দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।
দর্শনা-মুজিবনগর সড়কের প্রতাপপুর ইজিবাইকের ধাক্কায় ১ম শ্রেণীর ছাত্র’র মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১ টায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাপপুর স্কুল পাড়ায় আহাদ আলীর ছেলে প্রতাপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্র সামাদ(৬) বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।











































