Home আঞ্চলিক মোংলায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারণা

মোংলায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের প্রচারণা

6

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) মোংলায় জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ঈগল প্রতীক নিয়ে মানুষের দ্বারেদ্বারে যাওয়ার পাশাপাশি করছেন পথসভা, উঠান বৈঠক ও সমাবেশও।

শনিবার সকালে ইদ্রিস আলী ইজারদার জনসংযোগ চালান পৌর শহরের মামারঘাট এলাকায়। এরপর তিনি প্রচারণা চালিয়েছেন পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের বন্দর শিল্প এলাকা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন জায়গায়।
মুলত বিভক্ত আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীদের সাথে নিয়ে মাঠে সরব প্রচারণা চালাচ্ছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারদার। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।