Home আঞ্চলিক কুষ্টিয়ার ভেড়ামারায় চাচার হাতে ভাতিজা খুন

কুষ্টিয়ার ভেড়ামারায় চাচার হাতে ভাতিজা খুন

64

 

মোঃ রেজাউর রহমান তনু, কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে রবিবার দুপুর ৩ টার সময় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে আলা আমিন এর লোহার সাবলের আঘাতে ভাতিজা সুমন আলী (১৩) কে পিটিয়ে গুরুতর আহত করেন। আহত অবস্থায় সুমন আলীকে তার পরিবারের লোকজন রবিবার রাজশাহী একটি বেসরকারি হসপিটালে ভর্তি করে।সোমবার চিকিৎসাধীন অবস্থায় সুমন আলী মৃত্যু হয় ।

স্থানীয় গ্রাম পুলিশ মোঃ সবুজ বলেন ,আলামিন তার ভাইয়ের বাঁশবাগান থেকে বাঁশের মোথা জোরপূর্বক তুলতে থাকে সে সময় সুমন আলী ও তার পিতা সাদুল্লাহ এর প্রতিবাদ করলে আলামিন তার হাতে থাকা লোহার শাবল দিয়ে সুমন আলীর মাথায় আঘাত করে পরবর্তীতে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই এবং শিশু সুমন আলীর অবস্থা অসংখ্যজনক হওয়া তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার করা হয়। পরবর্তীতে পরিবারের লোকজন রবিবার রাজশাহী একটি বেসরকারি হসপিটালে ভর্তি করে।সোমবার চিকিৎসাধীন অবস্থায় সুমন আলী মৃত্যু হয় ।

পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে লাশের ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মরগে প্রেরণ করেছেন। এ ব্যাপারে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা হয়েছে, মামলা নাম্বার -১২।