম্বল বিতরণ
খবর বিজ্ঞপ্তি
আমরাই পারি ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা বয়রা রায়ের মহল এলাকায়, সুবিধাবঞ্চিতের মাঝে রবিবার বিকেল চারটার সময় কম্বল বিতরণের আয়োজন করা হয়।
বিতরণি অনুস্ঠানে প্রধান অতিথি ছিলেন। আমরাই পারি ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা শারমিন নাসিমা বানু। বিশেষ অতিথি ছিলেন আমরাই পারি ফাউন্ডেশনের খুলনা শাখার পরিচালক সাবেক থানা শিক্ষা অফিসার রীনা পারভীন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিপুল হোসেন, অনিমা মারুফা, মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষিকা শামসুন্নাহারসহ অনেকে।
কম্বল বিতরণ কালে উপদেষ্টা শারমিন নাসিমা বানু বলেন, আমরাও পারি ফাউন্ডেশন দীর্ঘদিন আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সবসময় এই ফাউন্ডেশন সমাজের বিভিন্ন মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে। আগামী দিনগুলোতে আমরাও পারি ফাউন্ডেশন মানুষের সেবায় কাজ করে যাবে এবং আর্তসামাজিক কাজের মধ্য দিয়েই সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে এসে দাড়াবে।
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ আটক-১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় ডিবি পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টারদিকে কলারোয়া উপজেলার কাজিরহাট বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক এর সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. শিমুল হোসেন (৩২)। তিনি যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত শহীদ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার কাজিরহাট বাজারের ইসলামী এজেন্ট ব্যাংক এর সামনে অভিযান চালায়। এসময় সেখান থেকে মাদক ব্যবসায়ী শিমুল হোসেনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খুলনা-৩ আসনে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন
স্টাফ রিপোর্টার
খুলনা-৩ আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সোমবার ভোর রাতের দিকে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে নৌকার প্রচার অফিসের সাতটি চেয়ার পুড়ে যায়। খানজাহান আলী থানার ওসি জানিয়েছেন, দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ঘটনাটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে -এ্যাডঃ সুজিত অধিকারী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা -১ আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী ননী গোপাল মন্ডল এর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে বিরাট জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন দেশকে অশান্ত ও অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার দুরদর্শিতা ও কর্মদক্ষতায় বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে,। শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে আজ রোল মডেল। বদলে যাচ্ছে তাঁর গতিশীল নেতৃত্বে দরিদ্র দেশ থেকে এ দেশ সম্ভাবনাময় দেশে পরিনত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের সফল রাষ্ট নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই নির্বাচনী অংশ গ্রহণ মূলক নির্বাচনের যে চ্যালেঞ্জ তা বাস্তবায়নে তৃনমুলের প্রতিটি নেতাকর্মীদেরকে দায়িত্ব নিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্র মুখী করতে সকলকেই কাজ করতে হবে। তিনি বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রতীক তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেকে সম্পৃক্ত করতে আগামী ৭ই জানুয়ারি নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান তিনি। সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনসভা ২৫ ই ডিসেম্বর সোমবার বিকাল ৩ টায় সুতারখালী ইউনিয়নে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে সুতারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলি জুলু এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল রহমান রিপন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভা পতি এ্যাড: নিমাই চন্দ্র রায়, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ ফরিদ আহমেদ, প্রচারণা সম্পাদক আলহাজ্ব জুবায়ের আহমেদ খাঁন, যুবও ক্রিড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, খুলনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনেয়ারা চম্পা, বক্তব্য দেন খুলনা জেলা পরিষদ সদস্য সরোজিত রায়,দাকোপ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ, সাবেক সাধারন সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, এ্যাড: জি এম কারুজামান, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, অধ্যাপক দুলাল রায়, বক্তব্য দেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিহির মন্ডল, বাজুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানস কুমার রায়, পানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, বানিশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব রায়, সঞ্জয় কুমার মোড়ল, দেবপ্রসাদ গাইন, সমারেশ রায় উমাশংকর রায়, গৌরপদ বাছাড়, গাজী শাহাবুদ্দিন, দেবব্রত বিশ্বাস, রহিম গাজী, দীপংকর রায়, মহিলা আওয়ামী লীগের নেত্রী জয়ন্তী রানী সরদার, মলিনা জোয়ার্দার, বিজয় লক্ষী, দাকোপ উপজেলা ছাত্রলীগনেতা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
রুপসা উপজেলায় নৌকা মার্কার পক্ষে গণসংযোগ
খবর বিজ্ঞপ্তিঃ
গতকাল বেলা ১২ টায় রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর এলাকায় খুলনা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: আব্দুস সালাম মুর্শিদীর নৌকা প্রতীকের পক্ষে গনসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো:কামরুজ্জামান জামাল।এসময়ে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি এদেশের মানুষের কথা চিন্তা করে পদ্মা সেতু,মেট্ররেল,কর্ণফুলী টার্নেল,রুপসা রেল ব্রিজ,রামপাল তাপবিদ্যুৎত কেন্দ্র,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা প্রকল্প বাস্তবায়ন করেছেন।তিনি আরো বলেন আপনাদের মূল্যবান ভোটে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার কারণে আজ সাধারন মানুষ মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্কভাতা,বিধবাভাতা,মাতৃকালীন ভাতা,সহ সরকারের নানা ধরনের সুবিধা ভোগ করতে পারছেন।তাই সকল ভেদাভেদ ভুলে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত নৌক মার্কার প্রার্থী আব্দুস সালাম মুশির্দীকে আপনাদের ভোটের মাধ্যমে বিজয়ী করে শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবেন মনে রাখবেন শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ।এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য পাপিয়া সরোয়ার শিউলী, মো: জামিল খান,খুলনা জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ,রুপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম,বিধান চন্দ্র রায়,মনিরুজ্জামান পিলু,আল মোমিন লিটন,চিশতী নাজমুল বাশার সম্রাট,রমজান হোসেন রিকি,আরমান মিয়া,ইলিয়াস মল্লিক,নুরইসলাম সরদার,ইউপি সদস্য মনিরুল ইসলাম,আহসান আহম্মেদ পাভেল,আহাদ হাসান বাবু,মোঃ ইসমাইল মৃধা ইমন,নাজমুল ইসলাম হৃদয়,মিরাজুৃল ইসলাম,রোকেয়া খাতুন,কাওসার,মোঃ মনিরুল ইসলাম,সাফা মারওয়া খান,সজিবুল ইসলাম সজিব, আহাম্মেদ জারিফ সানজু,আকাশ,উৎপল,সোহেল,মোসলেম,সেলিম মন্ডল,আবু তালেব,নুরু,গাজী আসিব প্রমুখ।
আফিলগেটে ট্রেনের ধাক্কায় গেল স্কুল শিক্ষার্থীর প্রাণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার খানজাহান আলী থানার আফিলগেটে ট্রেনের ধাক্কায় তাজিম নামের ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তাজিম আটরা পশ্চিমপাড়ার ইজিবাইক চালক শুকুর আলীর পুত্র । এলাকাবাসি জানান ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ৯ টায় তাজিম এর মা সকালের নাস্তা করার জন্য রুটি বানায় এবং তাজিমকে আফিলগেট বাজারে হোটেল থেকে ডাউল কিনার জন্য পাঠালে আফিলগেট পুলিশ চেকপোষ্টের পশ্চিম পাশে রেল ক্রসিং পার হবার খুলনা থেকে যশোর গামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত তাজিম কিছুটা মানসিক ভারসাম্যহীন বলেও জানান স্থানিয়রা।
শিরোমনির ডাকাতিয়ায় নৌকা প্রতীকের অফিস উদ্বোধন ও উঠান বৈঠক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ পদপ্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এর নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও উঠান বৈঠক খানজাহান আলী থানার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডের শিরোমণি ডাকাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল সন্ধায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মনিলাল মন্ডল এর সভাপতিত্বে ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা। বক্তৃতা করেন ৩৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, শেখ আব্বাস উদ্দিন, মীর সিরাজ উদ্দীন, শেখ মেহেদী হাসান, ৭ নং ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ রবিউল ইসলাম, সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, কাজী মেহেদী হাসান, শেখ হায়দার আলী, শেখ শামিম হোসেন, খান মোস্তাক আহমেদ, ৩৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক শেখ আকবার আলী, ৩৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহমান, আশিক রেজা, জিসান, মেহেদী হাসান, আজিম, আশিক, তুষার, মফিজুর রহমান, শেখ রুম্মান, শেখ রয়েল সহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বক্তৃতায় আলহাজ্ব শেখ আবিদ হোসেন বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের প্রতীক, তাই আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রদান করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
মহেশ্বর পাশা বণিক পাড়া কালভেরী এ্যপোস্টলিক চার্চে বড়দিন পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন যথাযথ মর্যাদায় পালন করেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বর পাশা বণিক পাড়া কালভেরী এ্যপোস্টলিক চার্চ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ ডক্টর জন হেরা কতৃক আয়োজিত ২৫ ডিসেম্বর দিবগত রাত ১২ টা এক মিনিটে বড়দিনের কেক কেটে এবং সকালে গির্জা করে বড়দিনের অনুষ্ঠান সমাপ্ত করেন। দুপুরে সকল ধর্মের মানুষদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় তার সহকারী হিসেবে ছিলেন পুরোহিত অমররত্ন চাকমা, অসিত বৈরাগী ও তার নিজ পত্নী রেভ: রিতা হীরা।
রাষ্টীয় মর্যাদা শেষে শিরোমনিতে বীর মুক্তিযোদ্ধা আঃ খালেকের জানাযা ও দাফন সম্পন্ন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের শিরোমনি (মিরবাড়ী) এলাকার বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সেনা সদস্য আঃ খালেক এর জানাযা গতকাল সকাল ১০ টায় শিরোমনি শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এর আগে ২৪ ডিসেম্ভর রোববার বিকাল পৌনে ৪ টায় তিনি বার্ধক্যজনিত কারনে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী গার্ড অফ অনারের মাধ্যমে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে গিলাতলা আবাসিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংকৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর শোক প্রকাশ করেছেন।
যোগীপোলে নৌকা প্রতীকের প্রার্থী এস এম কামালের অফিসে আগুন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডে খুলনা তিন আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণার অফিসে ২৪ ডিসেম্ভর দিনগত রাত সাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। সকাল ১১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন কেএমপি ডিসি নর্থ মোল্লা জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার সোনালী সেন, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) আবুল বাশার। স্থানীয় আওয়ামীলীগ নেতা ইউসুফ আলী খলিফা বলেন রাত সাড়ে তিনটায় নৌকা প্রতীকের প্রার্থীর এ অফিসে আগুন লাগে তিনি বলেন যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই এ ঘটনার সাথে জড়িত । খানজাহান আলী থানার ওসি মোম্তাজুল হক বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কেউ যদি কোনরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দর দিয়ে সোমবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ রয়েছে সরাদিন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ শামসুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি ছুটির কারণে সোমবার সারাদিন দু দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়ছে। আগামী মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টেযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউসের কার্গো শাখায় কর্মরত রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে পণ্য আনলোড করে ভারতীয় খালি ট্রাক ফিরে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
কপিলমুনিতে পিতা মাতার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে এক স্কুল ছাত্র গলায় রশ্মি দিয়ে আত্মহত্যা করেছে। সে কপিলমুনি শহরতলীর নগরশ্রীরামপুর গ্রামের সাবেক পুলিশ সদস্য বীরমুক্তিযোদ্ধা শেরআলী ফকিরের ছেলে ডায়মন্ড ফকির ১৫। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত রবিবার রাতের কোন এক সময় তার শয়ন কক্ষে সব জানালা দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সোমবার দুপুরে হরিঢালী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সঞ্জিত কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশ তার শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে ঝুলন্ত লাশ উদ্ধার করে। এসময় পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠনো হয়েছে। প্রায় সপ্তাহ খানের আগে ডায়মন্ডের অসুস্থ পিতাকে চিকিৎসার জন্য তার মা শেফালী বেগম তাদের পৈত্রিক বাসস্থান মোড়েলগঞ্জে নিয়ে যায়। এময় ডায়মন্ড বাড়িতে একা ছিল। কিছুদিন ধরে ডায়মন্ড একটি আর ওয়ান মোটর সাইকেল কিনে দিতে সে তার বাবা মাকে চাপ দিতে থাকে। মোটর সাইকেল কিনে দিতে দিতে ব্যার্থ হওয়ায় বাবা মায়ের উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে তার মা ও প্রতিবেশিরা জানান। সে কপিলমুনি সহচরী বিদ্যা মিন্দর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র।
মহেশপুরে স্বতন্ত প্রার্থীর কর্মীকে মারধর নৌকার কর্মী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতিকের কর্মী আলী মোহাম্মদকে (৪৫) আঘাত করায় পুলিশ নৌকা প্রতীকের কর্মী তোয়াল হোসেনকে (৫২) আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে, রবিবার ২৪ ডিসেম্বর রাতে মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের বাউলী গ্রামের চায়ের দোকানে বসে একই গ্রামের ট্রাক প্রতীকের কর্মী আলী মোহাম্মদ ও নৌকা প্রতিকের কর্মী তোয়াল হোসেন মধ্যে বাক বিতন্ডার এক পর্যয়ে হাতা হাতির ঘটনা ঘটে। এতে ট্রাক প্রতীকের কর্মী আলী মোহাম্মদ আহত হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুর রহমান জানান, মারামারির ঘটনায় রাতেই নেপা ইউনিয়নের বাউলী গ্রামের তৈয়ব আলীর ছেলে তোয়াল হোসেনকে আটক করা হয়। সকালে ২৫ ডিসেম্বর তায়াল হোসেনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় নেপা ইউনিয়নের বাউলী গ্রামের আহত আলী মোহাম্মদ বাদি হয়ে তোয়াল হোসেনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বিকালে শহরের ক্যাফে ভিলাতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও প্রভাষক মোঃ ওবায়দুল্লাহ, নাজরানা কাকলী, জামাল উদ্দীন, সহ সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, ফাহাদ হোসেন, অর্থ সম্পাদক সেলিম হোসেন, সদস্য আল মামুন, মাসুদুল আলম, ওসামা বিন হুদা প্রমুখ। পরে অনুষ্ঠিত সভায় শীত বস্ত্রবিতরণ সহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।











































