বিনোদন ডেস্ক
বক্স অফিসে ‘অ্যানিম্যাল’ ঝড় এখনো অব্যাহত। এই ছবিতে রণবীর কাপুরের বোনের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী অংশুল চৌহান। তবে রণবীরের সঙ্গে প্রথম সাক্ষাৎকে ‘অপ্রস্তুত মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন অংশুল। সমপ্রতি এক সাক্ষাৎকারে অংশুল বলেন, করোনার সময় ছবির শুটিং হয়। হাত স্যানিটাইজ করে দাঁড়িয়ে আছি। তখন রণবীর প্রবেশ করে হাত বাড়িয়ে দেয় পরিচিত হওয়ার জন্য। তখন খুব অস্বস্তিতে পড়েছিলাম।











































