Home আঞ্চলিক বেনাপোলে স্বতন্ত্র প্রার্থী লিটনের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১০

বেনাপোলে স্বতন্ত্র প্রার্থী লিটনের ওপর সন্ত্রাসী হামলা, আহত ১০

40

বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে যশোর-১ আসনে নির্বাচনী প্রচারণায় সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ১০ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী লিটন সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে নির্বাচনি প্রচারণায় গেলে নৌকা প্রার্থীর সমর্থকরা তার ওপর হামলা চালায়। কৌশলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন।

তিরি আরও অভিযোগ করে বলেন, তার বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

লিটন বলেন, ভোটাররা আমাকে ভোট দিতে চান, কিন্তু সন্ত্রাসীরা লোকজন যাতে ভোট কেন্দ্রে না যায় সেজন্য এখন থেকেই হুমকি ধমকি দিয়ে আসছে। আমি এই আসনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করছি।

বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনকে উদ্ধার করা হয়।