Home আঞ্চলিক অসহযোগ আন্দোলনে সচেতনতায় জেলা বিএনপি’র লিফলেট বিতরণ

অসহযোগ আন্দোলনে সচেতনতায় জেলা বিএনপি’র লিফলেট বিতরণ

12

খবর বিজ্ঞপ্তি।।
অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) নগরীতে লিফলেট বিতরণ করেছে খুলনা জেলা বিএনপি। লিফলেট বিতরণকালে আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সাথে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানানো হয়।

লিফলেট বিতরণকালে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির ও আশরাফুল আলম খান নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র আহবায়ক খাইরুজ্জামান জনি, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, নাননা মোল্লা, রাজু আহমেদ, মোঃ আবুল হোসেন, মোল্লা আইয়ুব হোসেন, মোঃ শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, মাহমুদুল হাসান লোটাস, গাজী শহীদুল ইসলাম, বাহাদুর মুন্সি, মোঃ শরিফুল ইসলাম শফিক, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, ডিএম আনিচুর রহমান, শেখ ফারুখ, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, শাহিনুর রহমান, মিল্টন রয়, ইমরান খান, জাহিদুল ইসলাম, হুরায়রা বাদশা, প্রসেন রয়, জাফর হাসান, ইসমাইল খান, ইস্রাইল বাবু, আল-আমিন, মামুন হোসেন, নাইম, তরিকুল, ইয়াছিন, রব্বানি ও সাইদ রানা প্রমুখ।

প্রচারপত্র বিতরণকালে জেলা বিএনপি নেতারা বলেন, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা-নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এধরণের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। অবৈধ সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারও কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।।