Home আঞ্চলিক চুয়াডাঙ্গার জীবননগরে ১২ বছরের শিশুকে ধর্ষন শেষে গলাকেটে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে ১২ বছরের শিশুকে ধর্ষন শেষে গলাকেটে হত্যা

49

 

মাহমুদ হাসান রনি,দামুড়জুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি।।

চুয়াডাঙ্গার জীবননগরে ১২ বছরের শিশুকে ধর্ষন শেষে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়ন গোয়ালপাড়া গ্রামের মোঃ ইকবাল হোসেনের বড় মেয়ে মরিয়ম বেগম( ৮) তাকে কে বা কারা ধর্ষণের পর গলা কেটে হত্যা করে লাশ ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে পালিয়ে গেছে। দুপুরের দিকেও বাড়ীতে না আসলে পরিবারের লোকজন তাকে খুজতে বের হয়।পরে গ্রামের পাশে একটি ভূট্টা ক্ষেতে তার রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়।ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।