Home খেলাধুলা চেন্নাইয়ের একাদশে সুযোগ পাবেন কী ফিজ!

চেন্নাইয়ের একাদশে সুযোগ পাবেন কী ফিজ!

40

স্পোর্টস ডেস্ক

আইপিএল নিলামে দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান। ভিত্তি মূল্য ২ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে আইপিএল ইতিহাসের সফলতম দল চেন্নাই সুপার কিংস। দল পেলেও মোস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। একাদশে সুযোগ পেতে হলে ফিজকে লড়তে হবে নিজ দলেরই এক বোলারের বিপক্ষে। একই দলে খেললেও একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে মোস্তাফিজের প্রধান ‘প্রতিদ্বন্দ্বী’ও বলা চলে সেই লংকান পেসারকে।

চেন্নাইয়ের স্কোয়াডে মোট ক্রিকেটার আছেন ২৫ জন, যার মধ্যে বিদেশি ক্রিকেটার ৮ জন। সদ্য শেষ হওয়া নিলাম থেকে তারা দলে ভিড়িয়েছে রাচিন রবীন্দ্র, শার্দূল ঠাকুর, ড্যারেল মিচেল, সামির রিজভি ও মোস্তাফিজুর রহমানকে।

গত মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে বিদেশি হিসেবে অধিকাংশ ম্যাচ খেলেছেন কনওয়ে, পাতিরানা, মঈন, তিকশানা ও স্যান্টনার। নতুন মৌসুমে দলে ব্যাটিং অলরাউন্ডার হিসেবে যোগ দিয়েছেন রবীন্দ্র। এছাড়াও রয়েছেন মিচেল।

চেন্নাইয়ে বোলিংয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন শ্রীলংকান পেসার পাতিরানা। গত মৌসুমে দলটিকে শিরোপা জেতাতেও বড় ভূমিকা রেখেছিলেন তিনি। বিদেশি পেসার হিসেবে পাতিরানা নিয়মিত ম্যাচ খেলবেন এটা এক প্রকার নিশ্চিতই। এছাড়া ভারতের চাহার, তুষার দেশপান্ডও রয়েছেন দলে। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন শার্দূল।

একাদশে সুযোগ পেতে হলে মোস্তাফিজকে পারফরম্যান্স দিয়ে লড়তে হবে পাতিরানার সঙ্গে। লংকান এই পেসার বেশ চোটপ্রবণ। তাই তাকে বিশ্রাম দিয়ে বেছে বেছে খেলানোর পরিকল্পনা করতে পারে চেন্নাই। আর তখনই একাদশে সুযোগ মিলতে পারে মোস্তাফিজের।

যে ম্যাচেই ফিজ সুযোগ পাবে সেটিতে বিশেষ কিছু করে দেখাতে না পারলেও আবারও বেঞ্চেই থাকতে হবে টাইগার পেসারকে। সবমিলিয়ে, চেন্নাইয়ের একাদশে মোস্তাফিজের জায়গা পাওয়াটা মোটেও সহজ হবে না।