Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

44
সারা বছর ধরে মাটির হাঁড়ি বানান বিনোদিনী রানী পাল-সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন: শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকাল ৪টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময়ে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।
সভাপতির বক্তৃতায় শেখ হারুনুর রশীদ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির আত্মগৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ৩০ লাখ শহীদের আত্মদান আর দুই লক্ষ্য মা বোনের ত্যাগের এবং কোটি বাঙ্গালীর আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবিরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। তিনি আরো বলেন, দেশ আজ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে ৫ বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। সেলক্ষে ঐক্যবদ্ধভাবে নৌকার প্রার্থীদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে তিনি সকলে প্রতি আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, আব্দুস সালাম মুর্শিদি এমপি, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বি এম এ ছালাম, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, এমএ রিয়াজ কচি, শেখ মো. রকিকুল ইসলাম লাবু, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, অধ্যক্ষ ফ ম ছালাম, বুলু রায় গাঙ্গুলী, পাপিয়া সরোয়ার শিউলি, শাহিনা আক্তার লিপি, মোঃ আজগর বিশ্বাস তারা, মোঃ জামিল খান, সরদার আবুল কাশেম ডাবলু, মোঃ মানিকুজ্জামান অশোক, শেখ মোঃ আবু হানিফ, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, এম এম আজিজুর রহমান রাসেল, মোতালেব হোসেন, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা শিউলি, ইঞ্জিঃ বরকত, হাজি সাইফুল ইসলাম খান, মোঃ ইমরান হোসেন, অজিত বিশ্বাস, রবিন্দ্রনাথ দত্ত, মো রকিব উদ্দিন, জয়দ্রথ বাছাড়, রিনি বেগম, এ্যাড. পলাশী মজুমদার, নিরুপমা গোলদার, নাসরিন, আশালতা ঢালি, সঞ্চিতা রায়, সোমা আজিজ, আকলিমা বেগম, পাখি বেগম, সৈয়দ নাসির হোসেন সজল, সৈকত আহম্মেদ জন, বিধান চন্দ্র রায়, আবু আহাদ হাফিজ বাবু, আরমান মিয়া, এ্যাড শেখ আঃ রশিদ, শাহনেওয়াজ মাগদুম, মান্নান খান মনা, মারুফ হোসেন, আমিরুল মোমেনীন রানা, সে এম তানভীর রহমান আকাশ, হুমায়ুন কবির, চিশতি নাজমুল বাশার সম্রাট, মো. কবিরুল ইসলাম, শেখ রাসেল, পলাশ রায়, শেখ আশফাকুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, আবিদ হাসান ফাহিম, আফ্রিদি, টুটুল তামিম, সোহান, সাদ্দাম বাধন, সজিব,তাইম, রাজিব প্রমূখ।
এর আগে সকাল ৭টায় গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ##

জেলা আ’লীগের বর্ধিত সভা মঙ্গলবার
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ১৯ ডিসেম্বর মঙ্গলবার দলীয় কার্যালয়ে বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, জেলার আওতাধীন ৪টি আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারি।##

কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় করলেন ওসি শাহিন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানা’র নবাগত অফিসার ইনচার্জ মোঃ শাহিন। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু’র পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাবেক সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য যথাক্রমে শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সিনিঃ সদস্য জিএম সামছুর রহমান, শেখ লুৎফর রহমান, মাষ্টার রফিকুল ইসলাম, টিএম আব্দুল জব্বার, ইশারাত আলী, কাজী আল মামুন, আব্দুল জলিল খাঁন, শেখ নাজমুল হোসেন, ফরিদুল কবীর, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, মহিবুল্লাহ, মোহাসীন হুসাইন, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, শাহাদৎ হোসেন, তাপস কুমার ঘোষ, শেখ আল নুর আহমেদ ঈমন, শেখ মারুফ হাসান প্রমুখ। এসময়ে থানা’র অফিসার ইনচার্জ মোঃ শাহিন বক্তব্যে বলেন কালিগঞ্জ থানায় যোগদানের পর থেকে চেষ্টা করছি থানা এলাকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলে থানা পুলিশ সদা প্রস্তুত। আসন্ন নির্বাচনে শান্তি পূর্ণ পরিবেশ বজায় রাখতে আন্তরিক হয়ে কাজ করবো। সাংবাদিকবৃন্দের ঐকান্তিক সহযোগীতা কামনা করছি। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ এবং জাতির কল্যাণে অবদান রাখার জন্য গণমাধ্যম কর্মীদের থেকে আশাকরি।

মহান বিজয় দিবসে রূপসা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলী অর্পন
রূপসা প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে রূপসা প্রেসক্লাব শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে। ১৬ ডিসেম্বর সকালে রূপসা উপজেলা বিজয় মঞ্চে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, প্রচার ও দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য হামিদুল হক, মোঃ বেনজীর হোসেন, চিত্ত রঞ্জন সেন, মুহাঃ নাঈমুজ্জামান শরীফ, রেজাউল ইসলাম তুরান ও ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম।

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পলিত
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উৎযাপদন উপলক্ষ্যে শনিবার ভোরে সাতক্ষীরায় ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরের খুলনা রোড মোড় বঙ্গবন্ধু মূরালে পুষ্পমাল্য অর্পণ করেন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা। এরপর জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন প্রজন্মদের কাছে জাতীয় পতাকা হস্তান্তর করেন বীর মুক্তিযোদ্ধারা। পতাকা হস্তান্তর শেষে কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শনী অনুষ্ঠিত হয়।এ সময় সেখানে আরো উপস্থিতি ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

সদর থানা আ’লীগের সভায় বাবুল রানা
ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েলকে বিজয়ী করার লক্ষে সদর থানা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সভায় সভাপতিত্ব করেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম। সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির মো. সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যা. রুনু ইকবাল বিথার, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, প্যানেল মেয়র রফিউদ্দিন আহমেদ রফিক, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরানী রহমান বিউটি ও কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়না।
প্রধান অতিথির বক্তৃতায় বাবুল রানা বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সর্বস্তরে গ্রহণযোগ্য করতে ভোটারদের অনুপ্রাণিত করতে হবে। ভোটারদের নিরাপত্তার জন্য দলের সকল নেতাকর্মীকে স্ব স্ব মহল্লায় ভোটারদের সাথে কথা বলতে হবে। তাদের সাহস যোগাতে হবে সবসময় ভোটারদের পাশে থাকতে হবে। ভোটারদেরকে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা বুঝাতে হবে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত ভোটারদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে অপপ্রচার চালাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হলে প্রত্যেকটি মহল্লায় ভোটারদের পাশে থেকে তাদের বুঝাতে হবে। বিএনপি-জামায়াতের সকল অপপ্রচারের বিরুদ্ধে প্রত্যেক নেতাকর্মীকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। যেখানে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র হবে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিরোধ করতে হবে। সেই সাথে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, জামাল উদ্দিন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা অধ্যা. আলমগীর কবির, মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম চাঁন ফারাজী, শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. অলোকা নন্দা দাস, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মাহবুবুল আলম বাবলু মোল্লা, আজগর আলী মিন্টু, বাবুল সরদার বাদল, ফেরদৌস হোসেন লাবু, আব্দুল হাই পলাশ, এ্যাড. শেখ ফারুক হোসেন, মঈনুল ইসলাম নাসির, জামিরুল হুদা জহর,
মুন্সি সেলিম হোসেন, শেখ এশারুল হক, আতাউর রহমান শিকদার রাজু, মো. নজরুল ইসলাম তালুকদার, মো. শিহাব উদ্দিন, মো. অহিদুল ইসলাম পলাশ, মো. ফায়েজুল ইসলাম টিটো, মো. আযম খান, এ্যাড. শামীম মোশাররফ, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন মিয়া, রনজিত কুমার ঘোষ, সফিকুর রহমান পলাশ, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, অধ্যা. এ বি এম আদেল মুকুল, পারভিন ইলিয়াছ, নাছরিন আক্তার, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কাউন্সিলর জিয়াউল আহসান টিটু, কাউন্সিলর এ্যাড. জেসমিন পারভীন জলি, কাউন্সিলর ইমরুল হাসান, মো. শামীমুর রহমান শামীম, সাংবাদিক সাহেব আলী, এ্যাড. তারিক মাহমুদ তারা, এ্যাড. এনামুল হক, এ্যাড. এম এম সাজ্জাদ আলী, মো. শরিফুল ইসলাম মুন্না, ফেরদৌস আলম রিতা, মাকসুদা খানম পাখি, মারিয়া মল্লিক, দেলোয়ারা মুর্শেদ মলি, হাসিনা বেগম, হোসনেয়ারা, শিরিন হান্নান, রেজওয়ানা প্রধান, ফেরদৌসি সাথী, কহিনুর, শবনম মুস্তারি বকুল, আরমিনা সুলতানা জুই, রেখা খানম, দুলালি সুলতানা, শিউলি বেগম, রোকেয়া রহমান, সুপ্তি হাসান, রেকসোনা কালাম লিলিসহ নির্বাচন পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২৬নং ওয়ার্ড যুব মহিলা লীগের কর্মীসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মী সভা করেছে ২৬নং ওয়ার্ড যুব মহিলা লীগ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুব মহিলা লীগ নেতা নুরুন নাহার লাকি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। সভায় উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল আজিজ, কাউন্সিলর মাহমুদা বেগম, নুর জাহান রুমি, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আইরিন চৌধুরী নীপা, যুবলীগ নেতা শওকত হোসেন, আরাফাত হোসেন শুভ, যুব মহিলা লীগ নেত্রী চিশতী মুস্তারী বানু, এ্যাড. শিউলী সেরেনিয়াবাত, নাজনিন নাহার বিউটি, মনোয়ারা, দিপ্তী বিশ্বাস, নিশা, কাকলী নাহার, জেসমিন, তানিয়া, নুপুর, মলি, জান্নাতুল নাঈমা, এলিজা সুলতানা, তানিয়া ও রোকসানা খাতুন প্রমূখ।

ডুমুরিয়ায় তৃনমূল পর্যায় ৪৮৬ নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ
ডুমুরিয়া প্রতিনিধিঃ
ডুমুরিয়ায় তৃনমুল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধান প্রক্ল্প প্রশিক্ষন কেন্দ্রের আয়োজনে উদ্যোক্তাদের উদ্বদ্ধকরণ প্রশিক্ষন ভাতার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ডিসেম্বর দুপুরে মধুগ্রাম ইসলামীয়া আলীম মাদ্রাসা অডিটোরিয়ামে, জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের নির্বাহী অফিসার নুর মোহাম্মদ’র সভাপতিত্বে ও মধুগ্রাম কেন্দ্রের প্রশিক্ষক ক্যাটারিং শিল্পা মন্ডল’র সঞ্চলানায় প্রধান অতিথির বক্তব্যদেন, জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবল বিথার।
এসময় আরও বক্তব্যদেন, রুদাঘরা ইউপি চেয়ারম্যান তোহিদ্দুজ্জামান, মধুগ্রাম ইসলামীয়া আলীম মাদ্রাসা অধ্যক্ষ মহিবুর রহমান, ডুমুরিয়া প্রশিক্ষন কেন্দ্রের উপদেষ্টা সদস্য জি এম সহিদুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা খুলনা জেলা কার্যালয়ের সদস্য শাহিদা ইসলাম, সবনম সাবা,নুরিনা রহমান বিউটি,ইসরাত আরা হিরা, জাতীয় মহিলা সংস্থা মধুগ্রাম কেন্দ্রের উপদেষ্টা মোঃ সুজন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে ৪৮৬ জন প্রশিক্ষণার্থীর মাঝে ৩৯ লক্ষ ১৯ হাজার ৩ শত ৫০ টাকা প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।

পাইকগাছার নবাগত ওসি’র সাথে চাঁদখালী ইউনিয়ন পরিষদবর্গের মতবিনিময়
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের সাথে ঐতিহ্যবাহী চাঁদখালী ইউনিয়ন পরিষদবর্গ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কার্যলয়ে উক্ত মতবিনিময়কালে পরিষদবর্গের উদ্দেশ্যে ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন আপনারা এবং আমরা, উভয়ই জনগণের সেবক সুতরাং জনগণের সেবার অংশ হিসেবে সমাজকে সুন্দর রাখতে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ সহ নানান ধরনের অপরাধ নির্মূলে থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান তিনি। এবং পরিষদবর্গকে আইনগত সুবিধা প্রদানের আশ্বাস দেন তিনি।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, ইউপি সচিব আব্বাস উদ্দীন, প্যালেন চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এসনেয়ারা বেগম, ফাতেমাতুজ জোহরা রুপা, জুলেখা পারভীন, ইউপি সদস্য কাইয়ূম হোসেন নান্নু, আনিছুর রহমান সানা, জুয়েলফিকার আলী,আনিস সরদার,মতলেব গাজী,আমিন উদ্দীন,নজরুল ইসলাম, হেলাল হোসেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন, মোঃ আজিজুল গাজী, শেখ রাজু, মাসুদ পারভেজ প্রমুখ।

আজ ‘স্বাধীনতা সাংবাদিক ফোরামে’র কার্যনির্বাহী কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা’র কার্যনির্বাহী কমিটির এক সভা আজ সোমবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফোরামের কার্যক্রম নিয়ে আলোচনা করার পর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার জন্য কর্মপন্থা নির্ধারণ করা হবে।
ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন উক্ত সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছেন।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশীষ মোমতাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল ইসলাম মানিক,কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, ওসি সুশান্ত সাহা , সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান , সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, প্রকৌশলী শাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার প্রমুখ। অপরদিকে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে সকালে বিজয় র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে অ¯’ায়ী কার্যালয়ে সমিতির সভাপতি কাজী আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মোড়লের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জী, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, এস রফিকুল ইসলাম, জি এম ফিরোজ, মাহাবুবুল আলম, শেখ আব্দুস সালাম, সেলিম আবেদ, গাজী আব্দুল কুদ্দুস, গাজী মাসুম, গাজী নাসিম প্রমূখ। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সরদার আবু সাঈদ, জিএম ফারুক হোসেন, খান আবু বকর, শেখ ইকবাল হোসেন, শোভারানী হালদার, তাহমিনা বেগম, আবুল বাশার খান, মাসুদ রানা প্রমূখ। এদিকে উপজেলা বিএনপির আয়োজনে যুগ্ম আহবায়ক খান আফজাল হোসেনের নেতৃত্বে মিছিল সহকারে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে বক্তব্য দেন সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচীব খান শফিকুল ইসলাম,বিএনপি নেতা শেখ মোঃ আরিফ,হুমায়ুন কবির,হাফেজ মতিয়ার রহমান,নজরুল ইসলাম,শেখ সোহবার হোসেন,শেখ মুনসুর আলী,শেখ রফিকুল ইসলাম, গোলাম রসুল,আঃ হাই,নিখিল দাশ, জোনাবালী ঢালী,মোঃ আঃ খালেক,সাদেক বিশ্বাস,মোঃ আনিস, রিপন হোসেন,হাফিজুল ইসলাম,শামিম শেখ,রমজান শেখ,আনোয়ার হোসেন, জালাল উদ্দিন,আবু তালেব প্রমূখ। অপরদিকে উপজেলা সাব-রেজিস্ট্রী অফিসের আয়োজনে র্যালি সহকারে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপ¯ি’ত ছিলেন সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, সহকারী মাহবুর রহমান,মোহরার আলমগীর হোসেন, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, হাফিজুর রহমান ও তপন তরফদার।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি পালন করেন।

ঢাবিতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ
নিজস্ব প্রতিনিধি
সড়কে সকলের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক নিরাপত্তা আইনের দাবীতে সংহতি প্রকাশ করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টেরের তত্বাবধানে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মানবন্ধনের মাধ্যমে এই সংহতি প্রকাশ করে।

এসময় শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করে সংহতি প্রকাশে অংশগ্রহণ করে মানবন্ধনে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও আমরা মানুষ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শামীমা ইসলাম তুষ্টি, শিক্ষক ও এটিএন বাংলার উপস্থাপিকা শারমিন মিশু এবং আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিয়িংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ইয়ুথ ফোরামের সদস্যরা।

এসময় উপস্থিত বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মূলত মোটরযান আইন। যেখানে মোটরযানের ফিটনেস, লাইসেন্স, রুট পারমিট ও আইন ভঙ্গের জরিমানাকেই প্রাধান্য দেয়া হয়েছে। এই আইনে সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা সম্পর্কে অনুপুস্থিত। তাই এই আইন ব্যবহার করেও পাওয়া যাচ্ছেনা আশানুরূপ ফল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন এসডিজি লক্ষ অর্জন এবং গ্লোবাল ডিকেড অফ এ্যাকশন ফর রোডক্র্যাশ অর্জনে প্রয়োজন একটি আলাদা সড়ক নিরাপত্তা আইন। যে আইনটি জাতিসংঘ ঘোষিত সেইফ সিস্টেম এপ্রোচ এর আলোতে প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরী। তাই বাংলাদেশের রোডক্র্যাশ শূন্যের কোটায় নামিয়ে আনতে একটি “সড়ক নিরাপত্তা আইন” দরকার।

কপিলমুনি চলার সাথীর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও মশারি বিতরণ
কপিলমুনি প্রতিনিধিঃ-
গতকাল ৪ ঘটিকায় কপিলমুনি চলার সাথীর পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও মশারি বিতরণ অনুষ্ঠান বারুনি মেলা স্নান ঘাটে অনুষ্ঠিত হয়েছে।
আহবায়ক কমিটির আহবায়ক প্রধান শিক্ষক প্রতিষ্ঠাতা শেখ আব্দুর রহমান এর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন দুই নম্বর কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান ও উপদেষ্টা কাওসার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন প্রভাষক রেজাউল করিম খোকন, মুন্সি রেজাউল করিম মহব্বত, উপাধ্যক্ষ ত্রিদিব মন্ডল, হেদায়েত আলি টুকু,,দেবাশীষ দে, জগদীশ দে, হিমাদির শেখর দে, অজয় সাধু, উত্তম সেন,বাবুলাল হালদার,সংকর দে,নারায়ণ চন্দ্র দাস, দিলিপ হালদার, শ্যামল আড্ড্য,গৌরঙ্গ দত্ত, কাঞ্চন পাল, রফিকুল ইসলাম মোড়ল, ইউনুস গাজী, তুষার বিশ্বাস, ব্যাংকার তুষার রায়, অসীম সাহা, মদন দত্ত, কৃষ্ণেন্দু দত্ত প্রমুখ।
সবায়সর্বসমতিক্রমে প্রতিষ্ঠাতা সেখ আব্দুর রহমানকে সভাপতি,হিমাদ্রি শেখর দে কে সাধারণ সম্পাদক,ও বাবুলাল হালদার কে কোষাধাক্ষ করা হয়। এ ছাড়া অতিথি উত্তম সেন চলার সাথীকে পাঁচ হাজার টাকা অনুদান দেন।

আমরাই পারি ফাউন্ডেশন এর চিত্রাংকন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
মহান বিজয় দিবসে আমরাই পারি ফাউন্ডেশন এর আয়োজনে খুলনা বয়রা শিশুদের নিয়ে চিএাংকন প্রতিযোগিতা, পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত। পরিচালনায় সাবেক থানা শিক্ষা অফিসার রীনা পারভীন। উপস্থাপনায় ইঞ্জিনিয়ার বিপুল হোসেন। সার্বিক তত্ত্ববকধায়নে ছিলেন কাজী অনিমা মারুফা।

খুবিতে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ
খবর বিজ্ঞপ্তি
যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৬ ডিসেম্বর (শনিবার) উৎসবমুখর পরিবেশে খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ৬.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মুখে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ শোভাযাত্রাসহ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলা চত্ত্বরে পৌঁছান।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ভাস্কর্য অদম্য বাংলায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন। এরপরই খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, বিভিন্ন আবাসিক হল, শিক্ষক সমিতি, শিক্ষকদের বিভিন্ন সংগঠন, অফিসার্স কল্যাণ পরিষদ, কর্মচারীবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশন, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সুষ্ঠুভাবে অনুষ্ঠান উদযাপনে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সাথে বিএনসিসি সদস্যরা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।
দিবসটি উপলক্ষ্যে বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আলোকসজ্জা এবং আবাসিক হলগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

 

যশোরে বাম জোটের রিটার্নিং অফিসারের কার্যালয় অভিমুখে মিছিল রুখে দিয়েছে পুলিশ
শহিদুল ইসলাম দইচ যশোর।।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিল রুখে দিয়েছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে যশোর শহরের মুজিব সড়কে পুলিশ মিছিলে ব্যারিকেড দেয়।
‘ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সরকারের তল্পিবাহী নির্বাচন কমিশনের পদত্যাগ, প্রহসনের নির্বাচন বাতিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও তদারকি সরকারের দাবিতে রবিবার দুপুরে বাম গণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়। তারা ভোলাট্যাংক রোড হয়ে মিছিলটি মুজিব সড়ক দিয়ে যশোর কালেক্টরেট ভবনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে মুজিব সড়কে আইনজীবী সমিতি ভবনের সামনে পুলিশ মিছিলটি থামিয়ে দেয়।
পরে মিছিল ঘুরে সার্কিট হাউজের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সেখানে বক্তৃতা করেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, সিপিবি সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক তসলিম উর রহমান, বাসদ নেতা হাচিনুর রহমান, মো. শাহজাহান প্রমুখ।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ডিসেম্বর মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, শীতকালে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে। জেলায় ডেঙ্গুরোগ নিয়ন্ত্রণে রয়েছে তবে শীতকালে খেজুরের কাঁচারস খাওয়ার ফলে মানবদেহে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। বাদুড়ের মাধ্যমে খেজুরের রসে এ ভাইরাসের সংক্রমণ ঘটে। নিপাহ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুহার প্রায় ৯০ শতাংশ। তাই এ ব্যাপারে সতর্ক থাকা দরকার।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত নভেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ৯৯টি মামলা রুজু করা হয়েছে এবং নিষ্পত্তি হয়েছে ১১৩টি। দুইটি খুনের মামলা নিষ্পত্তির কাছাকাছি রয়েছে। গতমাসে দুই কেজি গাঁজা ও ২৫৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় পস মেশিনের মাধ্যমে ২৩৭টি মামলায় আদায়কৃত ১১ লাখ ২৯ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন সভায় জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেট্রোপলিটন পুলিশ তার কার্যক্রম শুরু করেছে। বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবরোধ ও হরতালের নামে নাশকতা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে।

কৃষি সম্প্রসারণ দপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, রবি মৌসুমে বোরো ধানের আবাদে খুলনা জেলায় বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা তিন হাজার তিনশত ৩৫ হেক্টর, যার মধ্যে দুই হাজার ২৪ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। এছাড়া জেলায় ৬৪ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। সাত হাজার আটশত হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা প্রায় ৮২ শতাংশ অর্জিত হয়েছে। খুলনায় কৃষিকাজের জন্য প্রয়োজনীয় সার সরবরাহে কোন সংকট নেই।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আসন্ন জাতীয় সংসদ সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্ষুদ্র মেরামতের কাজ দ্রুত শেষ করতে হবে। সরকারি কর্মচারীদের ওপর ন্যস্ত নির্বাচনী কাজগুলোকে সরকারি দায়িত্ব হিসেবে পালন করতে হবে। রেললাইন কেটে রেল দুর্ঘটনা ঘটানোর অপচেষ্টা রোধে রেললাইন এলাকায় নজরদারি বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া সকল সরকারি দপ্তরের ওয়েবসাইট হালনাগাদ রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা প্রেসক্লাবের আয়োজনে ১১ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী পিঠা মেলা
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের উদ্যোগে আগামী বছরের শুরুতে ৩ দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়েছে। ব্যস্ত নাগরিক জীবনে পিঠা-পুলির স্বাদ ছড়িয়ে দিতে আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৩ জানুয়ারি রাত ৯ টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে এ মেলা চলবে।
এবারের মেলায় শুধুমাত্র পিঠা ও খাবার আইটেমের স্টল বসবে। পিঠা মেলায় স্টল নিতে আগ্রহী স্টল মালিকদের খুলনা প্রেসক্লাবের টেলিফোন নম্বরে (০২-৪৭৭৭২৩০২০) অথবা সরাসরি রিসিপশনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রবিবার খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় পিঠা মেলা-’২৪ আয়োজন সম্পর্কে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।

সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য শেখ আবু হাসান, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মল্লিক সুধাংশু, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য অসিফ কবীর, মোঃ শাহ আলম, মোঃ আব্দুল হামিদ, সোহরাব হোসেন, শেখ মোঃ সেলিম প্রমুখ।

খুলনা -১ আসনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী পথসভার সময়সূচী
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনা-১ আসন (দাকোপ -বটিয়াঘাটা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দাকোপের কৃতি সন্তান নোনা জলের সোনার ছেলে জননেতা ননী গোপাল মন্ডলের নির্বাচনী পথসভার সময়সূচী।
প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর সোমবার বেলা ২ টায় বাজুয়া- খুটাখালি বাজার মাঠে। ২০ ডিসেম্বর বুধবার বেলা ২ টায় বটবুনিয়া বাজার মাঠে। ২২ ডিসেম্বর শুক্রবার বেলা ২ টায় জলমা চক্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। ২৫ ডিসেম্বর সোমবার বেলা ২ টায় নলিয়ান বাজার মাঠে। ২৭ ডিসেম্বর বুধবার বেলা ২ টায় গরিয়ারডাঙ্গা কলেজ মাঠে। ২৮ ডিসেম্বর বেলা ২ টায় বৃহস্পতিবার কালিনগর বাজার মাঠে। ২৯ ডিসেম্বর শুক্রবার বেলা ২ টায় খারাবাদ বাইনতলা স্কুল মাঠে। ৩১ ডিসেম্বর রবিবার বেলা ২ টায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে। ০৩ জানুয়ারি বুধবার বেলা ২ টায় বটিয়াঘাটা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। ০৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ২ টায় শেষ জনসভা চালনা বাজার মাঠে। উক্ত জনসভায় এলাকার সকল নৌকা পাগল জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার পক্ষ থেকে সকলকে আহবান করা হলো। আগামী ০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার মূল্যবান ভোট হোক নৌকা প্রতীকের তাই ভোট চাই ভোটের দোয়া চাই সকলের।

যথাযোগ্য মর্যাদায় মাগুরা জেলায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে
নওয়াব আলী মাগুরাঃ
প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সকাল ৭টায় নোমানী ময়দানে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মাগুরা সহ সর্বস্তরের জনগণের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ৮টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব অমিত কুমার দে, পুলিশ সুপার, মাগুরা জনাব মশিউদ্দৌলা রেজা, পিপিএম, (সেবা) বার।

মুক্তিযুদ্ধের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পতাকা হস্তান্তর করা হয়। পতাকা হস্তান্তরের পূর্বে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদেরকে নিজ হাতে ব্যাজ পরিয়ে দেন।

পরবর্তীতে বিভিন্ন ইউনিফর্মধারী বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা শেষে ১৬ জন ব্যক্তিকে তাদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসন, মাগুরা এর পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাঠে জেলা প্রশাসন একাদশ বনাম মাগুরা পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় জেলা প্রশাসন একাদশের হয়ে পুরো ম্যাচ খেলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। ম্যচটি ৪-৪ গোলে ড্র হয়।

সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু নাসের বেগ, জেলা প্রশাসক, মাগুরা।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা শিশু একাডেমি কর্তৃক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত
পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা, লোনাপানি কেন্দ্র, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, প্রেসক্লাব পাইকগাছা, সপ্তদ্বীপা সাহিত্য পরিষদ, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, আইনজীবী সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, সিনিয়র মাদরাসা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবসা সাহিত্য অঙ্গন, ষোলআনা ব্যবসায়ী সমিতি’সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়।
পরবর্তীতে সকাল ৮ টায় পাইকগাছা সরকারি কলেজ মাঠে পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা মার্চ পাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠানে ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করেন। সকাল ১১টায় উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, বেলা ৩ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উল্লেখিত সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, ওসি ওবাইদুর রহমান, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, (ওসি অপারেশন) রঞ্জন কুমার গাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিজয় দিবসে মোংলায় যুদ্ধ জাহাজ উম্মুক্ত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বিজয় দিবস উপলক্ষে মোংলায় কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সিজিএস মুনসুর আলী উম্মুক্ত রাখা হয়। শনিবার (১৬ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জেটিতে সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয় এ জাহাজটি। জাহাজটি দেখার জন্য সেখানে বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক লোকজন ভিড় জমান। উৎসুক লোকজন জাহাজটিতে উঠে গোলাবারুদসহ জাহাজের বিভিন্ন সরঞ্জামাদী ঘুরে দেখেন। জাহাজের নাবিকেরা জাহাজটির রণকৌশল সম্পর্কে সকলকে প্রাথমিক ধারণা প্রদাণ করেন।

এদিকে একই সময়ে দিগরাজ নৌঘাঁটিতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তুরাগ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। #

মহান বিজয় দিবসের আলোচনা সভায় বিএনপি নেতৃবৃন্দ
আ’লীগ সরকার দেশে ‘আমরা আর মামুরা’ স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা করছে
।। খবর বিজ্ঞপ্তি।।
অবৈধ আওয়ামী লীগ সরকার দেশে আমরা আর মামুরা স্টাইলে নির্বাচন করার অপচেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না উল্লেখ করে খুলনা বিএনপি নেতারা বলেছেন, শেখ হাসিনা দেশকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকতে চান। তার মধ্যে কোনো ধরনের দেশপ্রেম নেই। দেশ থাকল না থাকল, দেশের স্বাধীনতা থাকল না থাকল তাতে তার কোনো কিছু আসে যায় না। তার চাই শুধু ক্ষমতা।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা বিএনপি আলোজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, জনসমর্থনহীন সরকার মানুষের চাওয়া পাওয়ার পাত্তা দিচ্ছে না। শুধুমাত্র কিভাবে অবৈধ কাজ সম্পাদন ও বাস্তবায়ন করা যায় সেদিনে নজর দিচ্ছে। বিএনপিসহ সমমনা দলগুলো তাবেদার লুটেরা সরকারের দুঃশাসনের শিকার। নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দেশব্যাপী তাণ্ডব চালাচ্ছেন। বিগত ১৫ বছর ধরেই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানাভাবে নির্যাতন চলছে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই। আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন। চলমান আন্দোলনের মধ্য দিয়েই বাংলার জনগণ হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাবে। দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের বিচ্যুতির কারণেই আইনের শাসন প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি। শাসকগোষ্ঠী বিভিন্ন তন্ত্রমন্ত্রের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে জাতিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্যই একদলীয় ও বানরের পিঠাভাগের নির্বাচনের আয়োজন করে নির্লজ্জ প্রহসন শুরু করেছে। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতনের কোনো বিকল্প নেই। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে নেতাকর্মীসহ দেশবাসিকে রাস্তায় নেমে আসার আহবান জানিয়েছেন। খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স. ম. আ. রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বেগম রেহানা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, মোস্তফাউল বারী লাভলু, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শাহিনুল ইসলাম পাখি, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, এ্যাড. মোঃ আলী বাবু, নাসির খান, ফারুক হোসেন হিলটন, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, খায়রুল ইসলাম খান জনি, আক্কাস আলী, সরোয়ার হোসেন, এ কে এম শহীদুল আলম, সুলতান মাহমুদ, জাফরি নেওয়াজ, মেশকাত আলী, মাহবুব উল্লাহ শামীম, মাসুদুল হক হারুন, সাঈদ, জাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, হায়দার আলী, আব্দুর রব আকুঞ্জি, কাজী মিজানুর রহমান, আব্দুল মান্নান মৃধা, জাহিদ হোসেন বাবু, আসাদুজ্জামান হারুন, পরিতোষ বালা, শেখ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, টুটুল, সাইদুজ্জামান, রশিদ পাটোয়ারী, মামুন শেখ, শফিকুল ইসলাম, আবু সাদ্দাম, ওহিদুজ্জামান নান্না, আরিফুল ইসলাম বিপ্লব, এস এম মারুফ আহমেদ, আবুল কালাম, নুরুল ইসলাম, শেখ আসাদ, মাসুদ খান, সোহাগ মোল্লা, আনোয়ার হোসেন, যুবদলের হাসান বেগ, মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জসিম শেখ, আজিজুল হাকিম, মামুন হোসেন, একলাখ ফকির, শেখ নুরুল ইসলাম, ছাত্রদলের সৈয়দ ইমরান, মাজাহারুল ইসলাম রাসেল, রায়হান সোবহান, রাসেল মাহমুদ, সিয়াম হোসেন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শরিফুল ইসলাম টিপু, সত্যনন্দ দত্ত, সাইফুল ইসলাম মল্লিক, জাসাসের ইঞ্জি, নুরুল ইসলাম বাচ্চু, আব্দুল জলিল, শ্রমিকদলের ফজলুর রহমান, আসগর, আবু জাফর, হুমায়ুন কবীর, মহিলাদলের এড. তছলিমা খাতুন ছন্দা, এড. কানিজ ফাতেমা আমিন, মুন্নি জামান, নিঘাত সীমা, রেহেনা আফরোজ সুইটি, শারমিন, কাকলী খান, কাওসারী জাহান মঞ্জু, পুতুল, তাঁতীদলের মেহেদী হাসান মিন্টু প্রমূখ। গায়েবী মামলায় ফেরারী জীবনযাপন করার কারনে মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন ভার্চ্যুয়ালি আলোচনা সভায় সভায় বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৮টায় বিএনপি নেতাকর্মীরা গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুস্পার্ঘ অর্পণ করেন। এছাড়া গৃহীত কর্মসুচি অনুযায়ী বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সুর্য্যদ্বয়ের সাথে সাথে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন, দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করেন। গল্লামারী স্মৃতিসৌধে শহীদদের প্রতি পুস্পার্ঘ অর্পণ শেষে নেতাকর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নামে বিভিন্ন স্লোগান দিতে দিতে গল্লামারী ব্রীজ এলাকায় গিয়ে শেষ করেন।

 

 

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত
তথ্য বিবরনী।।

খুলনায় যথাযোগ্য মর্যাদায় শনিবার মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেসিসি’র মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, সরকারি-বেসরকারি দপ্তর, খুলনা বেতার, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ এবং এর অংগ ও সহযোগি সংগঠন, খুলনা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

 

সকাল সাড়ে আটটায় খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল,কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট ও গার্লস গাইড এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মঈনুল হক, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এবং পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

নগরীর শহীদ হাদিস পার্কে খুলনা আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি’র আয়োজনে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মুক্তিযুদ্ধের ওপর স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর ভবনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি জয়দেব চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা এ্যাডভোকেট এনায়েত আলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আলমগীর কবীর। এ সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের নিকট জাতীয় পতাকা হস্তান্তর করেন।

 

বিজয় দিবস উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র ও শিশু পরিবারসমূহে বিশেষ খাবার পরিবেশন করা হয়। নৌ-বাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য বিআইডব্লিউটিএ রকেট ঘাটে বেলা দুইটা হতে সূর্যাস্ত পর্যন্ত উম্মুক্ত রাখা হয়। সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ও উপজেলা সদরে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের সমাবেশ, ক্রীড়া অনুষ্ঠান, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল ও কাবাডি খেলার আয়োজন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিনেমা হলে বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। খুলনা বিভাগীয় জাদুঘর ও ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র স্মৃতি জাদুঘর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা সভার আয়োজন করা হয়। শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা-বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বাদযোহর মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিকাল তিনটায় নারীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা এবং বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি বনাম জেলা প্রশাসন একাদশের মধ্যে প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস শহিদ হাদিস পার্ক, শিববাড়ি মোড় এবং দৌলতপুর শহিদ মিনার চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করে। পূর্ব রূপসাঘাটে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার প্রাঙ্গণে তাঁর বীরত্ব ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে খুলনা বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে।

আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ এ মহান বিজয় দিবস-২০২৩ উদ্যাপন
খবর বিজ্ঞপ্তি
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিবসটি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জ ও জেলা যথাযোগ্য মর্যাদার সাথে পালন করে। এদিন সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী স্মৃতিসৌধে খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা রেঞ্জের পরিচালক মোঃ শফিকুল ইসলাম পিএইচডি, পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন, মোল্যা আবু সাইদ ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুিদ্দন।

সকাল ১০ঘটিকায় আনসার ও ভিডিপি রেঞ্জ কার্যালয়ের সভাকক্ষে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক প্রমান্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এ সময়ে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বানী সকল স্তরের সদস্যদের পাঠ করে শোনানো হয়। প্রমান্যচিত্র প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, পরিচালক মোঃ শফিকুল ইসলাম পিএইচডি ও জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুিদ্দন এবং খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটলিয়ন আনসারগণ।

এদিন বাদ যোহর নামাজের পর মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদাত বরণকারী সকল মুক্তিযোদ্ধা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ও তাঁর পরিবারের শাহাদাত বরণকারী সদস্যবৃন্দদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি করে বিশেষ মোনাজাত করা হয়।

উপমহাপরিচালক দুপুরে খুলনা রেঞ্জ ও জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন।

ফকিরহাটের বাহিরদিয়া উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জনঅংশীদারিত্বে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের লক্ষ্যে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার বিকেল ৫টায় পশ্চিম বাহিরদিয়া দুর্গা মন্দির চত্ত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির। এতে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড সদস্য মো. রফিকুল ইসলাম। সভায় উপদেষ্টা ছিলেন মহিলঅ সদস্যা (সংরক্ষিত) মোমেনা বেগম। ইউপি সচিব ফাতেমা তুজ জোহরার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, যুগ্ম সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ ভজন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। #

বাহিরদিয়া ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের বর্ধিত সভা
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের বিশেষ বর্ধিত সভা শনিবার সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, সহ-সভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, সাংগঠনিক সম্পাদক তপন কুমার দেবনাথ ভজন, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের মৎস্যজীবী লীগের আহবায়ক শেখ আব্দুল গফফার, যুগ্ম আহবায়ক মো. বাচ্চু মোড়ল। সভায় আরো বক্তব্য রাথেন উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আমির হোসেন চাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন মৎস্যজীবী লীগের সাধারন সম্পাদক মো. আলম খান। এসময় মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগ ও সহযোগিী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। #

 

 

খুলনা ৪ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের নির্বাচনি কমিটি গঠনের লক্ষে সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীনের নির্বাচনি কমিটি গঠনের লক্ষে সভা ১৬ ডিসেম্ভর দিঘলিয়া উপজেলার গাজিরহাটে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা ৪ আসনে ইসলামি ঐক্যজোটের মনোনিত প্রার্থী মুফতি রিয়াজ উদ্দীন দোয়া অনুষ্ঠান শেষে দিঘলিয়া উপজেলার থানা ও ইউনিয়ন পর্যায়ে নির্বাচন কমিটি গঠন করার লক্ষে প্রস্তুতি সভা হয়। পরে উপজেলার মেহনতী শ্রমজিবী মানুষ সহ সাধারন মানুষের সাথে মতমিনিময় করেন। এ সময় তিনি বলেন ভোট একটি পবিত্র আমানত আপনার ভোট আপনি দিবেন তবে নির্বাচনে একজন খোদাভিরু সৎ যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহবান জানান তিনি এ সময় তার সাথে সংগঠনের খুলনা মহানগর, জেলা, উপজেলা সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।

ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার উদ্যোগে মহান বিজয় দিবস পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলা ও ওব্যাট প্রি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে। এছাড়া মহান বিজয় দিবসের তাৎপর্য সম্পর্কে বক্তব্য প্রদান করেছেন ওব্যাট টিউটোরিং সেন্টারের শিক্ষকবৃন্দ ও খুলনা ওব্যাট হেলপারস এর প্রজেক্ট ম্যানেজার এম হুমায়ূন কবির। উক্ত অনুষ্ঠানে কম্পিউটার ইন এপ্লিকেশন কোর্স সম্পন্নকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতার সময়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দোয়া করা হয়েছে। ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার উক্ত অনুষ্ঠান পরিচালনায় দায়িত্বশীল ভ’মিকা পালন করেন আব্দুর রহিম মুজাহিদ, রনি হোসেন, রাসেল আহমেদ, সুজন হোসেন, লাভলী,রিমা প্রমুখ।

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস উদযাপন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জনতা ব্যাংক পিএলসি, বিভাগীয় কার্যালয়, খুলনার পক্ষ থেকে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে র্যালী , পুষ্প অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কার্যালয় খুলনার মহাব্যবস্থাপক মোঃ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিজিএম, এরিয়া অফিস, খুলনা আ ন ম আব্দুল হাই সিদ্দিকী, খুলনা কর্পোরেট শাখা এজিএম-ইনচার্জ, মোঃ মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কার্যালয় এর এজিএম,মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা এরিয়ার বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তা – কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে জিএম প্রধান অতিথির বক্তব্যে বিজয় দিবসের মহত্ব তুলে ধরে অর্থনৈতিক মুক্তি ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শিরোমনি ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউট এর উদ্যোগে মহান বিজয় দিবস পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউট কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। গ্রাফিক্স ডিজাইনার ট্রেইনার মোঃ তানজিরুল হাসান রাতুলের পরিচালনায় আলোচনা সভায় মহান বিজয় দিবসের আলোচনা করেন ডিজিটাল ডাইনামিক ইন্সটিটিউটট এর সিইও এবং মটিভেসনাল স্পিকার তহিদুল ইসলাম। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিজিটাল ডাইনামিক ইনস্টিটিউট এর অর্গানাইজেশন ডাইরেক্টর মোঃ ফজলুল করিম। কো-অর্ডিনেটর আমানত সাত্তার। ভিডিও এডিটর টেইনার হাসিবুর রহমান রিয়াদ, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সদস্য শেখ রুবেল ইসলাম আরিয়ান, হাদিউজ্জামান হাদী, কাওসার বিন শমসের, রাজ, বিকো, রিনা, জান্নাতুল, রুখসানা, লাবিবা, গোলাম রাব্বানী, লিমন, হাসিব প্রমুখ।

আড়ংঘাটায় নলকূপ বসাতে গিয়ে মিললো গ্যাসের সন্ধান
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা মহানগরীতে নলকূপ বসানোর জন্য গর্ত করা জায়গা থেকে গ্যাস উঠছে। নলকূপের জন্য বসানো দুইটি পাইপও উঠে গেছে। খুলনায় আড়ংঘাটা মোড়ল পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে । আরো একটি কূপে মিলতে পারে তেল-গ্যাস এমনটাই ধারণা করছেন এলাকাবাসী।স্থানীয়রা জানান, খুলনা মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান জিবলু মোড়ল তাদের পৈতৃক জমি প্লট হিসেবে বিক্রি করেন। ওই জমির ক্রেতা সেখানে বাড়ি করার জন্য ১৬ ডিসেম্ভর অগভীর নলকূপ বসাতে যান। নলকূপের দুইটি পাইপ বসানোর পরপরই গ্যাস উঠতে শুরু করে।দুইটি পাইপও বেরিয়ে আসে। ভয়ে লোকজন দূরে সরে যান। এদিকে এ ঘটনা জানার পর পর বিভিন্ন স্থান থেকে কৌতুহলী মানুষ জড়ো হচ্ছে একনজর দেখার জন্য। আরংঘাটা থানার অফিসার্স ইনচার্জ হাসান আল মামুন বলেন ঘটনার পর থেকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে যার কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে
খুলনা পাইওনিয়ার বালিকা বিদ্যালয় প্রথম এবং গভ.ল্যাবরেটরি হাই স্কুল দ্বিতীয়
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবসের কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম এবং খুলনা গভ. ল্যাবরেটরি হাই স্কুল প্রথমবারের মতো দ্বিতীয় স্থান হওয়ার গৌরব অর্জন করেছে। ১৬ ডিসেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শনীতে দৃষ্টি নন্দন শরীর চর্চা প্যারেড প্রদর্শন করে তারা এ কৃতিত্বপুর্ণ গৌরব অর্জন করেন।
মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ কুচকাওয়াজ ও মক্তিযুদ্ধের উপর নির্মিত বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গালর্স গাইডসহ অন্যন্যরা অংশগ্রহণ করেন। এতে অংশ নিয়ে প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শন ক্যাটাগরিতে দৃষ্টি নন্দন ও বর্ণাঢ্য প্যারেড প্রদর্শন করে প্রথমবারের মতো প্রথম স্থান অধিকার করেছে খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং প্রথমবারের মতো দ্বিতীয় স্থান অধিকার করেছে গভ.ল্যাবরেটরি হাই স্কুল খুলনা। অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী ও প্রতিষ্ঠানের হাতে সম্মননা স্মারক তুলে দেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান,পিপএম-সেবা।
মাধ্যমিক পর্যায়ে কুচাওয়াজে প্রথমবারের মতো খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং গভ.ল্যাবরেটরি হাই স্কুল দ্বিতীয় স্থান অধিকার করায় প্রতিষ্ঠান দুটির সুযোগ্য ও চৌকস প্রধান শিক্ষক শারমিন আক্তার ও মুন্সি ছালাহউদ্দিন জুন্নুর তাদের অনুভুতি ব্যক্ত করে বলেন, প্রতিষ্ঠানের সকল শিক্ষকের চেষ্টা আর শিক্ষার্থীদের নিবেদিত পরিশ্রমের ফল আজকের এই বিজয়দিবসের অর্জন। কুচাকওয়াজে অংশগ্রগণকারী শিক্ষার্থীরা তাদের সেরাটা উপহার দেওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে। প্রতিষ্ঠান দুটির প্রধান শিক্ষকগণ এ অর্জনে অংশগ্রহণকারী শিক্ষার্থী-শিক্ষকসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এর আগে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতার বিজয় দিবসের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসুচির শুভ উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। অনুষ্ঠানে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, পিপিএম(বার), পিপিএম-সেবা। কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(এএন্ডও)সরদার রকিবুল ইসলাম,বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার( ক্রাইম) মো. সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক এ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরিফীনসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক, সরকরী-বেসরকারী প্রশাসনিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর সদস্য, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ৩৫নংওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিজয়দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ আব্দুর রাজ্জাক, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন। ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান রিয়াজুল ইসলাম রাজার সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন, সরদার আলী আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আজাদ, বীর মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দিন, কায়কোবাদ, ৩৫নং ওয়ার্ড আ’লীগ নেতা খান রিপন, থানা শ্রমিকলীগ নেতা বায়জিত সরদারসহ ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ৩৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের কর্মীসভাসহ বিভিন্ন সংগঠনের মহান বিজয়দিবসের কর্মসুচিতে যোগদান করেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে খুলনা গভ.ল্যাবরেটরি হাই স্কুল, খানাবাড়ী গালর্স হাই স্কুল, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, আর আর এফ সেসেন্ডারী স্কুল, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মমতা নার্সিং কলেজের উদ্যোগে আলোচনা সভা
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান স্বাধীনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফুলবাড়ীগেটে অবস্থিত খুলনা মমতা নার্সিং কলেজ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করেন। কর্মসুচির মধ্যে ছিল বিজয় দিবসের বিজয় র্যালি, আলোচনা সভা ও দোয়া মহফিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহরে সুর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনে কর্মসুচি শুরু হয়। সকাল ১০টায় বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুয়েট পুরাতন রোডস্থ প্রতিষ্ঠানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা মমতা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডঃ সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারেন্টেন্ট রোকেয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আসমা খাতুন নেছা। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সৈয়দ রাকিবুল ইসলাম। এ সময় খুলনা মমতা নার্সিং কলেজের শিক্ষকমন্ডলী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিল।

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা আরআরএফ পুলিশ লাইনে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা আর আর এফ পুলিশ লাইন(রেঞ্জ রিজার্ভ ফোর্স) বিজয় দিবসের বিভিন্ন কর্মসুচির মধ্যে ছিল বাঙ্গালীর জাতির দেশীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী কাবাডি প্রতিযোগিতা। ১৬ ডিসেম্বর বিকাল ৪টায় নিজস্ব মাঠে প্রীতি কাবাডি প্রতিযোগিতায় লাল দল এবং নীল দলে বিভক্ত হয়ে পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে। খেলায় ৫২-৩৫ পয়েন্টে নীল দলকে পরাজিত করে লাল দল চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জ রিজার্ভ ফোসের কম্যান্ডেন্ট এ্যাডিশনাল ডিআইজি নওরোজ হাসান তালুকদার। এ সময় আর আর এফ এর আরআই আবুল বাশার, মোঃ জাকির হেসেনসহ রেঞ্জ রিজার্ভ ফোর্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, রাষ্ট্রিয় দায়িত্বপালনের পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই। সরকারি কাজের বাহিরে এ ধরনের আয়োজন প্রতিটি সদস্যকে তাদের শরীরকে সুস্থ রেখে কর্তব্য পালনে সহায়ক হবে।

ফুলবাড়ীগেটে মমতা নার্সিং কলেজ এর উদ্যোগে মহান বিজয় দিবস পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মমতা নার্সিং কলেজের উদ্দোগে ১৬ ডিসেম্বর সকালে ফুলবাড়ী গেট খুলনা – যশোর মহাসড়কে বিজয় রেলি শেষে প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মমতার নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ রফিকুল ইসলাম । সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারিন্টেন্ট রোকেয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সৈয়দ রাকিবুল ইসলাম। বক্তৃতা করেন অধ্যক্ষ আসমা খাতুন নেছাসহ শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তা বৃন্দ।

 

 

৫টি স্বর্নের বার সহ ১ পাচারকারীকে আটক
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে শনিবার রাতে ২০টি স্বর্নের বার সহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী আতিয়ার রহমান(৫৫), পুটখালী সীমান্তের মৃত মহর আলীর ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন পাচারকারী তার দেহে ফিটিং করে স্বর্নেল বার নিয়ে বাই সাইকেলযোগে পুটখালি সীমান্তে যাচ্ছে, এমন ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ২কেজি ৪’শ গগ্রাাম ওজনের ২০ টি স্বর্নের বার উদ্ধার করে।আটক স্বর্নের মূল্য ২ কোটি ১৩ লাখ টাকা বলে জানায় বিজিবি।
স্বর্ণের বারগুলো ট্রেজারী অফিসে এবং মোবাইল ফোন ও বাইসাইকেলসহ আসামী থানায় হস্থান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্নগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির সাবেক নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পন
ভোট ও ভাতের অধিকার আদায়ে চলমান অন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবেÑ মঞ্জু
খবর বিজ্ঞপ্তি
দেশে বর্তমানে কোন গণতন্ত্র নেই, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হয়েছে। অবিলম্বে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিন। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহমুলক ভোটের ব্যবস্থা করুন। স্বাধীনতা সর্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষার পথ এবং ভোট ও ভাতের অধিকার আদায়ে চলমান অন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
শনিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল সাড়ে ৭টায় গল্লামারী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্বরণে বিজয় দিবসের বিশাল র্যালীসহকারে খুলনা মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে পুষ্পমাল্য অর্পনকালে কথাগুলো বলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি আরও বলেন, ডামি নির্বাচনে ইতোমধ্যে নির্ধারণ হয়ে গেছে কে কোন আসন থেকে এমপি হবেন। এর জন্য জনগণের দুরাবস্থার সময় কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনও মানে হয় না। তাই দেশের গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য এই স্বৈরাচারি ও ফ্যাসীবাদী সরকারের পতনের কোনো বিকল্প নেই। তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অবৈধ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে নেতাকর্মীসহ দেশবাসিকে রাস্তায় নেমে আসার আহবান জানান।
পুষ্পমাল্য অর্পন শেষে সকলে মিছিল সহকারে স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করো স্লোগান দেয় নেতাকর্মিরা। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম কমানোর আহবান জানিয়ে এবং বিজয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করায় সকল নেতাকর্মিদের ধন্যবাদ জানান খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন শেখ মোশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, সাদিকুর রহমান সবুজ, ইশতিয়াক উদ্দিন লাভলু, ইউসুফ হারুন মজনু, মজিবর রহান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমশের আলী মিন্টু, মোস্তফা কামাল, শেখ জারিুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শেখ মো. রুহুল আমীন, ওমর ফারুক, রবিউল ইসলাম রবি, আব্দুল জব্বার, মহিউদ্দিন টারজান, রিয়াজুর রহমান, তৌহিদুল ইসলাম খোকন, বাচ্চু মীর, মেহেদী হাসান সোহাগ, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শুকুর, হাবিবুর রহমান, নূরে আব্দুল্লাহ, হুমায়ুন কবির, কাজী ফজলুল কবির টিটু, এড. ওমর ফারুক, মিজানুজ্জামান তাজ, ইকবাল হোসেন, এড. মোশারফ হোসেন, এড. রফিকুল ইসলাম, সাইমুন ইসলাম রাজ্জাক, সৈয়দ হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, সৈয়দ গাজী, নুরুল ইসলাম লিটন, আব্দুল হাকিম, শাকিল আহমেদ, গোলাম নবী ডালু, সেলিম কাজী, আলমগীর হোসেন আলম, গৌতম দে হারু, ওহিদুজ্জামান, ওহাব শরীফ, শামীম আশরাফ, মোস্তফা জামান মিন্টু, লিটু পটোয়ারী, সমির সাহা, খায়রুল বাশার, মাসুদ রেজা, জাকারিয়া লিটন, বারেক হাওলাদার, মাহিম আহমেদ রুবেল, রাজিবুল আলম বাপ্পী, আবু তালেব, কামাল হোসেন, সালাউদ্দিন সান্নু, পারভেজ মোড়ল, এস এম আলমগীর হোসেন, তছির উদ্দিন, মাসুদ রানা, সাইফুল ইসলাম, ঈশা শেখ, জামান হোসেন চৌধুরী, তুহিন ইসলাম, সেলিম বড় মিয়া, সাখাওয়াত হোসেন, শাহাআলম, সোহেল শিকদার, শামীম রেজা, আলিম রেজা ডাবলু, সজল আকন, শাহানেওয়াজ, ইউনুচ শেখ, শুকুর আলী, মারুফ হোসেন, কামরুল ইসলাম খোকন, আব্দুল জলিল, এ আর রহমান, কামরুজ্জামান সিরাজ, মোস্তফা কামাল, সুমন হাওলাদার, জুয়েল রহমান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম রিয়াজ, রিফাত পারভেজ রাফি, সাদ্দামুল ইসলাম, হুজাইপা, লোকমান শেখ, রিফাজ হোসেন, রিপন হাওলাদার, জাফর হাওলাদার, মো. লাভলু শেখ, নজরুল হাওলাদার, হারুনার রশিদ, মো. মুন্না, শেখ সাজ্জাদ আলী, মোল্লা মেহেদী হাসান, আসাদুজ্জামান সানা, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন, মারুফুর রহমান, আকির উদ্দিন, হারুন মোল্লা, এস এ মাহমুদ, শফিকুল ইসলাম, আজাদ ভূঁইয়া প্রমুখ।

দাকোপে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এরপর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শুরু হয় মাল্যদান কর্মসূচী।পর্যায়ক্রমে মাল্যদান করেন দাকোপ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, দাকোপ উপজেলা আওয়ামীলীগ ও চালনা পৌরসভা এবং তার অঙ্গ সহযোগী সংগঠন, অন্যান্য রাজনৈতিকদল, দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সকল সরকারী, আধা সরকারী, বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা করন। সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বাংলাদেশ পুলিশ, আনসার, ফাইয়ার সার্ভিস সিভিল ডিপেন্সের সদস্য বৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে শরীরচর্চা প্রদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, শিশু কিশোর ও মহিলাদের পৃথক পৃথক ক্রিড়া প্রতিযোগীতা, মসজিদ, মন্দির গীর্জায় জাতীর জনক বঙ্গবন্ধুসহ শাহাদাত বরনকারী পরিবারের সকল সদস্য এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানা এবং থানা হাজতে উন্নত মানের খাবার পরিবেশন, বিকাল ৪ টায় প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ মফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শেখ আবুল হোসেন, সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা,থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ শামীনুর রহমান, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ বঙ্কিম চন্দ্র হালদার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সাধারণ সম্পাদক জি এম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, গণমাধ্যমের কর্মী বৃন্দ,বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‘‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে ” খুলনা জাসদের বিজয় দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিজয় দিবসের এক আলোচনা সভা জাসদের অস্থায়ী কার্য্যালয়ে জাসদ খুলনা জেলা কমিটির সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ ছারাও গল্লামাড়ী সৃতিসৌধে ভোর ৬.৩০ মি মাল্যদান,জাতয়ি পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তারা নেতা , কর্মিদের প্রতি শোষন,বঞ্চনা মুক্ত একটি অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন দূরনীতি,লুটপাট ও এদের সেন্ডিকেট কে উৎখাত করতে না পারলে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও বেকারদের কর্মসংস্থান করতে না পারলে উন্নয়ন গুটি কয়েক মানুষের সুবিধা দেবে। নেতৃবৃন্দ বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও নেরাজ্যের বিরুদ্ধে সচেতন থাকা ও প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। বক্তব্য প্রদান করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, খালিদ হোসেন,জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুজিত মল্লিক, নারী জোট খুলনা জেলার সভাপতি এড. রুনা লায়লা ,জাতীয় শ্রমিক জোট-বাংলাদে খুলনা মহানগর সভাপতি মোঃ চাঁন মিয়া,যুব জোট জেলা সভাপতি মোঃ সাইদ.সাধারন সম্পাদক তানভীর হোসেন সেন্টু,মহনগর যুব জোট সভাপতি মাসুদ রানা,সাধারন সম্পাদক আকবর শেখ, জাসদ নেতা-মোৎ ইমরান, মোঃ হৃদয়,আলী রাজ, মোসারেফ হোসেন, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে যেনো কোন বিভেদ তৈরী না হতে পরে ,মুক্তিযুদ্ধের বিরুদ্ধের এই অপশক্তি যাতে আর রাষ্ট্র ক্ষতায় আসতে না পারে তার জন্য সকল প্রগতিশীল রাজনৈতিক দল ও জনগনকে নিয়ে এদের প্রতিহত করার আহবান জানান।

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। প্রত্যুষে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর নেতৃত্বে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আয়োজিত কর্মসূচির শুভ সূচনা করেন।

সকাল ৯টায় সিটি মেয়র, মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নগর ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কিশোর-কিশোরীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য, কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও সর্বস্তরের কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিবসটি পালন উপলক্ষে সূর্য্যােদয়ের সাথে সাথে নগর ভবন, মেয়র ভবন, ওয়ার্ড অফিস কাম কমিউনিটি সেন্টার, খালিশপুর শাখা অফিস, স্বাস্থ্য ভবন, কেসিসি পরিচালিত স্কুল ও কলেজ, ম্যাটারনিটি হাসপাতালসমূহ এবং শহীদ হাদিস পার্কে জাতীয় পতাকা উত্তোলন; নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ আইল্যান্ড ও সড়ক দ্বীপসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিত এবং বীর বাঙালী ভাস্কর্য, নগর ভবন, খালিশপুর শাখা অফিস ও শহীদ হাদিস পার্কসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়সমূহ আলোকসজ্জা করা হয়। এছাড়া খালিশপুরস্থ ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক ও গল্লামারীস্থ লিনিয়র পার্কে শিশুদের বিনামূল্যে প্রবেশের জন্য উম্মুক্ত রাখা হয়।

বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে কেসিসি ও জেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলা প্রশাসন জয়লাভ করে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা কারাবন্দী সোহেল পারভেজ ও নাজমুল হোসেন এর মাতার মৃত্যুতে যুবদলের শোক
খবর বিজ্ঞপ্তি:
সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসনের দায়ের করা মিথ্যা ভিত্তিহীন গায়েবী মামলায় কারাবন্দী বটিয়াঘাটা উপজেলা যুবদল নেতা সোহেল পারভেজ ও আমীরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন এর মাতা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শোকাহত পরিবার কে সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও খুলনা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি প্রমুখ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর পরিবারবর্গকে হত্যার হুমকিতে জেলা জাপা’র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, বিরোধী দলীয় সংসদ উপনেতা, সাবেক মন্ত্রী, আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী জি এম কাদের (এমপি)-সহ তাঁর পরিবারবর্গকে গত ১৪ ডিসেম্বর ভোর ৪:৩৫টায় মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করায় জাপা খুলনা জেলার নেতাবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন ও সরকার তথা প্রশাসনের নিকট তদন্তপূর্বক অবিলম্বে হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টির খুলনা জেলা নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান, খুলনা জেলার সভাপতি ও খুলনা-৬ আসনের সংসদ প্রার্থি শফিকুল ইসলাম মধু, জেলা সহ-সভাপতি ও খুলনা-৪ আসনের সংসদ প্রার্থি ফরহাদ আহমেদ, জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, খুলনা-১ আসনের সংসদ প্রার্থি কাজী হাসানুর রশীদ, জেলা জাপার যুগ্ম সম্পাদক শাহাজাহান আলী সাজু, দপ্তর সম্পাদক রহমত আলী খান, সাংগঠনিক সম্পাদক সাইদ মোড়ল, কেন্দ্রীয় নেতা ও রূপসা উপজেলা সভাপতি ওদুদ মোড়ল, সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী, জাপা নেতা গাজী মোশারেফ হোসেন প্রমুখ।

মহান বিজয় দিবসের ৫২ বছর পূর্তিতে গল্লামারী স্মৃতিসৌধে
ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধার্ঘ্য অর্পণ
খবর বিজ্ঞপ্তি
১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার মহান বিজয় দিবস-এর ৫২ বছর। ৩০ লক্ষ শহীদের আত্মদান ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালে বাঙালি জাতি অর্জন করেছিল এ বিজয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনার পক্ষ থেকে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৭:৩০ মিনিটে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনির হোসেন, বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মৃত্যুঞ্জয় সর্দ্দার, যুব নেতা রাইসুল ইসলাম সজল, বাংলাদেশ গণশিল্পী সংস্থার নেত্রী তসলিমা হোসেন নদী প্রমুখ নেতৃবৃন্দ।

যুবলীগ দেশব্যাপী প্রধানমন্ত্রী’র ভ্যানগার্ড হিসেবে কাজ করছে: সালাম মূর্শেদী
খবর বিজ্ঞপ্তি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, যুবলীগ দেশব্যাপী প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হিসেবে কাজ করছে। সকল গণতান্ত্রিক আন্দোলনে যুবলীগ কঠোর ভূমিকা পালন করে থাকে। এমপি সালাম মূর্শেদী বলেন, আগামী ৭ জানুয়ায়ি জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্থ করতে, সাধারণ ভোটাররা যাতে ভোট কেন্দ্রে যেতে অনীহা প্রকাশ করে এজন্য বিএনপি-জামায়াত নানা অপকৌশল শুরু করেছেন। তাই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করতে পারে এজন্য আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে।’
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল রবিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে দিঘলিয়া উপজেলা যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খান নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রিয়াজ কচি, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ ফ. ম আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা।
উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ ইয়াজুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, মফিজুল ইসলাম ঠান্ডু, গাজী জিয়ারউর রহমান জিয়া, সাহগীর হোসেন পাভেল, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ আহমেদ, আ’লীগ নেতা এমডি রকিব উদ্দিন, গাজী মোশাররফ হোসেন, মোঃ ফরিদ শেখ, যুবলীগ নেতা সৈয়দ নাসির হোসেন সজল, মোঃ হারুন মোল্যা, সাইফুল ইসলাম শাওন, খান আবু সাঈদ, শেখ হাবিবুর রহমান, মোঃ কামাল, শেখ রিয়াজ, শেখ আনিছুর রহমান, মোল্যা আমজাদ হোসেন, শেখ আল-আমিন, মোঃ রাজিব মোড়ল, এসএম হাবিবুর রহমান তারেক, মোঃ কামরুল মোল্যা, গাজী ইমরান হোসেন, মোঃ দাউদ ইব্রাহিম, জামিল মোর্শেদ মাসুম, আলী বারেক প্রিন্স, গাজী প্রিন্স, মোঃ মনির মোল্যা, মোঃ মিরাজ শেখ, কৃষক লীগ নেতা মোঃ আব্দুর রহমান, আব্দুল কাদের গাজী, মোঃ দেলেয়ার হোসেন প্রমুখ।

কুল্যায় গোল্ডেন বাহিনীর অত্যাচারে প্রাণ ভয়ে আতংকিত একটি পরিবার
জ্বলেমিন হোসেন,আশাশুনি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়ায় গোল্ডেন বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ একটি পরিবার। প্রাণ ভয়ে আতংকিত ভূক্তভোগী পরিবার। অভিযোগসূত্রে জানাযায়, মাদারবাড়িয়া গ্রামের ছিয়ামউদ্দীন গাজী, মাবুদ আলী গাজী, মজিদা ও রাবেয়া পৈত্রিকসূত্রে মাদারবাড়ীয়া মৌজায় ১৬১ নং খতিয়ানে ২২৩ দাগে রেকর্ডীয় মালিকানাভূক্ত ৩৫ শতক জমিতে বসবাস করছেন। কিন্তু পার্শ্ববর্তী ইসলাম সানার ছেলে গোল্ডেন এই জমি জবর দখলের চেষ্টা করছে।প্রায়ই এই গোল্ডেন প্রাণ নাশের হুমকিসহ জমি থেকে উঠে যেতে বলে। প্রাণ ভয়ে আতংকিত পরিবারের ছিয়ামউদ্দীন গাজীর মেয়ে নার্গিস, পারভিন ও রাবেয়ার মেয়ে রায়হান বৃহস্পতিবার জমিতে কাজ করতে গেলে গেল্ডেন ও তার বাহিনী প্রাণ নাশের হুমকি দেয়। এপর্যন্ত ৭/ ৮ বার তাদের উপর হামলা করেছে এ গোল্ডেন বাহিনী। শ্লীলতাহানি করে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। এবিষয়ে কয়েকবার বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। থানাসহ ভিভিন্ন জায়গায় অভিযোগও করা হয়। কিন্তু কোন বিচার মানেনা এ গোল্ডেন। এবিষয়ে ভুক্তোভোগি পরিবার আইনপ্রয়োগকারি সংস্থাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

দিঘলিয়ায় কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা অক্তার
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অরিসীম
দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি
কৃষি মন্ত্রণালয়ের সচিব ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ওয়াহিদা আক্তার বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা অরিসীম। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান সর্বোপরি৭১ এর মহান মুক্তিযুদ্ধে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণী হয়ে আছে। তিনি বলেন, ১৯৭১ সালে জাতির পিতার আহ্বানে এদেশর মুক্তি কামী মানুষ অনেক ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বিজয় অর্জন করে। তাই এই কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় আমাদের দলমত নির্বশেষে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত তথা স্মার্ট বাংলাদেশে রূপান্তিরিত করার যে কর্মযজ্ঞ শুরু করেছেন তাতে আমদের প্রত্যেককে শামিল হতে হবে।
গত ১৬ ডিসেম্বর বিকেলে মহানবিজয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী আলহাজ সারোয়ার খান কলেজের উদ্যোগে আলেআলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল কাসেম চৌধুরী, খুলনা প্রকৌশল বিশ্ববদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বাসুদেব চন্দ্র ঘোষ, দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুমবিল্লাহ, বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী এহসানুল হাবিব প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়র ডেপুটি ডাউরেক্টর লতিফা আহমেদ, মিনিস্ট্র অব ফরেন এফিয়ার্সের পরিচালক লোকমান হোসেন, সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক শেখ মো. ফরহাদ হোসেন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা আসগর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধ ইদ্রিস আলী হাওয়লাদার ।
অধ্যাপক লোকমান হোসেন ও অধ্যাপক মনিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আলতাফ হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সানজিদা আক্তার ত্বোহা। কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এম সিদ্দিক- উজ-জামান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফকিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যদ্বয়ের পরপরই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল স্তাবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মডেল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্থরের মানুষ। এসময় একমিনিট নিরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত, বেলুন ও ফেষ্টুন উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ উদ্বোধন করা হয়। পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মডেল থানা পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া এদিন দুপুর ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এম আব্দুল্লা ইবনে মাসুদ আহম্মেদ, মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএস মফিদুল ইসলাম প্রমূখ।