Home আঞ্চলিক খুলনা বিএনপির মিডিয়া সেল পুনঃগঠন

খুলনা বিএনপির মিডিয়া সেল পুনঃগঠন

19

খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল পুনঃগঠন করা হয়েছে। সাংবাদিক মিজানুর রহমান মিলটনকে আহবায়ক, সাংবাদিক সোহরাব হোসেনকে যুগ্ম আহবায়ক, সাংবাদিক রকিবুল ইসলাম মতিকে সদস্য সচিব করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিএনপির দপ্তর সেল বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন মিডিয়া সেল-এর নতুন কমিটি অনুমোদন করেছেন।

বিএনপি নেতা দিপুর মায়ের ইন্তেকালে শোক: খুলনা মহানগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলার ওহিদুর রহমান দিপুর মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ।

বুধবার (২০ ডিসেম্বর) প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।