আজকের সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে খুলনা বিএনপির আহবান
খবর বিজ্ঞপ্তি।।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তফশিল বাতিল, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত আজকের দেশব্যাপী সর্বাত্মক হরতাল সফল করতে খুলনাবাসিসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি।
সোমবার (১৮ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত খুলনার সাড়ে ৪শতসহ সারাদেশে ২১ হাজার ৮৩৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করেছে। মামলা হয়েছে ৬২৫টির অধিক। মৃত্যু হয়েছে একজন সাংবাদিকসহ ২২ জনের। সারা দেশে এক হাজারেরও বেশি নেতাকর্মীর বাড়িতে পর্যন্ত হামলা হয়েছে। এছাড়া গণগ্রেফতার চলছে। এতকিছু করার পরও ঢাকার বিজয় র্যালিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্রোত প্রমান করেছে আগামীতে চলমান কর্মসূচি আরও তীব্র হবে। আর এই কর্মসুচির মধ্যদিয়ে মাফিয়া সরকারের পতন নিশ্চিত করেই সবাই ঘরে ফিরবে। নেতৃবৃন্দ আরো বলেন, সরকারের মামলা-হামলা, দমন-নিপীড়নের মধ্যেও ফ্যাসিস্ট ও দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির কর্মসুচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। অমানবিক নির্যাতন, রাষ্ট্রীয় সন্ত্রাস, দমন-নিপীড়ন করে মানুষের প্রতিবাদকে যে বন্ধ করা যায় না শনিবারের বিজয় র্যালিতে জনতার ঢল তারই প্রমান। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।
উল্লেখ্য, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করে আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসুচি ঘোষনা করে।
শ্যামনগর, কালিগঞ্জে জনকল্যাণ ও উন্নয়নে ভূমিকা রাখতে চাই : এইচ. এম গোলাম রেজা
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ১০৮ সাতক্ষীরা- ৪ কালিগঞ্জের দঃ শ্রীপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য নোঙ্গর মার্কার প্রার্থী এইচ,এম গোলাম রেজার নির্বাচনী গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর মাঠে শ্যামনগর ও কালিগঞ্জের ৮টি ইউনিয়নের জনগনের কল্যাণে উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন এইচ এম গোলাম রেজা।বিএন এম এর নেতা দঃ শ্রীপুর ইউপি’র মেম্বর আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে হাফেজ আব্দুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠানে শ্যামনগর, কালিগঞ্জে জনকল্যাণ ও উন্নয়নে ভুমিকা রাখার কথা বলেন প্রধান অতিথি এইচ এম গোলাম রেজা। তিনি বলেন, শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার আংশিক ০৪ আসন নিয়ে গঠিত এলাকায় শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। বিগতদিনে এই জনপদে রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের অভূতপূর্ব উন্নয়ন করেছিলাম। এরপরে বিগত ১০ বছরে সেই উন্নয়ন মুখ থুবড়ে পড়ে, চলে পরিবারতন্ত্র ও ব্যাক্তির উন্নয়ন। এজন্যে জনগন থেকে প্রত্যাক্ষ্যাত হয়েছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোঙর প্রতিকে আপনার মূল্যবান ভোটটি দিয়ে আমাকে নির্বাচিত করবেন। তাহলে এই জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ অবদান রাখবো ইনশাআল্লাহ। বিশাল এই গণসংবর্ধনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিঃ ইউনুস আলী, এ্যাডঃ এম সোলাইমান, এ্যাডঃ মুনসুর আলী, কালিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সভাপতি মুকুল বিশ্বাস, সাংবাদিক আব্দুল হাকিম, ইউপি সদস্য আব্দুল কাদের, আটুলিয়া ইউপির নেতা আমিনুর রহমান, সম আবু ঈসা, গৌরপদ দাশ বাচন, আহাদ আলী, নাসির উদ্দীন, মাওঃ উমর ফারুক, আবুল বাসার, খায়রুল আলম ও আনছার উদ্দিন প্রমুখ। সভায় অংশগ্রহণ করেণ নারী পুরুষ সহ হাজার হাজার জনতা।
পাইকগাছায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও মায়ের কবর জিয়ারতে এমপি বাবু
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি এ মতবিনিময় করেন। এর আগে তিনি সহশ্রাধিক মোটর সাইকেল বহর নিয়ে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু পাইকগাছা উপজেলা দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান মুক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দীন ফিরোজ বুলু, পাইকগাছা পৌরসভা প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, গড়ইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম কেরু, আমাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, অধ্যক্ষ ড. চয়ন রায়, দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্মল কান্তি রায়, পৌরসভার কাউন্সিলর গফ্ফার মোড়ল, বিএল কলেজের সহকারী অধ্যাপক হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, এ্যাড. ইদ্রিসুর রহমান মন্টু, দিলিপ ঢালী, আলহাজ্ব রফিকুল ইসলাম, বাবু বিমল পাল, আব্দুল হালিম খোকন, যুবলীগ নেতা জসিম উদ্দিন বাবু, প্রেস ক্লাব সভাপতি ও যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, আরকেবিকে কলেজের সভাপতি মমিনুল ইসলাম মুকুল, প্যানেল চেয়ারম্যান মুজাহিদ হাজরা, ইউনুস আলী মোড়ল,আব্দুর সাত্তার গাজী, আবুল হোসেন, অধ্যক্ষ বাবলুর রহমান, পুলিশিং কমিটির সভাপতি দাউদ শরীফ, ইউপি সদস্যবৃন্দ আজিজুল খান,শংশর ঢালী, মুস্তাফিজুর রহমান মিন্টু, অজিয়ার রহমান, শহিদুল ইসলাম সরদার, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম আজাদ, শওকত হাওলাদার, ফেরদাউস ঢালী, গাউস আলী সরদার, বদিয়ার রহমান, আলমঙ্গীর হোসেন, গণি মোড়ল, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তৈয়বুর রহমান, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, বিদ্যুৎ কুমার বিশ্বাস, তরিকুল সানা, আনিস গাজী, আকরামুল ইসলাম, এসএম সালাউদ্দীন, মোল্লা আনিসুল হক, এ্যাড আরাফাত হোসেন, আমান সরদার, তাপস ঘোষ, প্রসেনজিত ঢালী, প্রভাষক ইমতিয়াস হোসেন, শেখ রাজু আহমেদ, টিএম হাসানুজ্জামান, গৌতম রায়, মৃগাঙ্ক বিশ্বাস, আল আমিন মোড়ল, বিশ্বজিৎ রায়, কেডি বাবু, দিপংকার মন্ডল, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক মশিউর রহমান, এসএম আলমগীর হোসেন, সুব্রত রায়, পার্থ প্রতিম রায়, জাকারিয়া হোসেন, কৃষকলীগ নেতা শাহনুর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদ, মীর আল আমিন, শংকর রায়, পলাশ বাছাড়, বিলাশ কান্তি মন্ডল, হাবিবুর রহমাম হাবিব, সোহাগ হোসেন বাবু, একে নাসিম,লাভলু গোলদার,জেলা মহিলা আওয়ামী লীগ নেতা এ্যাড শাহনারা পারভিন মিলি, প্রভাষক নিবেদিতা মন্ডল,শেখ জুলি,শাহনাজ পারভীন যুব মহিলালীগ নেত্রী সুমাইয়া আক্তার লতা,ফাতিমাতুজ্জোহরা রূপা, বিনা রানী রায়,রুপিয়া বেগম,সাবিনা ইয়াসমিন,নূর নাহার, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, সাব্বির হোসেন, মাসুদুর রহমান মানিক, রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশা, মো: আঃ রহিম, রাসেল আহমেদ, রমজান আলী, অহিদুজ্জামান, মাহবুবুর রহমান নয়ন, মো: রাসেল, তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন বিল্লু, ইয়াছিন আরাফাত প্রমুখ। মতবিনিময় শেষে পাইকগাছার গড়ইখালীতে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু তার মায়ের কবর জিয়ারত করেন।
পাইকগাছায় পরোয়ানাভুক্ত আসামি আটক – ৬
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জনকে আসামিকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সোলাদানার ইউনিয়নের টেংরামারি গ্রামের সুধীর গাইনের ছেলে পরিমল গাইন, একি গ্রামের মৃত কার্তিক মন্ডলের ছেলে জনক চন্দ্র মন্ডল ও অধীর গাইন, দেলুটি ইউনিয়নের গোপাপাগলা গ্রামের অধীর চন্দ্র’র ছেলে সুশান্ত রায়, চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গা গ্রামের মৃত জফেল সানার স্ত্রী আমেনা বেগম এবং কুমখালী গ্রামের সুরেন্দ্র নাথ মন্ডলের ছেলে ভোলানাথ মন্ডল’কে পরোয়ানাভুক্ত’র দায়ে আটক করেছে থানা পুলিশ।
উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকল ব্যাক্তিদের সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাট-৩ এ নৌকার সাথে লড়াই হবে ঈগলের
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মোংলা-রামপাল/মোংলা বন্দর-রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র (বাগেরহাট-০৩) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুন নাহার নৌকা, স্বতন্ত্র’র (আওয়ামী লীগের বিদ্রোহী) ইদ্রিস আলী ইজারদার ঈগল পাখি, তৃনমুল বিএনপি’র ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, জাতীয় পার্টির মনিরুজ্জামান মনির লাঙ্গল, জাসদের নুরুজ্জামান মাসুম মশাল ও বিএনএম’র সুব্রত মন্ডল নোঙ্গর প্রতীক পেয়েছেন। সোমবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার মোহাঃ খালিদ হোসেন প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
এবারের নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের হাবিবুন নাহারের বিপরীতে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন এ দলেরই স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার। আর নতুন করে এ আসনে মনোনয়ন পেয়েছেন তৃনমুল বিএনপির ম্যানুয়েল সরকার। এ আসনে ৭জন প্রার্থী হয়েছেন। তারমধ্যে একদলেরই দুইজন আওয়ামী লীগের নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর ঈগল পাখি প্রতীকই প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন।
বাগেরহাট জেলার ৪টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়ে আসছে মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনটি। এ আসনে রয়েছে জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে শুধু এ জেলায়ই নয়, সারাদেশেই এ আসনটির গুরুত্ব ও পরিচিতি সর্বাধিক। এ আসনের মোংলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর, ইপিজেড, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তেল, গ্যাস ও সিমেন্ট ফ্যাক্টরী, সাদা সোনাখ্যাত চিংড়ি চাষ, রেললাইন, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, রামপালে দেশের বহুল আলোচিত রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র, নির্মাণাধীন খান জাহান আলী বিমান বন্দর, রেললাইন, বাগদা চিংড়ির ঘেরসহ নানা ধরণের প্রকল্পও।
এ আসনটিতে বরাবরই আওয়ামী লীগের দখলে রয়েছে। টানা ৭বার এ আসনে নৌকা নিয়ে বিজয় লাভ করেন তালুকদার আব্দুল খালেক ও হাবিবুন নাহার দম্পতি। এরমধ্যে বর্তমান খুলনা সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ৪বার ও তার সহধর্মিণী হাবিবুন নাহার ৩বার নির্বাচিত হন। ৪বারের মধ্যে খালেক একবার দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর হাবিবুন নাহার ৩বারের মধ্যে তৃতীয়বারে হন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী।
এই দম্পতির ধারাবাহিক সফলতায় এবারও ৪র্থবারের মত নৌকা প্রতীক পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
আনুষ্ঠানিক নৌকা প্রতীক হাতে পেয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বলেন, নিশ্চিন্তে আমরা যেন এ ভোট অনুষ্ঠানটি পার করতে পারি, সবাই সকল বিধি নিষেধ মেনে। এ ভোটটিকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য করতে যেটি দরকার সেটি হলো ভোট কেন্দ্রে সবার উপস্থিতি। তিনি আরো বলেন, পিছনে ফিরে তাকানোর কিছুই নেই, কারণ ২০০১সালের পর থেকে এ এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে। আর এসব সম্ভব হয়েছে এ প্রতীককে (নৌকা) সামনে নিয়ে। সেই প্রতীকটিকে মানুষ অবশ্যই সম্মান করবেন বলে আমি আশা করি।
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারদার বলেন, আমি এ নির্বাচনে অংশ নিয়েছি, আমি আওয়ামী লীগের লোক ছিলাম, আছি ও থাকবো। অতএব আমার এ এলাকার উন্নয়নে যা যা প্রয়োজন তা আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে বুঝে নিতে পারবো বলে বিশ্বাস করি।
অভয়নগরে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিনিধি
যশোরের অভয়নগরে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ও ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ৯১৩ জন শিক্ষকদের নিয়ে ৭ দিনব্যপী শিক্ষকগণের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আশিকুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসা. আছমা খান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বাংলাদেশ স্কাউট উপজেলার সাধারণ সম্পাদক মারুফ মোস্তফা, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, আনিসুর রহমান প্রমূখ। আগামী রোববার (২৪ ডিসেম্বর) এই শ্রেণি শিক্ষকগণের প্রশিক্ষণ সমাপ্তি হবে।
জীবননগরে মাদক ব্যবসায়ীকে জনসম্মুখে ৬ মাসের কারাদণ্ড
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা ( চুয়াডাঙ্গা)
চুয়াডাঙ্গার জীবননগরে এক কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকাল ৮টায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সাহার ইয়াসমিন ও আকবর হোসেন জীবননগর থানায় সোন্দাহ গ্রামে মাদক বিরোধী অভিযান চালান।এসময় ওই গ্রামের রেজাউল হকের ছেলে আসাদুল(৪০)র নিজ বাড়ি থেকে এক কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরে উদ্ধারকৃত কেজি গাঁজা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যু
দামুড়হুদা ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদকের ইন্তেকাল করেছেন।
সোমবার সকাল ৬টায় দর্শনা পৌর এলাকার পুরাতন বাজার নিবাসী মৃত রফিক উদ্দিন মল্লিকের বড় ছেলে দর্শনা পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কেরু এ্যান্ড কোম্পানির অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃরায়হান উদ্দিন মল্লিক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল৬২ বছর।সে স্ত্রী,দু’ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।বাদ আসর শ্যামপুর সরকারী কবরস্থানে তার ছোট ছেলে জানাজার নামাজের ইমামতি করেন।পরে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।জানাজায় সংক্ষিপ্ত আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান মনজু,দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু।
দাকোপে ননী গোপালের নৌকার পক্ষে প্রচারণায় খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার প্রথম দিনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ননী গোপাল মন্ডলের পক্ষে সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দাকোপ উপজেলার লাউডোব বাজার, লাউডোব ফেরিঘাট এলাকা, কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বর, বানিশান্তা বাজার সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা এবং লিফলেট বিতরণ করেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন রায়, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন গহন, রেজাউল ইসলাম রাজা, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, প্রচার সম্পাদক মোঃ ওহিদুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, শেখ ইমরান হোসেন যুবরাজ, আঃ রব, স্বপন কুমার রায়, সুকৃতি রায়, চঞ্চল রায়, দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুমারেশ বিশ্বাস, প্রণব গাইন, সমীরণ মন্ডল, জয়ন্ত রায়, বিপ্লব মন্ডল, জয় রায়, মোঃ হাফিজুল ইসলাম, চন্দ্র কান্ত মন্ডল চন্দন, শুকান্ত রায়, জয়ন্ত গাইন, জয় রায় মানিক, হাদিউজ্জামান অরেঞ্জ, দীন বন্ধু সরকার, উৎপল, মোঃ আনিস ফকির, মোঃ শহিদুল গাজী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।#
কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম
কেশবপুর (যশোর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আজিজুল ইসলাম সোমবার বিকেলে প্রতিক পেয়েই প্রচারনার পূর্বে কেশবপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময় কালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, তিনি নির্বাচিত হতে পারলে কেশবপুরের পূর্বাঞ্চলের ২৭ বিলের জলাবদ্ধতা নিরশনে কাজ করবেন। বিগত সময়ে মুখ থুবড়ে পড়া গ্রামীন অবকাঠামো উন্নয়নে জনগনকে সাথে নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নামে অর্থ বানিজ্য বন্ধ করে প্রকৃত মেধাবীদের জায়গা করে দিবেন। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও বয়স্কদের সুযোগ সুবিধা বাড়াতে কাজ করবেন। তিনি আরো বলেন, কেশবপুরের বিভিন্ন বাড়িতে বর্তমানে বহিরাগত মানুষের আগমনে সাধারণ ভোটাররা শংকিত হয়ে পড়েছে। তার কর্মীদের হুমকি দেয়া হচ্ছে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য সাংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রীকান্ত দাস, প্রান্ত সাহা, আলমগীর হোসেন প্রমুখ।
জীবননগরে সিজার রুগী রেখে আসার পথে ছিনতাই কারী হাতে টাকা,গহনা,ইজিবাইক লুট
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে সিজার রুগীকে হাসপাতালে রেখে বাড়ি ফেরার পথে সড়কে গাছ অস্ত্রের মুখে জিম্মি করে ইজিবাইক, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ছিনতাই কারী।ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে।
রবিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাধবপুর-পুরন্দরপুর সড়কে ইজিবাইক চালক কাজল হোসেন তার বোনের সিজার করার জীবননগরের একটি ক্লিনিকে নিয়ে আসে। সিজার শেষে বাড়ি ফেরার পথে মাধবপুর-পুরন্দরপুর সড়কের হরিতলা মাঠ নামক স্থানে পৌঁছালে সড়কের ওপর কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে।এসময় গাড়ি থামালে সড়কের পাশ থেকে মুখোশধারী ৭/৮ জনের মুখোশধারী তাদেরকে গাড়ি থেকে নামিয়ে নেয়। এবং পাশের একটি বাগানের মধ্যে নিয়ে গাছের সাথে হাত-পা বেধে রাখে।’
এসময় তারা দেশীয় অস্ত্র বড় দা গলায় ধরে কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের চেইন ও কানের দুল, মোবাইল নিয়ে নেয়। যাওয়ার সময় ইজিবাইকটি ও নিয়ে যায়।পুরন্দরপুর গ্রামের ইজিবাইক চালক লিটন জানান, ‘একই জায়গা থেকে এর আগেও চারটি ইজিবাইক-আলমসাধু ছিনতাই হয়েছে। এখন সন্ধ্যা নামলেই এ সড়ক দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ইতিমধ্যে আমাদের পুলিশ ফোর্স কাজ শুরু করেছে। আশা করছি, খুব দ্রুতই জড়িতদের গ্রেপ্তারে সক্ষম হবো।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) এর খুলনা সফরসূচি
তথ্য বিবরণী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অব:) দুই দিনের সফরে আগামী ২০ ডিসেম্বর সন্ধ্যায় খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী নির্বাচন কমিশনার ২১ ডিসেম্বর সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটানির্ং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে আচরণ-বিধি ও অন্যান্য বিষয়ে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব ও অ্যাক্রোবেটিক প্রদর্শনী আজ
তথ্য বিবরণী
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং খুলনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আজ ১৯ ডিসেম্বর বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব-২০২৩ এবং বিকেল পাঁচটায় অ্যাক্রোবেটিক প্রদশর্নী অনুষ্ঠিত হবে।
যশোরে ৩১ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যশোরের ৬টি আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রতিক বরাদ্দ শুরু করেন।
দলীয় প্রতিকের পাশাপাশি প্রার্থীদের মধ্যে পছন্দের প্রতিক বরাদ্দ করা হয়েছে ।
যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ মনোনীত শেখ আফিল উদ্দিনকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম লিটনকে ট্রাক, জাতীয় পার্টির মোঃ আক্তারুজ্জামানকে লাঙ্গল
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে
আওয়ামী লীগের প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা, স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামকে ট্রাক, এসএম হাবিবুর রহমানকে ঈগল, জাতীয় পার্টির মুফতি ফিরোজ শাহকে লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেস পার্টির অ্যাডভোকেট আব্দুল আওয়ালকে ডাব, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো: শামছুল হককে টেলিভিশন
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথকে ঈগল, জাতীয় পার্টির অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চুকে লাঙ্গল, বিকল্পধারার মোঃ মারুফ হাসান কাজলকে কুলা, ন্যাশনাল পিপলস্ পার্টির সুমন কুমার রায়কে আম, বিএনএমের শেখ নুরুজ্জামানকে নোঙর, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মাদ তৌহিদুজ্জামানকে বটগাছ, তৃণমূল বিএনপির মো: কামরুজ্জামানকে সোনালী আঁশ,
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায়কে ঈগল, জাতীয় পার্টির অ্যাডভোকেট জহুরুল হককে লাঙ্গল, তৃণমূল বিএনপির লে কর্নেল (অব.) এম শাব্বির আহমেদকে সোনালী আঁশ, বিএনএমের সুকৃতি কুমার মন্ডলকে নোঙর, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলীকে মিনার
যশোর-৫ (মণিরামপুর) আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্যকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলীকে ঈগল, জাতীয় পার্টির এমএ হালিমকে লাঙ্গল, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসীকে মিনার, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফাকে সোনালী আঁশ
যশোর -৬ (কেশবপুর) আসনে আওয়ামী লীগের শাহীন চাকলাদারকে নৌকা, স্বতন্ত্র প্রার্থী এইচএম আমীর হোসেনকে কাঁচি, আজিজুল ইসলামকে ঈগল ও জাতীয় পার্টির জিএম হাসানকে (জাতীয় পার্টি) লাঙ্গল বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিক পেয়ে যশোর -৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ্! আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতিক হাতে পেলাম। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ চাইছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু!
এদিকে, প্রতিক বরাদ্দ নিয়ে প্রার্থীরা জানিয়েছেন, সোমবার থেকে তারা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। জনগণের মধ্যে তাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। একটি সুষ্ঠু সুন্দর ভোট হলে তারা জয়ের ব্যাপারে আশাবাদী।
তবে জাতীয় পার্টির প্রার্থীরা জানিয়েছেন, প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। সেটা না হলে মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তারা।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, বৈধ ৩১ প্রার্থীর মধ্যে ২৩জন ছিলেন বিভিন্ন দলীয় প্রার্থী। এছাড়া ৮ জন স্বতন্ত্র প্রার্থী। দলীয় প্রতিকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের পছন্দের প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। সব প্রার্থীকেই সমান গুরুত্ব দেয়া হচ্ছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যশোর পুলিশ বদ্ধপরিকর।
দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ উপজেলায় সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ১৮ ই ডিসেম্বর দাকোপ উপজেলা পরিষদ চত্বরে সকাল সাড়ে ১০ টায় সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব কুমার চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়। সভায় বক্তব্য দেন দাকোপ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার, মেরিন ফিসারীজ কর্মকর্তা বিপুল কুমার দাস, ক্ষেত্রসহকারী আলমাস হোসেন, হিসাব রক্ষক মোঃ আবদুল রউফ, বি আর ডিবি কর্মকর্তা রুবায়েদ আল হাসান, পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রানী সম্পদ সহকারী কর্মকর্তা শামীমা হক দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস সহ বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে নৌকায় ভোট দিন: সেখ জুয়েল এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, আগামী প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে নৌকায় ভোট দিন। প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই দেশ ও জাতির উন্নয়নে জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, সাংস্কৃতি, বিনোদণ, বিদ্যুৎ, শিল্প, কৃষি সহ বহুমূখী কাজ করে দেশের ভাবমূর্তি উজ্জল করেছেন। যার ছোঁয়া খুলনায়ও এসে পড়েছে। শেখ হাসিনার এই উন্নয়ন ছোঁয়াকে আরো বিস্তৃতি ঘটাতে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বার প্রধানমন্ত্রী করতে হবে। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কেন্দ্রে আনতে হবে। মনে রাখতে হবে, ’৭১ এর পরাজিত শত্রুরা থেমে নেই। ওরা বড় ধরনের নাশকতা করতে না পারে। সেজন্যে সকলকে রাজপথে এবং ভোটের মাঠ দু’টোতেই থাকতে হবে।
গতকাল সোমবার সকালে গণসংযোগ ও সন্ধ্যায় জনসভায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. মো. আইয়ুব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তারিকুল আলম খান, কাজী জাহিদুল ইসলাম, জিয়াউল ইসলাম মন্টু, জামিরুল হুদা জহর, নজরুল ইসলাম তালুকদার, মুন্সি সেলিম হোসেন, কাউন্সিলর ইমরুল হাসান, মো. সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, মাহফুজুর রহমান সোহাগ, এস এম আসাদুজ্জামান রাসেল, মো. রফিকুল আলম, শেখ ফারুক হোসেন, এনামুল কবির, মোল্লা ইখতিয়ার উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
এর আগে বেলা ১১টায় রির্টানিং অফিসারের কার্যালয় হতে নৌকা প্রতীক নিয়ে দলীয় কার্যালয়ে এসে শামীম স্কয়ার মার্কেটে গণসংযোগ শুরু করেন। পরে তিনি লোয়ার যশোর রোডের বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে হাদিসপার্ক, পিকচার প্যালেস মোড় প্রভৃতি স্থানে গণসংযোগ করেন।
নগরীর প্রত্যেক ওয়ার্ডে বিজয় র্যালি আজ মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর প্রত্যেক ওয়ার্ডে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। যথাসময়ে বিজয় র্যালি করার জন্য ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাধারণ সম্পাদককে বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিথ্যা ঘোষণা দিয়ে আনা ২০ কোটি টাকার ফেব্রিক্স আটক
বেনাপোল প্রতিনিধি
মিথ্যা ঘোষণা দিয়ে সিনথেটিক ফেব্রিক্সের স্থলে শার্টিং, চিনাউল, ও ভেলভেট ফেব্রিক্স আমদানি করায় ১২ ট্রাক ফেব্রিক্স আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার সকালে বেনাপোল বন্দরের ২৯ নাম্বার শেডে ২০ কোটি টাকা মূল্যের ৪টি পণ্য চালান আটক করা হয়।
কাস্টমস সূত্র জানায়, পণ্য চালানের আমদানিকারক দিনাজপুরের রোজা মনি এন্টারপ্রাইজ। রপ্তানিকারক ভারতের সুন্দরী ফ্যাশন। পণ্য চালানটি বন্দরে প্রবেশের সময় ওয়েইং স্কেলে ৮ টন মালামাল বেশি থাকলেও স্কেলে কর্মরত বন্দরের কর্মকর্তা সন্দীপ রায় প্রিন্ট দেওয়ার সময় মালামাল সঠিক আছে বলে ওজন শ্লিপ প্রিন্ট করে দেন।
বন্দরের সূত্র জানায়, পণ্য চালানগুলো খালাসের দায়িত্বে আছে সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের তৃনা অ্যাসোসিয়েটস ও অনন্তা এন্টারপ্রাইজ প্রাইভেট
ঘোষণায় কটন ফেব্রিক্স থাকলেও সব শাটিং ফেব্রিক্স ও বক্স ফেব্রিক্স আছে। পার প্যাকেজ টিয়ার ৩শ গ্রাম ঘোষণা থাকলেও ৩ কেজি করে পাওয়া যায়। একই শেডে ৫-৭টি ফেব্রিক্সের চালান রেখে একটি কনসাইনমেন্ট পরীক্ষা করে খালাসের সময় মিথ্যা ঘোষণার চালান খালাস করে থাকে।
পণ্য চালানগুলো খালাসের দায়িত্বে নিয়োজিত শরীফুল ইসলাম জানান, পণ্য চালানগুলো খালাসের করার দায়িত্ব আমার। আমার নিজের কোনো লাইসেন্স নেই, ভাড়া লাইসেন্সেই কাজ করি। তবে মালামালগুলো কাস্টমস কর্তৃপক্ষ এখনো পরীক্ষণ কার্যক্রম সম্পন্ন করেননি। তবে টিয়ারজনিত কারণে ৪ টন মালামাল বেশি থাকার বিষয়টি তিনি এড়িয়ে যান।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আব্দুল হাকিম জানান, আমাদের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্য চালানগুলো ভারতীয় ট্রাক থেকে বন্দরের শেডে আনলোড করা হয়েছে। তবে শতভাগ কায়িক পরীক্ষণ কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে। বর্তমানে বেনাপোল বন্দরে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নৌকা প্রতীক পেয়েই সাকিব গেলেন গোপালগঞ্জে
মাগুরা প্রতিনিধি
দ্বাদশ সংসদের প্রতীক পেয়েই সাকিব আল হাসান মাগুরা থেকে রওনা দিয়েছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে তিনি জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন। তার পর সেখান থেকে মাগুরায় ফিরে আনুষ্ঠানিকভাবে শুরু করেবেন নৌকার নির্বাচনী প্রচারণা।
সোমবার সকালে মাগুরা জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান স্বশরীরে উপস্থিত থেকে দলীয় প্রতীক সংগ্রহ করেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সকাল সাড়ে ১০ টার দিকে বের হয়ে সাকিব যান বাড়িতে। শহরের সাহাপাড়ায় বাবা মাশরুর রেজা কুটিলসহ পরিবারের অন্যান্যদের কাছ থেকে দোয়া নিয়ে রওনা দেন টুঙ্গিপাড়ার উদ্দেশে। সেখানে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন।
মাগুরার সদর উপজেলা (৪ ইউনিয়ন বাদে) এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা-১ আসনের প্রতিদ্বন্দ্বী মোট ৫ প্রার্থীর মধ্যে অপর প্রার্থীরা হচ্ছেন- জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেস দলের অ্যাডভোকেট রেজাউল হোসেন, বিএনএফ প্রার্থী একেএম মুতাসিম বিল্লাহ এবং তৃণমূল বিএনপি প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি।
দলীয় প্রতিক নেওয়ার পর মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমাদের চেষ্টা থাকবে যেনো একটি সুষ্ঠু নির্বাচন করতে পারি। চেষ্টা থাকবে যতবেশি ভোটারকে উপস্থিত করা হয়।
নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে আমার নিজের একটি ফেসভ্যালু রয়েছে। ইয়াং জেনারেশন যেনো আমার কথা শোনে। তারা যদি আমার কথায় কনভিন্স হয় তাহলে যেনো আমাকে ভোটটি দেয়।
বাগেরহাটে কে কোন প্রতীক পেলেন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় প্রতীক প্রাপ্ত প্রার্থী, প্রার্থীদের প্রতিনিধি ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।
এদিন বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনকে নৌকা, জাতীয় পার্টির মো. কামরুজ্জামানকে লাঙ্গল, তৃণমূল বিএনপির মাহফুজুর রহমানকে সোনালী আঁশ, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) মো. মঞ্জুর হোসেন শিকদারকে নোঙ্গর, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহকে আম, বাংলাদেশ কংগ্রেস’র আতাউর রহমান আতিকীকে ডাব প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বাগেরহাট-২ (কচুয়া-বাগেরহাট সদর) আসনে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য শেখ তন্ময় নৌকা, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম লাঙ্গল, জাকের পার্টির খান আরিফুর রহমান গোলাপফুল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) সোলায়মান শিকদার নোঙ্গর, তৃনমূল বিএনপির মরিয়ম সুলতানা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার নৌকা, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি লাঙ্গল, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম মশাল, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএমম) সুব্রত মন্ডল নোঙ্গর, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী ডাব, তৃণমূল বিএনপির ম্যানুয়েল সরকার সোনালী আঁশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মুহাম্মদ লোকমান আম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান ছড়ি, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট’র (বিএনএম) রেজাউল ইসলাম রাজু নোঙ্গর, তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা সোনালী আঁশ ও স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন ঈগল প্রতীক পেয়েছেন।
বাগেরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খালিদ হোসেন বলেন, বাগেরহাটের চারটি আসনে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩ জন স্বতন্ত্র ও বিভিন্ন দলের ২৩ জন প্রার্থী রয়েছেন। প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ডিসি
যশোর অফিস
যশোরে মধ্যরাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
রোববার (১৭ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে শহরের রেলস্টেশনে প্ল্যাটফর্মে রাত কাটানো ছিন্নমূল শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা।
জেলা প্রশাসক হাছান মজুমদার বলেন, ‘এই শীতে কেউ যেন কষ্ট না পায়, সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য রয়েছে। রাতে শহরের বিভিন্ন স্থানে অসহায় মানুষ শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য রাতে বের হওয়া। পর্যায়ক্রমে জেলার ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে জেলা প্রশাসন।’
জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, শীতে কষ্ট লাঘবের জন্য জেলার আট উপজেলার ৯৩টি ইউনিয়ন ও আটটি পৌরসভায় ৪১ হাজার ৪০০ অসহায়, ছিন্নমূল মানুষকে কম্বল দেবে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা এসব কম্বল এরইমধ্যে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় বণ্টন করা হয়েছে।
ফকিরহাটে নানা আয়োজনে প্রাক বড়দিন উৎসব পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বড়দিনকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমূখর পরিবেশে প্রাক বড়দিন উৎসব পালিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের আয়োজনে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে কেককাটা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সাথে ওই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন)। এসময় স্থানীয় ইউপি সদস্য মহাদেব বিশ্বাস, নারী ইউপি সদস্য (সংরক্ষিত) আল্লাদী বিশ্বাস, চিতলমারীর পাস্টর রনজিৎ সাইমোন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ৯০জন শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। #
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটির রিপোর্ট ৭ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ
আটরা গিলাতলা প্রতিনিধি
খুলনার আড়ংঘাটা থানাধিন তেলিগাতী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, অধিনস্তদের বিভিন্ন ভাষায় গালিগালাজসহ হুমকি-ধামকি ও শারীরিকভাবে লাঞ্চিত করাসহ বিভিন্ন অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএমইটি(ঢাকা)’র পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী এবং বিএমইটি(ঢাকা)’র উপ-পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসচিব (পরিচালক-প্রশাসন ও অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণার্থীদের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করা, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ, দীর্ঘদিন প্রশিক্ষকদের সম্মানী প্রদান না করা, গেষ্ট টেইনাদের দীর্ঘ ২৩ মাস যাবৎ পি ডি ও সম্মানী প্রদান না করে প্রায় ৭ লক্ষ টাকা উত্তোলন করে ব্যক্তিগত কাজে খরচ, প্রশিক্ষনের গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণার্থীদের কাঁচামালের অর্থ আত্মসাৎ, প্রতিষ্ঠানের একজন নারী গেষ্ট টেইনারের সাথে অনৈতিক সম্পের্ক, অধিনস্তদের সাথে সার্বক্ষনিক সন্ত্রাসীমুলক আচার-আচারন, গালিগালাজ ও শারিরিক ও মানুষিকভাবে লাঞ্চিত করাসহ বিভিন্ন্ অভিযোগ এনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে দ্রুত সময়ে অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে প্রতিষ্ঠানের ৪৭ জন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মহাপরিচালকের বরাবর প্রেরণ করা হয়। একই সাথে প্রশিক্ষণ ও প্রশাসনিক কর্মকান্ড সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করতে অবিলম্বে অধ্যক্ষকে অপসারণ সহ তার বিরুদ্ধে উঠে আসা সকল অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে গত ৭/১২/২০২৩ তারিখ থেকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অনিদিষ্টকালের শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচি পালন করে। প্রতিষ্ঠানের অচল অবস্থার প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর রবিবার বিএমইটি(ঢাকা)’র পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ আকরাম আলী এবং বিএমইটি(ঢাকা)’র উপ-পরিচালক(প্রশিক্ষণ মান ও পরিকল্পনা) মোঃ রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপসচিব (পরিচালক-প্রশাসন ও অর্থ) কাইজার মোহাম্মদ ফারাবী স্বক্ষরিত এক আদেশে বলা হয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কর্তৃক অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দূনীতি-স্বেচ্ছাচারিতা, সরকারি সম্পদ নষ্ট, প্রশিক্ষণা গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার, প্রশিক্ষণের কাঁচামালের অর্থ আত্মসাৎ এবং প্রতিষ্ঠানের গাড়ী চালক আমিনুল সরদারকে শারিরিকভাবে লাঞ্চিত করা। এলাকাবাসীর পক্ষে কাজী আরিফুল ইসলাম(বকুল) কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে গাছ কেটে সরকারের আর্থিক ক্ষতিসাধন এবং কাজী মঈনুল ইসলাম কর্তৃক অধ্যক্ষের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজুর অভিযোগ পাওয়া যায়। এছাড়াও স্থানীয় পত্রিকায় প্রকাশিত অধ্যক্ষের কারিশমায় প্রতিষ্ঠানের গাছ কেটে সাবাড়সহ স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং বিএমইটিতে প্রাপ্ত অভিযোগের বিষয়সমুহ তদন্তের জন্য দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হলো। আদের্শে আরো বলা হয়েছে গঠিত তদন্ত কমিটিকে সার্বিক বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক সুস্পষ্ট মতামতসহ আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন
আটরা গিলাতলা প্রতিনিধি
জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে র্যালী , পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিএম, এরিয়া অফিস, খুলনা আ ন ম আব্দুল হাই সিদ্দিকী, খুলনা কর্পোরেট শাখা এজিএম-ইনচার্জ, মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয় এর এজিএম,মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জিএম প্রধান অতিথির বক্তব্যে বিজয় দিবসের মহত্ব তুলে ধরে অর্থনৈতিক মুক্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আর আর এফ খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আটরা গিলাতলা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে আর আর এফ খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, ম্যাচে অংশ গ্রহন করে লাল দল বনাম সবুজ দল, প্রথমে লাল দল ব্যাট করে ১১২ রান করে দলের পক্ষে মিফতা ৪০ রান করে সবুজ দলের পখে সালাম ৩ উইকেট নেন জবাবে সবুজ দল ৮৪ রানে অল আউট হয়। দলের পক্ষে বিল্লাল ৩০ রান করে লাল দল ২৮ রানে জয়লাভ করে। খেলা শেষে পুরুস্কার বিতরন করেন কম্যান্ডেন্ট এডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার । তার বক্তবে প্রথমে স্মরন করেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর কথা এর পর ফোর্সদের উদেশ্য তিনি বলেন সামনে জাতীয় নিবাচন আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে মনোবল দিয়ে ঠিকমত ডিউটি পালন করতে হবে আর সবসময় খেলাধুলার মধ্যে থাকতে হবে তাহলে মাদক থেকে বিরত থাকবে মনোবল ভাল থাকবে দেহ সুস্থ থাকবে, খেলা দেখতে আরো উপস্থিত ছিলেন পুলিশ লাইনের আর আর আই আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের সকল অফিসারবৃন্দ।
প্রতীক পেয়ে খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের গনসংযোগ
আটরা গিলাতলা প্রতিনিধি
রিটানিং কর্মকর্তার নিকট থেকে প্রতীক বরাদ্দ পেয়ে মিনার প্রতিকের পক্ষে গতকাল খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন তার নির্বাচনি এলাকার বারকপুর, দিঘলিয়া সেনহাটি এলাকার বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন । এসময় তিনি বলেন সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদি বলে জানান। এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মমতা নার্সিং কলেজের উদ্যোগে আলোচনা সভা
আটরা গিলাতলা প্রতিনিধি
মহান স্বাধীনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়ীগেটে অবস্থিত খুলনা মমতা নার্সিং কলেজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল বিজয় দিবসের বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মহফিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সুর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনে কর্মসুচি শুরু হয়। সকাল ১০টায় বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়েট পুরাতন রোডস্থ প্রতিষ্ঠানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মমতা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডঃ সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারেন্টেন্ট রোকেয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসমা খাতুন নেছা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সৈয়দ রাকিবুল ইসলাম। এ সময় খুলনা মমতা নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।
গিলাতলায় দিনে দুপরে গরু চুরির সময় হাতেনাতে ৩ চোর আটক
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নগরীরর খানজাহান আলী থানাধীন গিলাতলা কেডিএ আবাসিক এলাকা থেকে গরুর চুরির সময় সোমবার দুপুরে ৩ চোরকে আটক করেছে এলাকাবাসি। সোমবার প্রতিদিনের মতো কেডিএ আবাসিক এলাকার সিদ্দিক ভুইয়া তার গরু মাঠে ঘাস খাওয়ানের জন্য বেধে রেখে আসে দুপুরের পর গিয়ে তার গরুটি মাঠে না পেয়ে খুজতে থাকে একপর্যায়ে চোরাইকৃত গরু সহ শিরোমনি গ্রামের মজিদ ডাকুয়ার পুত্র মোঃ সোহান, সৌরভ হোসেনের পুত্র নাজমুল হোসেন ও মফিজ হোসেন এর পুত্র সুমন হোসেনকে হাতেনাতে ধৃত করে এলাকাবাসি। খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
দাকোপে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বকনা বাছুর বিতরণ
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্য়ালয়ের আয়োজনে ২০২৩-২০২৪ অর্থবছরে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের” আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ সহায়তা হিসাবে ৪ লক্ষ ৮০ হাজার টাকার ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মাঠ চত্ত্বরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার এর সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামরুল হাসান, বিআরডিবি কর্মকর্তা রুবায়েত আল আজাদ, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, প্রাণীসম্পদ সহকারী কর্মকর্তা শামীমা হক, প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল অহেদ গাজী, এনজিও নবযাত্রা প্রকল্পের ম্যানেজার মোঃ আজিজুর হক, পরিমল কর্মকার, মেরিন ফিসারিজ কর্মকর্তা বিপুল কুমার দাস, ক্ষেত্রসহকারী আলমাস হোসেন, মোঃ আবদুল রউফসহ বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিক বৃন্দ।
দাকোপে উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভা অনুষ্ঠিত
দাকোপ প্রতিনিধি
দাকোপে উপজেলা পর্যায়ে মেরেজ রেজিস্টারদের সাথে মেন্টরশিপ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নবযাত্রা ২ প্রকল্পের সহযোগীতায় সোমবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সভাপতিত্বে সভায় অতিথির বক্তৃতা করেন দৈনিক বাংলার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মামুনুর রশিদ, চালনা ধর্মপল্লীর ব্যাদার ডিকন যোয়াকিম গাইন, নবযাত্রা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী স্টিফেন হেমব্রম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুসলিম বিবাহ রেজিস্টার হোসাইন আহমদ, আহম্মাদ আলী, হিন্দু বিবাহ রেজিস্টার খুকুমনি সরকার, সৌমেন ব্যানার্জী, পুরেহিত মনিমোহন চক্রবর্তী, মহাদেব ব্যানার্জী, দেবাশষি চ্যাটার্জী,পালক সমীরণ সরকার, উত্তম দাস প্রমুখ।
জেলা আ’লীগ শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সারোয়ার শিউলির খালু সাবেক ব্যাংকার শরিফুল ইসলাম সোমবার ভোর ০৬ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীসহ নেতৃবৃন্দ।
হরতাল সমর্থনে নগরীতে জেলা বিএনপি’র বিশাল মশাল মিছিল
খবর বিজ্ঞপ্তি
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএনপি’র সর্বাত্মক হরতাল কর্মসূচি পালিত হচ্ছে। হরতাল সমর্থনে গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীতে বিশাল মশাল মিছিল করে রাজপথে বিক্ষোভ করেছে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও জেলা যুবদলের সভাপতি এসএম শামীম কবির, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, চালনা পৌরসভা বিএনপি’র আহবায়ক মোজাফফার হোসেন, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, বটিয়াঘাটা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নুরুল আমিন বাবুল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, চালনা পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আল আমিন সানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, মেহেদী হাসান মিন্টু, শহিদুল ইসলাম, আবুল হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, মোঃ শরিফুল ইসলাম, বাহাদুর মুন্সি, রুবেল মীর, মুনতাসিম বিল্লাহ, আব্দুর রব আকুঞ্জি, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, আনিচুর রহমান, হেলাল উদ্দীন, শেখ ফারুখ, ইমরান খান, মিল্টন রয়, জাহিদুল ইসলাম, আবু জাফর আসাদুজ্জামান, ইসমাইল খান, ইস্রাইল বাবু, কাজী জাকারিয়া, আব্দুস সালাম, মনিরুজ্জামান সোহাগ, আম্মার হোসেন রাজু, রুম্মন, খায়রুল রাজু, আল-আমিন, মীর্জা তারেক, নয়ন, রাজ্জাক, ফরিদ, আবু তাহের, রব্বানি, নাইম, হেলাল, সজিব আক্তার, বায়জিদ ও আরিয়ান প্রমূখ।।
‘স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র নির্বাচন প্রচারণা কমিটি গঠিত
খবর বিজ্ঞপ্তি
বেগম ফেরদৌসী আলীকে প্রধান উপদেষ্টা এবং এস এম নজরুল ইসলামকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, মামুন রেজা, মোহাম্মদ আলী সনি, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও আসিফ কবিরকে যুগ্ম-আহবায়ক, ফারুক আহমেদকে সদস্য সচিব, মোঃ শাহ আলম, এস এম সাহিদ হোসেন, মল্লিক সুধাংশু, আসাদুজ্জামান খান রিয়াজ ও শেখ মোঃ সেলিমকে যুগ্ম-সদস্য সচিব করে ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা’র কার্যনির্বাহী কমিটির সভায় এই নির্বাচন প্রচারণা কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন।
সভায় খুলনা-২ আসনের খুলনা সদর থানার সমন্বয়কারী হিসেবে মোঃ সাহেব আলী ও সুনীল কুমার দাসকে, খুলনা-৩ আসনের সমন্বয়কারী হিসেবে মোঃ শাহ আলম, মোঃ হুমায়ুন কবীর, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ লিয়াকত হোসেন, মোজাম্মেল হক হাওলাদার ও শেখ তৌহিদুল ইসলাম তুহিনকে দায়িত্ব দেয়া হয়। এছাড়া খুলনা-১ আসনের সমন্বয়কারী হিসেবে এস এম ফরিদ রানা ও মোঃ আব্দুল হামিদকে এবং বাগেরহাট-৩ আসনের সমন্বয়কারী হিসেবে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি,সাধারণ সম্পাদক ও শেখ ইলিয়াস আহমেদকে দায়িত্ব দেয়া হয়। প্রয়োজনে প্রচারণা কমিটির কলেবর ও সমন্বয়কারীর সংখ্যা বাড়ানো হতে পারে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনার অধীনে মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সাংবাদিকদের নিয়ে গঠিত ‘স্বাধীনতা সাংবাদিক নির্বাচন প্রচারণা কমিটি’ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেবে এবং প্রার্থীর নির্বাচনী কার্যক্রম ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরবে।
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে বৃহত্তর আমরা খুলনাবাসীর সৌজন্য সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মো. মাহবুুবুর রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় নগরীর নিরালাস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন নেতৃবৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি মো. নাসির উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সম্পাদক এম এ জলিল ও মো. কামরুল ইসলাম ভুট্রো, সাংগাঠনিক সম্পাদক মো. শাকিল আহমেদ রাজাসহ কার্যপরিষদ সদস্যবৃন্দ।
নিজের টলির চাপায় যুবকের মুত্যু
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে গোবরের সার বোঝাই টলির চাপায় ওহিদুল ইসলাম(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর এলাকার পাতিবিলা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ওহিদুল ইসলাম পাতিবিলা গ্রামের হজ্জো মোল্লার ছেলে।
নিহতের চাচা আব্দুর করিম মোল্লা জানান, জমিতে গোবরের সার দেওয়ার জন্য সকালে টলি বোঝাই করে বাড়ির পাশের মাঠে নিয়ে যাচ্ছিলেন ওহিদুল ইসলাম। মাঠে যেয়ে টলির হাইড্রোলিক ওয়েলসেল নষ্ট হয়ে যায়। পরে সে হাইড্রেলিক ওয়েলসেল দেখোর জন্য হাইড্রেলিক টলি উচু করেন। নিচু হয়ে নিচে দেখতে গেলে হাইড্রোলিক ভেঙ্গে তার ঘাড়ের ওপর পরে। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মহেশপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পঠানো হয়েছে।











































