বিনোদন ডেস্ক।।
দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচন কমিশন তাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেছেন। এজন্য নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটি তাকে তলব করেছিলেন। অনুসন্ধান কমিটির কাছে সশরীরে উপস্থিত হয়ে ক্ষমা চেয়েছেন মাহি। গতকাল সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও দায়রা জজ মো. আবু সাঈদের কার্যালয়ে উপস্থিত হয়ে ক্ষমা চান মাহি।










































