Home আঞ্চলিক ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় রুপপুর পারমানবিকের শ্রমিক নিহত

ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় রুপপুর পারমানবিকের শ্রমিক নিহত

7

 

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেল ও অটো টেম্পুর মুখোমুখি সংঘর্ষে
সম্রাট আলী (২১) নামের রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় কর্মস্থল থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মৃত সফাত আলীর ছেলে।
তিনি রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

জানাযায়, সম্রাট আলী নির্মাণাধীন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করে সকাল ৭ টায় বের হয়।

সম্রাট ও আব্বস দুজন মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের নিকটে অটো টেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

স্থানীয়রা গুরুতর আহত সম্রাট আলী ও মো. আব্বাস কে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক সম্রাটকে মৃত ঘোষণা করে। অপরজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, গাড়িটি জব্দ করে থানা হেফজতে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিযা চলমান রয়েছে।