Home খেলাধুলা ডিফেন্স থেকে শুরু করতে হবে: রুমানা

ডিফেন্স থেকে শুরু করতে হবে: রুমানা

20

ক্রীড়া প্রতিবেদক

শরীর, মন আর মানছে না। ছুটে যেতে চাইছে মাঠে। হাতে নিতে ইচ্ছে করছে ব্যাট-বল। নেটে ঘাম ঝরিয়ে দেখা দরকার, সব ঠিক আছে কিনা! শুধু অলরাউন্ডার রুমানা আহমেদ কেনো, এমন আকুতি এখন দেশের সব ক্রিকেটারেরই।
লম্বা সময় স্কিল ট্রেনিং করতে না পারায় স্বাভাবিকভাবেই অস্থিরতায় ভুগছেন ক্রিকেটাররা। নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছেন কেউ কেউ। ঘরে বসে যতই ফিটনেস নিয়ে কাজ হোক, ব্যাট-বলের সংযোগ ঘটাতে না পারায় ক্রিকেটারদের মনে পিছিয়ে পড়ার ভয়। নারী ক্রিকেটারদের খেলার সঙ্গে বিচ্ছেদ চার মাস ধরে। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে বিপর্যস্ত তারা। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করে ৫ মার্চ অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর দল হয়ে আর মাঠে নামা হয়নি সালমা-রুমানাদের। মার্চের মাঝামাঝি বিসিবির ক্রিকেটীয় কর্মকা- অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরই মেয়েরা ছুটে যান যার যার গ্রামের বাড়ি। জাহানারা আলম ও লতা ম-ল শুধু ঢাকাতেই থেকে গেছেন। সবাই ফিটনেস নিয়ে প্রচুর কাজ করলেও স্বস্তি মিলছে না।
করোনা পরিস্থিতি যতই খারাপের দিকে গেছে, দূরত্ব বেড়েছে স্কিল ট্রেনিংয়ের সঙ্গে। ওয়ানডে অধিনায়ক রুমানা জানালেন যে অবস্থা তাতে শুরু করতে হবে একদম শূন্য থেকে, ‘ডিফেন্স থেকে শুরু করতে হবে। ছেলেদের অনেক দলই এ মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। এখনো যদি শুরু করা যায় তাও হয়। নইলে পিছিয়ে পড়বো।’ অবশ্য বাংলাদেশে করোনা পরিস্থিতি যে পর্যায়ে আছে তাতে অনুশীলন শুরুর পথও দেখতে পাচ্ছেন না টাইগ্রেস অলরাউন্ডার, ‘এখন পর্যন্ত আমরা সচেতন আছি, ঘরে আছি বলেই ক্রিকেটাররা সবাই সুস্থ আছি। ক্রিকেটারদের মাঝে করোনা আক্রান্তের সংখ্যা কম। যদি ক্রিকেট খেলাটা শুরু হয় এবং মাঠ থেকে কেউ যদি আক্রান্ত হয়, সেটি আরও বাজে ব্যাপার হবে। শুরু করে আবার বসে যেতে হবে আমাদের। করোনা পরিস্থিতি যদি কিছুটা ভালো হয় আর আমরা মাঠে নামি, তাহলে ভয়টা কম কাজ করবে।’
‘আমার ব্যক্তিগত মত হল অবস্থা একটু ভালোর দিকে গেলেই ক্রিকেট শুরু হওয়া দরকার এবং লিগও শুরু হওয়া উচিত। কারণ বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা ভালো নেই। অনেকেই চরম আর্থিক সংকটে দিন পার করছেন। লিগ ছাড়া তাদের রুটি-রুজির উৎস কিছু নেই।’ এপ্রিলে জাতীয় লিগ দিয়ে মেয়েদের ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ ওলটপালট করে দিয়েছে সব। একটু একটু করে প্রিমিয়ার লিগের সময়টাও চলে যাচ্ছে করোনার পেটে।

এ্যাথলেটিকো মাদ্রিদের টানা ১২ জয়

ক্রীড়া প্রতিবেদক

আলভারো মোরাতার জোড়া গোলে শুক্রবার লা লিগায় রেলিগেশনে ধুকতে থাকা মায়োর্কাকে ৩-০ গোলে পরাজিত করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। এর মাধ্যমে লিগে টানা ১২ ম্যাচে অপরাজিত থাকলো দিয়েগো সিমিওনের দল। এই জয়ে ৬২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রাখলো এ্যাথলেটিকো। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার পথে বেশ ভালভাবেই এগিয়ে রয়েছে কাবটি।
ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ২৯ মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মোরাতা। সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্দার সেডলারের বিপক্ষে এই পেনাল্টি আদায় করেন নিয়েছিলেন মোরাতা। বিরতির ঠিক আগে মোরাতা ব্যবধান দ্বিগুন করেন। মার্কোস লরেন্তের নিখুঁত পাস থেকে পোস্টের অনেকটাই কাছে থেকে বল জালে জড়ান এই স্প্যানিশ। ৭৬ মিনিটে ডিফেকটেড শটে এ্যাথলেটিকোর হয়ে তৃতীয় গোলটি করেন কোকে। এর আগে বৃহস্পতিবার গেতাফেকে ১-০ গোলে পরাজিত করে লা লিগার শিরোপা জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে চার পয়েন্ট এগিয়ে শীর্ষস্থানে রয়েছে গ্যালাকটিকোরা। হাতে রয়েছে আর মাত্র পাঁচটি ম্যাচ। গত সেপ্টেম্বরের পর থেকে এটাই বার্সেলোনার সাথে মাদ্রিদের সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে যাবার ঘটনা। রোববার সান মামেসে এ্যাথলেটিক বিলবাওকে পরাজিত করতে পারলে মাদ্রিদ বার্সার থেকে সাত পয়েন্টে এগিয়ে যাবে। ঐদিনই রাতে বার্সার প্রতিপক্ষ ইন-ফর্ম ভিয়ারেল।
স্প্যানিশ লা লিগায় শুক্রবার রাতে ৩-০ ব্যবধানে মায়োর্কাকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান পোক্ত করেছে তারা। পোক্ত করেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগও। ঘরের মাঠে শুক্রবার রাতে ২৯ মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। এ সময় পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলভারো মোরাতা। বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। বিরতি থেকে ফিরে ৭৯ মিনিটে দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন কোকে। তাতে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় দিয়েগো সিমিওনির দলের।
এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৬২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। চতুর্থ স্থানে থাকা মায়োর্কার থেকে এগিয়ে আছে ৫ পয়েন্টে। পঞ্চম স্থানে থাকা ভিয়ারিয়াল থেকে ৮ পয়েন্টে।

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই শুরু ৮অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক

করোনার কারণে স্থগিত হয়ে থাকা ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ চীন এশিয়ান কাপের যৌথ বাছাইপর্ব ফের শুরু হচ্ছে। এর মধ্যে ৮ অক্টোবর থেকে বাছাইপর্বে নিজেদের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বাংলাদেশ।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ চারটি ম্যাচ বাকি আছে। নতুন সূচি অনুযায়ী, ৮ অক্টোবর ঘরের মাঠে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ১৩ অক্টোবর কাতারের মাঠে খেলতে নামবেন জামাল ভূঁইয়ারা। ১২ নভেম্বর ভারত এবং ১৭ নভেম্বর ওমানের মুখোমুখি হবে লাল-সবুজের দল। শেষ দুই ম্যাচই ঘরের মাটিতে খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। এখন পর্যন্ত তিন হার ও ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পাঁচ দলের মধ্যে সবার নিচে রয়েছে জেমি ডে’র শিষ্যরা।

দ্বিতীয় পরীক্ষায়ও করোনা পজিটিভ মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু রিপোর্টে খুশি হওয়ার মতো কিছু আসেনি। প্রথমবারের মতো দ্বিতীয় রিপোর্টেও পজিটিভ এসেছে। তবে রিপোর্টে পজিটিভ এলেও শারীরিকভাবে বেশ ভালোই আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
তিনদিন আগে মাশরাফির দ্বিতীয়বার করোনা টেস্ট করানো হয়। সেই নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসেনি। ফলটা গোপন রাখতে চাইলেও গোপন থাকেনি। গতকাল শনিবার দুপুরে ছড়িয়ে পড়ে মাশরাফির করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে। মাশরাফি অবশ্য চেয়েছিলেন শনিবার ১৪তম দিনে এসে দ্বিতীয় টেস্ট করাতে। আগামী কয়েকদিনের মধ্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের তৃতীয় টেস্ট করানো হবে বলে জানিয়েছে মাশরাফির ঘনিষ্ঠ সূত্র।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়াচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলে অধিনায়ক রাখা হয়েছে অলরাউন্ডার বেন স্টোকসকে। আগামী ৮ জুলাই বুধবার থেকে অ্যাগিয়াস বোলে শুরু হবে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি।
ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্ন, জ্যাক ক্রলি, জস বাটলার, জো ডেনলি, অলি পোপ, ডম সিবলে, ক্রিস ওকস, মার্ক উড, জোমিনিক বেস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারস, স্টুয়ার্ট ব্রড। রিজার্ভ : জেমস ব্র্যাসে, স্যাম কুরান, বেন ফকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন, ওলি স্টোন।

আর্সেনালের সঙ্গে চুক্তিতে গাব্রিয়েল

ক্রীড়া প্রতিবেদক

ইংলিশ প্রিমিয়ার লিগের কাব আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ১৯ বছর বয়সী ফরোয়ার্ড গাব্রিয়েল মার্টিনেলি। লন্ডনের কাবটিতে যোগ দেবার ঠিক এক বছর পর নতুন এই চুক্তিতে স্বাক্ষর করলেন এই ব্রাজিলিয়ান তরুন। গত গ্রীষ্মে ইতুয়ানো থেকে গানার্সদের দলে যোগ দেবার পর এবারের মৌসুমে ২৬ ম্যাচে করেছেন ১০ গোল।
১৯ বছর বয়সী গাব্রিয়েল গত ডিসেম্বরে ওয়েস্ট হ্যামের বিপক্ষে আর্সেনালের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে প্রিমিয়ার লিগে প্রথম গোল করার কৃতিত্ব দেখান। ১৯৯৮-৯৯ মৌসুমে নিকোলাস আনেলকার পর এক মৌসুমে টিনএজার হিসেবে প্রথম ১০ গোল করার গৌরব অর্জন করেন গাব্রিয়েল। এর আগে বুধবার আরেক তরুন তুর্কি বুকায়ো সাকা আর্সেনালের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করেছেন।

নেইমারকে কিনতে চান সাবেক বার্সেলোনা সভাপতি

ক্রীড়া প্রতিবেদক

২০১৩ সালে সান্দ্রো রসেলের নেতৃত্বাধীন বোর্ডের বুদ্ধিমত্তায় সান্তোস থেকে নেইমারকে এনেছিল বার্সেলোনা। সাফল্যময় চারটি বছর ন্যু ক্যাম্পে কাটিয়ে তিনি পাড়ি দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেইয়ে। আচমকা চলে যাওয়ায় বর্তমান বোর্ড নেইমারের ওপর ক্ষুব্ধ হলেও তাকে ন্যু ক্যাম্পে নিয়ে আসা রসেল কিন্তু সে দলের নন। বার্সেলোনার সাবেক সভাপতি আবারও কিনতে চান ব্রাজিালিয়ান তারকাকে।
নেইমার রিয়াল মাদ্রিদের নজর ছিলেন অনেক আগে থেকে। তার ইউরোপ-গমন নিয়ে কত আলোচনা যে হয়েছে সে সময়। কিন্তু লিওনেল মেসির সঙ্গে খেলার ইচ্ছা থাকায় এবং বার্সেলোনার তখনকার বোর্ড কূটনৈতিক বিষয়গুলো দারুণভাগে সামলে নেওয়ায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ২০১৩ সালে যোগ দেন ন্যু ক্যাম্পে। মাঠের বাইরের লড়াইয়ে ওটা ছিল রিয়ালের বিপক্ষে বার্সার বিশাল ‘জয়’। বার্সেলোনায় সবকিছু ভালোই চলছিল নেইমারের। কিন্তু হঠাৎই ২০১৭ সালের গ্রীষ্মে ২২২ মিলিয়ন ইউরোতে দলবদলের বিশ্বরেকর্ড গড়ে তিনি নাম লেখালেন পিএসজিতে।

ব্রাজিলের গোলরক্ষক ইভানকে নিতে চায় বার্সা

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলিয়ান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের গোলরক্ষক ইভান কুয়ারেসমার সঙ্গে চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে বার্সেলোনা। দক্ষিণ আমেরিকান দেশটির বিভিন্ন গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
কাতালান জায়ান্টরা মনে করেন মার্ক-আন্দ্রে টার স্টেগানের যোগ্য ব্যাক-আপ হয়ে উঠতে পারেন ইভান। একইসঙ্গে তারা ধারণা করছেন দলের বর্তমান দুই নম্বর গোলরক্ষক নেটো আগামী ট্রান্সফার উইন্ডোতে কাব ছেড়ে চলে যাবেন। এরইমধ্যেই বার্সেলোনা ইভানের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। ব্রাজিলিয়ান সিরি-আ কাব পোন্টে প্রেটার সঙ্গে ইভানের বর্তমান চুক্তি রয়েছে আগামী ২০২৩ সাল পর্যন্ত। ইতালিয়ান জায়ান্ট এসি মিলানও এই ২৩ বছর বয়সী গোলরক্ষককে দলে পেতে আগ্রহ দেখিয়েছে। ২০১৬ সালে কাবের ইয়ুথ একাডেমী থেকে মূল দলে আসার পর পোন্টে প্রেটার হয়ে ইভান ১১২টি ম্যাচ খেলেছেন।

অবসরে ব্যাডমিন্টন খেলোয়াড় লিন

ক্রীড়া প্রতিবেদক

ব্যাডমিন্টন কিংবদন্তি খেলোয়াড় লিন ড্যান অবসর নিয়েছেন। তিনি চায়নার হয়ে দুবার অলিম্পিকে সোনা জেতেন। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় ঘরের মাঠে ২০০৮ বেইজিং ও পরেরবার ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জেতার কৃতিত্ব দেখান। এছাড়া তিনি ৫বার বিশ্ব চ্যাম্পিয়নসশিপ ও ৬বার অল ইংল্যান্ড শিরোপা ঘরে তোলেন। ২০১১ সালে বছরের ৯টি মেজর শিরোপার সবকটি জিতে প্রথম খেলোয়াড় হিসেবে ‘সুপার গ্র্যান্ড স্ল্যাম’ জেতেন ড্যান।
অবসর প্রসঙ্গে লি ড্যান বলেন, ‘ভালোবাসার এই খেলাটির জন্য আমি সবকিছু করেছি। আমার পরিবার, কোচ, সতীর্থ এবং সমর্থকেরা ভালো ও খারাপা সময়ে আমার পাশে ছিল। তবে আমার ফিটনেস আমাকে আর এগোতে দিচ্ছে না।’ ব্যাডমিন্টন ইতিহাসে লিন ড্যান ও মালয়েশিয়ার কিংবদন্তি লি চোং উইয়ের লড়াই ছিল সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাদের ৪০বারের সাক্ষাতে লিন ২৮বার জেতেন।

ইংল্যান্ডে পা রেখেছেন হাফিজসহ ৬ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডে পৌঁছেছেন মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ওয়াহাব রিয়াজ। সফরে যাওয়ার আগে অবশ্য তাদের সবার করোনা রিপোর্ট দুইবার করে নেগেটিভ আসে। পাকিস্তান ওয়ারলাইন্সে শুক্রবার লাহোর থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওয়ানা হন তারা।
দ্বিতীয় ধাপে ইংল্যান্ড সফরে যাওয়া এই ছয় ক্রিকেটার প্রথমবার করোনায় নেগেটিভ হন ২৬ জুনের পরীক্ষায়। পরে ২৯ জুন, সোমবারের টেস্টেও একই ফল আসে। ম্যানচেস্টারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) করোনা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই ২০জনের পাকিস্তানের মূল দলের সঙ্গে যোগ দিতে পারবেন হাফিজ-ওয়াহাবরা। ম্যানচেস্টারে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে ৫ আগস্ট। সিরিজের বাকি দুটি টেস্ট সাউদ্যাম্পটনে শুরু হবে যথাক্রমে ১৩ ও ২১ আগস্ট। সাউদ্যাম্পটনে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি খেলবে ২৯ ও ৩১ আগস্ট এবং ২ সেপ্টেম্বর।

মেডেল পাবেন না লিভারপুলের ৩খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ত্রিশ বছর পর ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ঘরোয়া ফুটবল লিগ জিতেছে ঐতিহ্যবাহী কাব লিভারপুল। লিগের সাত ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে তাদের চ্যাম্পিয়ন শিরোপা। তবে দেখা দিয়েছে একটি বিপত্তি। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) নিয়মের মারপ্যাঁচে চ্যাম্পিয়ন মেডেল বা পদক নাও পেতে পারে লিভারপুলের কয়েকজন ফুটবলার।
প্রিমিয়ার লিগের বর্তমান নিয়মানুযায়ী শিরোপাজয়ী দলের কোন খেলোয়াড় যদি পাঁচ ম্যাচের কম খেলেন পুরো মৌসুমে, তাহলে তিনি পাবেন না চ্যাম্পিয়ন মেডেল। এ নিয়মটি আগে ছিল দশ ম্যাচের। লিভারপুলের ১৯৮৯-৯০ মৌসুমের শিরোপা জয়ী মৌসুমে ১০ ম্যাচ না খেলায় সেবার মেডেল পাননি ইসরায়েলি স্ট্রাইকার রনি রোজেনদাল। এবার একই পরিণতি হওয়ার পথে তিন তরুণ তারকা হার্ভি এলট, কার্টিস জোনস এবং নিকো উইলিয়ামসের। তারা তিনজনই চলতি মৌসুমে খেলেছেন দুইটি করে ম্যাচ। ফলে চ্যাম্পিয়ন মেডেল পাওয়ার যোগ্যতা অর্জনে এখনও খেলতে হবে তিনটি ম্যাচ। শিরোপা নিশ্চিত হওয়ায় বাকি ম্যাচগুলোতে তাদের নামালে হয়তো পাঁচ ম্যাচ পূরণ হবে।

অবসরে লিভারপুলের সাবেক স্ট্রাইকার বারোস

ক্রীড়া প্রতিবেদক

চেক লিগ মৌসুম শেষের পর অবসরের ঘোষনা দিয়েছেন লিভারপুল ও চেক প্রজাতন্ত্রের সাবেক তারকা স্ট্রাইকার মিলান বারোস। রেডসদের হয়ে ২০০৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিলেন বারোস। এর এক বছর আগে ইউরো ২০০৪’এ গোল্ডেন বুট জিতেছিলেন। তার দল চেক প্রজাতন্ত্র অবশ্য সেমিফাইনাল পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করেছিল।
অবসর প্রসঙ্গে বারোস বলেছেন, ‘আরো কিছুদিন খেলা চালিয়ে যাবার জন্য মাথা কাজ করলেও শরীর আর অনমুতির দিচ্ছে না। দীর্ঘদিন ধরেই শারিরীক ঐ সমস্যাগুলো আমাকে দু:শ্চিন্তায় ফেলেছে। যে কারণে শরীরও আর চলছে না। অবসরের কারণ এখানে স্পষ্ট। বয়স কারো জন্য থেমে থাকে না। দ্বিতীয়ত গত মৌসুম থেকেই আমি শারিরীক ভাবে খুব একটা সুস্থতা অনুভব করছি না। যেকোন পরিশ্রমের পরেই আমি বেশ ব্যাথা অনুভব করি। এ কারণে পেশাদার ক্যারিয়ার চালিয়ে নেয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে’।

বড় ঝামেলা থেকে বাঁচল ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

করোনার এই সময়টায় সব ক্রিকেট বোর্ডেরই কম বেশি ঝামেলায় পড়তে হয়েছে। আর্থিক সমস্যাটাই সবচেয়ে বেশি তবে অস্ট্রেলিয়া ক্রিকেটের আর্থিক সমস্যাটা সামনে এসেছে সবার।
যে কারণে তাদের প্রধান নির্বাহী পদেরও রদবদল হয়। বোর্ডের উপর নাখোশ ছিল ক্রিকেটাররাও। ভাবা হচ্ছিল আবারও হয়তো বেঁধে যাবে বোর্ড-ক্রিকেটারদের মধ্যে। তবে সেই ঝামেলা থেকে বেঁচে গেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়া ক্রিকেটার্স এসোসিয়েসনের (এসিএ) কাছে বেশ কয়েকটি নতুন পরিকল্পনা হস্তান্তর করে সিএ। যদিও এসব পরিকল্পনা নাকচ করে দেয় এসিএ। সাবেক নির্বাহী প্রধান কেভিন রবার্টসের দেয়া এসব পরিকল্পনা স্থগিত করেছেন নতুন যোগ দেয়া নির্বাহী প্রধান নিক হকলে।

দুঃসংবাদ পেলেন রিয়ালের খেলোয়াড়রা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের বিপর্যয় কাটিয়ে ফের শুরু হয়েছে স্প্যানিশ ফুটবল লিগ লা লিগা। নতুন করে খেলা শুরু হলেও দীর্ঘ বিরতিতে বড় অংকের ক্ষতির মুখে পড়েছে কাবগুলো। ব্যতিক্রম নয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও। এমতাবস্থায় আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে খেলোয়াড়দের এক দুঃসংবাদ দিয়েছে কাব কর্তৃপক্ষ। দলের সকল খেলোয়াড়ের বেতনের ১০ শতাংশ কেটে রাখবে তারা। এছাড়া দেবে না কোনো বোনাসও।
সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা এই সংবাদটি প্রকাশ করেছে। এর আগে করোনা মহামারির কারণে ‘ইআরটিএ’-এর মাধ্যমে স্পেনের অধিকাংশ কাব খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেটে রাখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। তবে রিয়াল কর্তৃপক্ষ বেতন কেটে রাখার আগে খেলোয়াড় ও বোর্ড কর্তাদের সঙ্গে আলোচনা করে নিয়েছে। বেতন কেটে রাখা ও বোনাস না দেয়ার সিদ্ধান্তটি মেনে নিয়েছেন কাবের সবাই। কারণ দলের সবাইই ভালো করে জানে করোনায় রিয়াল মাদ্রিদ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।