Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

35
নগরীতে মোটর ভ্যানের সংখ্যা বাড়ছেই। যাত্রী পরিবহণ থেকে শুরু করে মাল বহন— সব কাজেই মোটরচালিত এই যানের ব্যবহার হচ্ছে। ছবিটি নগরীর বয়রা বাজার এলাকা থেকে তোলা-খুলনাঞ্চল

চুয়াডাঙ্গায় বড়দিন ও ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সভা

মাহমুদ হাসান রনি, দামুড়হুদা(চুয়াডাঙ্গা)প্রতিনিধি

চুয়াডাঙ্গায় শুভ ‘বড়দিন’ এবং ‘থার্টি ফাস্ট নাইট’ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে এ সভায় গান-বাজনা কিংবা ডিজে পার্টি ও আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক থার্টি ফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে, বাড়ির ছাদে গান-বাজনা কিংবা ডিজে পার্টি, ফানুস ও আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রতিবছরই থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষকে স্মরণীয় রঙ্গিন করতে এবং বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে প্রচুর পরিমাণে ফানুস উড়ানো হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ফানুস উড়ানোর জন্য আগুন ধরে বাসস্থানসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়। ফানুস উড়ানোর উপর নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।

নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দুটি বড় উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একাধিক টিম কাজ করবে। উৎসবগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে  সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

 

 

নির্বাচনী প্রচার উপ-কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগের নির্বাচনী প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টায় দলীয় কার্যালয়ে নির্বাচনী উপ-প্রচার কমিটির আহবায়ক কাউন্সিলর জেড এ মাহমুদ ডনের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপ-কমিটির আহ্বায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, নির্বাচন পরিচালনা কমিটির প্রচার উপ-কমিটির সদস্য সচিব মো. মফিদুল ইসলাম টুটুল, সদস্য, রনজিত কুমার ঘোষ, অধ্যা. এ বি এম আদেল মুকুল, এ্যাড. শামীম আহমেদ পলাশ, শেখ নজিবুল ইসলাম নজীব, মো. আমিরুল ইসলাম বাবু, জহির আব্বাস, মাহমুদুর রহমান রাজেশ, রাহুল শাহরিয়ার।

 

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে: শেখ হারুনুর রশীদ

খবর বিজ্ঞপ্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ৪টি আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে বর্ধিত সভায় করেছেন খুলনা জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার

বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ।

সভাপতির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ বলেন, দেশ আজ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ৫ বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। সেলক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে। সেই সাথে খুলনা জেলার আওতাধীন ৪টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান না নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

তিনি জেলা আওয়ামী লীগের যেসকল নেতাকর্মীরা খুলনা সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে তাদেরকে উক্ত আসনের নৌকা প্রার্থীর পক্ষে কাজ করার অনুরোধ করেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারির পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, আব্দুস সালাম মুর্শিদী এমপি, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, এ্যাড. অধ্যা. নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ননী গোপাল মন্ডল, খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো. কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, জোবায়ের আহমেদ খান জবা, এমএ রিয়াজ কচি, এ্যাড. নব কুমার চক্রবর্তী, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, শ্রীমন্ত অধিকারী রাহুল, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, হালিমা ইসলাম, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, মো. খায়রুল আলম, কামাল উদ্দিন বাদশা, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, মোসা, শামসুন নাহার, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, অমিয় অধিকারী, আনিসুর রহমান মুক্ত, মোঃ জামিল খান, এফ এম অহিদুজ্জামান, মোল্লা আকরাম হোসেন, সরদার আবুল কাশেম ডাবলু, শেখ কামরুল হাসান টিপু, শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার, মৃণাল হাজরা, নিশিত রঞ্জন মিস্ত্রী, হোসনেয়ারা চম্পা, নাজনিন নাহার কনা, খান খোরশেদ আলম, মো. মানিকুজ্জামান অশোক, শেখ মো. আবু হানিফ, ইঞ্জি. মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, হাজি সাইফুল ইসলাম খান, আহমেদ ফিরোজ ইব্রাহিম তন্ময়, শহিদুল ইসলাম ইমন, ইঞ্জি. বরকত হোসেন, মো. পারভেজ হাওলাদার, মোঃ ইমরান হোসেন প্রমূখ।

 

রূপসায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গভীর রাতে বাদীর বাড়িতে হামলা নারীসহ আহত -৩

রূপসা প্রতিনিধি

রূপসা উপজেলার  নৈহাটি পশ্চিম পাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্রকরে গভীর রাতে বাড়ীতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে একই পরিবারের  মহিলাসহ ৩ জনকে আহত করেছে মিজানুর গং।ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সুত্রে জানাযায়  গতকাল ১৮ ডিসেম্বর রাত ১২. ৩০ মিনিটের সময় বিবাদী  মিজানুর, কামাল, জুলহাস, মহিউদ্দিন, মান্নান ফতেমা বেগম, আলামিন, লালবানু, নুরজাহান, গোলবানুসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন মিলে জনতায় বদ্ধ হয়ে বাদীর ঘরে প্রবেশ করে লাঠি দিয়ে সাজ্জাদ হোসেন বাপ্পি, তার পিতা আবুল বাসার, মাতা রোকেয়া বেগম কে মেরে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসির সহায়তায় তাদের কে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সূত্র জানায়

মিজানুর  রহমান তার পড়সী সাজ্জাত হোসেন বাপ্পির নিকট হতে আশি হাজার নগত টাকা ধার নেয়, পরবর্তীতে মিজানুর পাওনা টাকা পরিশোধ না করে বাপ্পীকে বিভিন্নভাবে হুমকি ধামকী দিতে থাকলে এক পর্যায়ে বাপ্পি আদালতের স্বরণাপন্ন হয়। এতে ক্ষিপ্তহয়ে মিজানুর গং বাপ্পী ও তার পরিবারের উপর হামলা চালিয়ে রক্তাক্ত যখম করে। এ ব্যপারে রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নং ১১০২ ।তাছাড়া পূর্বেও মিজানুর রহমান বাপ্পীর পরিবারের উপর হামলা চালিয়ে চুরিকাঘাতে বাপ্পি ও তার স্ত্রীকে আহত করে। এব্যপারে আদালতে মামলা চলমান রয়েছে। উল্লেখ্য আসামীরা জামিনে মুক্ত হয়ে এমন ঘৃর্ণিত হামলা চালিয়েছে।

 

 

কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে স্বতন্ত্র এমপি প্রার্থী এইচ এম আমির হোসেনের মতবিনিময়

কেশবপুর যশোর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এইচ এম আমির হোসেন মঙ্গলবার কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। প্রেসক্লাবের কনফারেন্স রুমে মতবিনিময় কালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তার কাচি প্রতিকে ভোট প্রদানের আহবান জানিয়ে বলেছেন, নৌকা প্রতিকের প্রার্থী আচরণ বিধি লংঘন করছেন। লিখিত ও মৌখিকভাবে অনেকবার জানিয়েও আশানুরুপ ফলাফল দেখা যাচ্ছে না । পরবর্তী দিনগুলোতে সুষ্ঠুভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করতে পারবো কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তার কর্মীদের বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে। কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলতাপ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি নজরুল ইসলাম খান,মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোসলেম উদ্দিন সরদার, প্রমুখ।

 

শেখ হাসিনা নৌকা প্রতিক পাওয়ায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গোপালগঞ্জ- ৩ (কোটালীপাড়া- টুঙ্গীপাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা নৌকা প্রতিক পাওয়ায় কোটালীপাড়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল সোমবার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম তার কার্যালয় থেকে এ প্রতিক বরাদ্দ করেন। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক আনন্দ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা ও প্রথম নির্বাচনী প্রচারনা সভা আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। দলটির  সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্যক্রমের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি ও নির্বাচনী চিফ এজেন্ট সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সহ সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, এইচ এম অহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারন সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, যুবলীগ সাধারন সম্পাদক বাবুল হাজরা, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সর্বানন্দ বৈদ্য। অন্যদের মধ্যে ছিলেন- উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাধারন সম্পাদক, ইউপি চেয়ারম্যান সদস্য ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

হরতাল সফলে নগরীতে জেলা বিএনপির বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএনপি’র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হয়েছে। হরতাল সফলে নগরীতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, ডামি নির্বাচনে কে কোন আসন থেকে এমপি হবেন সেটা নির্ধারণ করেছেন শেখ হাসিনা। নিরব দুর্ভিক্ষের মধ্যে এজন্য জনগণের কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনও মানে হয় না। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসিষ্ট সরকারের পতনের কোনো বিকল্প নেই। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে নেতাকর্মীসহ দেশবাসীকে রাস্তায় নেমে আসার আহবান জানান বক্তারা।

শান্তিপুর্ণ বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক, ডুমুরিয়ায় উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মোঃ কবির হোসেন, বিএনপি নেতা ওহিদুজ্জামান রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, জেলা তাঁতীদলের আহবায়ক মেহেদী হাসান মিন্টু, খান ইসমাইল হোসেন, মোঃ আবু সাইদ, মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, মশিউর রহমান, হাবিবুর রহমান বেলাল, বাদশা গাজী, মাহমুদুল হাসান লোটাস, মুনতাসির বিল্লাহ, মশিউর রহমান শফিক, ইমরান খান, জাহিদুল ইসলাম, মনিরুজ্জামান সোহাগ, জাফর হাসান, শফিকুল ইসলাম শফিক, হিরন চৌধুরী, ইসরাইল বাবু, ইয়াসিন আরাফাত, নাহিদ, মেহেদী, রাজু ও রাজ্জাক প্রমুখ।।

 

পাইকগাছায় দলিত শিক্ষার্থীদর চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় দলিত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বেসরকারি উনয়ন সংস্থা দলিত শিক্ষা কর্মসূচির আওতায় এ প্রতিযাগিতার আয়াজন করা হয়। প্রতিযোগিতা শেষ দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাশের সভাপতিত্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সহকারী যুব উনয়ন কর্মকর্তা রতন কুমার হালদার, মাঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, দলিত শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চদ্র দাশ, বিপ্লব দাশ ও স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাশ। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযাগী দলিত শিক্ষার্থীদর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

 

শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

পাইকগাছা ঐতিহ্যবাহী শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থারর উদ্যাগে দুস্থ ও অসহায় মানুষের মাঝ শীতবস্ত্র বিতরণ করা হয়ছে। মঙ্গলবার বিকালে সরকারি বালিকা উচ বিদ্যালয় মিলনায়তনে উপজলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সার্বিক সহযাগিতায় এলাকার দুস্থ ও অসহায় মানুষর মাঝ এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি সুরাইয়া বানু ডলির সভাপতিত্বে ও প্রভাষক বজলুর রহমানর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন, পাইকগাছা সরকারি কলজর উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বিশষ অতিথি ছিলেন, প্রধান শিক্ষক রবীদ্রনাথ দে, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসবা অফিসার অনাথ কুমার বিশ্বাস, প্রাক্তন শিক্ষক জিনাতুনেছা পানা, শিক্ষক আব্দুল ওহাব, অনিতা রানী মন্ডল, প্রেসক্লাবর সহ-সভাপতি মাঃ আব্দুল আজিজ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হাসন মুকুল ও পঞ্চানন সরকার।

 

 

কোচ্যাপ-এর অধীন আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বাস্তবায়িত কোচ্যাপ-এর অধীন আয়োজিত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

 

বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ‘‘উপকূলীয় শহরভিত্তিক জলবায়ু ঝুঁকি হ্রাস প্রকল্প (কোচ্যাপ)’’-এর অধীন এক অভিজ্ঞতা বিনিময় সভা সোমবার সকালে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক।

 

সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ একচল্লিশ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। উন্নয়নের এই ধারাবাহিকতায় দেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকান্ডও যথেষ্ট গতিশীল হয়েছে। তিনি বলেন, খুলনা মহানগরী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থাপনা ও সড়ক উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। একই সাথে বর্জ্য থেকে সার, ডিজেল ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজও বাস্তবায়িত হচ্ছে। চলমান প্রকল্পসমূহের কাজ সম্পন্ন হলে খুলনা একটি সুন্দর ও সমৃদ্ধ নগরীতে পরিণত হবে বলে তিনি উল্লেখ করেন।

 

কোচ্যাপ-এর আওতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ ‘ডিজাস্টার এন্ড কাইমেট চেঞ্জ রিস্ক ম্যানেজমেন্ট’’ (ডিসিআরএম) বিভাগ এ সভার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসকল্পে কেসিসি কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত প্রকল্পসমূহ সরেজমিনে পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ের ল্েয এ সভার আয়োজন করা হয়। এছাড়া সভায় সিটি কর্পোরেশনের মাস্টার প্লান প্রণয়নের কৌশল ও বাস্তবায়ন, কার্যক্রম বাস্তবায়নের কৌশল, দাতা বা অর্থের উৎস, বাস্তবায়নে সহযোগী অংশীদার ও তাদের ভূমিকা, পৌরসভা ও অংশীদারদের সাথে সমন্বয়ের কৌশল, বনায়ন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

 

উল্লেখ্য, আমেরিকান রেড ক্রস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রসের (আইএফআরসি) সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সাতক্ষীরা ও বাগেরহাট পৗরসভা কর্তৃক যৌথভাবে ২০২৩ সালের মে মাস থেকে কোচ্যাপ-এর আওতায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ন্যাশনাল সোসাইটি, স্থানীয় সরকার এবং স্টেকহোল্ডার এবং শহরের লক্ষ্যিত কমিউনিটিগুলিকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উপকূলীয় ঝুঁকিগুলির সাথে খাপ খাইয়ে নিতে এবং ঝুঁকি কমাতে সম করার জন্য অভিজ্ঞতা এবং আরো মতায়ন করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসির মেয়র প্যানেলের সদস্য এস এম রফিউদ্দিন আহম্মেদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা ও প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম। অন্যান্যের মধ্যে বাগেরহাট পৌরসভার মেয়র প্যানেলের সদস্য শেখ আবুল হাশেম শিপন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, সাতীরা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর নূরজাহান বেগম ও অনিমা রাণী মন্ডল, রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সেক্রেটারী মকবুল হোসেন মিন্টু ও ভাইস চেয়ারম্যান জোবায়ের আহম্মেদ খান জবা, সিটি ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবির ও ভাইস চেয়ারম্যান হালিমা ইসলাম, বাগেরহাট জেলা ইউনিটের সেক্রেটারী তালুকদার নাজমুল কবির ঝিলাম, সাতীরা জেলা ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল সহ কেসিসি’র কর্মকর্তা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা ইউনিটের কর্মকর্তাগণ সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাহাঙ্গীর আলম।

 

 

দাকোপে গোবর থেকে নুড়ি বানিয়ে স্বাবলম্বী শতাধিক নারী

শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)  প্রতিনিধি

একটা নুড়ি দুই টাকা। একশো নুড়ি দুইশো টাকা। নিজেদের গরু আছে, গরুর গোবর দিয়ে নুড়ি তৈরি করে বিক্রি করি। নুড়ি বিক্রির এই টাকায় সংসারে উপকার হয়। নিজের কিছু খরচ রেখে বাকি টাকা তুলে দিই স্বামীর হাতে। ছেলে-মেয়েদেরও চাহিদা মেটানো যায়। এভাবেই কথাগুলো বললেন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের বোর্টবাড়ি গ্রামের শবরি রায় (৪৫)। শুধু তিনি একা নন, তার মতো আরও অনেক নারী গোবর দিয়ে নুড়ি বানিয়ে বিক্রি করছেন। নুড়ি বিক্রির টাকায় নিজের হাতখরচ আর পরিবারের ছোটখাটো নানা চাহিদা মেটাচ্ছেন তারা। বর্ষার সময় ছাড়া বছরের প্রায় ৮ মাস এই কাজই করেন খুলনার দাকোপ উপজেলার সকল এলাকার নারীরা।

এতে একদিকে যেমন তাদের আয় হচ্ছে অন্যদিকে জ্বালানির জন্য গাছপালার ওপর চাপ কমছে। নির্বিচারে নিধনের হাত থেকে রক্ষা পাচ্ছে অক্সিজেনের আধার।

খুলনা শহর থেকে মাত্র ৩৫-৪০ কিলোমিটার দূরে দাকোপ উপজেলার ১ নম্বর বাজুয়া ইউনিয়ন। খুলনার দাকোপ উপজেলার এই ইউনিয়নে প্রায় ২০হাজার  লোকের বসবাস। এক সময় অনুন্নত যোগাযোগ ব্যবস্থার করণে এখানকার মানুষ চাষাবাদকেই তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। সেই চাষাবাদের সঙ্গে যোগ হয় মাছচাষও। ধান, তরমুজ, শীতকালীন সবজিসহ অন্যান্য সবজিও উৎপাদন হয় এই ইউনিয়নে। বছরের একটা বড় সময় বিলে কোনো ফসল উৎপাদন না হওয়ায় সেখানে বাধাহীনভাবে চরে বেড়ায় গরু। যে কারণে প্রতিটি পরিবারেই গরুসহ কমবেশি অন্যান্য গবাদি পশু রয়েছে। বাজুয়ার গ্রামের গৃহবধূ রিতা রানী বিশ্বাস বলেন, প্রতি মাসে তিনি এক থেকে দেড় হাজার নুড়ি বানাতে পারেন। সেগুলো রাস্তার পাশে অথবা বাড়ির মধ্যেই শুকিয়ে বিক্রি করেন। খরচ বলতে শুধু পাটকাঠি কিনতে হয়। সে করণে একটা নুড়ি বিক্রি করতে পারেন দুই টাকায়। তিনি বলেন, সংসারের জন্য প্রয়োজনীয় নুড়ি রেখে বাকিটা বিক্রি করেন ফঁড়িয়াদের কাছে। ফঁড়িয়ারা বাড়িতে এসে নিয়ে যায়। তাদের কাছ থেকে নেওয়া নুড়ি অন্য এলাকায় বিক্রি হয় তিন টাকায়। মাসে দেড় হাজার নুড়ি বিক্রি করতে পারলে তিন হাজার টাকা হয়। যা তিনি নিজে কিছু রেখে বাকিটা তুলে দেন স্বামীর হাতে। ছেলে মেয়েদের আবদার মেটাতেও পারেন তিনি। বাজুয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ গাইন বলেন, এই গ্রামের অধিকাংশ নারী নুড়ি তৈরি করেন। এতে করে তারা অনেকটা স্বাবলম্বী হয়েছেন। জ্বালানি হিসেবে নুড়ি ব্যবহার করায় গ্রামে এখনও প্রচুর গাছপালা রয়েছে। যা আমাদের অক্সিজেন ভাণ্ডার হিসেবে কাজ করে। চেয়ারম্যান মানস কুমার রায় বলেন, গোবর দিয়ে নুড়ি বানিয়ে ইউনিয়নের অধিকাংশ নারী নিজেদের চাহিদা মেটানোর পাশাপাশি সংসারের নানা কাজে সহায়তা করতে পারছেন। নিজেদের পারিবারিক কাজের জন্য যেটুকু জ্বালানি প্রয়োজন তা রেখে বাকিটা বিক্রি করে দেন সবাই। তবে এই কাজের জন্য কাউকে সরকারি বা বেরসারকারিভাবে সহায়তা করা হয় না।

 

খুবিতে জিআরএস বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে স্টেকহোল্ডারদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত কর্মপরিকল্পনার প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে সভায় আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের এপিএ কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার (কাউন্সিল) এস এম আবু নাসের ফারুকসহ বিভিন্ন শাখা প্রধান, এপিএ কমিটির ফোকাল পয়েন্ট, বিকল্প ফোকাল পয়েন্ট ও সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা ও অভিযোগ প্রতিকার সংক্রান্ত প্রতিবেদন (জুলাই’২৩ থেকে জুন’২৪ পর্যন্ত) উপস্থাপন করেন এ সংক্রান্ত কমিটির ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল।

 

চুয়াডাঙ্গায় যুবদের  জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর পৌনে ৩ টায় চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন ভবনে  ‘নৈতিকতার অবক্ষয় ও বিপদগামীতা রোধকল্পে যুবদের ভূমিকা’ শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার  আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ শেখ মোঃ মশিউর রহমান,  চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিয়ত উল্লাহ।

 

চুয়াডাঙ্গার আন্দুলবাড়ীয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে জীবননগরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে ৪ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার  দুপুর ২ টায় উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মাংস, পেঁয়াজ, কাঁচামালের আড়ত, খুচরা, মুদি দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করতে এক অভিযান চালায়। এসময় যাচাই করা হয় নিত্যপ্রয়োজনীয় পণ্যোর দাম, মূল্য-তালিকা ও ভাউচার। আন্দুলবাড়ীয়া বাজারে মেসার্স ইনা মাংসের দোকানে মূল্য-তালিকা না থাকা ও যথাযথভাবে সংরক্ষণ না করে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. ইনামুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স কবির স্টোরের মালিক মো. কবির হোসেনকে  নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য-তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ ও মূল্য বিহীন পণ্য বিক্রয়ের অপরাধে একই আইনের ৩৭ ও ৫১ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।মেসার্স নজরুল স্টোরের মালিক মো. নজরুল ইসলামকে ৩৭ ও ৩৮ ধারায় ৫ হাজার টাকা ও মেসার্স সেলিনা স্টোরের মালিক মো. জাকির হোসেনকে ৪৫ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।এসময়  অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় পরে সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনা কালে সহযোগিতায় ছিল চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একদল পুলিশ।

 

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও সমাবেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় আওয়ামী লীগের বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ডিসেম্বর উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিজয় র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার ও মোংলা লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলাম মিন্টু।

সমাবেশে বক্তারা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকে ভোটের দিন পর্যন্ত সকল নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান। সেই সাথে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতির জন্য সকলকে কাজ করাও আহবান জানানো হয়।

 

 

 

উথলী ইউনিয়ন আঃলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জখম

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নৌকার নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে  দূর্বৃত্তের হামলায় জখম হয়েছেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান।

সোমবার রাত সাড়ে ১০ টায় দিকে উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান উথলী বাসষ্টান্ড মোড়ে এলাকাবাসীর সাথে নৌকার প্রার্থী হাজী মোঃ আলী আজগার টগর এমপির নির্বাচনী প্রচারণা শেষে  সন্তোসপুর গ্রামে তার নিজ বাড়ির সামনে  পৌছালে পিছন দিক থেকে হেলমেট পরিহিত মুখোশধারী  ২ ব্যাক্তি মোটরসাইকেল থামিয়ে হকিস্টিক দিয়ে  হাতে ও পায়ে আঘাত করতে থাকে।এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে  দূর্বৃত্তরা পালিয়ে যায়।পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জীবননগর থানা স্বাস্থ কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়।রাতেই চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ফিরে আসে।এদিকে ঘটনার খবর শুনে রাতে তার বাড়িতে দেখা করেন নৌকার প্রার্থী হাজী মোঃ আলী আজগার টগর এমপি,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জাবীদ হাসান,উথলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ ও আঃ মান্নান পিল্টু। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এসএম জাবীদ হাসান বলেন,হামলাকারীদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

 

 

 

 

 

 

 

ঝিনাইদহ-২: স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, আহত ৪

ঝিনাইদহ সংবাদদাতা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়া জাহেদী মহুলের নির্বাচনী অফিসে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারীরা চারজনকে আহত করেছেন বলে দাবি করেছেন প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার শাখারীদহ বাজারে ঘটনাটি ঘটে।

 

স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি কামরুল জোয়ারদার বলেন, শাখারীদহ বাজারে রাত সোয়া ৯টার দিকে তারা বসে চা পান করছিলেন। এ সময় আওয়ামী লীগের মনোনীত  প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর সমর্থকরা হামলা চালান। তারা অফিসে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করেন। হামলায় শাখারীদহ গ্রামের মুকুল, শিখা মেম্বর, কারুল ও ভোলা নামে চারজন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

এ বিষয়ে জানতে তাহজিব আলম সিদ্দিকীকে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

 

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

 

খুলনা-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী  নারায়ন চন্দ্র চন্দের আটরা গিলাতলায়  গনসংযোগ 

ফুলবাড়ীগেট প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকের নারায়ন চন্দ্র চন্দ(এম.পি) নির্বাচনী প্রচার-প্রচারণা এবং গণসংযোগের দ্বিতীয় দিনে তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকে খানজাহান আলী থানার অন্তগত ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের চিংড়ীখালিবাজার, শিরোমণি পশ্চিমপাড়া, বিলডাকাতিয়া, আটরা গিলাতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে লিফলেট বিতরণ এবং পথসভা করেন। গণসংযোগ ও পথসভায় নৌকা প্রতীকের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ এম.পি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে উৎসবমুখর ও অংশগ্রহনমুলক নির্বাচনের যাত্রা শুরু হয়ে গেছে। সর্বত্রই এখন নির্বাচনী আমেজ বিরাজ করছে। তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী অংশগ্রহণমুলক নির্বাচনের যে চ্যালেঞ্জ তা বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি নেতা-কর্মীকে দায়িত্ব নিয়ে ভোটারদেরকে কেন্দ্রমুখি করতে কাজ করতে হবে। তিনি বলেন নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা স্মার্ট বাংলাদেশ বির্নিমানের প্রতীক তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নিজেকে সম্পৃক্ত করতে আগামী ৭ জানুয়ারী নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান তিনি। এ সময় তাঁর সাথে খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম আব্দুস ছালাম, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, ৩৪নং ওয়ার্ডের সভাপতি ইকবাল হোসেন খান, সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, ৩৬নং ওয়ার্ডের সভাপতি খান হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ কিসমত আলী, ৩৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল ইসলাম রাজা, ৩৩নং ওয়ার্ডের সভাপতি কাজী জাকারিয়া রিপন, আটরা গিলাতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেনে, শেখ আব্বাস উদ্দিন, শেখ রবিউল ইসলাম, শেখ আফজাল হোসেন, শেখ হায়দার আলী, শেখ আব্দুর রহমান, শেখ শামিম হোসেন, খান মোস্তাক আহমেদ, শেখ ইমাদুল, শেখ ইয়াসিন, ইউপি সদস্য মনিরুল ইসলাম, নবীরুল ইসলাম রাজা,রেজওয়ান আকুঞ্জী রাজা, হাফিজুর রহমান, শেখ মরিুল ইসলাম মিঠু, কাজী শামছুর রহমান, আঃ গফফার, রবিন বসু, ছাত্রলীগ নেতা ফারহান অভি, সানি, বুলবুলসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিল।

 

 

মিনার প্রতিকের পক্ষে ইসলামী ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজউদ্দিনের গনসংযোগ

ফুলবাড়ীগেট প্রতিনিধি

ইসলামী ঐক্যজোটের খুলনা ৪ আসনের প্রার্থী মুফতি রিয়াজউদ্দিন মঙ্গলবার তার  নির্বাচনী  এলাকার রুপসা ও তেরখাদায় ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরন , পথসভা ও বিভিন্নস্থানে উঠান বৈঠক  করেন । এ সময় তিনি ভোটারদের সমর্থন ও সকলের দোয়া এবং আগামি ৭ জানুয়ারি ভোটের দিন ভোটকেন্দ্রে গিয়ে  মিনার প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। গনসংযোগকালে তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও  ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ফকিরহাট উপজেলা আ’লীগের সেন্টার কমিটির মিটিং অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৪৫টি সেন্টার কমিটির আহবায়ক ও সদস্য সচিবদের নিয়ে গঠিত সেন্টার কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহীদ স্মৃতি ডিগ্নী মহাবিদ্যালয়ের হল রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের সভাপতিত্বে মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব), সহ-সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, শেখ আসলাম আলী, এ্যাডঃ হীটলার গোলদার সহ ৪৫টি ভোট কেন্দ্রের আহবায়ক ও সদস্য সচিববৃন্দ। সভায় বিভিন্ন ওর্য়াডে ওর্য়াডে উঠান বৈঠক করার উপর সিধান্ত গ্রহন ও কেন্দ্রের আওতায় ওর্য়াড পর্যায়ে পোষ্টার ও আচারনবিধির কপি প্রদান করা হয়। উল্লেখ্য ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের ৭২টি ওর্য়াডে ৪৫টি ভোট কেন্দ্র ও ২৪১টি বুথ রয়েছে। এবং মোট ১লক্ষ ২৩হাজার ৪৬জন ভোটার রয়েছেন, তার মধ্যে মহিলা ভোটার ৬২০৫৭ ও পুরুষ ভোটার ৬০৯৮৯জন। ##

 

ফকিরহাটের মূলঘর বিনামুল্যে বিশেষ চক্ষু ক্যাম্প

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাটে নবলোক পরিষদের প্রয়াত নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াহিদুজ্জামান এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা সেবার জন্য বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিন দুই শতাধিক রোগী বিনামূল্যে এই চিকিৎসা গ্রহন করেন। উপজেলার মূলঘর নবলোক পরিষদ ফলতিতা শাখার উদ্যোগে ও পিকেএসএফ এর অর্থায়নে এবং সমৃদ্ধি কর্মসূচীর স্বাস্থ্য সেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মূলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবলোক পরিষদের উপনির্বাহী পরিচালক মো. আলতাব হোসেন। প্রকল্পের সমন্বয়কারী মো. আব্দুল হান্নান এর পরিচালনায় এসময় মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষন প্রতিষ্ঠানের চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. ফয়জুর রাজ্জাক খান, ডা. কাজী সানজিদা জামান, কো-অর্ডিনেটর,এরিয়া ম্যানেজার উজ্জল কুমার দেওয়ান, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, ফকির মোস্তফা কামাল, শেখ মুজিবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। #

 

ফকিরহাটের মুলঘর ইউনিয়নে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে ৭নং মুলঘর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভার সভা (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়েছে। মংগলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফলতিতা পুর্বপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভার উদ্বোধন করেন মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। ওয়ার্ড সদস্য নিপুণ বিশ্বাস এর সভাপতিত্বে ও ইউপি সচিব মো: সোহেল রানা’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর, সাধারণ সম্পাদক সুনির্মল পাড়ই ভক্ত। সভার উপদেষ্টা ইউনিয়ন পরিষদ সদস্য (সংরক্ষিত) আয়শা বেগম,বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী, রাজনৈতিক ব্যক্তি, আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ সহ নারী পুরুষ নির্বিশেষে ৬নং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিবর্গ ও সকল শ্রেণিপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। ##

 

ফকিরহাট কারামতিয়া ফাযিল মাদ্রাসায় ফলাফল প্রকাশ পুরস্কার বিতরনী

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া মাদ্রাসার উদ্যোগে-২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা চত্তরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারামতিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ এবি এম আঃ মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুস্তাকীম বিল্লাহ, হাফেজ আমজাদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মাও: বোরহানুজ্জামান, আমীনুল ইসলাম, সৈয়দ আব্দুর রাকিব, আবুল মাসুম, মহিদুল ইসলাম, মাওলানা ওবাইদুল্লাহ, সুফিয়া খাতুন, ফারহানা খাতুন, নুরজাহান খাতুন, সাইমা খাতুন এবং অভিভাবক সদস্য বাবলু শেখ, আঃ সামাদ, কামরুজ্জামান টুকু, শেখ হুমায়ুন কবির সহ মাদ্রাসায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীর অবিভাবক, মাদ্রাসা শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বার্ষিক পরীক্ষায় প্রতি শ্রেণীতে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ##

 

 

ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় টাইলস্ ব্যবসায়ী মারুফ হাসান নিহত

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দূর্ঘটনায় টাইলস্ ব্যবসায়ী মারুফ হাসান নিহত । মঙ্গলবার সকালে উপজেলা উমেদপুর এলাকায় এ ঘটনা ঘটে । জানা যায়,টগড়া গ্রামের মৃত মাওলানা আঃ ছালাম তালুকদারের ছেলে টাইলস ব্যবসায়ী মোঃ মারুফ হাসান (২৬) সকালে পাড়েরহাট যাওয়ার পথে উমেদপুর ব্রীজের কাছে আসলে ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়ীয়াগামী বনফুল পরিবহন ঢাকা মেট্রোÑব ১৫-৮১০৬ সাথে মুখোমুখি সংঘর্ষে হলে মোটরসাইকেল আরোহী মারুফ হাসান গুরুত্বর আহত হয়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার  জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান । মৃতকালে স্ত্রী ও এক ছেলে রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসছে ।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনস্থান থেকে বনফুল পরিবহনের চালক সহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।

 

 

ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে মহান বিজয় দিবস উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকালে ঝিনাইদহ পুলিশ লাইনস এর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুলিশ সুপার আজিম-উল-আহসান। সেসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রইম অ্যান্ড অপস) মুহাম্মদ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মুন্না বিশ^াস, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন, আরআইসহ সকল থানার অফিসার ইনচার্জগণ। এসময় জেলার ৩৯ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাসহ ৫৭ জন পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

 

সেখ জুয়েলের পক্ষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচারণায়

খবর বিজ্ঞপ্তি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলের পক্ষে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত টুটপাড়া আল আমিন মহল্লা, জাকারিয়া রোড, মহিরবাড়ি খাল পাড়, তালতলা হাসপাতাল রোড, জোড়াকল বাজার, টুটপাড়া সার্কুলার রোড, টুটপাড়া বান্ধা বাজার ও ইলাক্স মোড় এলাকায় ব্যাপক গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, এফ এম হাবিবুর রহমান, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস এম আসাদুজ্জামান নূর, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ হেলাল বাবু, মোঃ কামরুল হাসান বাপ্পি, মোঃ শফিকুল ইসলাম সোহাগ, মোঃ উজ্জ্বল হাওলাদার, নিপা লস্কর, রবিউল ইসলাম শাওন প্রমুখ।#